এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৩367110
  • ভারত কাল অবধি থাকবে রে? আর পরশু কি ভারতের আবার ব্যাটিং পাবো? আজ গেলেই হত।
  • Rit | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৮367108
  • অভি কি ইডেনে?
    বোতিন্দা, রোবু? ইডেন যাচ্ছো?
  • b | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৮367109
  • ইউটিউবের খুবি মুশকিল। সক্কালে সক্কালে মহিষাসুরমর্দিনী চালালুম। একটু চোখটা ইয়ে হয়ে গেছিলো (কাল রাত ১২টা অব্দি ফেনি গেলার ফল) পৌনে ছটা নাগাদ শুনি, ঈশানের দেওয়া সেই লাউ-এর গান বাজছে। ব্লাসফেমি।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৭367107
  • দু-ও পুজোর গন্ধে আচ্ছন্ন :-)

    ভারতবর্ষ ডিপ্লোম্যাটিকালি খুবই দক্ষতার সাথে হ্যান্ডল করছে এই সার্জিকাল স্ট্রাইক, এখনও পর্যন্ত - টেররিজমের বিরুদ্ধে যুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে নয়
  • avi | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫০367106
  • খেলছে না, রস টেলর ক্যাপ্টেন। ঃ((
  • Abhyu | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৪367105
  • avi | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪২367104
  • এ বাবা, কেন উইলিয়ামসন নাও খেলতে পারে শুনছি। ঃ(
  • Du | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৫:২৭367103
  • ঈয়াপ টিভিতে রুপসী বন্গ্লয় মহিষসুরমর্দিনী দেখছি
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৭367101
  • নিউ জার্সির লোকজন ঠিক আছে/ন তো? আওয়াজ দিয়ে যাবেন। হোবোকেন এ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে !
  • rranjan roy | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৭367102
  • নর্দার্ন কম্যান্ড বলছেঃ ওদের সরকার ফ্রি-হ্যান্ড দিয়ে দিয়েছে।
    অর্থাৎ, আর্মি যখন চাইবে সার্জিক্যাল অপারেশন করতে পারে, মিনিস্ট্রির থেকে পারমিশনের দরকার নেই। কোন পলিটিক্যাল কন্ট্রোল থাকবে না।
    ফলং?
  • Du | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৬367100
  • রিপোজ না অনাময় সে নার্সি' হোমের তো দিন শেষ
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৫367099
  • ডিডি, ডিডি, আপনি কোথায়?
  • Du | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৫367098
  • বাটুলের কত ছিল?
  • সিকি | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩১367097
  • কিন্তু না। ছাগোল তত্ত্বে বিশ্বাস করা উচিত নয়। :))
  • avi | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৮367096
  • সাধে কি কবি বলেছেন,
    "সন্ত্রাসের ছদ্মবেশে কালো ডানা ভাসে চারিধার,
    ডুবন্ত চাঁদের জমি চষে শুধু মরি বারে বার,
    প্যাঁচার ক্লেদাক্ত স্বেদে পরিপাটি গাথা রচি হায়,
    জ্বলদর্চি মেঘ দেখে ছত্রাকের স্বপ্ন ভেঙে যায়।"
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২২367095
  • সাধে কি আর বেদ পড়ার অধিকার দেয়নি। কপালে দুঃখ ছিল তাইলে ঃ)
  • avi | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৬367094
  • জনতা দাবি করছে, আমরা এই বিশ্বযুদ্ধটা আজকেই কেন লড়লাম? কারণ আজ ২৯/৯/২০১৬। এবার নাকি ২+৯+৯+২০+১৬ = ৫৬। হ্যাঁ, ৫৬ ইঞ্চি! তবেই বুঝুন! ঃ))))))))))))))))))))
  • dd | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮367093
  • সুদুর ফিনল্যান্ড থেকে ফাইদি জানতে চেয়েছেন পুরাভারতে কালো মানুষদের কিরকম ভাবে দেখা হ্তো।

    ঝাঁ করে তিনটি শোলোক তুলে দিচ্ছি। সব গুলিই ঋগবেদের।

    ৩/৩১/২১ .... ইন্দ্র আমাদের গাভী দান করুন, কৃষ্ণদের দীপ্তিযুক্ত তেজদ্বারা বিনাশ করুন

    ৯/৪১/১ যে সোম সকল জলের ন্যায় শীঘ্র দীপ্তিযুক্ত ও গমনশীল হয়ে কৃষ্ণত্বকদের হনন করে বিচরণ করেন তাদের স্তব কর

    ৯/৭৩/৫ যে কৃষ্ণবর্ণ চর্মকে ইন্দ্র দেখতে পারেন না, (এবং) তার ক্ষমতাবলে সে কৃষ্ণবর্ণ চর্মকে ভূলোক ও দ্যুলোক থেকে দূর করে দেয়

    আরো অনেকানেক আছে। সে সব টাইপ করতে পারা যায়?

    ফর দ্যাট ম্যাটার। সব বৈদিক দেবতাই ফর্সা ছিলেন, ইন্দ্র ছিলেন ব্লন্ড। আর রাক্ষস টাক্ষসেরা কালো ছিলো। কিন্তু তারা ছিলেন "সুকেশী"। মনে হয় সুকেশী বলতে কার্লি হেয়ার।

    আরে, এই যে দুর্গাপুজার সময়ে দ্যাখেন না, ফর্সা ককেসিয়ান দুর্গা কালো নেগরয়েড অসুরকে মারছে? তবে ?
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৫367092
  • যুদ্ধ হোক কি না হোক, প্রচুর ঘা খুঁচিয়ে তোলা গেল।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩367091
  • সিভিলিয়ান ডেথ নিয়ে কিছু বলেছে - কোল্যাটারাল ড্যামেজ?

    নেক্স্ট ইলেকশনে ৫৬ ইঞ্চি-র সিওর উইন মনে হয়
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:০০367090
  • ওরে বাবা, ২৪ ঘণ্টা খুলে দেখি আরো সাঙ্ঘাতিক ! মোদির চেয়েও বেশি জোশ মহিলার গলায়, আর কী স্ক্রিপ্ট। গায়ে কাঁটা দিচ্ছে।
  • dc | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩367089
  • এদিকে আম্মার নাকি খারাপ অবস্থা। ভেন্টিলেটরে দেওয়া হয়েছে।
  • h | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯367087
  • আজকাল বাইপাসে কিন্তু একটা সুবিধে হয়েছে। মানে ইসের অ্যাভেলেবিলিটি নিয়া প্রবলেম নাই, প্রায় সারা রাত ই নানা জায়গায় বেসিক টা অয়্ভলেবল। খুব বেশি যে চার্জ করে তাও না। একেবারে গলা শুকোনোর টেনশনটা কম। বিশ্বায়নের এই দিকটা ভালো।
  • Rit | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯367088
  • সুমন্দে টোট্যাল খোরাক। আর একটা মেয়ে আসে, সেও।
  • Rit | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮367086
  • ডন পিছু হটলো আবার। ব্রেকিং নিউজ ডিলিট করে দিয়েছে। বলছে ক্যাপচারের খবর কনফার্মড নয়।
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩১367085
  • ওদিকে আনন্দে আনন্দোৎসব বসেছে। কোন এক কপালে ব্যাণ্ডেজের মত এক ফালি সাদা চুল পাতা লোক বেগুনি টাই পরে যা পারছেন বকে যাচ্ছেন, আর যতসব এক্স আর্মিরা শুভেচ্ছার বন্যা বওয়াচ্ছেন। সুমন দে কে ছোট অর্ণব গোস্বামী মনে হচ্ছে।
  • h | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৮367084
  • আমি ঠিক এটাই ভাবছিলাম, কখন পাকিস্তানি আর্মি ক্লেম করে, একটা লাইভ ক্যাপচার। ওদের দরকার, ভারতের অ্যাগ্রেসনের প্রমাণ এদের দরকার বডি কাউন্ট।
  • Rit | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৫367083
  • নাহ। স্ট্রাইক তো একটা হয়েইছে। ডন বলছে পাক আর্মি নাকি একজন ভারতীয় কে ধরেছে, আর ৮ জনকে মেরেছে। পূর্ণ সত্য বোঝা অবশ্য অসম্ভব।
  • avi | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৯367082
  • হুম, লিওপোল্ড ফন শাহের মাঝখের নাম অনুসারে এর নামকরণ হয়েছিল। তবে জিনিসটি বিতর্কিত। ঃ)
  • Robu | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১367081
  • কষ্ট করে আনন্দ পাওয়া একটা মেডিক্যাল কন্ডিশন নয় কি অভি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত