এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৪365310
  • অনেক জায়গা তেই যেমন স্কলার, সাইম্যাগো ক্রলিং অ্যালাও করে না, স্ক্রেপ করতে হয়। আমি ওভাবে ডেটা( বিবলিওমেট্রিক) নামাই।

    পেপারের জন্য তো সাই হাব আছেই।
  • Bhagidaar | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২365309
  • ঃ))))))
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:২১365308
  • ডিসি ঃ-)))))))))))))))))))))))))
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:২০365307
  • ব্রতীন বউকে জিগিয়ে দেখেছেন? একটা ডেটা তো পাওয়া যাবে।
  • কুমড়োপটাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৯365306
  • সবে গুরু খুললাম। সব পোস্ট পড়া হয়নি কিন্তু বুঝলাম ক্লাস নাইনের ছেলে ফিফটি শেডস অফ গ্রে পড়েছে এবং তা গোপন করেনি।
    শুনুন আমাদের ছোটোবেলায় বা কৈশোরে যৈবনে কীকী লুকিয়ে করেছি সেগুলোর সাথে আজকের কিশোরদের গোলাবেন না।
    পড়েছে, বেশ করেছে। গোপন করেনি, সেটা আরো ভাল। ষোলো বছর হতে হয়ত দেড় দুবছর বাকি, তাতে কী? প্রাপ্তেষু ষোড়শবর্ষে পুত্রমিত্রবদাচরেৎ যদি হয় তাহলে চিন্তার কিছু নেই। লুকিয়ে রাখেনি মানে খুবই বিশ্বাস করে সে পেরেন্টসদের।
    আমি নিজেও বাচ্চা বড়ো করেছি। আমার বাচ্চাও ওরকম বয়সে এই ধরণের বই দেদার পড়েছে। তার বুকশেলফেই সব থাকত। তবে ফিফটি শেডস তখন বেরোয় নি। ১১/১২/১৩ বছর অবধি হ্যারি পটার পড়বে, আবার প্যারালালি আদিরসাত্মক বইও পড়বে, শক্ত বইও পড়বে। পড়ুক। বাধা দেবেন না। একবার ভয় পেতে শুরু করলে কিন্তু লুকিয়ে আরো অনেক কিছু করবে। অনেক সময় এই বয়সেই শরীর জানা হয়ে যায়। অল্পস্বল্প জানলেও ক্ষতি নেই। জানুক। অন্তত আমি সেরকমই মনে করি। যা স্বাভাবিক, সেটাই করবে। সেটাকে নিয়ে বাড়ির লোকের টেনশন দেখলে বাচ্চা কনফিউজড/লজ্জিত/ভীত হতে পারে। তখন লুকিয়ে চুরিয়ে করবে।
    বাচ্চাদের মতো আব্দার করে সেটাও ঠিকই লাগল। বয়ঃসন্ধির সময় দুরকমের ব্যবহারই আশা করা যায়। কখনো একদম আদুরে শিশু তো কখনো পাকা জ্যাঠামশাই।
    ফিফটি শেডস অফ গ্রে বিষয়ে একটা গল্প বলি।
    আমার মেয়ের এক মাস্টারমশাইয়ের মায়ের অনেক বয়স হয়েছে প্রায় পঁচানব্বই এবং খুবই কম দেখেন চোখে। বই পড়া সম্ভব নয়, এদিকে বৃদ্ধাবাসে অন্য কোলিগরা বইপত্র পড়ে নিয়মিত। তিনি ছেলেকে বললেন অডিও বুক এনে দিতে, ফিফটি শেডস অফ গ্রে। মাস্টারমশাই তাঁর মা কে অডিও বুক দিয়ে এলেন। তারপর নিজের জন্য বইটা কিনে পড়তে শুরু করলেন।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮365305
  • আহা মার্কেট ইকনমি নিয়ে কাউকে তো বাওয়াল দিতে হবে, সবাই মিলে বাঁদিকে হেলে পড়লে হবে? একা এককই বা কতো সামলাবে? :p এবার কাটি।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৪365304
  • মেয়ে গুলো আমার প্রশ্ন টা জাস্ট "ডাক" করলো? ঃ((
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১২365303
  • হয়তো দেখা যাবে ডিসির শোভন মাদ্রাস আইআইটি তে ফিজিক্সের প্রফ। ডাস কাপিটাল পড়ে ফুঁপিয়ে কাঁদেন। ইদিকে শোভনের অল্টারইগো রাত বাড়লে গুরুতে মার্কেট ইকনমি নিয়ে বাওয়াল দেন।

    হতেই পারে।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১১365300
  • আজকে শ্রীমতি কে নিয়ে পুজোর বাজার করতে বেড়িয়েছি আপিসে শ্রীবদন দেখানোর পরে।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১১365301
  • ইংরিজি আর বাংলা পানুর সাবভার্সিভ এলিমেন্টগুলোর তুলনামূলক একটা লেখা লিখে ফেলাই যায়। অবশ্য আগেও কেউ লিখেছেন নিশ্চয়ই।
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:১১365302
  • সি। ডি সি।
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৫365299
  • পুরো জেম্স বন্ড!
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৪365298
  • হ্যাঁ, আম্মো জিগ্গেস করতে যাচ্ছিলুম। পুরো পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে মাইরি!
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:০২365297
  • ডিসি আপনি রিসার্চ পেপারও পড়েন? এবার একটা প্রবন্ধ লিখেই ফেলুন।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৭365296
  • আগের পোস্টটা আমার।

    হ্যাঁ আইডিয়াটা খুব ভালো।
  • sc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৬365295
  • তবে রিসেন্টলি অনেক পেপারের সোর্সগুলো দৈ দিয়ে হাইপারলিংকড থাকে, বিশেষ করে সায়েন্সডিরেক্টের লাস্ট দুতিন বছরের পেপার গুলোয়। ঐ লিংকে ক্লিক করলে সোজা পেপারটার পেজে পৌঁছে যাবেন। অটোমেটেড একেবারেই না, তবুও লিটিল মার্সি আর কি।
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫১365294
  • আমি ম্যাকে বিবডেস্ক ব্যাভার করেছি, লিনাক্সে জাভায় তৈরী জ্যাবরেফ, জোটেরো - ক্রলিং ফাংশনটা দেখিনি কোথাও। তাই জিগ্গেস করলুম। আমার তো মনে হল হেব্বি ভালো ফাংশনালিটি হবে - এবং নির্ঘাৎ কেউ না কেউ করেছে (সবসময়ই তাই হয় কিনা)।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৬365293
  • এরকম মেটাটুল তো দেখিনি। তবে এন্ডনোটে বা অন্য সাইটিং টুলগুলোয় কাছাকাছি ক্রলার ফাংশানালিটি আছে কিনা জানিনা। বোধায় নেই।
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪১365292
  • না, করে না - ক্যাপচা আছে। যদি ধরে নিই ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট আছে - সেরকমও কেউ করেছে কি?

    তবে আপাতত ডাউনলোড না করে যদি হায়ারার্কিক্যাল লিস্টি বানিয়ে দেয়, তাইলেও চলবে। লিবজেন থেকে ম্যানুয়ালি নামাতে হবে।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৯365291
  • পেপার গুলো নামাবে কোত্থেকে, লিবজেন? ওরা কি বট দিয়ে ডাউনলোড অ্যালাউ করে? অন্য ওপেন সোর্স সাইটগুলোও কি অ্যালাউ করে? এগুলো ছাড়া তো প্রায় সব ডেটাবেসই পেওয়ালের ওপারে। ইন্স্টিটিউশনাল লগইন থাকলেও অটোমেটেড পেমেন্ট নিয়ে প্রশ্ন উঠবে।
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৬365289
  • আচ্ছা, অ্যাকাডেমিক গুরুদের কোশ্চেন - এমন কোনো টুল আছে কি যেটাতে আমি এখন যে পেপারটা পড়ছি সেটা দিলে সেটার মধ্যে সাইটেড পেপার, এবং রিকার্সিভলি তাদের মধ্যে সাইটেড পেপার - ইত্যাদি সব নামিয়ে দেবে? অবভিয়াসলি পুরো ওপেন এন্ডেড রাখলে জীবনে শেষ হবে না, সেক্ষেত্রে কিছু প্যারামিটার থাকবে - যেমন এক্স-এর বেশি সাইটেশন হলে নামাবে, বা অমুক সালের পরের কাজ হলে নামাবে ইত্যাদি প্রভৃতি...

    লিঙ্কড ডেটার আইডিয়াল কেস, কিন্তু কেউ করেছে কি?
  • cb | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৭365288
  • সৌমিত্র ঋত্বিক কে ক্যাল দিয়েছিল? যাঃ শালা :)

    তবে এ যদি সত্যি হয় তো হোক না, সবারই নিজের অ্যাসেসমেন্ট থাকে, তাতে পার্সোনাল ব্যাপারও মিশে থাকে, এই তো জগতের নিয়ম
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৩365287
  • ঋত্বিক একেলাই কাফি

    কেলিয়ে পাট পাট করে দেবে বা পার্ট পার্ট করে কেলাবে যেটা সুবিধে ☺☺
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৯365286
  • তিনদিন আগে ভাট এ লিংক দিলুম তো।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৮365284
  • এসব কোথায় পাওয়া যাচ্ছে ? পানু নয়, সৌমিত্রর বক্তব্য।
  • Rit | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৫365283
  • অনিন্দ্য সেনগুপ্ত আপাতত।
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৩365282
  • ঋত্বিকের হয়ে কারা লড়ছেন?
  • Rit | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫২365281
  • ওদিকে সৌমিত্র তো ঋত্বিক ঘটককে তুমুল গালি দিয়েছেন। সে নিয়ে ফেবুতে মারপিট শুরু হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত