এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৩366720
  • না না কুকুর বেড়াল বাঘ ভাল্লুক সিংহ হাতি বেজি ময়ুর শামুক ঝিনুক তিমি হাঙর এইসব নিয়ে কোনও সমস্যা নাই। বেড়াল দেখলে এট্টু রেগে যাই বটে, তবে শারীরিক কোনও সমস্যা হয় না।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৭366719
  • সরি সরি,
    আর কখনও সাপ, মাকড়শা বা পোকার ছবি দেবো না। কুকুর-বেড়াল বা বাঘ-ভালুকেরও দেবো না।
    তবে পাখি চলতে পারে কি? ঃ)
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৩366718
  • সিকি, সোলিয়ারিস পড়তে পারে, মানুষ তো দুরস্ত, হাত পা মাথা কিছুই নেই। ওটা গ্রহটাই একটা কনশাস বিয়িং।

    আর তাছাড় গোয়ায় খুব বৃষ্টি হলো। রেনকোট পরে স্কুটারে ঘুরতে হলো। একদিনের প্ল্যানে চলে গেছিলাম দুদিনের জন্য। পরে আবার যেতে হবে। আর ঐ ঘাট পেরোনোর জায়গাটা অসাধারন, তখন সন্ধে পাঁচটা, আকাশে কালো মেঘ আর চারদিকে নানারকমের সবুজ। একটা অবাক ব্যাপার হচ্ছে ঐ ঘাটটা বিশাল উঁচু একটা পাহাড় অথচ তার উল্টোদিকটা আস্তে আস্তে ঢালু হয়ে কোল্হাপুর এ নেমেছে, কোনো খাড়াই নেই। মজাদার স্ট্রাকচার।
  • Robu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯366717
  • :-)
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৬366716
  • অভ্যুর কালকের গল্পটা শুনে মনে পড়লো, আমি শুভসংবাদ বাড়ির সঙ্গে শেয়ার করার সময়ে, গদগদ হয়ে বলেছিলাম, এখন তো আমরা তো মানে প্রেগনান্ট। তো মা এখনো অসময়ে ও অকুস্থলে এই জোক টি ব্যভার করে থাকে। বিয়ের অনেক আগে থেকেই, আমি কথা নেই বার্তা নেই, কি মনে হয়েছিল কে জানে, হঠাৎ করে বান্ধবী কে পাবলিকলি 'পুটির মা' বলে ডাকা শুরু করি, তাতে মা একটু স্ক্যান্ডালাইজ্ড হয়েছিল, তো এ ভাবে বদলা নিতে পেরে খুব ই খুশি হয় ;-)
  • dc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯366715
  • অ্যাসিমভের একটা গপ্পো ছিল, Victory Unintentional। গল্পটা তিনটে রোবোটকে নিয়ে ছিল, সেগুলোর কোন সেন্সরি অর্গ্যান ছিল না, মাস বেসড পার্সেপশান ছিল।
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:১২366714
  • ইয়েপ, এখনো পর্যন্ত যত সাইফাই মুভি বা বইতে ভিনগ্রহের জীব কল্পনা করা হয়েছে, তার সমস্ত গঠনই মানুষের কনসেপ্ট থেকে তৈরি। চোখ থাকবেই, সে যেমন চোখই হোক, নাক থাকে, কথা বলার জন্য মুখও থাকে, কানের পাতা না-ও থাকতে পারে, কিন্তু কাঁধের ওপরেই মাথা থাকে, পা দিয়েই হাঁটে, হাতও থাকে।

    এগুলোর বাইরে একেবারেই অন্যরকম "জীব" মানুষের কনসেপ্টের বাইরে - তাই সে রকমের কোনও ছবি আঁকাই হয় নি।
  • dc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৮366713
  • হয়তো দেখে না, গ্র্যাভিটি ওয়েভ দিয়ে চারপাশের তথ্য সংগ্রহ করে। বা এমন কোন মিডিয়াম দিয়ে যা আমরা এখনো আবিষ্কার করিনি।
  • d | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৫366712
  • সবচে খারাপ হল স্যুতকেশটার রং কটকটে পিঙ্কিশ পার্পল!
  • d | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৪366711
  • একটা স্যুটকেসে করে বাড়ি, তার ফার্নিচার, গ্যাজেট এন্ড অ্যাকসেসরিজ ইত্যাদি কিনে ফেলা যাবে ভবিষ্যতে -- এরকম একটা ট্রেনিং করছি।
    উফফ
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮366710
  • শুনলে অবাক হবেন, যে এই বিষয় গুলিতে আমার কোন অপিনিয়ন নাই।
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫২366709
  • "বুদ্ধি" কনসেপ্টটাই তো মানুষের যুক্তিগ্রাহ্য প্যারামিটারের ফ্রেমওয়ার্কে তৈরি। ভিনগ্রহের প্রাণীকে এই ফ্রেমে কমপেয়ার করা যাবে কেন? হতেই পারে সেখানে প্রাণ-এর ডেফিনিশনই আলাদা, দৃষ্টি, শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয়ের গল্পগুলোই আলাদা, ইন্দ্রিয়ের কনসেপ্টটাই হয় তো নেই, অন্য কিছু আছে তার বদলে। হয় তো অন্য ওয়েভলেংথে দেখে, অন্য ফ্রিকোয়েন্সিতে শোনে।
  • dc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৬366708
  • স্টিফেন হকিং এর খবরটা স্রেফ পাবলিসিটি পাওয়ার জন্য। ভিনগ্রহের প্রানীরা কেন মানুষের মতো দেখতে হবে? আর শুধু ভিন গ্রহেই বা কেন ইনটেলিজেন্সের অস্তিত্ব থাকবে? হয়তো অনেকগুলো ইনটেলিজেন্ট বাউন্ডেড এনার্জি ফিল্ড আছে, তাদের মধ্যে দুয়েকজন আমাদের লোকাল গ্রুপে নজর রাখে, হয়তো এক দু ন্যানোসেকেন্ড আমাদের গ্যালাক্সিতেও নজর দেয়, পৃথিবী গ্রহটায় কি হচ্ছে না হচ্ছে সবই জানে, যদি দেখে যে মানুষরা যন্ত্রদের ওপর খুব বেশী অত্যাচার করছে তো একদিন হঠাত সব যন্ত্রগুলোকেও সচেতন করে দেবে।
  • dc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৭366707
  • এদিকে স্ক্যাটস্যাট অরবিটে স্থাপিত হলো। এবাবা!
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:০২366706
  • আমি তো খবরটার মাথামুন্ডু কিছু বুঝলুম না। মানুষের চেয়ে বুধ্ধিমান এনটিটি আছে এমন হতেই পারে কিন্তু এটা গিভেন টাইম মানুষ তাদের আবিষ্কার করলো কিন্তু তারা মানুষের অস্তিত্ব জানে না এটা ঠিক লাগছে না। যদি ধরে নি যে পাওয়ার অফ এক্সপ্লোরেশন, বুদ্ধি বৃত্তির একটা পরিচয় তাহলে তারা বহু আগে থেকেই জানে যে সোলার সিস্টেম এর একটা প্ল্যানেটে কিছু লাইফ আছে, সে তাদের চোখে পিঁপড়ে হোক কী এমিবা।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৭366705
  • আমার তো ভিনগ্রহীদের ছবিগুলো দেখে কেমন অস্বস্তি হল।
  • b | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫০366704
  • আউট।
  • রোবু | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:২০366703
  • কালকেই বলছিলাম রনকি ভালো খেলছে।
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৩366702
  • ওদিকে পঞ্চম দিনে ভারতবর্ষের বিরুদ্ধে কিউয়িরা একটি সন্ত্রাসজনক পার্টনারশিপ গড়ে তুলেছে।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:১২366701
  • ফোবিয়ার কি অনেক রকম টাইপ বা স্টেজ থাকে, অভি ? আমি যে কুকুর কাছে এলে কিরম একটা হয়ে যাই, কিন্তু ছবি দেখে ভয় হয় না, এমনকি অনেক সময় আদর করতেও ইচ্ছে হয়।
  • kc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:১০366700
  • অরিজিৎ, আমার কাছে নেই বইটা। পেলে দিও।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৮366699
  • কাল দু দি বললে না সাপ আসলে পিচ্ছিল না ? আমি কিন্তু চেন্নাইতে স্নেক পার্কে সাপের গায়ে হাত বুলিয়েছি ( ওখানকারই কারা যেন গলায় ঝুলিয়ে ঘোরে, ধরতেও দেয় ) - আমার বেশ পিচ্ছিলই লেগেছিল। আর বেজায় ঠান্ডা।
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৭366698
  • আমার রক্ত ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগে। নিজে একবার জানালা খুলতে গিয়ে কাঁচের ভেতর হাত ঢুকিয়ে ফেলে রক্তের ধারা প্রথমে বেশ কিছুক্ষণ দেখে নিয়েছিলাম। ছোটবেলায় ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড়ালে রক্তের প্রবাহ দেখতে বেশ এস্থেটিক লাগতো। একবার একটা প্লাস্টিক সার্জারি হচ্ছিল। থাইয়ের ওপর থেকে স্কিন গ্রাফট তোলা হয়েছে। তো ডার্মাল লেয়ার প্রথমে পুরো দুধ সাদা। তারপর তাতে বিন্দু বিন্দু অসংখ্য লাল রঙ ফুটে উঠলো। সেকেন্ড কয়েকের মধ্যে পুরো জায়্গাটা লাল হয়ে গেল। সে যে কি অপূর্ব দৃশ্যপট পরিবর্তন ভাবাই যায় না।
  • Nidhogg | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৫366697
  • এইত্তো ডিডিদা। আপনি "ডাবল-ক্রস সিস্টেম" বইটে পড়েছেন? জেসি মাস্টারম্যানের? একাধিক জায়গায় রেফারেন্স পেলুম বলে পড়তে ইচ্ছে করছে।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:০০366696
  • আমার ইন্জেকশন দেখলে হয়।

    অথচ কতোই তো যুদ্ধের সিনিমা দেখি। হু হা মাথা উড়ে যাচ্ছে, হাত পায়ের তো কথাই নেই। সে সবে চিন্তাহয় না। কিন্তু ক্লোজ আপে ধীরে ধীরে ধীরে সিরিঞ্জে ফ্যাঁচ ফ্যাঁচ কচ্চে - হাতে স্লো মোশনে এক্ষট্রিম ক্লোজ আপে ফ্যাঁরররর করে ছুঁচ ঢুকিয়ে দিচ্ছে - উঃ, বাবারে।
  • Nidhogg | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৭366695
  • ছবিতে অস্বস্তি হয় না, কিন্তু সাপ জিনিসটা অপছন্দের। মানে ওই যে কোনো স্লিদারিং প্রাণীই।
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৪366694
  • ব্যাপারটাতে যাতে ওফিডিওফোবিক আর অ্যারাকনোফোবিক স্টিরিওটাইপ না এসে পড়ে, সেজন্য আমিও জানিয়ে যাই, সাপের আর মাকড়শার ছবিতে আমার প্রবল অস্বস্তি হয় না। ঃ))
  • Nidhogg | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১366692
  • সাইবারপাঙ্ক পড়তে শুরু করবো কিনা সেই নিয়ে একটু দ্বিধায় আছি। এই বয়সে কি ভাল্লাগবে?
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১366693
  • কুমুর টিকটিকিতে হয়।

    আমার চেনা একটি দশ বছরের বালকের আবার অদ্ভুত সাপের সখ। সে সর্বদা সাপের ছবি দ্যাখে, খেলনা সাপ কেনে, ন্যাট জিওর যাবতীয় সাপুমেন্টারী দ্যাখে ইঃ ইঃ। আরেকটি বালককে চিনতাম যার যাবতীয় পোকায় ইন্টেরেস্ট। পথে ঘাটে পোকা দেখলেই অবলীলায় খপ করে হাতে তুলে নেয়। জানেও প্রচুর।

    এহ বাহ্য। আমার নিজেরই ভাগিনার ছিলো অংকের সখ। বায়না করতো নিত্যি নতুন অংকের বই এনে দেওয়ার জন্য। একমনে হাসি মুখে অংকো কষে যেতো। কিন্তু একটু উঁচু কেলাসে উঠে সেই ইন্টেরেস্ট কমে যায়। সে এখন চল্লিশ বছরের গ্রামভারী কম্পিউটরওয়ালা ও সম্পুর্ন নর্মাল।

    আর আমার মাসতুতো দাদার কথা তো বলেছি। সে সদাই রূপকথা পড়তো। কালেজ হস্টেলের বন্ধুরা খুব চিন্তায় পড়তো - বাবলু না কি পর্নোর বইএর মধ্যে লুকিয়ে রেখে ব্যাংগমা ব্যাংগমীর গল্পো পড়তো। ভাবুন। তার সুটকেসের মধ্যেও লুকোনো থাকতো নানান রং বেরংএর রূপকথা।
  • kc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৯366691
  • ব্যাপারটাতে যাতে জেন্ডার স্টিরিওটাইপ না এসে পড়ে, সেজন্য আমি জানিয়ে যাই, সাপের আর মাকড়শার ছবিতে আমারও প্রবল অস্বস্তি হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত