এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৭367050
  • হুঁ লোকজন মহা উত্তেজিত।
  • পুপে | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৩367049
  • মোটেই ভ্যাটের গন্ধ নয়। রাস্তায় নোংরা নিয়ে যাবার লরি থেকে বেরোয়। কিন্তু সে নাক লাগিয়ে না শুঁকলেই হল! বদনাম করতে পারলে আর কিছু চান না। x-( বরং আর পাঁচটা আখাম্বা আইটি বিল্ডিং এর চাইতে এই অফিসটা ঢের ভাল।

    আমি তো তামিনি ঘাট আর লাভাসা ঘুরে এলাম। আসল মজা বৃষ্টিতে ঘাট রোডে ড্রাইভিং এর। পুরো ফগ, ঝরনা নামছে পাহাড়ের গা দিয়ে। সবুজ। ফাটাফাটি। লাভাসা যাবার রাস্তাটাও ব্যাপক। হাঁসুলী বাঁক বেয়ে বেয়ে ওঠা। থ্রিলিং এক্সপেরিয়েন্স।
  • dc | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৬367048
  • যাব্বাবা খবরে বলছে ইন্ডিয়ান আর্মি নাকি এলওসি ক্রস করে স্ট্রাইক করেছে? এরা কি যুদ্ধ বাধিয়েই ছাড়বে নাকি?
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০০367046
  • আর সৈয়দ শামসুল হক তসলিমার 'ক' বইটা নিষিদ্ধ করার দাবীতে মামলা করেছিলেন, সেটার নিষ্পত্তি হয়েছে কিনা কেউ জানে? তসলিমার নামে বোধহয় ৪০ না একশো কোটির মামলাও দায়ের করেছিলেন।
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৬367043
  • ডিডিদা বোধহয় আগেও লিখেছিলেন, আবার একবার বললে ভাল হয়। বা একটা লেখা দিলেও। ভারতীয়দের ফর্সা হওয়া নিয়ে অবসেশন ব্রিটিশ আমলের আগে ছিল কিনা, সেই নিয়ে। মানে এটা কি আর্য আমল থেকেই, অনার্যদের রং নিয়ে নাক কুঁচকানো ?

    এটা আপনারা পড়েছেন নিশ্চয়।
    http://thewire.in/69275/69275-tannishtha-chatterjee-comedy-night-bachao/
    .
    This is so deep rooted and linked to our perceptions of caste, class and skin tone. Upper caste =Fair skin =touchable. Lower caste=dark skin=untouchable. Yes I have pronounced it. Probably most of us will not admit that our hatred for dark skin also comes from our caste bias.
  • Ekak | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:২২367042
  • এক ঘন্টা সময় দিয়ে সিনেমাও তো দ্যাখেন, এটা দেখে ফেলুন। মার্স এ যান বা না যান, এনজয় করবেন।

  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৯367041
  • অত সময় কে দিচ্ছে? এমনিতেই আমি আর পেরে উঠছি না, এখন প্রায় হপ্তায় একটা করে ঝটিকা চলছে। ভেবেছিলুম ডিসেম্বরে দিল্লীর আগে আর কোথাও যাবো না - সে মনে হয় হওয়ার নয়।
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৪367040
  • হ্যাঁ মানে এতই কম থাকো!! এইবারে ভাল বৃষ্টি হয়েছে। ঘাটগুলো জাস্ট অসা হয়ে আছে। ভাল ছবি পেতে মালশেজ বা তহমিনি গেলে।
  • cm | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:০২367039
  • মাইনে বেঁধে দিলে যে খুশি হব তা বলাই বাহুল্য।
  • cm | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১367038
  • Mr Corbyn has also said he would consider introducing a "maximum wage" to cap the pay of top executives এমন কথা কেভিন রাডও কয়েছিলেন এবং বেশি কাল টেঁকেননি।
  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৬367037
  • না রে দাদা, আমার সবই ঝটিকা সফর। কাল রাতে এসেছি, আজ বিকেলে ফিরবো।
  • sinfaut | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৪367036
  • থিরিমির কী এই উইকেন্ডে থাকবে? তাহলে শুয়োর খেতে যেতাম একসাথে।
  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৯367035
  • টিআরডিডিসি কেন এখানে বানিয়েছে? জঘইন্য জায়গা, ভ্যাটের দুর্গন্ধঃ-(
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৭367034
  • এহে এদ্দুরে থাকো কেন?
  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৪367033
  • আমার তো একটাই জায়গা - হাডাপসার।
  • dd | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৩367032
  • আর আপনেরা সুদু আলতু ফালতু ক্যালোর ব্যালোর করে সময় নষ্ট করছেন ?

    আপনেরা কি কোনো খবরই রাখেন্না? জানেন না, NASA হিসেব কষে দেখিয়েছে, এই যে জ্যোতিষ বিদ্যা - সেই আমাদের মুনি রিষিরা ইস্তক সবাই করে গেছেন - সেটি এখন আর চলবে না।

    হোয়াই? কারন, নাসাবাবুরা বলেছেন, সুজ্জিদেব না কি অল্পো অল্পো করে হেলে যাচ্ছেন প্রতি বছরেই,বোধয় গ্লোবাল ওয়ার্মিং'র জন্য, ফলতঃ ব্যাবিলনের সময়ে যা তিথি ছিলো এক্ষনে আর তা নেই।

    দেখুন, আমি আজ পরজন্তো জানতেম আমি ছাগোল রাশি, কাঁকড়া লগ্ন। আর আজকেই জানলাম, তা তো নয়। আসলে আমি মাছ রাশি, ভেড়া লগ্ন। তবে নন ভেজের উপরেই আছি - এটাই যা সুখবর।

    কিন্তু এই যে,অ্যাতোদিন ধরে "আপনের দিন টা ক্যামন যাবে? সপ্তাহো? বছর?" এইসব মিলিয়ে মিলিয়ে যা জেনে আসলেম, সবই ভুল ?

    "ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভু উ উ উ উ ল" (গান)
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৮367031
  • পুণের কোন দিকে? সেইইই পুপেদের ওদিকে?
  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৮367030
  • উফ্‌। হুঁ। ঘুম চোখ ইত্যাদি। কাল বহু রাত অবধি লাইভ স্ট্রিমিং দেখেছি, নিউক্যাসল-নরউইচ। তার পরেও সাড়ে ছটায় উঠে সাড়ে আটটার মধ্যে আপিসে।
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৬367029
  • বিতরণ আর বিতাড়ন না ?
  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১০367028
  • বিতাড়ন/বিতারণ

    হুঁ, গুলিয়ে গেসলো।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৪367027
  • ভাববেন না যেন আপনাকে 'তাড়না' করছিঃ)
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৩367026
  • 'ড়' দিয়ে করলে ভালো হত না?
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৮367025
  • বিচ কবাডিতে ভারতীয় মেয়েরা সোনা পেল।
  • Eikthrymir | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৭367024
  • মিটিন রুমে বসে বসে মাছি বিতারণ করছি। সাড়ে নটায় শুরু, কেউ আসেনি এখনো, আমি সেই সাড়ে আটটা থেকে বসে আছি। পুণের লোকেরা দেরীতে ঘুম থেকে ওঠে মনে হয়।
  • cb | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৮367023
  • আরে জেরেমি করবিন ভালো লোক, সিপিয়েম করে
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৫২367022
  • আলো সরকার কে আর কালো সরকার বানায় নি
  • Atoz | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৮367021
  • ভোরবেলা উঠে ভজন গায়।
    "গুরু ভজলি না রে মন আমার/ একদিন তুই দেখবি অন্ধকার/ সেদিন কোথা রবে তোর জমিনদারি/ কোথা রবে সুন্দরী নারী/ কোথা রবে সুন্দরের বাহার?"
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত