এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৬365429
  • ব্ল্যাংকি বাবু কি রিলোকেট করে গেছেন?
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৪365428
  • মারাঠি থেকে অনুবাদ বেশি পড়া হয়নি, পড়তে হবে। একসময় প্রচন্ড নাটকের পাগলামি ছিল তখন অবশ্য মরাঠি নাটক সর্বাঙ্গ দিয়ে গিলতুম এবং মরাঠি নাটক মানেই আমাদের অসংখ্য মুখোমুখি বসিবারের মাঝে হিমশৈলের ডগার মতো ভেসে থাকা একটি বাঘারুর পাছা নয়, সেখেনে গ্রামসমাজ -দলিত এসবের বোরো জায়গা আছে এ দেখেছি।

    আর, বাম-ডানের বাইরে দলিতের একটা জায়গা থাকার দরকার আছে এইটা মনে হয়, কারণ ওই প্রোটোসায়েন্স আর সায়েন্সের ঝগড়ার মতোই, কিছু অবুঝ আরবুঝ না থাকলে যুক্তির যে ইনহেরেন্ট স্টেটিস্ট নেচার তার কাছে একসময় সমস্ত 'বাদ' ই বলিপ্রদত্ত হয়ে যায় মনে হয় ....এটা নিয়ে এক্ষুনি প্রবন্ধ নাবাতে পারবোনা, কিন্তু পাহাড়ে থেকে শহরে থেকে দেখেশুনে এরকম টা মনে হয়েছে।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩১365427
  • :)
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৮365426
  • অ্যাঁ তাই! তাহলে, না না কিচ্ছু ভুল হয়নি।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৭365424
  • তুমি আবার নেকু করছো কেন মাইরি, তোমার আবার কবে ভুল হল। আমি তো তোমার সঙ্গে সেভাবে ঝগড়াই করিনি মাইরি। যাক মদ ভালো বাসলে বোলো, চাট্টি মনের কথা হয়, মধ্যপ্রাচ্য ব্রতীন এরা সব কলকাতায়। তবে বুনু বলে একজন ছিল সে পার্মানেন্ট তিব্বতে চলে গেছে।
  • d | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৭365425
  • মানে টই পড়ে এই অশীব্বাদটা করলাম আর কি
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৬365423
  • গুরু পড়তে গেলে দাঁত ভেঙে হাতে চলে আসছে। সবই ল্যাখেন একটু ম্যাঙ্গো পিপুলের কথা ভাইবা ল্যাখেন না কেন।
  • d | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৫365421
  • ওরে তিতাস তোর আরো একবাটি হেমকণা পায়েস পাওনা হল রে। উফ! :-)))))
    হাঁস সন্দেশের কারিগর কনক স্যুইটস ছেড়ে কোথায় চলে গেছে কেউ জানে না, সেই থেকে ওরা আর হাঁস সন্দেশ বানায় না।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৫365422
  • একক - দলিত সাহিত্যের ব্যাপরে যা বললে, সেটা তিন হাজার বার সত্যি, আকাদেমিক ভাবেও ্বীকৃত সত্য, প্রভাত পটনায়েক দুঃখ করে টেলিগ্রাফে এই বিষয়ে নানা কথা লেখেন গত ভোটের আগে, পেপার ও রয়েছে কিছু, এবং তুমি মহারাষ্ট্র কে ইনক্লুড করতে পারো, তারা যাকে বলে বাম্পার কাজ করেছে এমন যে জয়্পুর লিট ফেস্ট তাদের দলিত স্টার দের আলাদা সেশন দিতে বাধ্য হয়, সেটা শুধু বাম ডান ইত্যাদি না। এটা কেন, সে ব্যাপারে, চারটি আনপাবলিশ্ড থিয়োরী আছে, একদিন বেঞ্চিত অবস্থায় আলোচনা করা যাবে।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৩365420
  • ঠিকই বলেছেন হনুদা। খুব ভুল হয়ে গেছে।
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২১365419
  • আমি ভাই শুধু অনুবাদ পড়েছি। সব যে অনূদিত তা নয়। আর গ্রাম্য উপকথা শুনেছি কিছু বন্ধুর কাছে। কল্লোলদা অনেক বেশি দিন আছেন এর সঙ্গে। ভুতো কন্নড় বলতে পারে, পড়তেও পারে হয়তো। আমার লেখার চে বেটার হবে মূলভাষী কাওকে দিয়ে লিখিয়ে অনুবাদ করালে। তুমি যে চিত্রটা চাইছো পাবে। আমি একদিনে যা বুঝেছি, আমরা পশ্চিমবঙ্গে দলিত নিয়ে প্রচুর মুখে বললেও আমাদের দলিত সাহিত্য যতটুকু আলোর মুখ দেখেছে, তার তুলনায় দক্ষিণ অনেক এগিয়ে।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২০365418
  • একক সাদার্ন মিউজিক হিসেবে বইটার রিভিউ ও লিখতে পারে।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৯365417
  • কম্পিউটার সাইন্স, অংক, স্ট্যাট, মেশিন লার্নিং, পাব্লিক হেল্থ, মোল্ডিং, ওয়াটার সাপ্লাই বা অন্যান্য আর্বান সিস্টেম্স এই বিষয় গুলোর দেখা যাছে, একটা সুবিধে আছে, ওসব আপনি বুঝবেন না, ওতে আমার স্পেশালাইজেশন আছে এটা বলে লোক কে হ্যাটা লোকে তেমন কিসু মনে করে না, হয় শ্রদ্ধাপূর্ণ বা আহা কেষ্টের জীব বলে ব্যাক অফ করে। কিন্তু দাদা এই ইতিহাসের বা সমালোচনার বইটা কি পড়া আছে, নাকি এটাও ভালো লাগা ইত্যাদি, তখন ই লোকে, হায় আজ গুরু র একি অবস্থা, জঘন্য এলিটিজম, কোথায় যাচ্ছে দেশ ইত্যাদি বলে অভিমান করে মাইরি।
  • Robu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৫365416
  • এই এককদা, চারটি প্যাচাল না পেড়ে দক্ষিণ ভারতের সমসাময়িক সাহিত্য নিয়ে একটা টই খোলো না?
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৪365415
  • পেট খারাপ হোক।
  • Robu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০১365414
  • বটে!
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৯365413
  • তা মন্দ নয় হে।

    ভাত
    ডাল
    বড়ি ভাজা
    লাউ র ঘন্ট
    পমফ্রেট ফ্রাই
    চিংড়ির মালা কারি
    দই

    এখন মিত্র কাফের ফিশ ফ্রাই।
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৮365412
  • আর পেটের সব কুশল মঙ্গল? দিব্যি খাওয়া দাওয়া চলছে তো দেখি।
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৪365411
  • আরে না না তুমিও কিউট। রাগ কোরো না।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪২365410
  • আমি একটা হালকা চেষ্টা করেছিনু।

    কিন্তু হায়
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৪365409
  • বিপ পাল ভারি ক্ষিউট। একশটা লাইক দিলাম।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৩365408
  • হ্যা হ্যা হ্যা হ্যা...অর্পণদা মাইরি সাংঘাতিক।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২০365407
  • ইদিকে এবিপি নিউজ নাকি "ব্রেকিং নিউজ" ফ্ল্যাশ করছে স্ক্রিনে - কর্ণাটক আর বেঙ্গালুরু কাবেরীর জল নিয়ে ফাইট করছে।
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১১365406
  • মধ্যপ্রাচ্য পাশেই থাকে। হাইল্যান্ড পার্কে।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫৫365405
  • ইয়েস দুই সিপিএম এ না বসে একদা রেসিডেন্ট তিনো কেও ডাকা হোক ☺☺
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫০365404
  • মধ্যপ্রাচ্য কি সাপুই পাড়ায় থাকে, তাহলে অল্প করে একদিন, যাকে বলে ডিডি দার সম্মানার্থে বসা যেতে পারে।
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৪365403
  • একটু রা-স্বাকে উৎসর্গ করে খেও।
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৩365402
  • মধ্যপ্রাচ্যে এখন ঈদের ছুটি। সে এখন হুস্কিল নিয়ে ব্যস্ত। শীর্ষেন্দুর রোলে আছে পাড়ার মোড়ের গাঙ্গুরামের একশো গ্রাম দই। বেঞ্চিতে বসার জায়গা নাই, দাঁড়িয়েই। টিপটিপ বৃষ্টি পড়ল একটু।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৫365401
  • সবই হল কিন্তু সুখেন দাসের সিকোয়েন্সটা ভিকিদা বাদ দিয়ে গেছে। এতদিন বাদে খেয়াল করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত