এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১০ অক্টোবর ২০১৬ ০৯:২১367620
  • আমার পাড়াতে বছরে একদিন ঘোঁরেশজির পুজো হয়। তবে সে খুবই বিচক্ষণ পুজো। অর্থাৎ সমস্ত বাজি পটকায় একসঙ্গে আগুন ধরিয়ে ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে পুড়িয়ে ফেলে। আর কোনো শব্দ নেই।
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ০৯:২১367621
  • পাইয়ের কোশ্চেনের কনটেক্সটে - ৯৭ সাল অবধি যতদূর মনে আছে - থীম পুজো ছিলো, অল্প কিছু জায়গায় করতো - যেমন মনে আছে বরিষা তপোবন। কিন্তু তখন সেগুলো ছিলো এক্সেপশন। ১৯৯৭-২০০৮ এর ইভোলিউশনটা চোখে দেখিনি, তবে ২০০৮ থেকে দেখলুম থীমপুজো ছাড়া কিছুই নাই। তবে ২০০৮ এও এত হোর্ডিং চোখে পড়তো না - যেটা গত বছর দুয়েকে দেখছি - গড়িয়াহাট থেকে যাদপ্পুর, যাদপ্পুর থানা থেকে লর্ডস - এরকম অনেক জায়গায় রাস্তার দুদিক ঢেকে গেছে শুধু হোর্ডিং-এ। সব মিলিয়ে কতগুলো যে "শারদসম্মান" - সে মনে হয় কেউ গুণে শেষ করতে পারবে না। এবং অ্যাজ ইউজুয়াল মমতা - দক্ষিণে পার্থ, উত্তরে সুজিত বোস আর পূর্নেন্দু (মানে কাল যাতায়াতের পথে যেগুলো পড়েছে আরকি) - মমতার ছবি দিয়ে চারদিক ঢেকে দিয়েছে।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ০৯:১৮367618
  • আমার পাড়াতেও দুর্গাপুজোর কোন সিন নেই। তবে আমাদের উল্টোদিকে একজন ডিএমকের পলিটিশিয়ান থাকেন, তাঁর বাড়িতে কয়েকদিন থেকেই জটলা চলছে। এছাড়া সব শান্ত।
  • T | ১০ অক্টোবর ২০১৬ ০৯:১৬367617
  • ঠিক ঠিক...বানানভুল...ছি ছি ছি।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৬ ০৯:১৫367616
  • যে যার মতো মোচ্ছব কোচ্চে করুক না। আমার পাড়া টা বেশ শান্ত। আশেপাশে কোনো হৈচৈ নেই।
  • Abhyu | ১০ অক্টোবর ২০১৬ ০৯:১৩367615
  • দীপঙ্কর মহারাজেরটা পেলাম না।
  • T | ১০ অক্টোবর ২০১৬ ০৯:১২367614
  • তবে থিমের চোটে কলকাতার পুজোগুলো এই যে একটু পরিশীলিত সাংস্কৃতিক হাবভাব দেখায় সেসব তবু ভালো, নয়তো বাকিদের অবস্থা তো বেসিক্যালি চারদিন ধরে অষ্টপ্রহর লুচ্চামো। শহরতলীর পুজো মানেই তো একটা দামড়া বক্স নিয়ে 'আও সেঁইয়া' শুরু হ'ল। গ্রাম গঞ্জ আশা করি বেটার।
  • Abhyu | ১০ অক্টোবর ২০১৬ ০৯:০৯367611
  • তাবলে টিও দূর্গাপুজো লিখবেন? দীঈঈঈর্ঘ ঊ?
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ০৯:০৯367612
  • নাঃ দুর্গাপুজো ডাউনলোডাবার কোন দরকার নেই, ফ্রিতে পেলেও না।
  • Abhyu | ১০ অক্টোবর ২০১৬ ০৯:০৯367613
  • যখন লুচি পাঁঠার মাংস ডাউনলোড করা যাবে তখন জানাবেন।
  • T | ১০ অক্টোবর ২০১৬ ০৯:০৪367610
  • ডিসি, লিবজেন থেকে কিছু দূর্গাপুজো ডাউনলোডিয়ে নেবেন।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ০৯:০১367609
  • এই বছরে আমার এক ভাই, একটু দূর সম্পর্কের, চেন্নাইতে চলে এসেছে। আমাদের বাড়ির কাছেই ফ্ল্যাট খুঁজে দিয়েছি, কাজেই সারাক্ষন যাতায়াতও আছে। সে কয়েকদিন আগে আমায় জিগ্যেস করলো, তোমরা কোন কোন পুজোয় যাও? অঞ্জলি কোথায় দাও? তা আমি তাকে গম্ভীর মুখে বল্লাম আমি ঠাকুর টাকুর মানিনা, ক্লাস ফাইভ সিক্সের পর থেকে কোনবার অঞ্জলি দিইনি। আর ঠাকুর দেখতেও কোথাও যাইনা, তবে টি নগরে একটা বড়ো পুজো হয়, কোনকোনবার ওখানে গিয়ে দুপুরে খেয়ে আসি। শুনে বেচারা বেশ মুষড়ে পড়লো :d
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫৭367607
  • আমি তো বেরোই না। আর এবার তো বউ ছানাপোনাসহ নিজেদের বাড়ি গেছে, আমি ল্যাপটপে আর টিভিতে (টিভি আমার দখলে - মানে সাংঘাতিক অ্যাচিভমেন্ট আরকি) যা ইচ্ছে হচ্ছে দেখছি। এই এতক্ষণ ডিবেট দেখলুম, এখন একটা পেপার লিখতে হবে, তাপ্পর আবার কিছু একটা সিনেমা দেখবো।
  • pi | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫৭367608
  • বিদেশে গিয়ে প্রথম পুজো কাটিয়েই ঠিক করেছিলাম যেভাবে হোক দেশে ফিরতে হবে। দেশের কোথাও, যেখান থেকে ইচ্ছে হলেই পুজোয় কোলকাতা যাওয়া যাবে ঃ)
  • pi | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫৫367606
  • সেই একবার আমাদের লেকের ধারের পুজো, সেও আবার কালিপুজো মনে হয়, সেটা সেভেন আপের বোতল দিয়ে হয়েছিল। এরকম কিছু হবে শুনেই আমাদের ঘুম উড়ে গেছিল।এও আবার সম্ভব নাকি ! তারপর তো দেখে আর চোখের পলক পড়েনা।
    এখন তো সবেতেই এত চমক যে আর অবাক হতেও ভুলে যাই। যাগ্গে এই অবাক হওয়াটুকুন আমাদের নব্বইয়ের জন্য থাক ঃ)
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫৪367605
  • আমি লাইফে একটা জোর বেঁচে গেছ্হি, কলকাতার বাইরে অন্য শহরে সেটল করে। কলকাতায় থাকলে এই যে দুর্গাপুজোর অত্যাচার সহ্য করতে হতো, হয় রাস্তায় বেরিয়ে নাতো টিভিতে নাতো আত্মীয়-বন্ধুদের আলোচনায়, এটা ভেবেও আতংক হয়।
  • pi | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৪৩367604
  • ঘুরে ঘুরে দেখা হচ্ছেনা, যাঁরা ঘুরছেন, ছবি তুলছেন, একটু লিখুন না কোন প্যাণ্ডেল কোন থিমে হল। কোনটা ভাল্লাগলো কোনটা পোষালো না। হাইপই সার। আমি যেমন কোনোবার বুঝে উঠতে পারিনা একডালিয়ার পুজোয় কী এমন থাকে যে এত্ত ভিড় হয় ! ওটা কি সেই ট্র্যাডিশনালি নামি পুজো বলে এখনো অবশ্যদ্রষ্টব্যর লিস্টিতে পড়ে ? আগে তো তাও বোঝা যেত, থিমপুজো তেমন চালু হয়নি। সব ই ঐ এরকমই হত। বড়জোর কোথাওকার প্যান্ডেলের আদল কি গুহা। সেটাই তখন বড় খবর হত। আচ্ছা, থিমপুজোর রমরমা চালু হল ঠিক কোন সময় থেকে ? এও কি সেই নব্বই এরই শেষ থেকে ? ঃ)

    তবে আগেও বলেছি, যত দেখি আবারো মনে হয়। এই এত্ত সব অভিনব আইডিয়া, তার এতভাল প্রয়োগ।, অন্তত কিছু স্যাম্প্লেল আর রেপ্লিকা করে একটা প্যাণ্ডেল মিউজিয়াম করে তাতে রেখে দিলে পারে। আর ভার্চুয়াল মিউজিয়ম তো বানানোই যায় !
  • ছোটোলোক | ১০ অক্টোবর ২০১৬ ০২:৩১367603
  • গুরুর ঘড়ি মিনিট চারেক স্লো।
  • Sayantani | ১০ অক্টোবর ২০১৬ ০২:২২367602
  • শাক্য, আমার কপি টা রৌহিন তুলে নিয়েছে বললো।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৬ ০১:২১367601
  • সবাইকে শারদীয়া শুভেচ্ছা।
  • Sakyajit Bhattacharya | ০৯ অক্টোবর ২০১৬ ২৩:৫৯367600
  • সকলকে। আমি বাঘা যতীনে আছি এবং বই কিছু আমার কাছে আছে। একটু জানাবেন, দিয়ে দেব। আমার মেইল আইডি। মেইল করে নেবেন প্লিজ

    [email protected]
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৬ ২২:১৫367599
  • সিআরপার্কে গিয়ে পোচুর চপফুলুরিঝালমুড়িঘুগনিকোল্ডড্রিং আর মিষ্টি খেয়ে একটাও ঠাকুর না দেখে ফিরে এলাম।

    হেউ
  • নন্টে | ০৯ অক্টোবর ২০১৬ ২১:৪৫367598
  • আর বাকি বছরভর ওদের যা ইচ্ছে তাই করার খবর।
  • Triptolemus | ০৯ অক্টোবর ২০১৬ ২১:৩০367597
  • সে তো ছেড়েই দিয়েছি, কিন্তু তাই বলে গোটা পঃবঙ্গে খবর বলে কিছু নেই?
  • bhagidaar | ০৯ অক্টোবর ২০১৬ ২১:২৫367596
  • বছরে ৪টে দিন কি একটু ক্ষমাঘেন্না ----
  • Triptolemus | ০৯ অক্টোবর ২০১৬ ২১:০৬367595
  • কলকাতায় খবর মানে আপাতত প্যান্ডেল পরিক্রমা। এবিপি আনন্দ/২৪ ঘন্টা খুললে শুধুই অমুক পুজো তমুক পুজো! কী বিরক্তিকর!
  • T | ০৯ অক্টোবর ২০১৬ ২০:৩৭367594
  • আচ্ছা এইটেই কি সেই কাল্ট?
  • T | ০৯ অক্টোবর ২০১৬ ২০:০৮367593
  • ইয়েস ইয়েস...পেয়েছি। এই খানিক আগে দেখলাম। থ্যাঙ্ক্যু পাইদি।
  • pi | ০৯ অক্টোবর ২০১৬ ১৯:৫০367592
  • টি, বেশ খানিক আগে একটা অর্ডার ক্যান্সেল করে মেইল গেছে। দেখিস তো।
  • Triptolemus | ০৯ অক্টোবর ২০১৬ ১৯:৩৬367591
  • নাম্ভুল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত