এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৭365881
  • ভবিষ্যতের ফুয়েল হবে হাইড্রোজেন - নন-ফসিল ফুয়েল। সেই হাইড্রোজেন স্টোরেজে প্যালাডিয়াম খুব কাজে লাগে। এছাড়া হাই ওয়র্ক ফাংশান মেটাল - অনেক রকম ডিভাইস ইউজ আছে -

    সিঁফোর লংকা গাছের খবর বড়োকত্তাদের কাচে গ্যালে আর রক্ষে নাইকো -
  • কুমড়ো | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৭365879
  • অন্তর্ধৃতি? উঁহু...
  • Ekak | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৬365878
  • এমালগামেশন।

    প্যালাডিয়াম দিয়ে ফটোপ্রিন্ট হতো একসময়। এখনো হয় খুব কম। ফাইন আর্ট ফটোগ্রাফির এক্সিবিশন ইত্যাদিতে।
  • কুমড়ো | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৫365877
  • রবিঠাকুরকে নিয়ে অসংখ্য লোক রিসার্চ করে ডক্টরেট হয়েছে, নবারুণকে নিয়েও হচ্ছে, উত্তমকুমার বা সত্যজিৎ কেউ বাদ যাবেননা। তবে এর পরে যারা মরবেন, তাদের নিয়ে রিসার্চ হবে বিগ ডাটা ফিল্ডে। প্রচুর ম্যাথস আর ডোমেন নলেজ লাগবে।
  • কুমড়ো | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৮365876
  • বা মনে করুন, ওঁর টুইটার মেসেজের সুগভীর সেন্টিমেন্ট অ্যানালিসিস।
  • কুমড়ো | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৬365875
  • বালাই ষাট অমর্ত্য সেন বেঁচে থাকুন। ওঁর ক্ষেত্রে কেসটা অন্যরকম হবে। প্রকাশিত হবে ওঁর "অপ্রকাশিত" ইমেল, হিডেন ফেসবুক মেসেজ। পাবলিক আজকাল লম্বা লম্বা চিঠি বিশেষ পড়তে চায় না।
  • কুমড়ো | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৩365873
  • প্যালাডিয়াম যে শোঁ শোঁ করে ধাতব স্পঞ্জের মত হাইড্রোজেন শুষে নিত সেটা ইস্কুলের ভৌত বিজ্ঞানে পড়েছিলাম। ঐ ব্যাপারটাকে কী যেন একটা বলে ভুলে গেছি। অ দিয়ে শুরু শব্দটা।
  • b | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৩365874
  • মানে সেন বাবুকে "এই, মরতো!" বলে ফুটিয়ে দেবে তার আগে?
  • avi | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫১365871
  • হুঁ, রবীন্দ্রনাথের চিঠি এতদিন মরণোত্তর ছাপার পর এখন সত্যজিৎ নিয়ে পড়েছে। এবার অমর্ত্য সেনকে ধরবে বোধ হয়।
  • b | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫১365872
  • অনাগ আপনার মেল আই ডি জানালে পাঠ্যে দিতে পারি।
  • Yggdrasil | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৬365870
  • জিমেলে পাঠ্যে দিছি।
  • Yggdrasil | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৩365868
  • কোতায় পাঠাবো?
  • sinfaut | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪২365867
  • অ্যাঁ সত্যজিতও এখন রবীন্দ্রনাথের মতন মরণোত্তর চিঠি লিখছেন নাকি?
  • umesh | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৩365865
  • এক বন্ধু'র কল্যাণে কালই দেশ শারদীয়া হাতে পেয়ে গেছি।
    সত্যজিত এর চিঠি শেষ করে প্রচেত গুপ্ত শুরু করলাম।
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৭365864
  • রামদেবের হিসু দিলেও হত। সস্তা ও স্বদেশী বিকল্প।
  • sinfaut | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২০365863
  • হুহ প্যালাডিয়াম। আমি এদিকে চিনির জলে প্লুটোনিয়ম গুলে কবে থেকে লঙ্কা গাছে দিচ্ছি। বেশ তেজস্ক্রিয় ঝাল হয়।
  • anag | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১১365862
  • অভ্যু, মেল দেখো, পোটকে বোধ হয় ভুল ভেবেছে ঃ-)
  • Yggdrasil | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৮365861
  • না, আমি একটা ৫জি ফর ডামিজ টাইপের কিছু খুঁজছি। তাই হাতে একটু টেইম আছে।

    কেউ জানলে দেবেন তো - ৫জি ফর ডামিজ বা ৫জি ইন ২১ ডে'জ...
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৬365860
  • এবার অজ্জিতকেই জিজ্ঞেস করতে হবে - অজ্জিত তুমি কি বেঞ্চে আছো?
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৪365859
  • কত করে? vv
  • d | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪২365858
  • প্যালাডিয়াম! :-O
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৫365857
  • স্নান টান করে আসি।
  • কুমড়ো | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৪365856
  • এই দেখুন। দাম কীভাবে বেড়েছে। গ্রাফটা খুব ইম্পর্ট্যান্ট।
    http://uk.businessinsider.com/ubs-note-on-golds-new-phase-after-brexit-2016-7

    আবার প্ল্যাটিনামের দাম সোনার তুলনায় একটু ডাউন। নীচের লিঙ্কে ক্লিক করে সেই পেজের একেবারে ওপরে ডানদিকের কোণে লিস্টিটা খেয়াল করুন। আবার দেখুন প্যালাডিয়ামের বার ও বিক্কিরি হচ্ছে। প্যালাডিয়ামের তাৎপর্য এখানে কী?

    http://www.bullionrock.com/c/6/platinum-bars
  • Abhyu | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২০365855
  • A>B আর B>A দুটোই একসাথে হয়?
  • কুমড়োপটাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৬365854
  • আমি উল্টোটা জানতে চেয়েছিলাম। প্ল্যাটিনামের দাম সোনার চেয়ে কম কেন?
  • কুমড়োপটাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৫365853
  • ব্রেক্সিট ঘোষণার পরদিনই হুহু করে সোনার দাম বেড়ে গেল। এখন গত তিনচার দিন যাবদ একটু একটু করে কমছে। তবে মোর অর লেস স্টেবল। তা সত্ত্বেও প্ল্যাটিনামের চেয়ে বেশি। সোনার মজাটা হচ্ছে এই যে, ওর ওপর কোনো ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেই, কিন্তু রূপো কিনলে গুচ্ছের ট্যাক্স অথচ বেচবার টাইমে ট্যাক্সটুকু ফেরৎ পাওয়া যায় না। শুধু ম্যাড়ম্যাড়ে বলে নয়, প্ল্যাটিনামের প্রাইসে অন্য কোনো ফ্যাক্টর আছে বলে মনে হচ্ছে।
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০365852
  • আড়াই খানা পাখা ঝাড়পোঁছ করলাম।

    নো চালাকি বাবা।
  • Abhyu | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৫365851
  • হ্যাঁ হ্যাঁ অবশ্য মেল করুন। আমার বলে বিডি স্কুলের কানেকশন, মেল করবেন না? পোটকে অবশ্য বলে কিছুতেই চিনবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত