এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮366571
  • সত্যি মিথ্যে জানিনা।

    ' 'মহালয়া ' কথাটির অর্থ কি ? অথবা, পিতৃপক্ষের অবসান লগ্ন বা দেবীপক্ষের পূর্ববর্তী অমাবস্যাকে 'মহালয়া ' বলাহয় কেন ? এই ব্যাপারে নানা মুনির নানা মত। 'মহ ' শব্দটির দুই অর্থ পাই। 'মহ ' বলতে বোঝায় পূজা, আবার 'মহ ' বলতে বোঝায় উৎসব। আবার মহালয় বলতে বোঝায় মহান + আলয় = মহালয়। তার সঙ্গে স্ত্রীকারান্ত 'আ। মহালয় হচ্ছে পূজা বা উৎসবের আলয় বা আশ্রয়। আলয় শব্দটির একটি অর্থ হচ্ছে আশ্রয়। আন্যদিকে 'মহালয় ' বলতে, 'পিতৃলোককে ' বোঝায় -যোখানে বিদেহী পিতৃপুরুষ অবস্থান করছেন। তা যদি হয় তাহলে পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই মহালয়া। কিন্তু তাহলে স্ত্রীলিঙ্গ হল কেন ? তাহলে পিতৃপক্ষের অবসানে, অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি - তখনই সেই মহা লগ্নটি আমাদের জীবনে 'মহালয়ার ' র্ব্তা বহন করে আনে। এক্ষেত্রে স্বয়ং দেবীই হচ্ছে সেই মহান আশ্রয়, তাই উত্তরণের লগ্নটির নাম মহালয়া। একটি অর্থ অনুসারে মহান আলয়টি হচ্ছে পিতৃলোক। সংবদ্য ও বেদান্ত দর্শন অনুসারে সমস্ত লোকের মধ্যে পিতৃলোকও একটি। এই পিতৃলোকে পিতৃ, ঋষি ও প্রজাপতিরা বাস করেন। তাঁদের সঙ্গেই পিতৃতর্পণের মাধ্যমে আমরা মানসিক ও আত্মিক সংযোগ স্থাপন করি, তাঁদেরই প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। আশ্বিন মাসের এই কৃষ্ণপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় যে অমাবস্যাকে আমরা মহালয়া হিসেবে চিহ্নিত করি, সেই দিনটি হচ্ছে পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিলগ্ন। পিতৃপূজা ও মাতৃপূজার মাধ্যমে এই দিনটিতে আমরা আমাদের এই মানব জীবনকে মহান করে তুলতে প্রয়াসী হই বলেই এই পূণ্যলগ্নটি আমাদের জীবনে বারবার মহালয়ারূপেই দেখা দেয়।
    '
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৪366569
  • লয় মানে ধ্বংস তো।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫২366568
  • ধুর বাবা। ভিরাট ছাঁট।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৪366567
  • মহালয়া শব্দের আভিধানিক অর্থ কী ? মানে পিতৃপক্ষ, অমাবস্যা এসব নয়, শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জানতে চাইছি।
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪২366566
  • একটি বাইকার গ্রুপের সৌজন্যে আজ রক্তদান শিবির হচ্ছে সাউথ এক্সটেনশনে। ইন্ডিয়ান আর্মিকে পাঠানো হবে।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৯366565
  • এছাড়াও ইডেনে নাকি টেস্টে মাঠ ভরানোর জন্য চুলকাটর ইন্সেন্টিভ দেওয়া হচ্ছে। ধোনি ছাঁট, ভিশাল ছাঁট, এইসব। খেলা দেখতে গেলে এইসব নাকি ফিরিতে মিলবে। বোতিন্দাও কিছু ছাঁট লাগাবে নাকি ?
  • অভি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩১366564
  • কিন্তু ইডেনের সপ্তাহ তো চলে এল, ব্রতীনদা গেলেন কোথায়?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩366563
  • এদিকে আজ মারাঠা র‌্যালির চোটে [উরো পুণে প্রায় অচল।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৩366562
  • এটা এম এন এস এর দাবি তো। অভিজিত সুর মিলিয়েছে। এই একটা লোক বটে। একে নিয়ে মিমের বন্যা বওয়া উচিত।
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৯366561
  • এখন বলিউডে ধুয়ো উঠেছে পাকিস্তানি শিল্পীদের সব পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। পাকিস্তানি নাগরিক হয়ে ভারতে বসে রোজগার করা সম্ভব নয়।

    জিগির তুলেছেন যাঁরা, তাঁদের মুখ্য মুখ, নান আদার দ্যান অভিজিৎ।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৮366560
  • পাই, উত্তরিয়েছি
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৭366559
  • ভাবছে তো। বিজেপির বিষ ছড়াচ্ছে। বেশ দেখছি এদিকে।
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৬366557
  • কিন্তু আমি এই অঞ্জন বন্দ্যোপধ্যায়কে একটা দুটো খিস্তি মারবোই। আর নেওয়া যাচ্ছে না ওনার এই বাংলা রচনা।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৬366558
  • অরণ্যদা, মেইল দেখবেন একটু।

    আর ভুলভাল দল অনেক হয় বা ভুলভাল কাজ অনেকে করে কিন্তু বিজেপির মত বিষাক্ত দল কম দেখেছি। এখনে এখানে সভা চলছে। ভারতের দাদাগিরি নিয়ে বলেছেন বলে মানিক সরকার দেশদ্রোহী। আর সেই সাথে যুদ্ধের জিগির তুলে যতরকম ভাবে বিষ ছড়ানো যায়। কিছু লোককে রিপেল করলেও, কিছু লোকের মনে অবশ্যই বিষবৃক্ষের বীজ পোঁতা হয়ে যায়। সভা করলে কানে তো ঢোকে অনেকেরই। এভাবে কেউ সচেতনভাবে আগে না ভাবলেও এখন মনে হবে, হ্যাঁ, সত্যিই তো।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:২০366556
  • ভারতবর্ষ নিউজিল্যান্ড-কে ধুনে দিচ্চে, এ অবস্থায় ব্রতীন না থাকলে ফাঁকা ফাঁকা লাগে বটে
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৩366555
  • যত বেশি ছেঁড়া হবে, তত বেশি গজাবে। জ্বলে গেলে অবিশ্যি ফাঁকা হয়ে যায়।

    ঘাস
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০366553
  • আচ্ছা সিকির এত ছিঁড়ে ছিঁড়ে আর জ্বলে জ্বলে কিছু অবশিষ্ট আছে এখনও!
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০366554
  • শুনুন, রঞ্জিত মল্লিক বলেছেন যে উনি আবার সিনেমা করবেন, তবে এবার আর কাউকে বেল্ট খুলে চাপকাবেন না। সেটা সময়োচিত হবে না।

    এ দু:খ রাখি কোথায়।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৬366552
  • মিসড কল হলে আর কথা বলবে কীকরে !
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৩366551
  • মিসড কল নিশ্চয়।

    তবে আগুনের পরশমণি শুনে দমকল ডাকার কনসেপ্টটা হেব্বি ছিল। সেই সময় আবার ইতালির রাস্তায় নাকি সেই গান শোনা গিয়েছিল।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৮366550
  • ওদিকে দমকল আপিসে নাকি সমানে কল আসছে, মনে আগুন লেগেছে, কিছু করুন।
  • Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০২366549
  • দেখেছেন? কদিন বোতিনবাউ না এলেই ভাট কেমন খাঁ খাঁ করে? হানুদার ডাকেও কিছু হয় না।

    যাগ্গে আপিসে ক্রাশ আর তার পরে ক্রেশ এই ব্যবস্থা আরো হওয়া উচিত।
  • আহা | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫366548
  • ভালো সিনেমা ? মুম্বাই ?
    হলেই ভালো।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩366547
  • আমি ডেমোসিনের কতা বলছিলাম।
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৫366546
  • নিউরোম্যানসার আম্মো সিঙ্গল সিটিং এ। হিচহাইকার অবশ্য লোকাল ট্রেনে ফেরার সময় ভেঙে ভেঙে।
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩366545
  • কালকেই সতর্কবার্তা দিয়েচি পিঙ্ককে সিনেমা হিসেবে দেকলে হতাশ হবেন :)

    আমার একচুয়ালি মজা লাগছে অন্য জায়গায়। মেইনস্ট্রিম মুম্বাই সামান্য খুউউব সামান্য বাইরে পা রাখতে গিয়েই কান্নাকাটি করছে যে এই সিনেমা দর্শক দেখেনা। সত্যি করে ভালো ফিলিম বানিয়ে ফেললে কী করতো :)))
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১366544
  • দুটো বই পড়ার ইমপ্যাক্ট আমার খুব স্পষ্ট মনে আছে - নিউরোম্যান্সার আর হিচহাইকার। হিচহাইকারের প্রিফেসটা পড়ে এমন চমকে গেছিলাম যে গল্প পড়তে শুরু না করে আরেকবার প্রিফেসটা পড়ে নিয়েছিলাম। আর নিউরোম্যান্সার পড়তে শুরু করেছিলাম মোটামুটি রাত্তির সাড়ে এগারোটা-বারোটা নাগাদ। পরের দিন পরীক্ষা ছিল, কিন্তু বইটা সেদিনই জোগাড় করেছিলাম, ভাবলাম প্রথম এক দু লাইন পড়ে দেখি কি বই (তার আগে নাম শুনিনি)। তো প্রথম লাইন পড়লাম, পরের লাইন পড়লাম, আর ছাড়তে পারলাম না। ভোর চারটেয় গল্পটা শেষ করে উঠলাম। পরীক্ষায় কোনমতে পাশ করে গেছিলাম।
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩366543
  • রেডি প্লেয়ার পড়িনি। তবে সাইবারপাংক মুভমেন্ট তো অ্যামেরিকাতেই শুরু হয়েছিল, তাই না? উইলিয়াম গিবসনের নিউরোম্যান্সার প্রথম পপুলার নভেল, যদিও তার আগেই ব্লেড রানার বেরিয়েছে।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৩366540
  • আর এমনিতেই গডজিলাকে নিয়ে কোনো ঠাট্টা তামাশা আমি সহ্য করতে পারি না। তো, এখানে প্রভুকেও টেনে আনা হয়েছে, আশ্চর্য হয়ে যাই। ক্যানো, কিসের জন্য!
  • Rit | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৩366541
  • এতোজ,
    হ্যাঁ, মোদিজী খুব বুদ্ধিমান। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত