এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৯366179
  • *ছ্যাঁদা
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৯366180
  • কেন, একটা ছোট্ট মোমবাতি কিনে হেলেমেটের ওপর বসিয়ে নিন। আর একটা প্লাস্টিকের কাপ কিনে মোমবাতিটার ওপর দিয়ে হেলেমেটে সাঁটিয়ে ফেলুন। তারপর কাপটার গায়ে খুব ছোট্ট একটা চ্যাঁদা করে নিন। ব্যাস, মোমবাতি হেলেমেট রেডি। গৌমাতার নাম নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ুন।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১১366178
  • অ্যামাজনে এলইডি মোংবাতি পাওয়া যায় তো। বাইক চালাইলেও উনারা নিভিবেন না। চাট্টি ঐ কিনিয়া হেইচারকে জড়াইয়া অ্যাকাউন্টসে বিলখানি প্রেরণ করা হৌক।
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৮366177
  • দেখা যাক। তবে 'দেশপ্রেম' শুনলেই মনোজ কুমারের সেই আপস মে প্রেম করো দেশপ্রেমিও গানটা মনে পড়ে আর ভয়ানক হাসি পেতে থাকে।
  • d | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৬366176
  • আর বলবেন না ডিসি 'দেশপ্রেম' না বোঝার জন্য এই গুরুতেই লোকে ধেইধেই করে গালি দিয়ে গেছে। রেডি থাকুন আপনাকেও আজ বা কাল ঠিক খেতে হবে।
  • d | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৩366175
  • সিকি, প্রোজেক্টকে খবদ্দার জড়িও না। বল এইচ আরকে ইনভলভ করে যা করার করে যেন।
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০২366174
  • আমি তো দেশপ্রেম টেশপ্রেম এগুলো কি তাই বুঝিনা। কোনদিন মনে দেশপ্রেমও জাগেনি ঃ( গৌমাতা আমায় রক্ষা করুক!
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৬366173
  • আগামী শনিবার আমার টিমের এক পঞ্জাবী ছানা হোয়াটস্যাপে আমাকে ডাক দিয়েছে, শনিবার ক্যান্ডল রাইড টু ইন্ডিয়া গেট। নিহত ১৭ জন সেনার স্মরণে (সংখ্যাটা এখন যদিও ১৮)।

    এক তো মোমবাতি নিয়ে কী করে মোটরসাইকেল চালাবো বুঝতে পারছি না, এই কায়দাটা এখনও রপ্ত করি নি। প্লাস এই দেশপ্রেম ইত্যাদি প্রজেক্ট টিমের মধ্যে আসুক এটা আমি চাই না। কী করে নিবৃত্ত করা যায় ভাবছি।
  • সিংগল k | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪১366172
  • আরেঃ পাই দিদি থাই ল্যান্ডে নাকি??
    কোয়াই নদীতে ঘুরচেন ? তা ঘুরুন। কিন্তু সমুদ্রে দু একটা ডুব মারতে ভুলবেন না। ওর মত সস্তা রিক্রিয়েশনাল ডাইভিং আর দুনিয়াতে নেই। জলের নিচে একটু ভীড় হয় বটে, সেটুকু ইগনোর করতে পারলে ওরকম চমত্কার জল ওই দামে দুনিয়ার আর কোথাও হয় না। আন্দামান সীর দিকটাতে পূবদিকের চে বেশী ভাল। স্ফটিকস্বচ্ছ জল, পঁচিশ তিরিশ মিটার হেসেখেলে ভিজিবিলিটি। এক্কেবারে মিস করবেন না।
    আর হ্যাঁ, ভুলেও সি ওয়াকিং জাতীয় হুক্কা ডাইভিং এর চক্করে পড়বেন না। ওতে ভারী কানের পর্দা ফেটে যায়। পিওর স্কুবা করবেন, আর কিচ্ছু না। প্রথম করলে ওরা ওটাকে ডিস্কভার স্কুবা ডাইভিং (ডিএসডি) না কি যেন বলে। ভারতে হাজার চারেক নেয় একটা ডুবে, ওখানে দরদাম করতে পারলে কমে হবে। আমি অবশ্যি জানি না আপনি প্রথম করবেন কিনা।
  • সিংগল k | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩১366171
  • কদিন পর এলে সব কেমন গুলিয়ে যায়। মনে হয় কুমড়ো আর কুমড়োপটাশ আলাদা।
  • কুমড়ো | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫৭366170
  • থ্যাংকু@কচ
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৮366169
  • সিঁফো - তোকে এখানেই উত্তর দি, তুই প্রবন্ধ লিখতে বলছিশ, কারণ তুই ফলো করতে পারছিশ না আর্গুমেন্ট টা। দেখ সব কমেন্ট তো তোর মনে নেই, তাই আমি কার রেফারেন্সে কি বলছি, এটা তোর বোঝা সম্ভব না, বাকি টা যদি ফলো নাও করিশ অসুবিধে নেই, স্বল্প পঠিত সাহিত্য পড়লেই, আলোচনার বিষয় হিসেবে মনে করলেই হল, এবং সেটা যে মেনস্ট্রীম সাহিত্যের সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ডে নেই, এটা অ্যাপ্রিশিয়েট করলেই হল। ফাইনালি প্রতিষ্ঠানের যে একটা রাজনীতি থাকতে পারে, সেটা রেকগনাইজ করলেই হল।

    আমি ইচ্ছে করেই প্রবন্ধ লিখি নি, 'না ভাই আমায় আজ গাইতে বোলো না/ আজ গলাটা তেমন খুলবে না' তাও করছি না ;-))) সেটাকেও একটা আলাদা পিস অফ ওয়ার্ক হিসেবে লোকের দেখার সম্ভাবনা, দ্য কনভারসেশন ইজ দ্য রাট অ্যান্ড দিস ইজ হোয়ার দ্য ডিবেট নিড্স টু হ্যাপেন। এই হল কথা। বিষেষত আর যারা এ কাজ আমার থেকে অনেক ভালো করতে পারেন, তাঁরা যখন ইন্টারেস্ট পাচ্ছেন না।

    লেখার গুণ দোষ ইত্যাদি তো ঠিক ই আছে, আরো ভালো ডিবেট করতে শিখতে হবে সেটা মেনে নিতে অসুবিধা নাই।
  • কুমড়োপটাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪১366167
  • হেমেন রায়ের বইগুলো খুঁজছি। আছে কারো কাছে সফট কপি?
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৮366165
  • রঞ্জনদা বোধয় মিস করে গেছেন। আমি তো সেদিনই বললাম ঐ বাঁদর ঢুকিয়ে খুন গপ্পটার নাম হলুদ শয়তান। অমনিবাসের ২ নং খণ্ডে আছে। লিং দিচ্ছি।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭366164
  • ঃ-))))))))))))))))))))))))
  • avi | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৬366163
  • বাঙালী ভার্শন অব জোয়েল গার্নার। :-))))
    আমাদের এক ম্যাডাম একবার গ্রোথ হর্মোন পড়াতে গিয়ে বলেছিলেন, তোমরা কেউ লম্বা পিগমি দেখেছ? তাতে আমাদের অমিতশঙ্কর অম্লানবদনে বলেছিল, কার্টলি অ্যামব্রোজ, ম্যাম।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৩366162
  • পান্না বাবুর কাজকর্ম আবার আমার বীরভূমি চলচিত্তচঞ্চরী তে ইনক্লুড করা আছে, আমার কুটিরের কারণে, বাই দ্য ওয়ে পান্না বাবুর কোন একটা হাত সুভাষ চক্কোত্তির বন্ধু অমূল্য বাবু আবার আমাদের একটু হেঁহেঁ, আপনাকে তো আবার ইউনিট কমিটি সামাজিক ইতিহাসের সঙ্গে সঙ্গে ফেমিলি ইউনিট টাও না বললে হয় না ;-)

    ডিঃ সম্পূর্ণ মঃ।
  • ranjan roy | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৮366161
  • স্যান,
    তোমার দয়ায় কালো ভ্রমর তো হলো--এবার মনে হচ্ছে ডঃ ওয়াং ও স্কাইলাইটের ফাঁক দিয়ে বাঁদর পাঠিয়ে মার্ডারটা বোধহয় "রক্তমুখী নীলা"। কোঈ জুগাড় হ্যায়?

    কালো ভ্রমরের কী এন্ড?
    মনে পড়ে গেল কমিউনিস্ট বিপ্লবীদের হয়ে ডঃ সান্যালের ( কালো ভ্রমরের) মেশিনগান চালাতে চালাতে মৃত্যু বরণ। খালি লাল স্পট ও মুঠো করা হাত তোলা বাকি।
    হানু পড়লে পারে। বৃটিশ রাজত্বের সময়েই নীহাররঞ্জন কমিউনিস্ট বিপ্লব সম্বন্ধে জানতেন বা আরসিপিআই এর (পান্নালাল দাশগুপ্তের০ ১৯৪৮ এর দমদম বসিরহাট অ্যাডভেঞ্চার অনুপ্রাণিত? এটা নিয়ে রিসার্চ !

    কিন্তু সুব্রত সাড়ে ছ'ফুটের চেয়ে বেশি লম্বা, কিরীটিও প্রায় তাই! বাঙালীদের মধ্যে এত লম্বা আজও দেখি নি।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪366160
  • আসলে আমি ডিগনিটি অফ লেবার ও বোঝতে গিয়ে ভাবতে গিয়ে অস্পৃশ্যতার বিরুধে বলবো একই ক্লস্সে বলবো ভাবছিলাম আম্রা শাহুরে ঘেটো তে সুখে থাকছি কত লোকের পরিশ্রমে সেটা বোঝবো ভাবছিলম
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১১366159
  • এগ্রিড।
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৫366158
  • @h, ইচ্ছে করলে বেহলার ড্রেন কেন বাড়ির সামনের ড্রেন দেখিয়েও চমৎকার হাইদ্রলিক্স বোঝানো যায় আর বাথরুমের প্লাম্বিং দিয়েও সার্জ এফেক্ট বোঝানো যায় :P
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৪366157
  • তার পরে অবশ্য আমায় ডিগবাজি খেতে দেখাতে হয়েছিল, কেন একটু 'আটকে আটকে' না গেলে ডিগবাজি টা কেন হবে না, তো খুব পরিশ্রম সাধ্য ল্যাখাপড়া, এরকম চাট্টি ক্লাসওয়র্ক থাকলে আমি এমন ই রোগা হয়ে যাবো ;-) )))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩২366156
  • হাহাহাহাহা, সম্পূর্ণ ভাট বকেছি বোধায়, কিন্তু বিশ্বাস করো, আমি ফ্রিকশন কাকে বলে বলতে গিয়ে যখন বলেছি, গিয়ারের কথা তখন একটু বুজেছি মত মাথা নেড়েছিলঃ-)))))))))))))))))))))))))))))))
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৫366155
  • যাক, আমি ঠিকই করছি। মেয়েকে সাইকেল কিনে দিয়েছি। তার কলকব্জা কি ভাবে কাজ করে। সেগুলোর মেন্টেন্যান্স কিভাবে করা যায়। কাজ না করলে কিভাবে সারাতে হবে। কদ্দুর অবধি সারানো যাবে সবই শিখিয়ে দিয়ে এলাম।
    এরপর সুদীর্ঘ এগারো বছরের অপেক্ষা। তখন যদি গিয়ারের অঙ্ক না পারে তো গাঁট্টা খাবে। :)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১১366154
  • হ্যাঁ,কাণ্চনাবুড়িতেই ঐ ব্রিজ অন রিভার কোয়াই। কিন্তু যা ইতিহাস ওখানে পড়ে এলাম, পড়ার জন্য নিয়েও এলাম, সে ঐ সিনেমার সাথে তেমন মেলেই না। খুবই ইন্টারেস্টিং। যদিও ঠিকভাবে বলতে গেলে খুবই ডিপ্রেসিং।

    অন্যদিকে তেমনই সুন্দর ঐ ব্রিজে করে গ্রাম, পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। হাতির পিঠে ঘোরা, নৌকা, বাঁশের নৌকায় ঘোরা। আর সবচে সুন্দর এরওয়ান জলপ্রপাতের সাতটা স্তরে পৌঁছানো। জঙ্গল অনেক ঘুরেছি। এত সুন্দর জঙ্গল আর ঝর্ণা, আমি তো অন্ততঃ দেখিনি।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৮366153
  • স্টুপিড লং রিড এর বিরুদ্ধে জনমত থাকা সত্ত্বেও ;-) একটা কথা বলতেই হয়, একটা রিপার্টী হয়, যেমতি গিক দের হাত্থেকে টেকনোলোজি বা সায়েন্স উদ্ধার জরুরী, তেমত পোঙাপাকা ক্রিটিক এর হাত্থেকে সাহিত্য উদ্ধার জরুরী, এটা মেনে নিতে অসুবিধে নেই ;-))) কোন সাহিত্যিক ই, সফল বা অসফল, প্রগতিশীল বা দুর্গতির কথকার, কেউ ই ক্রিটিক দের পসন্দ করে না, তবে ঐ ব্যাপারটা তো থাকছে, তাইলে থ্যাওরির কি হবে -) দোজ হু ক্যান থিয়োরাইজ, দোজ হু ক্যানট, দেয় জাস্ট অ্যাপ্লাই ;-) আমি ক্রিটিসিজম কে আলাদা সাবজেক্ট হিসেবে দেখছি না, বড় ক্যানভাসে, শুধু জীবনের যে অভিজ্ঞতা যেটা থিয়োরী(রানইতিক ব দার্শনিক অর্থে) এক ধরণের অ্যাবস্ট্রাকশনে আনেক তার সঙ্গে একটা পিস অফ আর্টের সম্পর্ক স্থাপন ছাড়া ক্রিটিকের কাজ কিসু নাই।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৪366152
  • অবশ্য জানি না, কি ভাবে ড্রেনেজ বা বিদ্যুত উৎপাদন ইত্যাদি বিষয় বা গাড়ি সারানো কে, মজার করে ছোটোদের সামনে বা জনমানসে উপস্থিত করবো, এতে করে অরভিন্দ গুপ্তা দের মত টয় মেকিং এর দিকে বেশি চলে গেলে হবে না, এডুকেশন টা যে বেহালার ড্রেনেও হয়, সেটা এস্টাবলিশ করতে হবে, এই নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, রিয়েলটাইম বব দ্য বিল্ডার টাইপের, এতে করে তোমার খানিকটা ডিগনিটি অফ লেবার ও হল, খানিকটা বিজ্ঞানচেতনাও হল, দেখি পারি কিনা, এ মানে আমার অনেকদিনের গোপন স্বপ্ন।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭366151
  • একক কে - বেশি ভাট হয়ে গেল, তবে আমি দেখেছি আমাদের সিলেবাস গুলোয় কানেক্টেডনেস বেশি বোঝানো হয় না, সাবজেক্ট গুলোর বা চ্যাপটার গুলোর, নলেজ ক্যাটিগোরিটাই নলেজের একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমি মেয়ের বেলায় অনেক সময় মজা করে নিরীক্ষা করতে গিয়ে দেখেছি, কিসুই পড়ালাম না, শুধু চ্যাপটার গুলোর বা সাবজেক্ট গুলোর একটা ম্যাপ দেওয়ালে ওকে দিয়েই আঁকালাম। তো তাতে মজাও পায় বাকিটা নিজের মত করেও নেয়, কখনো পারে ভালো কখনো পারে না, সে অবশ্য তেমন কিসু না, কিন্তু আমি দেখেছি, কানেক্টেডনেস বোঝালে মানুষ বেশি মজ পায়। আমার মেয়ে অবশ্যো পুরোটা মানুষ না, মানে সেটা ওর ই দাবী ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত