এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৫366330
  • সাদার মধ্যে একটু যেন বেগুনী আভা আর তার মধ্যে আব্ছা গোলাপী ডোরাকাটা, ঠাহর করে দেখলে কচি কলাপাতা রঙের কল্কা প্যাটার্ন দেখা যায়, আবার বেশী কাছে গেলে বেগনীপারের মায়াবী রঙে পান্না হয়ে ওঠে ভঁইষা ছেয়ে রং।
    তাছাড়া কানের কাছ্টা ফ্যাকাসে বাদামী, আর মোটের ওপর একটা বেগুনবেচা হলদে ছোপ।

    এই আমার মত।
  • dd | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৭366329
  • ঠিক পুরো সাদা নয়, বাঁ ডানের মেনুবার আসছে, ওপরের অংশও। শুধু ব্লগের টুকরোগুলো আসছে না।

    আমারো
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১০366328
  • কোথায় যাবা পোস্কার করে বলো। সাউথ পালাম্যু মারোমার্ সাইডে নাকি বেতলা হয়ে নেতারহাট দেখে ফায়ার আসবে। কদিন ছুটি, কী প্ল্যান ইত্যাদি। পালাম্যু ইয়াব্বড় জায়গা। ঘুরে ফিরে বার ছয়েক গেছি।
  • Yggdrasil | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৫366327
  • প্রশ্নঃ

    (১) পালামৌ যেতে হলে কি বুলেটপ্রুফ জ্যাকেটের দরকার পড়তে পারে?
    (২) পালামৌতে থাকার ব্যবস্থা কী এবং কীভাবে বুক করা যায় কেউ জানে?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৭366326
  • ঠিক পুরো সাদা নয়, বাঁ ডানের মেনুবার আসছে, ওপরের অংশও। শুধু ব্লগের টুকরোগুলো আসছে না।
  • mila | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৩366325
  • সাদা আসছে, উইন্ডোস ল্যাপটপ
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৭366324
  • সাদা আসছেনা। ios10
  • কুমড়ো | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৬366323
  • সাদা আসছে
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৪366322
  • আরে প্রথম পাতা সাদা আসচে কিনা কেউ বলে না কেন ?
  • rabaahuta | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩২366321
  • হনুদা থ্যাঙ্কিউ, sayankbজিমেল এ পাঠিয়ে দিতে পারো, তবে অতি পরিচিতগুলিও বাদ দিও না, আমার পড়াশুনো অতি সামান্য, হতেই পরে অতিপরিচিত'র মধ্যে অনেক কিছু পড়িনি।

    আর, এইখানে দিয়ে দিলে তার থেকে একটা আলোচনা যুক্তি তক্ক হবে সেইরকমও আশা করাই যায়!
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৫366320
  • ঃ))))
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৮366319
  • ঃ-))))))))
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০২366318
  • থিওরিটা ফলসিফায়েবল হলেই হলো।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০০366317
  • কী "হয়েছে " বুঝে হবেটাই বা কী। ওটা প্রশ্ন না :) কিছু একটা হয়েছে যার আউটকাম দেখে থিওরি দাঁড়াবে। যেটা বেস্ট থিওরি সেটা হয়েছে। "আসলে " কী হয়েছে বলে কিছু হয় আদৌ ? কারণ সো কল্ড "আসলে" ও তো হোয়ানো যেতে পারে যেটা হয়তো দশ বছর বাদে জানা গ্যালো। তখন আবার থিওরি আপডেট হলো।
  • সিংগল k | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৮366316
  • স্মারট টেলিফোনের ইন্টারফেসটি বেশ হচ্চে। চালিয়ে খেলুন।
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৯366315
  • কিন্তু জঙ্গী বা স্বাধীনতা সংগ্রামী রা মেরেছে এমনটা সত্যি নয় কেন? আমার মনে হয় যে যে পক্ষে সেই পক্ষের যুক্তি মতন কিছু একটা বলছে। কি হয়েছে বোঝা মুশকিল।
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২০366314
  • হু। সম্ভাবনা কম। কিন্তু আছে। আর কাশ্মীরের স্বাধীনতার পার্ট হিসেবে এই এক্টিভিটিকে ভারত স্বীকার করবেনা, সেই কারনটাও আছে। কারন সেক্ষেত্রে পুরো গেম ঘুরে যাবে। আন্তর্জাতিক সিম্প্যাথি পাবে কাশ্মির। বরং চিরাচরিত ভারত-পাকিস্তান ম্যাচ খেলা অনেক সেফ এন্ড পলিটিকালি ফেভারেবল।
  • সিকি | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৫366312
  • প্রথমে একককে -

    অন আ সেকেন্ড থট, লোকাল কাশ্মীরির কাজ হতেও পারে, না-ও পারে। লোকাল কাশ্মীরি এমন প্ল্যানড অ্যাটাক ঘটাবে সেনা ক্যাম্পে, এটা একটু কষ্টকল্পনা হয়ে যাচ্ছে। এমন হতে পারে, যারা মারা গেছে তারা লোকাল কাশ্মীরি। অলরেডি বুরহান ওয়ানিকে মেরে তার ডেডবডির ছবি পাবলিশ করে আর্মি সেই যে কেস খেয়েছে, এখনও কেস খেয়েই চলেছে,। আরও কতজন মরে গেল। রিস্ক না নিয়ে তাই তাড়াতাড়ি কবর দিয়ে দিয়েছে। বাইরের পাকিস্তানি ইনফিলট্রেটর হলে এমনটা করত না। ছবিছাবা তুলে প্রোপাগান্ডা করত। জঙ্গীরা লোকাল, কিন্তু জয়েশ ইত্যাদিদের সাহায্যপুষ্ট। এবং হয় তো তাদের কেউ সেনা ক্যাম্পেই রিসেন্টলি কাজ করত ছদ্মবেশে।

    এর পরে ওর্ণোবকে -

    স্ক্রিপ্টেড এই সেন্সে - শরিফের হুঙ্কারটা স্ক্রিপ্টেড। এনডিটিভির সাংবাদিকের বেরিয়ে আসাটা স্ক্রিপ্টেড নয়, ভারত এই মুহূর্তে যতটা অস্বস্তিতে কাশ্মীর নিয়ে, পাকিস্তান ঠিক ততটা অস্বস্তিতে সিন্ধ আর বালোচ নিয়ে। ফলে দু তরফেই হুঙ্কারটা স্ক্রিপ্টেড।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৫366313
  • প্রথম পাতা কি সাদা আসছে ?
  • Yggdrasil | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৯366311
  • দেশদ্রোহী তো, হ্যাঁ হত। এবং হয়।
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৩366309
  • গত কয়েকদিন ধরে ফিশিং অ্যাটেম্পটের অভিজ্ঞতা হলো।

    আমার স্ত্রীর একটা ম্যাক্স লাইফের ইনশিওরেন্স পলিসি আছে। তিন চার দিন আগে ওকে একজন ফোন করে, আমি ম্যাক্স লাইফ থেকে বলছি, আপনার পলিসি নিয়ে কথা বলতে চাই। স্ত্রী জিগ্যেস করে কি কথা, তখন বলে আগে কয়েকটা ইনফরমেশান ভেরিফাই করতে হবে। আপনার পলিসি নং কি এতো? স্ত্রীর নম্বর মনে ছিলনা, বলে হতে পারে। তখন লোকটা জিগ্যেস করে আপনার ডেট অফ বার্থ কি? স্ত্রী ডেট অফ বার্থ বলে, তখন লোকটা বলে আচ্ছা আপনার এই নাম, এই আপনার পলিসি ডিটেলস (এগুলো সব ঠিক বলেছে)। তারপর বলে আমরা একটা অফার দিচ্ছি পলিসি ট্পআপ করানোর, আগামী এক সপ্তাহের মধ্যে আপনাকে এতো টাকা জমা দিতে হবে। তখন স্ত্রী বলে যে এরকম চট করে তো ডিসিশান নিতে পারব না, তাছাড়া আমার হাসব্যান্ডের সাথে কথা বলে যা করার করব। বাড়িতে এসে আমাকে পুরোটা বলে, আমি অবশ্য তখনই বলেছিলাম তুমি ডেট অফ বার্থ কেন দিতে গেলে।

    যাই হোক, সন্ধেবেলা আবার ফোন আসে, এবার আমি কথা বলি। আমাকেও পুরো ডিটেলস বলে, পলিসি নম্বরও ভেরিফাই করি, ঠিক নম্বর। তখন আমারও মনে হলো যে ম্যাক্সেরই লোক। তারপর টপআপ ইত্যাদির কথা হয়, আমি বলি আমাদের প্রোপোসাল রিটেন ফর্মে পাঠান। আমার অ্যাড্রেস বলে দি (এটা আমার ভুল, আমি তখন ভাবছি যে লোকটা ম্যাক্সেরই)। পরের দিন সন্ধেবেলা আবার ফোন আসে, এবার এক মহিলা, তিনি বলেন যে চিঠি পাঠাতে পারবেন না কিন্তু ইমেল পাঠাবেন, আমার ইলেম আইডি দিতে। তখন আমার সন্দেহ হয়, আমি বলি আপনার ইমেল আইডি দিন, আমি একটা ব্ল্যাংক ইমেল পাঠাচ্ছি, আপনি রিপ্লাই করুন। এবং তখনই স্কিমটা ধরা পড়ে। মহিলা যে ইমেল আইডিটা দেন সেটা হলো, ম্যাক্সলাইফটপআপ@আউটলুক ডট কম। তারপর তো ইউসুয়াল, আমি ভয়ানক রাগারাগি করে ফোনটা কেটে দি।

    তারপর ম্যাক্সেও কমপ্লেন করেছি, ওদের ওমবাডসম্যানকেও মেল করেছি। কিন্তু আমি ভাবছি, স্রেফ একটা ডেট অফ বার্থের বেসিসে এতো সব ডিটেলস কি করে বার করল। আজকাল সব ইনফোই লিক করে ইত্যাদি জানি, কিন্তু ইনসাইডার না হলে কি পলিসি ডিটেলস পাওয়া সম্ভব? ম্যাক্সে থ্রেট করেছি পুলিশে কমপ্লেন করবো বলে, কিন্তু যাই হোক জোর বেঁচে গেছি।
  • কুমড়ো | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫২366308
  • উরি। সত্যিই এইনামে কোন জায়গা আছে তা জানতাম না। অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে এই উরি নিয়ে।
  • Yggdrasil | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৫366307
  • "নিকালো ইস ইন্ডিয়ানকো" - এটাও আমার সন্দেহ স্ক্রিপ্টেড। সিন্ধ/বালোচ সামলে গদি রাখতে নওয়াজ শরিফেরও একটা যুদ্ধু যুদ্ধু খেলা হলে সুবিধা।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৬366306
  • হাইলি পসিবল এটা পাকিস্তান, এটলিস্ট সরাসরি করেনি। নিছক লোকাল কাশ্মীরিদের কাজ। ওদের স্বাধীনতা যুদ্ধকে চাপা দিতে পাকিস্তান আমদানি করা হচ্ছে।
  • সিকি | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৩366305
  • লেখাটা আমিও আগে পড়ি নি, তবে পড়ে খুব অবাক হচ্ছি না। আর্মির নোংরামো যে কোন লেভেলে যেতে পারে এখন আমার তার মোটামুটি আইডিয়া আছে।

    উরির ঘটনাটাও ঠিক এই দিকেই মোড় নিয়েছে। প্রথমে তো ইনসাইডার্স কনস্পিরেসির কেস, এখন দেখা যাচ্ছে মারার দেড়দিনের মাথায় জঙ্গীদের লাশ কবর দিয়ে দেওয়া হয়েছে, যা সচরাচর এই স্কেলের ঘটনায় দেওয়া হয় না। মৃত জঙ্গীদের কোনও ছবিও কোথাও প্রকাশ পায় নি।

    কটা পাকিস্তানি গুলি-মর্টার-হ্যান্ড গ্রেনেড-স্যাটেলাইট রিসিভার জোগাড় করে অকুস্থলে রেখে দেওয়াও খুব বড় কোনও কথা নয় ইন্ডিয়ান আর্মির পক্ষে।

    কী রকম একটা খুব ভয়ঙ্কর বাজে গন্ধ ছাড়ছে গোটা ঘটনা থেকে। কাল আমেরিকায় নওয়াজ শরিফ খুব রেগেমেগে একজন এনডিটিভির জার্নালিস্টকে বের করে দিয়েছে - নিকালো ইস ইন্ডিয়ান কো - বলে। এটাও খুবই আনলাইকলি।

    উরির প্রথম অ্যাটাক কি সত্যিই পাকিস্তানের দিক থেকে হয়েছিল? আর্মি প্রাক্তন জঙ্গী পোষে দরকার মত জবাই করার জন্য, সেটাও মনে রাখা দরকার।
  • d | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৪366304
  • হুঁ পড়েছি আগে।
  • d | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮366302
  • ধুত্তেরি!

  • d | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৭366301
  • bhaal

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত