এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৩366360
  • সিকি, কিছু বইপত্র পড়ছি। তারপরে লিখব।
  • সিকি | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৪366359
  • বিজ্ঞানের ঘ্যাঁটটা আমি বেশ কিছুদিন হল আর ফলো করছি না।

    টি-কে একটা কথা সাহস করে বলতে পারছিলাম না, বলেই ফেলি, টি - একটা ব্লগ খুলে লিখবি? তোর লেখা তোর মত এগোক, বাকিরা নিচে মতামত হিসেবে বক্তব্য পেশ করুক।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৩366358
  • হ্যাঁ, একদিন দেখেই বুঝলাম খিল্লির উপাদান খুঁজতে বসার জন্যও এটা দেখা পুরো সময়ের বরবাদী। এই লেভেলের কাঁচা কাজ, সত্যি বাংলা সিরিয়ালেও বোধহয় বিরল। শুধু লজিক উইক না, ডায়লগ, অভিনয়, মেকাপ, সব এত্ত এত্ত দুর্বাল !
  • cb | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৮366357
  • আমি মেম বউ এর ২ টো এপিসোড দেখেছি। সিরিয়াসলি বলছি এত কাঁচা কাজ বহুদিন দেখি নি। ঘটনাক্রমের লজিক এত উইক না দেখলে বিশ্বাস করা যাবে না।

    খিল্লির অযোগ্য
  • dc | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৫366356
  • হুঁ বিজ্ঞানের টইটা পুরো কুমড়ো ঘ্যাঁট হয়ে গেছে :d
  • Abhyu | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৪366355
  • ডিডি এক ডোজ Lycopodium ধাঁ করে খে' নিন।
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১০366354
  • আপনেরা যারা আমার সুচিন্তিত মতামতগুলির জন্য উৎকন্ঠিত হয়ে আছেন তাদের জানাই ঃ

    (১) আমি পপারের নাম পোথোম শুনলাম। ফলসেফায়াবিলিটির মানে তো গুগুল করেই স্বচ্ছন্দে জানা যেতো, কিন্তু খুব ভয় পে' যাওয়ায় সেটি করি নি। ফলতঃ আমার কোনো বক্তব্য নেই।

    (২) সিংগুর নিয়ে আমি কিছু ভাবছি না।

    (৩) সামান্য কয়েক কোটি টাকা সেভিং নিয়ে আপনেরা অ্যাতো উতলা ক্যানো? আপনারা তো বড্ডো হিংসুটে দেখছি।

    (৪) আমি অদ্যাবধি কোনো সায়কিয়াট্রিস্টকে "দ্যাখাই নি"। নিজে নিজেই দেখেছি হাইপোকন্ড্রিয়া ছাড়া সব অসুখই মোটামুটি আছে, তাই নিজের পাড়ার দোকান থেকে রকমারী অসুদ নিয়ে এসে খে' নি। এক্ষনে সামান্য মাল্টিপোলার ডিসর্ডারে ভুগছি - চিন্তা কর্বেন না।

    (৫) বলরামের সন্দেশকে একজন হলধরের সন্দেস বলে হেঁয়ালী করায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, জেনে রাখুন।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫০366353
  • আরে মেম বৌ এর জন্যই তো ডর্বেশ, ড়শঘোল্হা, শন্ডেশ, ফান্টুয়া, নোলান গুডের ফায়েশ---এসব নাম দিয়ে দেওয়া হল নানা মিষ্টান্নের।
    ঃ-)
  • | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৩366352
  • 'বৃটিশ স্পিকিং বেঙ্গলি গার্ল'- মেম বউ।

    দেখুন। কোষ্ঠকাঠিন্যেও উপকারী।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৯366351
  • শ্রীখন্ডবাবুদের মতানুসারে নির্বিশেষঞ্চ।
    ঃ-)
  • avi | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩১366350
  • দেখবেন সব কাটাকুটি হয়ে পড়ে থাকবে অখণ্ড গোলামচোর। যাকে বলে কেন্দ্রগতং নির্বিশেষং।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:০০366349
  • বিজ্ঞানের টইয়ে মহাকর্ষে ঈশ্বরে পপারে পুর্বমীমাংসায় সেউফলে আফ্রিকায় সব মাখামাখি হয়ে গ্যাছে দেখে ভয়ে পালিয়ে এলাম। ঃ-)
  • avi | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৬:২৫366348
  • পয়লা অক্টোবরটাই। আমরা সেপ্টেম্বর শেষে গিয়ে বাইরে আটকে পড়ি।
  • Yggdrasil | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৬:০৬366347
  • বেতলা তো লিখেছে সারা বছর খোলা, আর পালামৌ টাইগার রিজার্ভ সাইটে লিখেছে পয়লা অক্টোবর।
  • potke | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০১366346
  • বেন দা, ফিরছ কবে?
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৯366345
  • এবং আমি নিশ্চিত বাসের মাথায় চড়ে বেশ কয়েক ঘন্টার একটা ট্রিপ করেছিলাম - আনন্দ-টা মনে আছে, কিন্তু রুট-টা আর খ্যাল নাই। নিউজলপাইগুড়ি থেকে দার্জিলিং কি? কিছুতেই ঠিকঠাক মনে পড়ে না
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৬366344
  • সিমলিপাল বড় সুন্দর, একবারই গেছি ৯৫'এ, ২১ বছর আগে। ভালুক-ঠাসা একটা জঙ্গলে (কালীপাহাড় ?) সন্ধ্যার ঝোঁকে হারিয়ে গিয়ে ক্রমাগত আরও গভীর বনে চলে যাওয়া - সে কী রোমাঞ্চ
    এবার বু গু-র মত বলতে হবে - সে জঙ্গল কি আর আছে :-)
  • Rit | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫০366343
  • আমরা ২০১৪ তে গেছ্লাম নেতারহাট। বেতলা হয়ে ফিরেছিলাম। কিন্তু জঙ্গল তখনও খোলেনি। অজ্জিত দা, খোলার টাইম টা দেখে নিও।
    সরান্ডা আর সিমলিপাল যেতে হবে।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭366342
  • সারান্ডা বেড়ানোর সময় চাইবাসা থেকে বরাজামদা পুরো রাস্তা বাসের মাথায় ছিলুম তাতে বরং ধুলো কম লাগে :) এই বাসের মাথায় চাপতে এখনো আমার কী যে ভাল্লাগে ! সবচে মজা বড়ো বোঝাই ট্রাকের মাথায় শুয়ে যাওয়ার।

    একবার বকসাদুয়ার থেকে রাজাভাতখাওয়া ফিরছি একটা কমলালেবুর লরি তে। আমাদেরই বেড়ানো টিমের একজন তখন সদ্য পুলিশে জয়েন করেছে। সেই পরিচয়ে যাওয়া। তো ট্রাক মালিক আমাদের দৌরাত্মমার্ক টিম দেখে এসে খুব কাঁচুমাচু হয়ে বললেন ...আপনারা যত কমলা খাবেন খান, শুধু কমলার ওপর লাফাবেন না কেমন :(:( তো আমরা আবার ক্লিনার কে বুঝিয়ে দুদিকে কমলা একটু সরিয়ে মাঝখানে শোবার জায়গা করলুম।
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৫366341
  • বু গু-র বন্ধু কিশোর চৌধুরী, পাপড়ি চৌধুরী-দের একটা লজ ছিল এককালে, বেতলাতে। বুক করেও যাওয়া হয় নি, জানি না এখনও আছে কিন
    বিহার ট্যুরিজম-এর বাংলো ও ছিল - ঝাড়খন্ড হওয়ার আগে
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৩366340
  • লাল ধুলো একটা ভয়াবহ ব্যাপার। সারান্ডা বেড়াতে গিয়ে জামা, কাপড়, ব্যাগ সব লালে লাল। লোকাল ড্রাইভার মজা পেয়ে হাসছে আর বলছে - আয়া তো জারা ধুলা খাকে যাইয়ে (মানে ঐ রকম একটা কিছু, হিন্দীতে)
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩০366339
  • বাবার সঙ্গে প্রথমবার পালাম্যু যাই। আপিসের গাড়ি - বাবা -বাবার কলিগরা সবাই মিলে। সেকেন্ড টাইম যখন গেলুম তখন মাধ্যমিক দিয়েছি সবে। একটা টিউশনি করি। হাতে কয়েকশো টাকা জাস্ট। বাড়ি থেকে টাকা নেওয়ার প্রশ্নই নেই। সেকি লম্বা প্ল্যান করেছিলুম রাত জেগে :) তার ফলাফল ছিল মাত্র নব্বই টাকায় কলকাতা থেকে বেতলা। লোকাল ট্রেনে ভেঙে ভেঙে টাটা হয়ে সেখান থেকে আবার লোকাল এইভাবে। চারজন বন্ধু মিলে বিশাল হিসেবে করতুম কীবাহেব টাকা বাঁচানো সম্ভব। বেতলা মারোমার্ পুরো কমপ্লিট করেছি। তখন দুটো বাস আস্ত সাউথ পালাম্যু থেকে সারাদিনে। একটার নাম সিং, আরেকটা সারোগী। দারুন মজার ট্যুর হয়েছিল :)
  • Yggdrasil | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৪366338
  • হুম্ম। ঝাড়খন্ডের ট্যুরিজম সাইটে বিশেষ ইনফো নেই। তবে ফরেস্ট লজ আর গেস্ট হাউজের কিছু ইনফো ছড়ানো ছিটনো রয়েছে। দেখি কাল টিম বিএইচপি তে খুঁজবো।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২০366337
  • ওড রুট আছে। ছিপাদোহার মহুয়ামিলনে এর ওদিকে স্টে করে গেলে। কিন্তু ফ্যামিলি নিয়ে যাবে বলেই ওগুলো বললুম না। ওখানে আমরা যখন গেসলুম সব ভাঙাচোরা সাপখোপ। এখন গেস্ট হাউজ হয়েছে কিনা একটু খোঁজ নিতে হবে। এই পুরো পালাম্যু রেঞ্জের অসম্ভব উত্তেজক প্রকৃতি। কিন্তু মুশকিল হলো সর্বত্র ফ্যামিলি নিয়ে থাকার মতো জায়গা নেই। ছেলেমেয়েরা দল বেঁধে গেলে তো যেখানে হোক বডি ফেললেই হয় :)
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১২366336
  • হুতো ঃ)

    তবে বেগুন মানেই বেগুনী নয় কিন্তু।
  • Yggdrasil | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১366335
  • অড রুট থাকলে দাও, একেবারে সিধে রাস্তা ভাল্লাগে না। একটু অফ-বীট জায়গা ভালো।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৯366334
  • ওহ এতো সোজা রুট। সিধে রাঁচি গিয়ে থামো। জলপ্রপাত দেখো। চাট্টি খাওয়াদাওয়া করে আবার গাড়ি চালিয়ে সন্ধে বেলা বেতলা, বেতলাতে আগে থেকে বুকিং করতে হবে। পরদিন ভোরে বেতলার জঙ্গল দেখা। দুপুরবেলা কোয়েল -ঔরঙ্গার সঙ্গম ঘুরে এস। । বিকেলে আবার একটা সাফারি ট্রিপ নাও। রাতটা বেতলাতে কাটিয়ে পরদিন ভোরবেলা বেরিয়ে নেতারহাট যেতে পারো। সেক্ষেত্রে সেদিনটা নেতারহাটে থেকে সূর্যাস্ত দেখে পরেরদিন সকালে ফের ব্যাক। এবার রাঁচি তে নাইট স্টে। আমি প্রথমবার গাড়িতে গেসলুম বাবার সঙ্গে। তারপর সর্বদা ট্রেনে গেছি। গাড়িতে গেলে অবসসই নাক চাপা দেওয়ার মুখোশ -বাচ্চাদের জন্যে ফুসফুস যন্ত্র এসব রেখো। লাল ধুলো বড় বেয়াদপ জিনিস।
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৭366333
  • যেখানেই যাও ঠিকঠাক আইডি সঙ্গে রেখো বাপু। পাসপোর্ট একেবারেই না। ভোটার কার্ড, প্যান কার্ড, এরকম গোছের। ড্রাইভিং লাইসেন্স মাস্ট।
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫366332
  • একটা বেগুনবেচা ইমো দিয়ে শুতে গেলাম।
  • Yggdrasil | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩366331
  • কলকাতা - ডালটনগঞ্জ - বেতলা - এখনো এই প্ল্যান। গাড়ি নিয়ে। পুজোর সময়ে - শনিবার সকালে রওনা দেবো, মঙ্গল বা বুধে আবার ওদিক থেকে রওনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত