এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮365460
  • "কিন্তু ওখানে তো "ছোটোলোক" নেই, কাজেই "ছোটোলোকবিদ্বেষ" শব্দটা ওখানে জন্মায়নি"

    এটা ঠিক লেখা হয়েছে কিনা জানিনা। ইংরেজিতে ক্লাসিজম কথাটা আছে তো, মানে যারা আমার সোশ্যাল ক্লাসে বিলং করে না তাদের আমি নীচু নজরে দেখি। এটাই "ছোটোলোকবিদ্বেষ" না?
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৭365459
  • এই সেরেছে।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:১১365458
  • "ছোটলোক" আর "বড়োলোক" এর ডিফারেন্স আলটিমেটলি তো একটাই - পয়সা।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯365456
  • 'কোনো জাতির লোককে নিচু নজরে দেখলে আমরা তাকে রেসিজম বলি। লক্ষ্য করে দেখবেন, ওই মহিলা তাঁর পোস্টে অন্য শব্দের অভাবে সেই শব্দটাই লিখেছেন। কিন্তু এটা রেসিজম নয়।কাস্টিজম নয়। "ছোটোলোকদের নিচু নজরে দেখা"। যার কোনো নাম নেই। আর যার নামই নেই, যাকে আইডেন্টিফাইই করা যায়না, তার সঙ্গে লড়াইটা হবে কিকরে?'

    - ঈশানের লেখা থেকে।

    এই নামহীন চেতনাটিকে কি এলিটিজম বলা যায়?
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯365457
  • আমি কোথায় জানো? Valhalla তে।
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৭365455
  • হানুদা আমি এখন ব্যাঙ্গালোরে। বুঝলে?
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৯365454
  • “ একটা ফ্যাশান ফ্যাড হয়েই যথাপূর্বং তথাপরং হয়ে যাবে। ” আমরা কি সত্যিই অন্য কিছু চাই? “ছোটলোকেরা” কেন “ ছোটলোক” সে প্রশ্ন এলেই হয়েছে আর কি।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৮365452
  • না আমার পাই য়ের লোকেশন সম্পর্কে কিছু বলতে ভয় করে, কোথায় কি বিপদে পড়ে। শি হ্যাড বিট অফ স্টকিং ফ্রম সাম নার্ড বাস্টার্ড। এখন যে দেশে নেই সেটা আমি বুঝতে পারার পরেই সাহস করে আমেরিকা বলেছি। ওখানেও লোকেশন একদম রিভিল করা উচিত না। কোথায় কতরকম বিচিত্র লোক আছে।

    আমি আর মধ্যপ্রাচ্য অবশ্য সাফুই পাড়ায় ঃ-)))) আমাদের স্টকাঅর নাই ;-) নিজ নিজ বউ গণ ছাড়া ;-)
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৮365453
  • সৈয়দ মুজতবা আলীর লেখায় বারবার এসেছে ইংরেজদের এই ছোটলোকবিদ্বেষ ব্যাপারটা। বৃটিশ স্নবারি বলে একে বারবার ব্যঙ্গ করা হয়েছে। দেশে বিদেশের শেষদিকে এটা খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে যে, হিন্দুর জাত গেলে প্রায়শ্চিত্ত আছে, মুসলমানের তওবা হয়, কিন্তু বাবুর্চি আর্দালি এদের সাথে মিশে ইংরেজের সমাজচ্যুতি হলে সে বড় ভয়ানক। মিস মার্পল পড়তে গিয়ে এরকম গুচ্ছ স্টিরিওটাইপিং পাই, এবং তাদের বেশ ন্যাচারাল লাগে, আরোপিত মনে হয় না। পশ্চিমে ছোটলোকবিদ্বেষ একেবারেই নেই কিনা এ নিয়ে একটু আলোচনা হতে পারে।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৫365451
  • :)

    মনে পড়ল, 'গন্ধটা খুব সন্দেহজনক' এর প্রচ্ছদ এঁকেছিলেন সুধীর মৈত্র। মনোজদের অদ্ভুত বাড়ির প্রচ্ছদও ওঁর আঁকা। বাংলার অন্যতম সেরা ইলাস্ট্রেটর। ইন ফ্যাক্ট ঐ প্রচ্ছদ ছাড়া বইটা অপূর্ণ থেকে যায়।
  • π | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৮365450
  • মামু দেখলাম গ্রুপে এই পোস্টটা করেছে। এখানেও রইলো।
    --

    দিলাশি হেমানানিরা পুরো লেখাটা এইমাত্র পড়লাম। সমস্যাটা ধরেছেন ঠিকই। এই প্যারাগ্রাফটা একেবারে মোক্ষমঃ "To Mocambo staff and restraunt at Park Street Kolkata Which doesn't consider human as human and differentiates, discriminates and stratifies them into classes just because he doesn't fit into your description of a perfect customer . ( doesn't own a iPhone maybe doesn't talk in English ) I m sorry you don't deserve a fine human like Manish bhaiya sitting and eating in your racist restraunt ."
    নতুন কিছু না। ভদ্রলোক আর ছোটোলোক শ্রেণী তো খুব স্পষ্ট করেই রয়েছে আমাদের দেশে। যেমন আছে ইন্ডিয়া আর ভারত। যেমন আছে ক্যালকাটা আর কলকাতা। শহর আর মফঃস্বল। ইংরিজি আর বাংলা। পোশাকের তফাত, ভাষার তফাত দেখে আমরা ঝপ করে বুঝে নিই, কারা আসলে "আমরা" আর কারা "ওরা"। কারা ইংরিজিতে কথা বলতে পারে, পোটেনশিয়ালি স্মার্টফোন রাখতে পারে, কারা চাষিভুষি, মূর্খ,মজুর, দেহাতি কিংবা গেঁয়ো বাঙালি। এই ভদ্রলোক-ছোটোলোক বিভেদটা বুঝতে, দেখবেন, আমাদের পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগেনা। এবং বেশিরভাগ সময়েই আমরা ঠিকই বুঝি। যদি কখনও ভুল হয়, সেটা নিয়ে খিল্লি হয়। যেমন ধরুন, আমাকে যদি কোনো যুবতী যদি জেঠু বলে ডাকে, তাহলে যেমন আমার বন্ধুবান্ধবরা খিল্লি করবে ("এ বাবা বুড়ো-হাবড়া" বলে), একই ভাবে কেউ যদি ভুল করে দোকানের কর্মচারী ভেবে ফেলেন, তাহলেও খিল্লি হবে। "এ বাবা তোমাকে/ তোকে দোকান/মল এর লোক ভেবেছে? হা হা হি হি।" এরকম হয়, হয়েছে। এখানে অনুচ্চারিত যে বিষয়টি থাকে, তা হল "ওরে তোকে ছোটোলোক ভেবেছে"।
    তা, এসবের মধ্যেই আমরা বাঁচি। এরপরেও রিকশাচালককে আপনি বলি অনেকেই, কাজের মাসিকেও আপনি বলি কেউ কেউ, ভালই করি। কিন্তু "ছোটোলোক" চেনার চোখটা আমাদের থেকেই যায়। সেটা আমাদেরও থাকে, "ছোটোলোক"দেরও থাকে। চলন-বলন-ভঙ্গী, এসবে মিশে থাকে। এবং এই ভাবেই দুনিয়াটাকে দুই ভাগ করে আমরাও দেখি, "ছোটোলোক"রাও দেখে। নারীবাদীরা অনুরূপ একটি ক্ষেত্রে একটি কথা বলেন, "মেল গেজ"। কিন্তু এই এই ক্ষেত্রে আমাদের সার্বজনীন চাউনির কোনো নাম নেই। যদিও সেটা আছে। থাকে। এই রেস্তোরা চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে।
    কিন্তু প্রশ্ন হল, আমরা কি আদৌ কিছু দেখব? এই প্রশ্নটার জন্যই এতটা টাইপ করলাম, কারণ, বাকিটা অনেকেই লিখেছেন, বা লিখবেন। আমরা মানে ধরুন, আমি, বেশ সেন্সিটিভ লোক, বা এই মহিলা, যিনি পোস্টটা করেছেন, তিনি,এইসব ভদ্রলোকরা মাঝে মাঝে এসবে শকড হব, কিন্তু বুঝব কি? আমার সন্দেহ আছে। কোনো একটা জিনিসকে বোঝার প্রথম শর্ত হল, সমস্যাটাকে চিহ্নিত এবং ক্যাটেগরাইজ করা। ধরুন, পশ্চিমী সভ্যতা নানা সমস্যাকে ইদানিং নানা ভাবে চিহ্নিত করেছে, যেগুলো আগে ভাষার রেডারে ছিলনা। যেমন রেসিজম, যেমন বুলি করা। এগুলো নতুন নতুন সব সমস্যা, চিহ্নিত করার পর, যাদের মোকাবিলা করার রাস্তা খোঁজা হচ্ছে। "বুলি" শব্দটাই না থাকলে সমস্যাটাকে বর্ণনাও করা যেতনা, মোকাবিলা তো দূরের কথা।
    মজা হচ্ছে, এখানে আমাদের সমস্যাটা কি আমরা জানিনা। ক্যাটেগরাইজই করিনি। এই যে "মেল গেজ"এর প্রতিতুলনা দিয়ে একটা চাউনির কথা বললাম, সেটার কোনো নাম নেই। কেন নেই? না আমরা যে "ছোটোলোক"দের "ছোটোলোক" হিসেবে চিহ্নিত করি, সামাজিক অবস্থান নির্বিশেষেই করি, সেটা আমরা স্বীকার করিনা। এটা তো প্রথম ধাপ। পরের ধাপে, "ছোটোলোকদের নানা ভাবে নিচু নজরে দেখা হয়" -- এই বয়ানটাকেও আমরা অস্বীকার করি। কারণ ওটারও কোনো নাম নেই। কোনো জাতির লোককে নিচু নজরে দেখলে আমরা তাকে রেসিজম বলি। লক্ষ্য করে দেখবেন, ওই মহিলা তাঁর পোস্টে অন্য শব্দের অভাবে সেই শব্দটাই লিখেছেন। কিন্তু এটা রেসিজম নয়।কাস্টিজম নয়। "ছোটোলোকদের নিচু নজরে দেখা"। যার কোনো নাম নেই। আর যার নামই নেই, যাকে আইডেন্টিফাইই করা যায়না, তার সঙ্গে লড়াইটা হবে কিকরে? ভূতের সঙ্গে কি যুদ্ধ হয়?
    আমি এর একটা নাম দিতে পারি। ধরুন "ছোটোলোকবিদ্বেষ"। পাতি বাংলা নাম। কিন্তু দিলেই পন্ডিতরা আপত্তি করবেন। সাধারণ মনুষ্যরাও। "কি ভাই, তুমি ছোটোলোক শব্দটা ব্যবহার করছ? তুমি মানো ছোটোলোক বলে একটা ব্যাপার আছে?" বোঝানো ভারি মুশকিল, যে, আমি মানি বা না মানি, রেসিজম যেমন আছে, "ছোটোলোকবিদ্বেষ" ও তেমনই আছে। এবং "ছোটোলোকবিচারের চাউনি" ভরপুর বিরাজমান। কিন্তু সেটা কেউ মেনে নেবেননা। তর্কের খাতিরে মেনে নিলেও এইটা বা এর কোনো প্রতিশব্দ কোথাও মান্যতা পাবেনা। কেন? সে আরেক রাজনীতির কথা। "রেসিজম" শব্দটা পশ্চিম থেকে এসেছে, কাজেই ওটা ভারি শব্দ। গ্ড়ণযোগ্যও। কিন্তু ওখানে তো "ছোটোলোক" নেই, কাজেই "ছোটোলোকবিদ্বেষ" শব্দটা ওখানে জন্মায়নি। কাজেই ওটার অস্তিত্বই নেই। মজা হল, "ছোটোলোক" বর্গটার অস্তিত্বের এর চেয়ে বড়ো প্রমাণ আর হয়না। এই দুনিয়াদারিতে, কে না জানে, পশ্চিম হল শিক্ষিত ও বাবু। তারা বলেছে, রেসিজম আছে, তাই আছে। বাবু "ছোটোলোকবিদ্বেষ" নিয়ে তো কিছু বলেননি।আমরা কি আর ছোটোমুখে অমন বড় বর্গ বানাতে পারি?
    এইটাই হল সেই বিশুদ্ধ ছোটোলোক চৈতন্য, যেখানে গ্লোবালি আমরা বাস করি। আমাদের কেউ বাবু আছেন। আবার আমাদের তুলনায় কেউ ছোটোলোক। কিন্তু সবই চলছে, যেন বিষয়টা নেই, এরকম একটা ভাব করে।তাই বলছিলাম কি, হইচই হচ্ছে, খুবই ভালো। কিন্তু বিষয়টাকে চিহ্নিত না করলে ফাইটটা দেবেন কিকরে? একটা ফ্যাশান ফ্যাড হয়েই যথাপূর্বং তথাপরং হয়ে যাবে। তন্ত্র কিংবা সামপ্লেস এলসে (এগুলো নিশ্চয়ই এখনও আছে), কোনোদিনই ছোটোলোকরা ঢুকতে পাবেনা।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩365448
  • টি-র নবীগঞ্জের দৈত্যর পোস্ট-টা পড়ে মন ভাল হয়ে গেল :-)
  • Robu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪১365446
  • বাবরি চুল আর টাকের কেস নবীগন্জের দৈত্যে ছিল।
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪১365447
  • হানুদা, পাই তো চিরকালই বিদেশে। কলকাতার পূর্ব দিকের সব কিছুই বিদেশ, আর পাঞ্জাবের পশ্চিমে।
  • sch | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮365445
  • T আপনি সিওর ওটা "গন্ধটা কেমন সন্দেহজনক না?"
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৯365444
  • মাসী আর বোনপোর কান্ড দেকুন।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৯365443
  • গুড। তাহলে মেনলি বিদেশে।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৮365441
  • রোবু হ্যা লিংকটা দিয়ে ভালো করেছো।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৮365442
  • সেটা তো তোমার কাছে শোনার পরে বুঝতে পারবো।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৭365439
  • তবে সত্যি কথা বলতে কি দমদি, আমার টই পড়তে পড়তে ক্যামন নবীগঞ্জের দৈত্যর কথা মনে পড়ল। এক্ষুণি হনুদা চেঁচামেচি শুরু করে দেবে কিন্তু না লিখে থাকা যাচ্ছে না। মানে ক্যামন বলো তো, ফ্রাইডে নাইট হ'ল তো রাত দশটার ট্রেন থেকে একজন ভীমদর্শন হুড়মুড়িয়ে নেমে পড়ে চীৎকার শুরু করে দিল, উও কাঁহা। কঁহা হ্যায় উওও...
    এরপর যথাবিহীত প্রাথমিক হাত জোড় ও জো হুজুর। নিশ্চয়ই। আলবাত। কিন্তু উও কে হুজুর?
    -- আরে ঐ যে, রোগাপটকা, মাথায় বাবরি চুল, ফরসা করে।
    -- হবে হুজুর সব হবে, রোগাপটকা বাবরি চুল ফরসা সব হবে।
    -- অ্যাঁ! কে বলেছে ফরসা! উও তো কালো, এই চেহারা, মাথায় টাক।
    -- তাও হবে হুজুর, সব মিলিয়ে যাবে।
    -- মিলিয়ে যাবে! হ্যাঁঅ্যাঅ্যা! কি করে মেলাবে শুনি! ঐ রম হাতির মতো চেহারা, মাথায় টাক বাবরি চুল, সিঁড়িঙ্গে মার্কা চোখমুখ, কি করে মেলাবে শুনি!

    ইত্যাদি।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৭365440
  • উইদাউট ও পরিষ্কার বোঝা যাচ্চ্ছেঃ-))))) তুই এখন কোথায়।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৫365438
  • না। তেতুল মানে তেতুল। উইথ চন্দ্রবিন্দু।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৬365437
  • তুই কি ড্রাগ অ্যাডিকশনের কথা বলছিশ, পাই?
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৫365436
  • এ বাবা পাই একক কে তেতুল বললো ঃ-)))))))))))))
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৩365435
  • কাঠমুন্ডুর বাস স্ট্যান্ড থেকে সত্যি লাসা যাওয়ার বাস ছাড়তো আগে। এখন বোধহয় বন্ধ। আমি, ওই কার্ফ্যু তারফু উঠে গেলে গুটি গুটি বেড়িয়ে গুড়পাক খেতে যেতুম। ক্ষীর আর গুড় দিয়ে বানানো জম্পেশ মিষ্টি !
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫২365433
  • যেদিকে তাকাচ্ছি তেতুল কিম্বা ইনহেলার ও বাম।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫২365434
  • হ্যাঁ অনুবাদ ভরসা।

    বাম ডান এর লজিকে দলিত ও চলে আসবে, আজ যেমন সাউথ আফ্রিকায় এসছে কালোদের কথা, আমেরিকায় এখনো পুরোটা আসে নি, ধর্ম বাধা, আমাদের এখানে তার আগে আসবে।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫০365432
  • তাও ভালো নামের কথা জিগায় না।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৮365431
  • হ্যাঁ কমপ্লিটলি কাঠামান্ডু থেকে লাসায় যায় হেঁটে। আপিসে যেতে ছ মাস লাগে আর আসতে ছ মাস। আপিস ও ভালো, সুদু সই করাটা মনে আছে কিনা দ্যাখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত