এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:১৫367440
  • নাকে শীর্ষেন্দু চাপা দিয়ে বসতে হবে;)
  • Robu | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:১৩367439
  • আপাততঃ আমি টই ট্যাক্স বসানোর পক্ষপাতী।
  • aranya | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:০৭367438
  • আর পুজোর গন্ধে আচ্ছন্ন হলে?
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:০৪367437
  • আমি ক্রমশঃ পুজো ট্যাক্স বসানোর পক্ষপাতী হচ্ছি। যারা পুজো করবে, পুজোয় রাস্তায় ভিড় বাড়াবে, এমনকি উইশ করবে - তারা সবাই ট্যাক্সো দেবে। সব ধর্মের সব পুজোয়।
  • pi | ০৭ অক্টোবর ২০১৬ ০৬:৫২367436
  • সব্বাইকে অনেক থ্যাঙ্কু এবং হেপ্পি পুজো !

    কুমুদি, মেইলগুলো কি সব উবে যায় ! x-(
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ০৬:৪৫367435
  • কী একটা শারদসম্মান, তার স্কুল পার্টনার হল পাঠ ভবন। স্কুল থেকেই নাম পাঠিয়েছিলো তো।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৬ ০৬:২৫367434
  • সব্বাইকে হেপ্পি ষষ্ঠী।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৬ ০২:৫২367433
  • ২০% ?????
    উফ্ফ্ফ। খুবই হাই।
    ঃ-)
  • Sayantani | ০৭ অক্টোবর ২০১৬ ০২:০১367432
  • পাঠ ভবনের নিশ্চয় এটা স্কুলের সঙ্গে সম্পর্কিত কিছুনা!
  • aka | ০৭ অক্টোবর ২০১৬ ০০:০৫367431
  • পোটকে গুরুতে ল্যাটেকে লিখছে, পোটকে তো গ্রেট।
  • potke | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:২৯367430
  • for a dear friend............

    "\textit{Remark: Surveying various machine learning algorithms was a key motivation even though some methods and algorithms could have been easily done with. This explains the reason for describing methods such as SVM, k-NN or LDA even though the results are not very promising for obvious reasons explained in \ref{sec:5.2}. We reiterate that any learning method is as good as the data and without a balanced dataset there could not exist any reasonable scrutiny of the efficiency of the methods used in the manuscript or elsewhere. The next subsection, non-metric classifiers which include Decision Tree, Random Forest and Boosted Trees, would illuminate the sanity behind discouraging "Black box" approaches to Data Analytics in the context of this problem or otherwise. Readers are advised to pay special attention to this section, \ref{sec:3.3}.}"
  • Eikthrymir | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:১৬367429
  • আমার নিশ্চয় একটা নোবেল পাওয়া উচিত - মানে বিপের দাবী অনুযায়ী একদম ২০% ইন্টারেস্ট রেটে লোন শোধ।
  • avi | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:১৫367428
  • কলকাতার পুজোর প্রথম দিকে ছিল। রাণী ভিক্টোরিয়ার আদলে মূর্তির মুখ বানানো হয়েছিল। সেই ঐতিহ্যের পুনরাগমন আর কি।
  • Eikthrymir | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:১৩367427
  • আমি এখন অভিষিক্তা মোড়ে দাঁড়িয়ে আছি। পাঠ ভবনের একটা গ্রুপ (এবং আরো অনেক লোকজন, প্রায় জনা পঞ্চাশ) হেল্প এজ ইন্ডিয়ার সাথে পুজো পরিক্রমায় গেছিলো, পাঁচটায় ফেরার কথা - এখনো ফেরেনি, সবে দমদম পার্ক থেকে বাস বেরিয়েছে। অভিষিক্তা থেকে ছেলেকে নিয়ে বাড়ি যাবো।

    আশা করি আর পুজোয় বেরোতে চাইবে না।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৫৪367426
  • এই নির্লজ্জ তোষণের ব্যাপার-টা, পুজো মন্ডপে, নতুন ঘটনা। রাজনীতির লোকেরা পেট্রন, এমন পুজো আছে অনেকদিন ধরেই, কিন্তু মূর্তিতে বা থিমে নেত্রী বন্দনা - আগে ছিল না, মনে হয়
  • avi | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৪৫367425
  • পদ্মপুকুরে আবার আজ ঘুরতে বেরিয়ে দেখলাম একটা পুজোর থিম মমতা। ওই যে ছবিতে দেবীর পায়ের তলায় দিদি বসে আছেন। ওদিকে পদ্মপুকুর সার্বজনীনে প্যান্ডেলের বাইরে থিম বুদ্ধ, মানে প্রচুর গৌতম বুদ্ধের মূর্তি। ভবানীপুর এলাকায় প্রায় সব পুজোমণ্ডপের বাইরে বিশ্ববাংলার গোলক।
  • Eikthrymir | ০৬ অক্টোবর ২০১৬ ২২:০৬367424
  • বেহালা? সে তো অন্য গ্রহে, কলকেতার সঙ্গে সম্পক্কো কই?
  • b | ০৬ অক্টোবর ২০১৬ ২১:১৭367423
  • আকা যে কি কন? কোন এক বিজিনেসম্যান (কইলকাতার) ১৮০০ শতকের মাঝামাঝি ফুলে ফেঁপে লাল হয়ে গেছিলেন, এই গঙ্গা জলের বিজিনেস করে। মধ্যবর্তী নাস্তিক্য পিরিয়ডে এই বেওসা মার খেলেও বর্তমানে আবার ফুলে ফেঁপে উঠছে।
    গোমূত্র ও গোচোনা একই জিনিস।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৫৬367422
  • গাড় নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশ ফুল, ভোরের ঝরা শিউলি, ঢাকের বাদ্যি
    আর
    লাস্ট, বাট নট দ্য লিস্ট

    সেরা ফর্মে শীর্ষেন্দু

    - আঃ, ছোটবেলার পুজো
  • Du | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৫৩367421
  • ঃ)
  • Du | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৫২367420
  • শনিবারে তো হাইস্কুলের ব্যান্ড বাজছিল সকালে। ।হাল্কা করে ঢাক ভেবে নিলেই হল ঃ)
  • rabaahuta | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৫১367418
  • বেহালা শুনে মনে পড়লো, কিছু দশক আগে, ডোভার লেনে এর টিকিট যেদিন বিক্রী শুরু হলে লোকজন আগের রাত থেকে লাইন দিত, আমরাও দিতাম, কেন কে জানে, কারন পরেও টিকিট পাওয়া যেত, সহজলভ্যই ছিল। তা যাগ্গে, ভোরবেলা, কি যেন ভদ্রলোকের নাম, অচু টাইপের কিছু, অচ্যুত-র অপভ্রংশ হতে পরে কে জানে, অচু কি করে কারো নাম হয়, লেক কালীবাড়িতে পুজো দিয়ে এসে টিকিট বিক্রীর সূচনা করতেন। আপিসের সামনেই একটি ফুটপাথবাসী দম্পতি থাকতেন, পুরুষটি (নাম ভুলে গেছি) মধ্যবয়সী, প্রবল নেশাখোর খিস্তিপ্রবণ ইত্যাদি, তো ওঁর অধিকার ছিল প্রথম তিনটি বা পাঁচটি টিকিট বিনামূল্যে পাওয়ার। পরবর্তীকালে ব্ল্যাকে বেচবেন এইরকম আশায় আরকি। তাঁর কোটার টিকিট অবশ্য এমনি দেওয়া হতো না, সঙ্গীতবিষয়ক যোগ্যতা নিয়ে দুয়েকটি প্রশ্ন করে তারপর দেওয়া হত, প্রতিবছর, একই সিলেবাস।
    - এই যে টিকিট, এটা কিসের টিকিট? কে আসবেন?
    রবিশঙ্কর।
    তা উনি কি করেন? কি বাজান?
    এটাও জানিস না? বেউলো বাজায়, বেউলো।
    এইরকমভাবে রীতি অনুযায়ী পরীক্ষা পাশ, টিকিট প্রাপ্তি এইসব ফর্মালিটির পর টিকিট বিক্রী শুরু হতো। আমি যে কবছর যেতাম আরকি।
  • Du | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৫১367419
  • আমাদের এখানেও। আজ অবশ্য ম্যাথুর দাপটে একটু গোমড়া
  • aranya | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৪৫367417
  • বাতাসে পুজোর গন্ধ?
  • Robu | ০৬ অক্টোবর ২০১৬ ২০:২৩367416
  • নাহ, বেহালা ভালই ব্যালেন্স করছে শুনছি তো।
  • Eikthrymir | ০৬ অক্টোবর ২০১৬ ২০:১২367415
  • বাইপাসে এম্নি ভিড় হয়েছে যে কলকাতা কয়েক ডিগ্রী পূর্বদিকে হেলে গেছে!
  • Du | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:৫৩367414
  • বার্নিং বুশ আর তারপরেই মোজেস ঈশ্বরের বানী শুনিতে পাইলেন।
  • aka | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:২১367413
  • কিন্তু হ্যাঁ এখনও এই বিজনেসে নতুন মডেল আনাই যায়। যেমন পিউরিফায়েড গঙ্গাজল, পিউরিফায়েড গোমূত্র ও গোচোনা ইত্যাদি।
  • aka | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:১৬367412
  • শুনুন তবে শুনুন, আমার বিজনেস অ্যাকিউমেন। সেই ছোট্টবেলায় ভেবেছিলুম, গঙ্গাজল এক্সপোর্ট করব, আর গতকাল ইন্ডিয়ান স্টোরে দেখলুম ছোট্ট বোতলে গঙ্গাজল। ভেবেই দেখুন সময়ের থেকে কত এগিয়ে ছিলাম।
  • 4z | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:১০367411
  • নাইস ট্রাই অজ্জিতদা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত