এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ অক্টোবর ২০১৬ ১৩:১২367859
  • বান্গ্লাদেশ থেকে জানতে চেয়েছেন। আর ব্লাইন্ণ্ড স্কুলে যেতে পারলে এখানে জানতে চাইতামনা।
  • ছোটোলোক | ১৩ অক্টোবর ২০১৬ ১২:৫৩367858
  • অন্ধশিশুদেক জন্য বই কোথায় পাওয়া যায় জানতে সরাসরি ব্লাইন্ড স্কুলে যোগাযোগ করুন।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৬ ১২:৫১367857
  • স্ক্যানার কিন্তু আমার কাছেও আছে।
  • Ekak | ১৩ অক্টোবর ২০১৬ ১২:৪১367856
  • ডিডিদা একটু কোট ফর্মেশন ক্লিয়ার করুন। মূধল হতে পারে, তবে আমার শুনে মনে হচ্ছে চিপ্পিপারাই। চিপ্পিপারাই রা তামিলনাড়ু ও কেরালার পুরোনো হাউন্ড ব্রিড। মূধল এর সঙ্গে ডিফারেন্স ওই নাকের এলাইনমেন্ট এ আর গায়ের রং। এরা একরঙ্গা হয়। সালুকির ইন্ডিয়ান কাউন্টারপার্ট বলা হয় চিপ্পিপারাই কে।
  • b | ১৩ অক্টোবর ২০১৬ ১১:৫৪367854
  • বিসিপি, কিছু পুরোনো বই স্ক্যানানোর দরকার ছিলো, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে।
    জিমেলে একবার টোকা দিবেন? বোধি dot সেন
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ১১:১৫367853
  • skm হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুবহ এটাই।

    এই লিংটা দেখুন। ছোবিটোবি আছে।

    https://en.wikipedia.org/wiki/Mudhol_Hound
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:৪৪367850
  • না, রামপুর হাউন্ড তো আর্টিফিশিয়াল ব্রীড। ইম্পোর্টেড। সে ও "তৈরী" হয়েছে নর্থ ইন্ডিয়ায়।

    সেখান থেকে উত্তর করণাটকের নিছক গ্রামে কেমনে আসবে? অ্যাকসিডেন্টালি আসতেও পারে, একটা কি দুটো, কিন্তু পথে ঘাটে অতোগুনো দেখা যেতো না।
  • b | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:৪১367849
  • ডিডি কি রামপুরী হাউন্ডের কথা বলছেন?
  • avi | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:২৬367848
  • ওহো, তাই তো।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:২৩367847
  • ডক্টরড ভিডোও তো এ বছরই। এই তো ফেব্রুয়ারি মাসের ঘটনা।
  • avi | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:১৩367846
  • http://www.anandabazar.com/khela/gautam-gambhir-s-experience-will-help-in-long-test-series-1.494191
    দেখুন আজকাল ফিল্ড প্লেসিং-ও সার্জিক্যাল। ভারত কি আর এমনি এমনি টেস্টে এক নাম্বার হল, সব লরেনবাবুর কৃতিত্ব। আর হ্যাঁ, গেল বছর ডক্টরড ভিডিও, এবছর সার্জিক্যাল স্ট্রাইক - ডাক্তারবাবুদের হেব্বি রমরমা তো!
  • pi | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:১১367845
  • ekjon jante chailen. keu kichu janle ektu bolben.
    ' কলকাতাতে কি ব্রেইল পদ্ধুতিতে অন্ধদের জন্য শিশুতোষ বইগুলা পাওয়া যায়। যেমন ঈশপের গল্প, গোপাল ভাড়। ভুতের গল্প। কিছু অন্ধ বাচ্চাদের দিব। একটু জানাবেন। কষ্ট করে'
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:০৭367844
  • বোলতা মারতে ব্যাভার করুন ইনসেক্টিসাইড। আর ধোঁয়া। নীচে রং মশাল জ্বালালেও হবে। আর শুনুন, সেই সময়ে সারা গায়ে মোটা কম্বল দিয়ে রাখবেন। মানে নিজের গায়ে।

    আর দেখুন, এই কুকুর নিয়ে গুটি কতক প্রশ্ন করেছি। ২৪ ঘন্টা সময় দিলেম, তার মধ্যে নির্ভরযোগ্য উত্তর চাই।
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ০৯:০২367843
  • চন্ডী তো মার্কেণ্ডেয় পুরাণের একটা অংশ। অনেকে বলেন উটিই ফার্স্ট দেবী কাল্টের সূচনা।

    তবে এই পুরাণযুগ আসলেই হিসেব খুব ঘেঁটে যায়। কোনটা আগে কোনটা পরে। কে গ্রান্টী দিবে।

    আর সুদুর ইউরোপ থেকে অরঅন বাবু জানতে চেয়েছেন বাদামী থেকে হাম্পী আমি ক্যামনে গেছিল। উত্তরে জানাই টেস্কী করে। ডাইরেক্ট বাস/ট্রেন নেই বা বিশেষ সুবিদের নয়।
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ০৮:৫৮367842
  • হাম্পী, বাদামী ইঃ এই সব উত্তর করণাটকের রাস্তায় বহু বহু বার দেখি ছাগোল আর ভেড়াদের পাল নিয়ে হেঁটে চলেছে রাখাল বালক বা রাখাল বুড়ো, আর সেই ছাগ ভেড়াদের দংগলকে পাহাড়া দিচ্ছে একটি বা দুটি কুকুর। এনারা সব সময়েই বগলস পরে থাকেন আর একটু গম্ভীর প্রকৃতির।

    আর চেহারাটা বেশ হাউন্ড টাইপের। ছুঁচালো মুখ, লম্বা সরু ঠ্যাং, পাতলা পেট আর খুব সরু কোমড়। এ গুনো নিশ্চয়ই মিক্সড ব্রীড নয়। ইন্ডিয়াতে এরকম হাউন্ড আছে? জানতেম না।

    আরেকটা ব্রীডও দেখলাম,গায়ের রঙটা অনেকটা ব্ল্যাক অ্যান্ড ট্যান কুন হাউন্ডের মতন - বাদামী আর কালো। ঝালরের মতন ল্যাজ। বেশ বড় লোম। কোথথেকে এলো এরা?

    কে দিবে উত্তর?
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৬ ০৮:৫৫367841
  • বোলতার উৎপাত থেকে বাঁচার উপায় কী?

    আর কাল শ্রীশ্রীচণ্ডী নিয়ে একটা কোশ্নো করেছিলাম, সবাই ইগ্গি মেরে দিলেন? আমি যদি এখন কাজুর মতম অভিমান করি, আপনাদের ভালো লাগবে?
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ০৮:৩৭367840
  • ইঁদুরের উৎপাত সহ্য কত্তে হয় আমাকেও। কিন্তু আমাদের পাড়ায় কোনো ব্যারাল নেই। কখনো দেখি নি। বান্দরও নেই। পাখী আটকাতে প্রায় সব বাড়ীতেই নেট লাগাতে হয়, আমরাও ঐ জাল দিয়ে ঢাকা।

    সমস্ত কুকুরদের ধরে ধরে নিউটার করে দেওয়ায় কুকুরের সংখ্যা বেশ কমে গেছে। কিন্তু গতো হপ্তাতেই দেখলাম দুটো কুত্তার বাচ্চা হাসি মুখে খেলে বেরাচ্ছে পথে। এটা একেবারে বিরল দৃশ্য। কি হয় কী, অনেকেই বাড়ীর পোষা কুকুর অ্যাবানডন করে কেটে পড়েন, সেগুলোর থেকে আবার নতুন পাড়াতো কুকুর জন্মাবে।

    কুকুরের কথায় নমে পড়লো, দেখুন, আপনেরা কি জানতেন এই সোনার ভারতবর্ষেও শীপ ডগ আছে? জানতেন না তো? আমি দেখে অ্যালাম উত্তর কর্নাটকে।

    এট্টু ওয়েট করুন, লিখছি।
  • Du | ১৩ অক্টোবর ২০১৬ ০৭:৪৩367839
  • ফ্যাবিন্ডিয়া পর্য্যন্ত খুলেছে। কিন্তু ভস্লো জায়গা মানে কি?
    আমি তো এই ফেরত এলাম এখন তো আছি~ই।
  • aka | ১৩ অক্টোবর ২০১৬ ০৭:১৪367838
  • ডালাস ফ্যাব, প্রপার্টি প্রাইস হু হা বাড়ছে, একটু বাইরে ডালাস আর অ্যান আর্বারের মাঝে বহু ভস্লো জায়গা।
  • aranya | ১৩ অক্টোবর ২০১৬ ০৭:১০367837
  • হগ্গলডিরে বিজয়ার হুভেচ্ছা

    দু, আপুনি য্যান খবর্দার ডালাস ছাড়বেন না। কোং প্রায়ই ওখানে মুভ করার ভয় দেখায়, পরিচিত কেউ নাই, মরুভূমিতে ওয়েসিসের মত আপনি আছেন ভেবে মনে শক্তি জোগাই
  • Du | ১৩ অক্টোবর ২০১৬ ০৬:৫০367836
  • বিশ্বজিৎ ড্যালাসে ছিল আগে
  • aranya | ১৩ অক্টোবর ২০১৬ ০৬:৩৯367835
  • রোদ্দুর রায়ের ঘটনাটা মজার :-)
    এদিকে বিজয়া সেশ, পুজোর গন্ধ আজ শুদুই স্মৃতি, আবার সামনের বছর :-(

    কী ভয়ঙ্কর সুন্দর এক উইকেন্ড যে কাটালেম, আমাদের কল্লোল ক্লাবের মহাপুজো - চাদ্দিকে ঝলমলে শাড়ি, চকমকে পাঞ্জাবি, ঝিন চাক ধুতি (ধুতিগুলি অবিশ্যি বেশির ভাগ ফেক) - চোখ ধাঁধিয়ে যায়।
    দিগন্ত বিস্তৃত দোকান - শাড়ি, গয়না, খাবার, পান, ফুচকা - এই অর্ডারে। মরুদ্যান সম টিমটিম করছে একটিমাত্র বইএর দোকান - মুক্তধারা, ঘুরেফিরে সেখানে যাই, পাতা ওল্টাই, আমেলা কিনতেই হয়, আরও কিছুমিছু কিনি -মহাশ্বেতা, সুধীর চক্কোত্তি। দোকান মালিক বিশ্বজিৎ আক্ষেপ করে প্রতিবারই - বই কেউ কেনে না। তার সাথে আড্ডা, নাটক, গৌতম দাস বাউল, রথীজিৎ ভটচাজ-এর গান -স্টেজের সামনে এমন উদ্দাম নাচ, রথীজিৎ ঠাট্টা করে কয় - আপনাদের ডিজে দরকার, গায়্ক নয়। সেশ প্রোগ্রম - কুমার শানু।
    বলো বলো দুর্গা মাইকি, আসছে বছর, আবার হবে
  • ছোটোলোক | ১৩ অক্টোবর ২০১৬ ০৩:৩৫367834
  • রোদ্দুর রায়ের গান যখন প্রথম চালানো হয়েছিল পাশের বাড়ির উদ্দাম মিউজিক থামাতে, ওরা প্রথমে চমকে গেছল, ব্যাপারটা বুঝতে পারে নি। এরকম জিনিস যে রেকর্ডেড এবং মিউজিক সিস্টেম থেকে বেরোচ্ছে, সেটা আন্দাজ করতে পারে নি। স্তব্ধ হয়ে গেছল। ভয় পেয়ে থাকতে পারে। সম্ভবত ভেবেছিল যে আমাদের বাড়িতে খুন টুন কিছু হচ্ছে। সেকেনবার যখন বাজানো হয়েছিল তখন বুঝে গেছল যে আমরা রাগ করেছি এবং ওদের বকে দিচ্ছি এই পদ্ধতিতে। আজকাল আর ওরকম করে না, তাই আমরাও রোদ্দুর রায় বাজাই না।
  • ছোটোলোক | ১৩ অক্টোবর ২০১৬ ০৩:২৬367833
  • ওদিকে বেজি নেই?
    ময়ুর থাকলেও নাকি সাপের উপদ্রব কমে।
  • ছোটোলোক | ১৩ অক্টোবর ২০১৬ ০৩:১০367832
  • সাপের জন্য কার্বলিক অ্যাসিড। শাদা গুঁড়ো মতো। ছোটো বোতলে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে। বোতলের ঢাকনায় কয়েকটা ছ্যাঁদা করে রাখতাম। পুরোটা খুলে রাখলে সব উবে যাবে। বাইরে ঢেলে দিলে বৃষ্টির জলে ধুয়ে যাবে।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৬ ০১:৪৭367831
  • এবারে তো শীতঘুমে চলে যাবে মনে হয় এমনিতেই। হেমন্তেই যায় তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত