এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮366841
  • এরকম অসংখ্য ছবি আমার আছে, ওটা কোনো ফ্যাক্টরই নয়। বল্লাম তো - এটা নিতান্তই পার্সোনাল ফিলিং।
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬366837
  • ভালো লাগা বা না-লাগা নিতান্তই পার্সোনাল ফিলিং। আমার বোর লেগেছে মানেই সবার বোর লাগতে হবে তা নয়, আমার বোর লেগেছে অন্য বেশ কিছু কারণে।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬366838
  • বা এটা?
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬366839
  • দুটো কথা জানিয়েই যাই। এক, ছোটবেলায় গ্রামে হাতি এসেছে, হাতে করে হাতিকে খাইয়েছি, এবং শুঁড় বেয়ে মাহুতের হাত ধরে পিঠে উঠেছি। গ্রামের রাস্তায় এমনিতে চাপ নেই, শুধু মোষগুলো (আমরা 'কাড়া' বলি) জীবনে প্রথমবার হাতি দেখে লেজ তুলে দৌড়ায় দিগ্বিদিকে, আর কারো পাঁচিলের ভেতর কলাগাছ থাকলে হাতি বিপজ্জনকভাবে শুঁড় বাড়ায়। দুই, সোঁদরবনে বাঘ দেখতে হলে লঞ্চে বসে তাস খেলা জরুরি। খেলতে খেলতে আচমকা মুখ তুলে তাকাতে হয়, তক্ষুনি দেখা যায়। তিন, ডেল স্টেইন ভালো বাউন্সার দেয় না, স্টেইননিন্দুকেরা ওই পয়েন্টেই স্টেইনকে গ্রেট বলতে অস্বীকার করে। চার, ডিসগাস্ট আর ভয়ের মধ্যে প্রচুর মিল আছে, প্রায় এক স্পেকট্রাম। ভয় পেলে অ্যামিগডালা সার্কিট বেশি দপদপ করে, আর ডিসগাস্টেড হলে থ্যালামোকর্টিক্যাল সার্কিট। পরিণতিও কাছাকাছি, অ্যাভয়ড্যান্স ও শারীরিক কিছু বৈশিষ্ট্য। আর কিছু এখন বলার মত মনে পড়ছে না। :-)))
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৫366836
  • আমরা উড়ে গেছ্লাম। জোজিলা সেদিন খুললো আর মানালীর রাস্তা খোলে নি। শহরে সেরকম কোনও ট্যুরিষ্টই ছিল না। নুব্রা আর সোমোরিরি একদম ফাঁকা রাস্তায় গেছ্লাম।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩366835
  • পাহাড়ের এতো রং হিমালয়ে দেখাই যায় না।
    তবে হাঁ লেহ শহর টা ফালতু। লেহ এর সামনের সিন্ধুও ফালতু। কিন্তু সেটাই কি সবটা?
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫১366834
  • রাস্তা খোলার আগে তো আর যাওয়া যায় না, রাস্তা খোলা মানেই মরসুম শুরু। আমরা যেদিন শ্রীনগর লেহ রাস্তা খুলেছে, তার দুদিন পরেই শ্রীনগর থেকে রওনা দিয়েছিলাম।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫০366833
  • যগদ্রাসিল আর নিধোগ এই দুটো নামই খুব ভালো লাগে।
    এক বন্ধু এদের বাংলা করেছিল, জগৎদ্রুম আর নিধুগ নাগ। ঃ-)
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯366831
  • ছোটবেলাপ্রবণ হওয়া তো স্বাভাবিক, স্কুল-লাইফ, কলেজ-লাইফ ইঃ তো খুবই আনন্দের সময়কাল, অনেক বলে কলেজের চার, পাঁচ বছরই নাকি বেস্ট টাইম তাদের জেবনে
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯366832
  • অজ্জিত দা,
    আমরা গেছ্লাম মরশুম শুরু হবার আগে। রাস্তায় কোনও ট্রাফিক ছিল না। যেখানে খুশী দাঁড়িয়েছি। সোমোরিরি তে শুধু আমরা ছিলাম। তুর্তুকেও।

    আমার অসম্ভব সুন্দর লেগেছে।
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৮366830
  • ফিলবি তো অনেক পরে - সেই নিয়ে স্পাইক্যাচার আমার কাছে আছে, বাজারে পাবেন্না - ব্যানড বই। কিন্তু অপারেশন ওভারলর্ডের সাফল্যের পিছনে ডাবল-ক্রস সিস্টেমের বিশাল অবদান - এটা তো অ্যাম্ব্রোসের বইতেই পেলুম। আরো কয়েক জায়গায় মাস্টারম্যানের বইটার রেফারেন্স আছে দেখেছি - ইনক্লুডিং টিংকার টেলর।
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৫366829
  • ফর দ্যাট ম্যাটার, গোটা লাদাখটাই আমি বোর হয়েছি, এক্সেপ্ট তুর্তুক। একটু প্রোগা মেরে যাই (উইথ ফোজ্জি'স পারমিশন)ঃ

    http://crazyboutnature.net/userblog-detail.php?id=35
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩366826
  • নুব্রা ভ্যালী আমারো বিশেষ ভাল লাগেনি। কিন্তু যাবার রাস্তাটা খুব পছন্দ হয়েছিল। এক একটা বাঁক ঘুরতেই হলদে-সোনালি পাহাড় আর তার মধ্যে মধ্যে নদী শুকিয়ে জমাট রুপোলী হয়ে রয়েছে - এক্কেবারে ছোটোবেলায় সেই চীনা রূপকথার বইগুলোয় যেরকম দৃশ্যপট আঁকা থাকত। কিরম চেনা-চেনা একটা ফীলিং !

    লিখতে লিখতেই নতুন গাল মনে পড়ল 'ছোটোবেলাপ্রবণ' :-( কোনো ডিফেন্সই আর লোকে রাখতে দেবেনা
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩366827
  • বাকিটা ঠিক। ওটা মরুভূমি নয়।
    তবে লোম ঝরে পড়ে যাচ্ছে টা ঠিক নয়। গরম পড়লে লোম পড়ে যায়। পরের শীতে আবার লোম চলে আসে।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩366828
  • কে ও ? অজ্জিত না কি?

    না, ডবোল ক্রস সিস্টেম বই পড়ি নি, নামও শুনিনি। তবে ঐ ডবল এজেন্ট, ট্রিপল এজেন্ট নিয়ে হেথায় হোথায় খাবলা খাবলা করে পড়েছি।

    ব্রিটেইন ছিলো এটায় একেবারে চ্যাম্পিওন। কিন্তু রাশা তো আরো উস্তাদ, জাপানে ছিলো রিচার্ড সোর্জ আর সুইজারল্যান্ডে ছিলো লুসি। সব চে' ভালো, ব্রিটেইনে খোদ স্পাই মাস্টার কিম ফিলবি নিজেই ছিলো সোভিয়েতের এজেন্ট। ব্রিটেইন খেটে খুটে যা খবর বার করতো স্তালিন বাবু ঘরে বসেই সেসব জেনে নিতেন।
  • Eikthrymir | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৬366825
  • নুব্রা ভ্যালী পুরো হাইপ। ব্যাক্ট্রিয়ান ক্যামেলের নাতির নাতি কয়েকটা আছে, ধুঁকতে ধুঁকতে ঘোরে, লোম ঝরে পড়ে যাচ্ছে। সাদা বালির অল্প কয়েকটা ঢিপি - হার্ডলি দুই কিলোমিটার হবে লম্বায় - তাকে ডেজার্ট ফেজার্ট বলে লাপালাপি, আর টুরিস্ট ট্র্যাপ। টোটাল বোর।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩366824
  • হুঁ, উট বরফ পাহাড়। ঃ-)
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩০366823
  • এতোজ,
    কোনটা উটের টা?
    ঃ)
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৭366822
  • ঋতের পোস্টের পরিপ্রেক্ষিতে আমার আগের পোস্টটা।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৬366821
  • কী চমৎকার! একেবারে রাশিয়ান বইয়ের ছবির মতন! অপূর্ব!
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৫366820
  • এই দেখুন, হাতির সাথে আমার ছবি। চিনতে পারবেন না হয় তো, তবে এটা সত্যি হাতির পিঠ থেকে নামার পরে।

  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১২366819
  • আমাদের গ্রামে হাতি আসতো। মাহুত রা নিয়ে আসতো। ছোটবেলায় তাদের রুটি খাইয়েছি। কিন্তু পিঠে চাপা হয়নি।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯366818
  • নুব্রা ভ্যালি :-)
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮366817
  • আর আমি হাতিতে না চড়লেও দুটো কুঁজওয়ালা উটে যে চড়েছি সেটা তো আপনাদের বলিইনি এখনও।
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৭366814
  • ওহ, চিতোয়াল অরণ্যদা লিখেছেন।
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৭366815
  • হাতিকে চান, হাতির চান, হাতি আপনাকে চান করাচ্ছে এসব এক্সপিরিয়েন্স করতে হলে নেপাল যান। কাবিনি না। নেপালের চিতোয়ান ন্যাশনাল পার্ক অনেক বেশি এঞ্জয়েবল।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৭366816
  • হাতিকে স্নান করান খুবই উপভোগ্য। চিতওয়ানে-র নদীতে আমার দশ বছুরে মেয়ে খুবই এনজয় করেছিল। শুধু পরে আমায় ব্যাপক ঝাড় খেতে হয়েছিল, মেয়েকে জলে নামিয়েছি বলে। চাদ্দিকে পোচুর কুমীর, কিন্তু হাতি-র কাছে কুমীর আসে না, মাহুত-দের এই কথায় বিশ্বাস করার জন্য।

    হাতি-র কাছে কুমীরের আসতে নেই - এটা তো আমরা জানি, কিন্তু কুমীর-ও কি জানে, বিশেষতঃ বাচ্চা অনভিজ্ঞ কুমীর-রা, এই মর্মে তর্কে ব্যাপক হেনস্থা হয়েছিলেম
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৪366812
  • পেরিয়ারে আমরা ওরকম অনেকক্ষণ কিচ্ছু না দেখে হতাশভাবে ফেরার সময়ে দুম করে বাইসনের দলের একেবারে সামনে পড়ে গিয়েছিলাম।

    আর সারিস্কায় বাঘের পায়ের ছাপ দেখায়, মানে কিছু একটা দেখিয়ে বলে এটা বাঘের পায়ের চাপ, তারপর ফিসফিসিয়ে কথা বলে, একবার এদিকে গিয়ে জিপ দাঁড় করায়, সবায় রুদ্ধশ্বাসে ওয়েট করে আবার ওখানে খানিকখন। প্রচুর নাটকের পর বলে আজ একটুর জন্যে বাঘ দেখতে পেলেন না, কাছেপিঠেই আছে চিহ্ণ দেখা যাচ্ছে।
    কিন্তু ফিরে আসার পরে খোঁজ নিয়ে শুনি সারিস্কায় বহুদিনই আর বাঘ নেই। জঙ্গলটা অবশ্য খুবই সুন্দর, তার জন্যেই যাওয়া যায় আর যাবও আবার।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৪366813
  • নাহ। শেষ হয়ে হইল না শেষ। কিয়াং এর ছবি দিতেই হবে। আমি এটাকে ঘোড়া ভেবেছিলাম। লাদাখ এর ৎসো মো রি রি লেকের কাছে।

  • | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০১366811
  • হ্যাঁ চ্যাংড়াবান্ধার দিকে যে লাইনটা গেছে মিটার গেজ সেইটায় সন্ধ্যেয় একটা ট্রেন চ্যাংড়াবান্ধা বধি যায়। তা সে প্রায়ই জঙ্গুলে হাতি এসে চুপটি করে লাইনে দাঁড়িয়ে থাকে। কখনও একঘন্টা কখনও দুই ঘন্টা। ট্রেনও আলোফালো নিভিয়ে দাঁড়িয়ে থাকে। হাতি চলে গেলে তবে যায়। ভাগ্যিস মিটার গেজ। ব্রডগেজ হলে ঠিক মেরে দিয়ে বেরিয়ে যেত :-(
    মাঝে মাঝে নাকি হাতিরা মিছিল করে এসে ন্যাশনাল হাইওয়েও আটকে দেয় কয়েক ঘন্টা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত