এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫১366601
  • ওদিকে রবিবাবু চুপিসাড়ে আর একটু হলেই টেস্টে দ্রুততম ২০০ উইকেট পাওয়ার রেকর্ড করে ফেলছিলেন। এক টেস্টের জন্য সেকেন্ড হয়ে গেলেন, গ্রিমেটের পরেই। টপকালেন লিলি, ইউনিস আর ডেল স্টেইনকে।
  • Yggdrasil | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৯366599
  • মাস্টারম্যানের "ডাবল ক্রস সিস্টেম" বইটা কারো কাছে হবে? কেশী?
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৯366598
  • কিন্তু ফিল্ম ম্যাগ বলছে তো।
  • Robu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১২366597
  • মহানায়ক দেখিনি, কিন্তু প্রশ্ন শুনে মনে হল ঐ এডিটর অপর্ণা সেন?
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৯366596
  • মহানায়কে যে কাগজটা দেখাচ্ছে সেটা আবাপ তো ? আর যে ফিল্ম ম্যাগ লন্চের কথা বলছে সেটা আনন্দলোক ? এডিটর আর ঐ মহিলা সান্গ্বাদিকের নাম কী, যিনি নাকি প্রথম মহিলা ম্তাগ এডিটর হবেন আর যা`্র আদলে নায়কের শর্মিলার চরিত্র ?
  • Robu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৮366595
  • যা হোক, বিকেলের চা খেতে খেতে রোন্কির ব্যাটিঙ্গটা উপভোগ করলাম বেশ। গুড ফাইট।
  • Robu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৭366594
  • অর্পণদা, একবার স্ক্রিপবক্সের একটা আর্টিকল এইভাবে টুকেছিল, ব্যাবসা-বাণিজ্য সেকশনে।
    স্ক্রিপবক্স একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৬366592
  • রাজ্যসভা টিভিতে প্যারাঅলিম্পিয়ান দীপা মালিকের একটা দারুণ সাক্ষাতকার চলছে। কত কী খেলেছেন কীভাবে কত কী করেছেন !
    এই টিভিটা আদ্দিন বাদে এখানকার কেবলওয়ালা দিলেন। বারবার বলার পর। সে কিছুতেই দেবেন না। কেউ নাকি দেখে না। কিন্তু জাস্ট লাভ দিস চ্যানেল।
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৬366590
  • এই প্রতিবেদনটার লাইন বাই লাইন ক্রিকইনফো থেকে টোকা। ছ্যা ছ্যা ছ্যা।

  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৬366589
  • সাবজেক্ট ম্যাটার এক্ষপার্ট। উফ্ফ্ফ্ফ্ফ্ফ,,
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৪366588
  • এসেমি মানে কি, কেসিদা?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২২366587
  • আমি কালকেই মিনিট ১৫ দেখলাম। আগে কখনো দেখি নি। কেমন একটা অদ্ভুত লাগল। আর দেখব বলে মনে হয় না।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫০366586
  • চব্বিশ ঘণ্টার এই অফবিট প্রোগ্রামটা বেশ গণ্ডগোলের লাগে।
  • Ekak | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯366585
  • "চাষিভাইদের বলছি " ছাড়া আর কোনো বিশেষজ্ঞ অনুষ্টানে কনফিডেন্ট মন্তব্য শুনিনি। সবই ওই বিজ্ঞানীরা বলছেন বা সম্ভবত। সাধে কী চাষ ছাড়া কিছু হলোনা :)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৬366584
  • কাল ২৪ ঘন্টায় দেখছিলাম খাবার ফ্রীজে রেখে কতবার গরম করে খাওয়া উচিৎ, রোজ টাটাকা রাঁধা উচিৎ এইসব আলোচনা হচ্ছিল। আবাপ'র দেশপ্রেম থেকে পালাতে ২৪ ঘন্টায় গিয়ে দেখলাম। তো, একজন ডাক্তার আরেকজনের পরিচয় বুঝলাম না। ইনি খুব গম্ভীরভাবে বললেন ফ্রীজে রাখা খাবার "সম্ভবতঃ একবারই গরম করে খাওয়া উচিৎ"। এবার সম্ভবতঃ দিয়ে কেউ বিশেষজ্ঞের মতামাত দেয় --- এইটা মানে বেশ হ্যা হ্যা ব্যপার।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০366583
  • কিন্তু ধ্বংস তো হল দশমীর দিন, নাকি ?

    পিতৃলোক সম্পর্কিত অমাবস্যা বিষয়ে - পিতৃপুরুষের আশ্রয়/আবাস হিসেবে মহালয় ?
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬366581
  • অসুরকে মারতে গিয়ে সব ধ্বংস হয়ে গেছিল, সেই থেকেই এই নাম। এই ব্যুৎপত্তির ব্যাপারের এক এসেমি আমার ঘরে বসে থেকে নীপাগিরি করেন, কিন্তু কিচ্ছুতেই কিছু বলবেননা বা লিখবেননা। ঃ-((
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬366582
  • এদিকে একটা জিনিস লক্ষ্য করলাম। যাঁরা রান্নাবান্না ঘরকন্নাকে প্রচুর গুরুত্ব দিতে রাজি, তাঁরা কিন্তু চাষাবাসকে মোটেও দেন না, চাষীর ছেলে চাষী হওয়াটা খুবই 'অনুন্নয়ন' মনে করেন ঃ)

    এখুনি একটা অনুষ্ঠান দেখছি রাজ্যসভা টিভিতে। ডঃ গৌতম রায়, জুট টেকনোলজিতে কত কিছু নতুন নতুন ইন্স্ট্রুমেন্ট বানিয়েছেন। চাষীদেরও সুবিধা হবে, প্রোডাক্টও অনেক ভাল বেরোবে। কাল ক্যলকাটা নিউজ চ্যানেলে দেখলাম বাঁকুড়া ইন্স্টি অব ইন্জি এর ছাত্রছাত্রীরা আই আই টি খড়্গপুরের সাথে ঢেঁকি ছাঁটার একটা যন্ত্র বের করেছে, অনেক কম পরিশ্রমে, অনেক তাড়াতাড়ি হবে। এতে ঢেঁকি ছাঁটা চালের খরচও কমে যাবে বলে আশা করছে। ঐ ডঃ মিস্ত্রির লেখায় ঢেঁকি ছাঁটা চালের দাম বেশি হওয়ায় লোকে খেতে পারেন না বলে যে কথা উঠছিল, সেসব সমস্যাও কমে যাবে অনেক। লোকজন যে কেন আরো বেশি বেশি করে এরকম কাজের রিসার্চ করেন না ? ট্যালেন্টের খুব খামতি তো নেই !
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৫366580
  • না।
    পিতৃলোক সম্পর্কীয় অমাবস্যা। পুরো নামটা মহালয়া নয়, মহালয়া অমাবস্যা (তিথির নামের আগে এরকমই বসা দস্তুর নয়? গুরুপূর্ণিমা, ভূতচতুর্দশী ইত্যাদি)।

    জোর করে ম্যা-অ্যা-এর সাথে রিলেট করাটা বাঙালী আদিখ্যেতা।
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৪366579
  • পিতৃলোকটা একটু যুক্তিগ্রাহ্য লাগছে। এই দিনে পিতৃপুরুষের আত্মারা আলয়ে ফিরে যান, দেবীপক্ষের শুরু। দেবীপক্ষ শেষ হয় আবার ভূতচতুর্দশীর দিন, সেদিন আবার ভূতেরা বেরিয়ে আসে বোধ হয়।

    যদিও "পক্ষ" অর্থে পনেরো দিন, এবং পক্ষ শেষ হওয়া উচিত লক্ষ্মীপূর্ণিমার দিন।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮366578
  • আরেকটাও বলছে মহালয় মানে পিতৃলোক
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৬366577
  • মহ মানে পূজা/ উৎসব আর আলয় মানে আশ্রয়, অমাবস্যা বলে স্ত্রীলিঙ্গ - এটাই বলছেন ?
  • Ekak | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৩366576
  • বচনে চযে
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:১০366575
  • ইঃ টিরোর প্রথম লেখাটা কেমন যেন। সুবিধের না।
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৮366574
  • স্ত্রীলিঙ্গ হয়েছে কারণ অমাবস্যার বিশেষণ।

    বিশেষ্যস্য হি যল্লিঙ্গম বিভক্তি বচনে যেষু,
    তানি সর্বাণি যোজ্যাণি বিশেষণপদেষ্বপি
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৩366573
  • থ্যাংকু। কেউ অন্য কিছু জানলেও জানাবেন একটু।
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:০২366572
  • জোর করে মেলাবার চ্যাষ্টা লাগলো।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮366570
  • কিসের লয় ? কেসিদা পুরোটা বুঝিয়ে বলুন :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত