এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২৩:২২367770
  • গন্ধের অপটিমাম রেঞ্জ মেন্টেন করা। কুকুর, অন্য কুকুরের হিসুর জায়গা সর্বদা এড়িয়ে চলে এরকম না। ব্রিড -বয়েস -ইন্ডিভিজুয়াল অনুযায়ী, একে অন্যের উপর ওভার মার্কিং ও করে। ইন দ্যাট কেস, সিস্টেম তাকে লার্ন করাতে হবে সর্বদা যে টপ মার্কিং ব্যান্ড কোনটা। এটা আফটার ফিউ ইটারেশন এতো তীব্র গন্ধ হবে যে কুকুর পালানোর আগে মানুষ পালাবে :):):)
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ২৩:২১367769
  • আমাদের শহরের মেইন স্টেশনে এককালে নাকি পায়রার উপদ্রবে বাঁচার উপায় ছিল। সে প্রায় পঁচিশ বছর আগের ঘটনা। সমস্ত রেলওয়ে স্টেশন পায়রা ও অন্যান্য পাখীর গুয়ে একাকার। সেসব গু ধোবার জন্য মুছবার জন্য একগাদা সাফাই কর্মী ন্যাতা বোলানোর জন্য তক্কে তক্কে ঘুরে বেড়াতো। তারপরে টেকনোলজি দিয়ে হাগা বন্ধ করা হলো। আল্ট্রা সাউন্ডের কী একটা বিশেষ রেঞ্জের ফ্রিকোয়েন্সী দিয়ে সব পাখী ফুড়ুৎ। সেটা মানুষকে বিরক্ত করে না। সেই ট্র্যাডিশন এখনো চলছে।
    আবার টিনেজার তাড়ানোর সাউন্ড ফ্রিকোয়েন্সীও আছে। কিছু এলাকায় টিনেজার এবং বছর পঁচিশ অবধি যুবক যুবতীরা জটলা করত এবং জয়েন্ট টয়েন্ট নিত। তাদের তাড়াতে সেখানে বিশেষ সাউন্ড ফ্রিকোয়েন্সির সাহায্য নেয়া হয়েছে। আমরা গেলে কিছু বুঝতে পারিনা। কিন্তু কম বয়সীরা সেখান থেকে দূরে থাকে।
  • Arpan | ১২ অক্টোবর ২০১৬ ২৩:১৮367768
  • কোন পার্টটা? ঃ)
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২৩:১৬367767
  • ফিসিবল না :)
  • Arpan | ১২ অক্টোবর ২০১৬ ২৩:১৪367766
  • আর্টিফিশিয়াল কুকুরের হিসির গন্ধওলা কোন প্রোডাক্ট পাওয়া যায়? উইকে একবার করে ছড়িয়ে রাখলে বাকি কুকুরেরা কেউ ওখানে হিসুহাগু করবে না।

    এরম কোন প্রোডাক্ট না থাকলে এক্ষুনি পেটেন্ট নেওয়া হৌক। তারপরে হানুদাকে দিয়ে প্রোডাকশন শুরু করানো যাবে।
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ২৩:১১367765
  • ব্যাটারি খায় নিশ্চয়, তবে কতটা খায় জানি না। পাওয়ার সকেটে লাগানো থাকে তো।
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ২৩:০৮367764
  • এ তো গ্যালো পাখী তাড়ানোর গল্প।
    মানুষের ঝামেলা করে। মুখোমুখি অ্যাপার্টমেন্টে থাকে এক সার্বিয়ান পরিবার। স্বামী স্ত্রী তিনটে ষণ্ডামার্কা ছেলে এবং শ্বশুর শাশুড়ি। উইকেন্ড হলেই সারা রাত্রিব্যাপি হুল্লোড়। ঠাকুর্দা ঠাকুমা তখন পালিয়ে বাঁচে না কানে বালিশ চেপে দূরের ঘরে চলে যায় জানিনা। যে ছেলেটার ঘর আমাদের ঘরের পাশে, সে ঘরেই দমাদ্দম মিউজিক বাজে। বিশেষ করে শুক্কুরবারের রাতে। ওদের দরজায় বেল বাজিয়ে অনুরোধ অভিযোগ করেও বিশেষ লাভ হয় নি। সাউন্ডের ভলিউম অল্পক্ষণ কমায়, ফের মিনিট দশেক পরে যেই কে সেই। একবার ভাবলাম পুলিশ ডাকি। কিন্তু এভিডেন্স নিয়ে সমস্যা হতে পারে। এদিকে মেয়ের তখন পড়াশুনো করতে সমস্যা হচ্ছে, ওর ঘরের পাশেই সেই দমাদ্দম মিউজিকের রুম। অনেক ভেবে চিন্তে একটা উপায় বের করলাম। একটা মিউজিক সিস্টেমে রোদ্দুর রায়ের কিছু গান লোড করা হল। ওদিকে গানের ভলিউম বাড়লেই তেড়ে ফুল ভলিউমে এঘর থেকে রোদ্দুর রায় চালানো হতে থাকল। মন্ত্রের মত কাজ দিলো। ওদের মিউজিক পুরো বন্ধ। ওদিকে মিউজিক বন্ধ হলেই আমরা রোদ্দুর রায় বন্ধ করে দিই। এরকম ঘটনা বিক্ষিপ্তভাবে বার তিনেক করা হয়েছে। তিন তিনটে হাট্টাগাট্টা সার্বিয়ান মাস্তানকে জব্দ করতে রোগা পটকা গাঁজাখোর রোদ্দুর রায় একাই একশো। কুকুরদের ওপরেও টেস্ট করা যেতে পারে।
  • avi | ১২ অক্টোবর ২০১৬ ২৩:০৭367763
  • অ্যাপ ও আইফোন - - সভ্যতার শত্রু।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৯367762
  • অ্যাপ তো হুলিয়ে ব্যাটারী খাবে!
  • Arpan | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৮367761
  • এইত্তো ডিডি বেড়িয়ে এলেন। এইবার বলুন বাদামি থেকে হাম্পি কীভাবে এলেন?
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৪367760
  • তাহলে কদিন ছুটি নিয়ে নামতে হবে। আগে একদিন চাঁদনী ঘুরে আসি।
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৩367757
  • পাখী তাড়ানোর অ্যাপ আইফোন থেকে ব্যবহার করে একসময় পাখীর হাগা কমাতে পেরেছিলাম বারান্দায়। ওপরতলার বুড়ি একাকীত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তীর বারান্দায় দেদার পাখীফুড জল ইত্যাদি রাখত। পাখীরা ঝাঁকে ঝাঁকে এসে সেসব খেত এবং হেগে ভরাত। সেসব গু আমার বারান্দাতেও পড়ত। অ্যাপের সাহায্যে হাগা কমানো গেল, কিন্তু একাকী বুড়ি ঝিমিয়ে গেল। তাই আর অ্যাপ চালাই না। পাখী আসুক, হাগুক। পরিস্কার করি নিয়মিত। শীতকালে এমনিতেও পাখী কমে যাবে।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৩367758
  • হাম্পি বড় ভালো। বাদামি যাওয়া হয়নি।
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৩367759
  • কিন্তু পারফরম্যান্স টিউনিং করে যদি সত্যি একটা কাজের জিনিস দাঁড় করানো যায় তাহলে কিন্তু ব্যাপক চাহিদা :)) কলকাতা -ব্যাঙ্গালোরে -দিল্লি সমস্ত আরবান এলাকায় কুকুর ওভারক্রাউড এর প্রব্লেম আছে। এখনো অবধি কারো কাছে ফুলপ্রুফ সলিউশন নেই।
  • dd | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫১367756
  • ওঃ। সে যা ঘুরলাম। হাম্পি,বাদামী,আইহোল।

    এই ত্তো আজই ফিরলেম।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫০367755
  • হুঁ এও যোগাড় করেছি পরশু, চাঁদনীতেই সব পাওয়া যাবে। কিন্তু সেই বছর পনেরো আগের রেডিওটা এখনো খোলাই পড়ে আছেঃ-) আমার শনি-রবি যা যায় তাতে নতুন প্রোজেক্ট হাত নিলে লোকে রাঁচির ট্রেনে তুলে দেবে।
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২২:৪৬367754
  • এইতো সার্কিট ডিজাইন। একটা 40 কিলোহারজ সাউন্ড জেনারেট করা এই কাজ। বানিয়ে নেওয়া বেস্ট। তাতে, প্রয়োজন বুঝে পারফরম্যান্স টিউনিং ও করা যাবে।

    http://www.electroschematics.com/1026/dog-repellent-circuit/
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৪২367753
  • এরকমও দেখেছি, কিন্তু এর জন্যে তো কাউকে বসে থাকতে হবে - তাক করার জন্যে। হতভাগাগুলো রাত্তিরবেলা আর ভোরবেলা কাজ সারতে আসে - তখন আর কে বসে থাকবে? আমি যেগুলো দেখলাম সেগুলো বাগানে বসিয়ে রাখার জন্যে।
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২২:৩৯367752
  • এই লিংকটা দেখতে পারো। এটার রেঞ্জ একটু বেশি মনে হচ্ছে। যদিও সোলার নয়। নীচে লোকাল ফোন নাম্বার দেওয়া আছে।

  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৩৮367751
  • অদ্ভুতই। এরা যে গলি দিয়ে বেরোয়, সেখানে করে না। আমাদের বাড়ি থেকে শুরু করে সামনের একশো ফুট অবধি পুরো ভরিয়ে দেয়।
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২২:৩৬367750
  • কেসটা অদ্ভুত। আমার পাড়াতে মোট পনেরোটা কুত্তা। ওভারক্রাউডেড অবসসই কিন্তু এরকম বাড়ির সামনে হাগেনা কোনোদিন।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:৩০367749
  • পরশু চোদ্দ বালতি, আজ সকালে এগারো বালতি। আমি এবার মরেই যাবোঃ-(
  • Ekak | ১২ অক্টোবর ২০১৬ ২২:২৭367748
  • ডোন্ট থিঙ্ক সো। আল্ট্রাসনিক একচুয়ালি কুতুয়াদের মধ্যে স্ট্রেস তৈরি করে। হঠাৎ করে শুনলে পালিয়ে যায় সেটা ঠিক। কিন্তু রেগুলার ইউস করলে বা সেরকম ত্যাঁদড় একপাল হলে, উল্টে ঘেউ ঘেউ করে মাথা খেয়ে নেবে।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ২২:১৪367747
  • আমাজনে অ্যানিম্যাল রেপেল্যান্ট দিয়ে সার্চালে কিছু সোলার পাওয়ার্ড আল্ট্রাসাউন্ড বস্তু পাওয়া যাচ্ছে। লিখেছে বাগানে রাখলে কুকুর বেড়াল শেয়াল আসবে না। কেমন হবে কোনো আইডিয়া হ্যাজ?
  • Atoz | ১২ অক্টোবর ২০১৬ ২১:৫৩367746
  • ঈশ, কতকাল আগে কেকে এখানেই(?) থাইল্যান্ডের রামায়ণের গল্প বলেছিল। সেই রামায়ণে অনেক চমক্প্রদ ব্যাপার আছে।
  • PM | ১২ অক্টোবর ২০১৬ ২১:৫০367745
  • পাই কি থাইল্যান্ডে?

    রামায়ন ওখানকার বহুপঠিত ধর্মগ্রন্থ ( ইন্দোনেশিয়াতেও) । আর বহু হিন্দু দেবদেবী দের থাই বৌদ্ধ রা পুজো করে। গনেশ/গরুর সমেত। নাম অবশ্য আলাদা।

    মায় থাই রাজাদের প্রাচীন রাজধানী হলো আয়ুথা ( অযোদ্ধার অপভ্রংশ)। সেই ধংশাবশেষ টুরিস্ট স্পত। সময় পেলে দেখে আসুন।

    Historic City of Ayutthaya

    http://whc.unesco.org/en/list/576
  • avi | ১২ অক্টোবর ২০১৬ ২১:৪৬367744
  • হংসেশ্বরী মন্দিরের নির্মাণ নিয়ে নারায়ণ সান্যালের ওই নামেই একখানা উপন্যাস পড়েছিলাম। বস্তুত ওটা পড়েই আমি ব্যান্ডেল বাঁশবেড়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। তবে ওতে ঐতিহাসিক ব্যাপার থাকলেও স্থাপত্য সম্বন্ধে তেমন কিছুই নেই। এতে একটু দুঃখ পেয়েছিলাম মন্দিরটা দেখার পর কারণ নারায়ণ সান্যাল ভারতের ইন্দো-স্যারাসেনিক আর্কিটেকচার নিয়ে বেশ আগ্রহী ছিলেন, আর মন্দিরটেতে সেই বিষয়ের উপাদান যথেষ্টই।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৬ ২১:৪৪367742
  • হংসেশ্বরী মন্দিরের ইতিহাস তো আমি লিখেছিলাম আমার কলকাতার ট্র্যাভেলগে।
  • একক | ১২ অক্টোবর ২০১৬ ২০:১৪367741
  • হ্যা হ্যা বুদ্ধিস্ট দের এসব আচে :):) আমি একবার জিম থেকে স্লীভলেস পরে বেড়িয়েছিলুম বলে ইনস্ত্রাক্তর আমাকে জ্ঞান দিছিলেন, শরীরটা মন্দির ...পাবলিক টয়লেট না, গা ঢাকো ! লাখাং এ গেলে তো সর্বদাই স্কার্ফ জড়িয়ে যেতে হত। তবে ভুটানে টুরিস্টদের কিছু বলেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত