এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৪366690
  • পরমান্ন।
  • cb | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৮366689
  • কিন্তু লুচি তরকারির সাথে ঐ হড়হড়ে মালটি কি?
  • d | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৬366688
  • যদ্দুর জানি মিঠুরও হয়। আর কেকের পোকাতে হয়।
    থ্যাঙ্কু থ্যাঙ্কু
    এঃ আমি রসগোল্লা খাই না। পান্তুয়া কিম্বা কালোজাম দাও।
  • Abhyu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৯366687
  • Abhyu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৮366686
  • আর ফোর্জিরও তো অসুবিধে হয় শুনলাম। এটাও আগে জানতাম না।

    যাক মন ভালো করার জন্যে ব্রেকফাস্ট খান

  • Abhyu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৩366685
  • ভাগীরটা জানতাম, তোমারটা জানতাম না। ভবিষ্যতে সতর্ক থাকব।
  • d | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২১366684
  • আহেম ......
    কাল একটা সাপের ছবি আপনেরা ডায়রেক্ট পেস্ট করে দিয়েছিলেন। আমার সাপে প্রবল অস্বস্তি হয়। সন্ধ্যের ঝোঁকে গুরু খুলে ঐটে দেখে বেদম গা গুলাতে থাকে, সাথে মাথাঘোরা। বেশ অনেকক্ষণ লাগে ধাতস্থ হতে। তো, একটি ছোট্ট অনুরোধ ছবিগুলো জেপেগ ফর্ম্যাটে না দিয়ে যদি লিঙ্ক হিসেবে দেন আর লিখে দেন তো বড় ভাল হয়। সেক্ষেত্রে লিঙ্ক না খুলে বেমক্কা অসুস্থতা এড়াতে পারি আর কি।
    ধন্যবাদ।
  • Robu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৯366683
  • আচ্ছা, দিল্লির অদিতি চৌহান কাল ওয়েস্ট হ্যামের হয়ে খেলতে নেমে ৩ টে পেনাল্টি সেভ করেছে।
    ওয়েস্ট হ্যামে এটা ওর সেকেন্ড স্টিন্ট। আগেরবার স্টুডেন্ট ভিসা এক্ষপায়ার করে যাওয়ায় ফিরে আসতে হয়।
  • b | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৮366682
  • কাজিরাঙ্গার পুরো গল্পঃ
    অনলাইন টেলিগ্রাফ-এ গিয়ে ওদের নর্থইস্ট সেকশনে পাবেন।

    একে বাঙলাভাষী, তায় মুসলিম। রক্ষে আছে? উচ্ছেদ তো হতেই হবে।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪০366681
  • কাশ্মীরে কার্ফু উঠল।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৭366680
  • এতোজ,
    হেহে। ঃ)
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:১৫366679
  • একমাত্র সুশান্ত কর কাজিরাঙার খবর একটু আধটু দিচ্ছেন।

    আর কোথাও কোনো খবর নেই।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৭366678
  • আহ, কী দারুণ! ঃ-)
  • Abhyu | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৪366677
  • http://www.anandabazar.com/others/science/stephen-hawking-doesn-t-want-us-to-contact-aliens-here-s-why-dgtl-1.484514#
    "ভিনগ্রহীদের ঘাঁটাতে যাবেন না, হকিংয়ের সতর্কবাণী

    আরে আরে করছোটা কী? সাবধান! এ সব করতে যেও না! যোগাযোগ করতে গেলেই ওরা (ভিনগ্রহীরা) জেনে ফেলবে, এই ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব। ওদের এ সব জানতে দিও না। প্রযুক্তির দিক থেকে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরাও এই ব্রহ্মাণ্ডে আছি, জানলে হিতে বিপরীত হতে পারে!

    যে কেউ বললে কানে তোলার দরকারই হত না। কিন্তু পরামর্শটা দিয়েছেন খোদ স্টিফেন হকিং। কেন তাঁর এই পরামর্শ, বোঝাতে গিয়ে প্রবাদপ্রতিম এই ব্রিটিশ পদার্থবিজ্ঞানী একটি মনে রাখার মতো উপমা দিয়েছেন। বলেছেন, ‘‘ভিনগ্রহীদের সঙ্গে আমাদের প্রথম যোগাযোগের সময়ের অবস্থাটা হবে আমেরিকা আবিষ্কারের মতো। ক্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকার ভূখণ্ডে নামার পর সেখানকার আদি আমেরিকানরা তাঁর সঙ্গে ঠিক যে ব্যবহারটা করেছিল, ভিনগ্রহীরাও আমাদের সঙ্গে তেমনটাই করতে পারে!’’

    ‘স্টিফেন হকিং’স ফেভারিট প্লেসেস’ নামের ওই নতুন অনলাইন ফিল্মে এই পরামর্শ দিতে দেখা গিয়েছে হকিংকে। ওই ফিল্মে ‘এসএস হকিং’ নামের একটি মহাকাশযানে চাপিয়ে দর্শকদের নিয়ে যাওয়া হচ্ছে হকিংয়ের পছন্দ করা ব্রহ্মাণ্ডের পাঁচটি জায়গায়। দেখানো হয়েছে ওই মহাকাশযানটি উড়ে যাচ্ছে ১৬ আলোকবর্ষ দূরের একটি ভিনগ্রহের পাশ দিয়ে। যার নাম- ‘গ্লিয়েস ৮৩২-সি’। পৃথিবীর মতো বাসযোগ্য হওয়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে এই ভিন গ্রহের।


    ভিনগ্রহীরা দেখতে কেমন হবে? বিজ্ঞানীদের কল্পনায়

    ফিল্মে হকিং বলেছেন, ‘‘এক দিন ‘গ্লিয়েস ৮৩২-সি’র মতো কোনও ভিন গ্রহ থেকে আমরা পেতেই পারি ভিনগ্রহীদের পাঠানো কোনও সিগন্যাল বা ‘বার্তা’। কিন্তু আমাদের সেই ‘বার্তা’র জবাব দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না।’’

    কেন? কেন এ কথা বলছেন হকিং?

    ‘কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) ততটা কালো নয়’, এ কথাটা প্রায় ৫০ বছর আগে যিনি এক রকম অব্যর্থ ভাবেই বলতে পেরেছিলেন, সেই হকিং এ বারও বলছেন, ‘‘ওই ভিনগ্রহীরা আমাদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হবে। আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান হবে। তারা আমাদের সহজে দেখতেও পারবে না। আমরা যেমন খুব সহজে, খালি চোখে ব্যাকটেরিয়াদের দেখতে পারি না। ওরাও (ভিনগ্রহীরা) তেমন আমাদের দেখতে পারবে না চট করে।’’


    ভিনগ্রহীরা দেখতে কেমন হবে? বিজ্ঞানীদের কল্পনায়

    সত্যি-সত্যিই কি ভিনগ্রহীরা রয়েছে এই ব্রহ্মাণ্ডের কোনও অজানা, অচেনা মুলুকে?

    হকিং বলেছেন, ‘‘যতই বয়স বাড়ছে, এ ব্যাপারে আমার বিশ্বাস ততই আরও জোরালো হচ্ছে। এখন আমি আরও জোরালো ভাবে বলছি, ভিনগ্রহীরা আছেই আছে এই ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও। আমরা মোটেই একা নই এই ব্রহ্মাণ্ডে। প্রায় জীবনভর তাদের কথা ভেবেছি। এখন ওই ভিনগ্রহীদের খুঁজে বের করার জন্য একটি আন্তর্জাতিক প্রয়াস (ব্রেকথ্রু লিস্‌ন) শুরু হয়েছে। আমি তার নেতৃত্বও দিচ্ছি।’’ গত বছরেই হকিং বলেছিলেন, ‘‘আমরা যদি অদূর ভবিষ্যতে ভিনগ্রহীদের হদিশ পাইও, প্রযুক্তির দিক থেকে তারা আমাদের চেয়ে অন্তত কয়েকশো কোটি বছর এগিয়ে থাকবে।’’

    ও দিকে রবিবার থেকেই দক্ষিণ-পশ্চিম চিনে বসানো বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপটি ভিনগ্রহীদের খুঁজে বের করার অভিযান শুরু করেছে। চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে, দুর্গম পার্বত্য গুইঝাউ প্রদেশেই বসানো হয়েছে ওই ‘ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট)। যার প্রতিফলকটি (রিফ্লেক্টর) ৩০টি আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান। ওই টেলিস্কোপটির অন্যতম কাজই হবে ভিনগ্রহীদের সন্ধান।"
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:২২366675
  • একটা ম্যাগনিফিশেন্ট গর্ত!!! মাকড়্শার জালে। আসলে ওটা ওয়ার্মহোল! ঐ রাস্তায় এলিয়েন এসেছে। ওটা মাকড় না, ওটা এলিয়েন, ছদ্মবেশে আছে। ঃ-)
  • π | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪366673
  • এদিকে কাজিরাঙ্গার মুসলিম উচ্ছেদ ও নিধন নিয়ে সব কেমন চুপ ! আসাম বোধহয় মুসলিমশূন্য করে ছাড়াই টার্গেট।
  • π | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৮366671
  • কেউ helpshift এর কথা জানেন ?
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৯366670
  • অত হোয়াইট স্পেস না ছাড়লেও উল্টে যেত!
  • Du | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৭366669
  • কিন্তু সাপ দেখতেই পিছল-- আসলে বোধ হয় নয়
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪366667
  • দিনেই
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪366668
  • এক
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৩366664
  • যাবে
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৩366665
  • উল্টে
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৩366666
  • পাতা
  • Rit | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫২366663
  • হেহে।

    অভ্যু দা,
    সরি। ডিলিট করা যাবে না। পাতা উল্টে যাবে এক দিনেই। চাপ নেই।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯366661
  • shankhachUrh to king kobaraa. daxiN bhaarate paaoyaa Jaay. aar thaailyaaNDe koTi koTi.

  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯366662
  • এটা কি অ্যামাজনের জঙ্গলের ছবি? দেব অকুতোভয়ে একা হেঁটে চলেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত