এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৩366870
  • কিন্তু উদ্ধারকাজ আর উদ্ধারকারীদের প্রচুর প্রশন্গ্সা করেছিলেন ও তো শুনেছিলাম। মানে উপস্থিত বুদ্ধি টেকনিক এসব ওরকম না হলে বাচানো যেতনা। ।এসব বলতে শুনেছিলাম।
  • cm | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১১366869
  • একি শুধুই হিন্দু ভদ্দরলোকের করা স্টিরিওটাইপিং? ববিদাও কদিন আগে এরকমটাই বললেননা? অবশ্য উনি বললে আমরা চুপ থাকি।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৬366868
  • মির‌্যাকলটা ওনার খুব মনে ধরেছে। কেমনভাবে পোনোববাবুর গাড়িকে বাঁচালেন - সেটা বলে বলছেন - এটাও একটা মিরাকল, জানেন। ঃ)
  • aka | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০০366867
  • ওদিকে ডিবেট হল, আহা কি আনন্দ আকাশে বাতাসে
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৯366865
  • অনেকেই উদগ্রীব হয়ে আছেন আমি পচ্চিম বংগের আর্থো সামাজিক রাজনৈতিক আধ্যাত্মিক গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে কী বক্তব্য রাখবো।

    শুনুন। খুবই উদ্বেগের কথা বেশ অনেকদিন হয়ে গ্যালো মমতা একটাও পাগোলপারা কথা কয় নি। একটাও না। ব্যাপারটা কি?

    হতে পারে,আবাপ ও মার্কিন সাম্রাজ্যবাদ খুব কায়দা করে এপসাইলন ওয়েভ পাঠিয়ে উনার মগজের ডেনড্রাইট ট্রী একেবারে পিলপিলিয়ে দিয়েছেন ফলতঃ আর হুংকার শোনা যায় না। উনি শিল্প চাইছেন। মধুর হাসছেন। আর বাংলা কাগজ পড়ার কোনো ইনসেনটিভই রইলো না। সুমন্দেরও তো খুব মন্দা।

    আচ্ছা, এই মার্কিন-আবাপ অশুভ জোটের সাথে কী মারোয়াড়িরাও আছে? সেইটাই বিবেচ্য বিষয়।
  • Robu | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৩366864
  • স্টার্ককে মাথায় রেখেই চোট-আঘাতের কথাটা বললাম।
    দারুণ বোলার।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২৪366863
  • বিজেপির এই জুতো ছোড়া কালি দেওয়া ফাল্তু ট্যাক্টিক্স গুলো বেড়েই চলেছে
  • avi | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৬366862
  • হ্যাঁ, একশোবার। তবে চোট-আঘাত প্রবণ। আর স্টার্করা যে অতি ফর্মিডেবল হয় সে তো গেম অব থ্রোনস দেখেই বুঝেছি।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৬366861
  • মিচেল স্টার্ক। জানি না ম্যাকগ্রার রেকর্ড ভাঙ্গতে পারবে কিনা, কিন্তু সব ধরণের ক্রিকেট মিলিয়ে মোস্ট কমপ্লিট বোলার।
  • Robu | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৮366859
  • ফিটনেস খুব ইম্পর্ট্যান্ট। নইলে শেন বন্ড ঃ-(
    আচ্ছা ক্রিস কেয়ার্ন্সের সেশ খবর কী? এখনো একই অবস্থা?
  • Robu | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:১০366858
  • কাজে তো লাগেই।
    প্রথম ডাব্লু জাস্ট অন্য জিনিস, ওর কথা বাদ। মোস্ট কমপ্লিট পেসার, নতুন পুরনো সব বলে। দ্বিতীয় ডাব্লু রিভার্সটা জাস্ট প্রচন্ডই ভালো করত, ওরকম একজনই হয়।
    বাকিরা ইনিঙ্গস সেশ করতে পারে, কিন্তু টেস্টে ফিয়ার্ড পেস-বোলার তারাই যারা রেগুলার ওপেনার আর ফার্স্ট ডাউন তুলতে পারে।
    ডেল এর ফিটনেস ভালো, অ্যাগ্রেশন বেশি, রান-আপ ভালো আর হাইট কম বলে চোট কম। সমসাময়িকদের মধ্যে ফিট থেকে টানা পার্ফর্ম কারে যাওয়া প্রতিদ্বন্দী কম। এই সব।
    আমার স্টিল মনে হয়, গ্রেট টেস্ট বোলার হতে (বেস্ট নয়) আউটস্যুইঙ্গ জানলেই চলে।
  • avi | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০366855
  • হুঁ, ঠিক। তাই লসিথ মলিঙ্গা কোনোদিন টেস্টে পাত্তা পায় না, আমাদের বুমরাও পাবে না। কিন্তু রিভার্স টেস্টে কাজে লাগে না? মানে সেই ইমরান সরফরাজ, তাপ্পর ডাবলু ডাবলু, এমনকি আজ দুপুরে শামি অব্দি দুখানা মোক্ষম উইকেট তুললো তো ঐ করেই!
  • Atoz | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০366856
  • যাদুকর পিসি সরকারের পোষা হাতী ছিল। উনি তার পিঠে উঠে তাদের বাগানের পুকুরে নেমে তারপরে হাতীকে স্নান করাতেন, নিজেও স্নান করতেন।
    আমার বিশ্বাস মোষেদেরো এইভাবে স্নান করানো যায়। তবে হাতীরা শুড়ে করে জল নিয়ে হুশ করে ছেড়ে দিয়ে পিঠে বসা মালিককে যেভাবে ঝুপ্পুস ভেজাতে পরে, সেটা মোষেরা পারবে না।
    ঃ-)
  • Robu | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০366857
  • যা মনে হল বললাম, ক্রিকেট অত বুঝিনা, আর সাপোর্টিঙ্গ ডেটা নেই।
  • Robu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৬366854
  • বিকজ টেস্ট ক্রিকেটে ইয়র্কার ইম্পর্ট্যান্ট নয়। রিভার্স স্যুইঙ্গও নয়।
    মানে, ব্যাটসম্যান ডিফেন্সিভ মোডে থাকলে রিভার্স বা ইয়র্কার ব্লক করতে পারে, (ও দুটো লিমিটেড ওভারে ডেন্জারাস), কিন্তু অফ স্টাম্পের চার ইন্চ বাইরের আউটস্যুইঙ্গারের জন্য লাগে ভালো স্লিপ আর কিপার, লাইন জাজ করতে সামান্য ভুল হলে সেশ।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৪366853
  • এই নেটে ছবিগুলো দেখা যাবেনা ঃ( তবে ফেবুর আলবামে থাকলে দেখেছি।

    ওদিলে হাতিতে চড়ে প্রভূত মজা পেয়েছি। আরৈ পেয়েছি থাইমাহুতবালকের প্রভূত মজা করার কারণে। আর হাতিকে দিয়ে ডাল পাতা পাড়িয়ে সেই পাতা দিয়ে মুকুট গেথে মাথায় পরিয়ে দেওয়া ও সেই পাতার মুকুট পরে গজেন্দ্রগমনে জঙ্গল পরিভ্রমণ করাতে।

    তবে হাতির চান করানো অতি অতি ভয়ানক। আম্রুকোরিয়ান যুবক ও চৈনিক যুবতীকে যেপরিমাণে হাতির ন্যাজে ও বরে নাজেহাল হতে দেখলুম, তীরে থেকে ওদের হাতিজলাআছাড় থুড়ি কেলির ফোটোগ্রাফার হবার মত সুবুদ্ধির উদয় হওয়ার জন্য নিজের মাথা খুব চাপড়ে দিয়েছি বাবা।
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭366852
  • অথচ ডেল স্টেইন একটি মূর্তিমান ফেনোমেনন। হোয়াট ইজ দ্য বিকজ?
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৩366850
  • হোয়াটস্যাপে এখন এটা ঘুরে চলেছে :
    ক্লাসে বাংলা পরীক্ষা চলছে। প্রশ্ন এসেছে *"শহীদ"* এর বিপরীতার্থক শব্দ লেখ।

    অনেক ভেবে এক ছাত্র লিখলো: *"শহীদ"* এর বিপরীতার্থক শব্দ হলো *"বাঙাল"* এবং তার বক্তব্যের পক্ষে ব্যাখ্যাও দিলো-
    *শহীদ*- যিনি দেশের জন্য প্রাণত্যাগ করেছেন, আর
    *বাঙাল*- যিনি প্রাণের জন্য দেশত্যাগ করেছেন।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৩366851
  • স্টেইনের হাত থেকে ইয়র্কারও বেরোয় না।
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৮366849
  • জিল পেহ্রো। মানে ফরাসিরা যেমন ঘড়ঘড়ে করে হ্র উস্চারন করে সেটা ধরে।
  • ranjan roy | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩১366848
  • উঃ ঋতের ফোটোগুলো দেখে পাগল হয়ে গেলাম।
    হিমালয় আমার দারুণ লাগে। গেছি মাত্তর চেরাপুঞ্জি, মুসৌরি আর ডালহৌসি ও ম্যাকলাউডগঞ্জ।
    কিন্তু আর সম্ভব না। লেহ হবে না। নাথু লা পাস হবে না। সিকিম হবে না। শেষ ট্রেকিং ছত্তিশগড়ে ৪৫ বছর বয়সে। এখন আরও কুড়ি বছর পেরিয়ে?

    আর হবে না মানবজনম ভাঙলে মাথা পাষাণে,
    বল শুনি সেই হরির নাম জীবনে।

    সমুদ্র ও জঙ্গল দেখেই বাকি জীবন কাটাতে হবে।
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৯366847
  • লাদাখ নিয়ে কথা হচ্ছে? আমাকে বাদ্দিয়ে?
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১366846
  • রোবু,
    ইয়েস। শীতে একবার যেতে হবে।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০366845
  • ইয়েস অজ্জিত। ঐ ফ্রেঞ্চ সাহেবের'ই লেখা। কে জানে ক্ষী উশ্চারন।
  • Robu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬366843
  • ফাকা থাগ্লে লেহ শহরও দিব্যি লাগে। যখন জনা কুড়ি ট্রেকার, গোটা দশেক খোলা দোকান, আর শ-খানেক লাদাখি ছাড়া আর কেউ থাকে না।
    যখন দিনে রোদের মধ্যে -৬ থাকে (শ্রীনগরে +১০) আর প্লেন থেকে বেরিয়ে মনে হয় বাতাস গালে থাপ্পড় মারলো।
    ভাল লাগে। লে শহরও। নুন দেওয়া লাদাখি চা-ও তখন ভাল লাগে।
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬366844
  • Gilles Perrault? এনার দ্য রেড অর্কেস্ট্রা বলে একটা বই পেলুম, WW-II নিয়েই।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২366842
  • ও আচ্ছা। তাই বলো!
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮366840
  • The secret of D Day,অরিজিনাল লিখেছিলেন এক ফরাসী সাহেব। সেটির অনুবাদ করেছেন Len Ortzen। বেশ পুরোনো বই। যদি কোথাও পাও, পড়ে ফেলো। পাৎলা বই। দুটো সিটিংএই শেষ হয়ে যাবে।

    এটাতে বিশদে লেখা আছে D day'র যাবতীয় ডিসেপশন প্ল্যান। নর্থ আফরিকাতে মন্টি বাবুও এক পেশাদার ম্যাজিসিয়ানের হেল্প নিয়ে নানান "প্রপ" বানিয়ে রোমেলকে বুদ্ধু বানিয়েছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত