এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১১ অক্টোবর ২০১৬ ১৫:১৬367680
  • জেনেরিক নাম না ব্র্যান্ড নাম কোনটা খুজোছো?
  • | ১১ অক্টোবর ২০১৬ ১৪:৫০367679
  • সরকারী ড্রাগ রেজিস্ট্রেশান লিস্ট?গুড আইডিয়া। দেখব তো।
    ওয়েবসাইট না থকুক গুগলে নাম দিলে মোটে চিনতেই পারছে না কেন। সেটাই অবাক লাগছে।
  • Ekak | ১১ অক্টোবর ২০১৬ ১৪:১৫367678
  • হতে পারে কোনো দেশি ছোট ব্র্যান্ড এই ওষুধ তৈরী করে বেচছে। আমার এক আত্মীয়ের এমন একটা ব্র্যান্ড আছে তাই ব্যাপারটা একটু জানি। আদতে নিজেরা মার্কেটিং চেহারা কিছুই করেনা। নিকোলাস পিরামল ওষুধ বানায় এদের নামে। এরা এবার নিজের নেটওয়ার্ক তৈরী করে বেচে। ছোট বিজনেস মাত্র কয়েক কোটি টার্নওভার, ওদের কী আর ওয়েবসাইট থাকে। তবে রেজিস্টার্ড ড্রাগ অবসসই তাই সরকারি ড্রাগ রেজিস্ট্রেশন লিস্ট ঘাঁটলে পাওয়া যাবে। সেটাও যদি না পান তাহলে ব্যাপারটা চিন্তার।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ১৪:০৪367677
  • হুঁ, এইটা লিস্টে আছে - তবে পাওয়া যাচ্ছে না। মনে হয় বারো তারিখ থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। তারমানে ফ্ল্যাশ সেল টাইপের ব্যাপার হয়তো। ওভাবে কেনা বড় চাপের।
  • spa | ১১ অক্টোবর ২০১৬ ১৩:০৮367676
  • Triptolemus,
    আপ নি redmi 3s prime, 3 GB, 32 GB variant ফোন টা দেখ তে পারেন। সবে বাজারে এসেছে। তাই কেম ন চল বে বল তে পার ব না। তবে দেখ তে তো ভাল ই। চেনা এক্জন কিন লো, দেখ্লাম। আর telegraph এর রিভিউ তো ভালো ই লিখেছিল। specification দেখেও তো ভালো ই মনে হয়।
  • | ১১ অক্টোবর ২০১৬ ১২:৩৩367675
  • আচ্ছা কেউ একটা ব্যপারে আলোকপাত করতে পার/পারেন?

    এক পরিচিতা মহিলা পায়ের ব্যথায় দীর্ঘকাল কষ্ট পাচ্ছিলেন। তা তিনি প্রায় বছরখানেক হোমোপ্যাথী করান। হোমিও ডাক্তার বলে এটা আর্থারাইটিস এবং সারবেনা তবে কন্ট্রোলে থাকবে। তা কন্ট্রোল বলতে ব্যথা কিছু কম হয়েছিল এইটুকু। যাই হোক বছরখানেক বাদে তেমন কিছু কমছেনা দেখে উনি চন্দননগর অঞ্চলে এক এম ডি ডাক্তারকে দেখান। ইনি খান ছয়েক ওষুধ্হ দিয়েছেন খেতে। এবার এই ওষুধের মধ্যে তিনটে ওষুধ ঐ ওনার ডিসপেন্সারীর সামনের ওষুধের দোকান আর চন্দনগরের জিটি রোডের একটি ওষুধের দোকান ছাড়া কোথাও পাওয়া যায় না। এই দুটি দোকানেই ওষুধের দাম পুরো নেয়। উনি পাড়ার একটি ছেলেকে দিয়ে কলকাতা থেকে ওষুধ আনান। ওঁদের বাড়ীর ও পাড়ার অনেকেও আনান।। কলকাতায় ওষুধের দামের ওপরে ১৫ - ১৮% পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো, এই ছয়টা ওঅষুধের তিনটে ওষুধ কলকাতায়ও এসপ্ল্যানেড, শ্যামবাজার বা বড়বাজার অঞ্চলে বড় বড় ওষুধের দোকানগুলিতে পাওয়া যায় নি।

    তো এবার উনি আমাকে ওষুধের নামগুলো দিয়ে একটু অনলাইনে চেক করতে বলেন। আমি আগেও অনলাইনে ওষুধের কোনও সাইড এফেক্ট আছে কিনা বা লোকজন কিছু রিপোর্ট করেছে কিনা, ওষুধটা আসলে কিসের ইত্যাদি দেখে দিয়েছি।

    মজা হল এই তিনটে ওষুধ আমি গুগল করেও খুঁজে পাচ্ছি না। একটা তাও ডিটেক্ট করছে যে সিমিলার কম্পোজিশান ইউএসএতে অন্য নামে চলে। বাকীদুটো পুরো ভোঁ ভাঁ।

    এটা কেন হচ্ছে? তার মানে কি এই ওষুধগুলো এখনও ট্রায়ালমুক্ত হয়ে মার্কেটে আসে নি? ডাক্তার এটা রোগিণীকে কিছু না জানিয়েই তাঁর ওপরে এক্সপেরিমেন্ট করছেন্ব?
    মানে বেশ অবাক হয়েছি পুরো ব্যপারটায়।
  • Ekak | ১১ অক্টোবর ২০১৬ ১১:০৭367674
  • কোম্প্যারিসন করার জন্যে কোনো সাইটের টুল ইউস করলেই তো হয়। আর তা পছন্দ না হলে টুল লিখে ফেলা যাক !
  • sinfaut | ১১ অক্টোবর ২০১৬ ১১:০৪367672
  • ফোনের ব্যাপারে বেশি খবর রাখিনা, তবে লেনোভো ভাইব ক৫ নাকি একটা দেখেচি। দিব্যি ভালো ফোন।
  • Ekak | ১১ অক্টোবর ২০১৬ ১১:০৪367673
  • *পারিস
  • Ekak | ১১ অক্টোবর ২০১৬ ১১:০৩367670
  • এসার ই ফাইভ সিরিজ দেখতে প্যারিস। এই মুহূর্তে প্রাইস -কোয়ালিটি-টিকাও মিলিয়ে বেশ অপ্টিমাল।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ১১:০৩367671
  • এসার বাজে। অ-চৌ যাকে "দুনিয়ার সেরা" বলতে পারে, সেটা অত্যন্ত ধুর না হয়ে যায় না।

    লেনোভো সাইটে ঘেঁটে দেখলুম আলাদা আলাদা ফোনে আলাদা আপগ্রেড শিডিউল আছে - মানে সেই আপগ্রেড ভেন্ডর থেকে রিলিজ করে। এটা তো বাজে সিস্টেম। মনে হয় অ্যান্ড্রয়েডের ওপর কাস্টমাইজেশনটা মডেল-স্পেসিফিক। উবুন্টুর মত হওয়া উচিত - ওএস আপগ্রেড বেরোবে, যে যার ইচ্ছেমতন আপগ্রেড করে নেবে।
  • pi | ১১ অক্টোবর ২০১৬ ১১:০০367668
  • সব ল্যাপটপ মায়ের ভোগে। আর যে কী কী হবে !

    শস্তায় টিকাও অত্যাচার সহনক্ষম ল্যাপি কী আছে ? এসার কেমন ?
  • dc | ১১ অক্টোবর ২০১৬ ১১:০০367669
  • আমার যদ্দুর মনে হয় অন্তত তিনটে অ্যান্ড্রয়েড ভার্শানে আপগ্রেড করা যায়। মানে চার থেকে ছয় অবধি, বা পাঁচ থেকে সাত অবধি। তার থেকে বেশী করলে বোধায় স্লো হয়ে যায়, বা সব অ্যাপ ইনস্টল হয়না। তবে এখানে প্রসেসার আর র‌্যাম, দুটোই ফ্যাক্টর। এগুলো ঠিক এক্সপার্ট অপিনিয়ন না, নানান ফোরামে যা পড়ি তার থেকে এরকম একটা ধারনা হয়েছে।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ১০:৪১367667
  • আচ্ছা, একটা জিনিস কয়েন দিকি। এই যে কিছু মোবাইল ফোনে এখনো অ্যান্ড্রয়েড ললিপপ দিচ্ছে - এগুলো মার্শমেলো-তে আপগ্রেড করা যায়, নাকি ললিপপেই শেষ? মানে প্রসেসরে লিমিট আছে কি? না হলে লেনোভো ভাইব কে৫ মন্দ কিসে? দিব্যি কমে হয়ে যায়, রেটিং মন্দ নয় - ললিপপসহ আসে, আপগ্রেড করে নিলেই হল।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ১০:১২367665
  • ৭ টা বা আরো বেশি।
  • dc | ১১ অক্টোবর ২০১৬ ১০:১০367664
  • হ্যাঁ খবরে পড়লাম দুয়েকটা ডিভাইস নাকি ফেটে গেছে।
  • bhagidaar | ১১ অক্টোবর ২০১৬ ০৯:৫৭367663
  • হ্যাঁ সেরকমই। ব্যাটারি একস্প্লোড করছে। তারপার সামসুং নতুন যে রিপ্লেসমেন্ট ব্যাটারি দিচ্ছে তাও নকি দুম ফট হচ্চে।
  • sinfaut | ১১ অক্টোবর ২০১৬ ০৯:৪৭367662
  • কেন? সে কি ফেটে যাচ্ছে নাকি?
  • dc | ১১ অক্টোবর ২০১৬ ০৮:৪৭367661
  • পেলেনে বসার পর নোট সেভেন বন্ধ রাখতে বললো আর চার্জ না করতে বললো। আগের হপ্তায়।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ০৮:৪২367660
  • আমিও শুধু নোট ৭ এর অ্যানাউন্সমেন্টই শুনেছি (নিজের কানে)। বাকিটা পরের মুখের ঝাল, কিন্তু রবিবার। তাই ভাবলুম নতুন কিছু হয়েছে হয়তো।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ০৮:৪১367659
  • শেষটা বাজে। দুম করে শেষ হয়ে গেলো।
  • Bhagidaar | ১১ অক্টোবর ২০১৬ ০৮:৪০367658
  • এই সদ্য প্লেনে চাপলাম। নোট সেভেন ই শুধু বন্ধ রাখতে বল্ল। অন্য কিছু নিয়ে সমস্যা নেই।
  • pi | ১১ অক্টোবর ২০১৬ ০৮:৩৮367657
  • শুকুউরবারে এলাম। অন্য মডেল নিয়ে বলেনি
    । তবে ওটা নিয়ে বারবার বলছিল।

    আমেলাতে ঋতাবসুর বাঘার ডায়েরি পড়লো কেউ ? খারাপ লাগছে না তো।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ০৭:৩৯367656
  • স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিক্রি বন্ধ হয়ে গেলো। স্যামসাং সব ওনারদের বলেছে ফোন বন্ধ করে রাখতে। সেদিন শুনলাম এয়ারপোর্টে স্যামসাং-এর অন্য মডেলের ক্ষেত্রেও নাকি বোর্ডিং পাসে লিখে দিচ্ছে, আর একেবারে সুইচ অফ করিয়ে দিচ্ছে।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ০৭:৩৬367655
  • বোধি কি আমেলা-পড়া লোককে একটা কপি দেবে?
  • সিকি | ১০ অক্টোবর ২০১৬ ২৩:১৭367654
  • কেশী এপাড়ায় নাকি?
  • Robu | ১০ অক্টোবর ২০১৬ ২২:২০367653
  • বাহ, কেসিদা।
  • kc | ১০ অক্টোবর ২০১৬ ২২:১৯367651
  • হানুদা, থ্যাঙ্কিউ।
  • kc | ১০ অক্টোবর ২০১৬ ২২:১৯367652
  • খায়েশ ছিল যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁইহাঁই করে গাড়ি চালিয়ে দিল্লি থেকে আগ্রা যাব। পূর্ণ হল। একবার পাংচার হয়ে একটু বেদমও হলাম।

    বিশাল খায়েশ ছিল সেলিম চিস্তির দরগাতে সুফি গায়কদের সঙ্গে হাত পা ছুঁড়ে টোটাল মুডে গলা মেলাব। পূর্ণ হল। ফিরবার সময় মথুরা রোডে মথুরার কাছে ভুলভাল ডাইভারশন নিয়ে বিশাল বেদম হলাম।

    ওভারল বেশ খুশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত