এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৭365010
  • আগে ফ্লিপকার্ট বই কিনলে বুকমার্ক দিত। এখন আর দেয় না। অবশ্য গত দুই বছর ফ্লিপকার্ট থেকে বই কিনিও নি। আজ আমাজন থেকে একটা বই এল, তার সাথে আমাজনের বুকমার্ক। বেশ ভাল্লাগলো।
  • sinfaut | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০365009
  • বক্তব্য পেলে আটকে রাখতে নেই। বেঞ্চ কমোড হয়ে যেতে পারে।
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৬365008
  • বি এর পয়েন টা কমিক স্ট্রীপ নিয়ে আমি নোট করেছি, আমার দুটি বক্তব্য ছিল, কিন্তু যেহেতু অর্পণ বেঞ্চের ব্যাপারে সেনসিটিভ তাই আমি কিছু বললাম না।
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৫365007
  • ডিসি, লার্জলি এগ্রিড। কিন্তু কোনো ম্যানেজমেন্ট কালচারের কিসু নিয়েই আমি সত্যি কিসু জানি না, মাইরি বলছি, একটা অকারণ গাম্ভীর্য্য দিয়ে ম্যানেজ করছি ;-) চোখে দেখা মাল ছাড়া। তুমি পোবোন্দো লেখো, জেনে রেখো আমরা অনেকেই ইপসিতা আর মামুর গোপন এজেন্ট, ;-) লোক কে পোবোন্দো লিখতে বলাটা এবং লেখার ইমিডিয়েট পরেই, সেই নিয়ে নিজ দায়িত্ত্বে গম্ভীর মন্তব্য করাটা আমাদের একটা বড় কাজ ;-)

    অ্যাবাউট বারো মিনিট পরে অর্পণ জিগ্যাসা করবে, হনু কি বেঞ্চে?
  • Abhyu | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯365006
  • কেসি আবারো মেল করেছি
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২365003
  • নানা লিখবেন তো শীর্ষেন্দু (এবং অন্য লেখকেরা, যাদের লেখার ক্ষমতা আছে), দ্যাখো বড় বড় লেখক, ক্ষমতার তো কোন অভাব নেই, সেন্সিটিভিটির ও নেই, কিন্তু কোচ্চেন করার অভ্যাস কম, এরাই যদি না লেখেন কে লিখবে। এবার যদি মিস করে যান, তাইলে পড়ার সময় একটু অহা উহু ছোটোঅবেলা আমার ওমা সে কি ইনোসেন্স ও গন্ধ এই সবের বাইরেও একটু এটা ওটা জিনিস খ্যাল রেখে পড়া, পাবলিশার এর বিজ্ঞাপনে মোহিত না হয়ে অবজেকটিভলি দেখা, নিজের তাকের অভিজ্ঞতাই শ্রেষ্ঠা সমসাময়িক এই সব আজে বাজে ভাবার প্রবণতা কে অতিক্রম করা.... এ ছাড়া, অন্তত বড় হয়ে স্মৃতি রোমন্থন করার সময়েও, এইটুকুর পক্ষেই সওয়াল করছি। আর বড় পাবলিকেশনের বাইরে চোখ রাখার। এ ছাড়া, টু বি হনেস্ট আমার এবং অনেক পাঠকের ই আর কিসু করার নাই।

    এটা নিয়ে আর কিসু মনে পড়লে মেল করে দেবো।
  • dc | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৯365002
  • টার্ডিস টি পট?
  • dc | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮365001
  • আর এই কমোডিটি ফেটিশের একটা বড়ো কারন অ্যামেরিকান ম্যানেজমেন্ট ফিলসফি, যা কিনা য্কোন সফল জিনিসকে হাজার বার রেপ্লিকেট না করে, হাজারটা ব্র্যাঞ্চ না বানিয়ে স্বস্তি পায় না। কেউ যদি কোথাও ভালো বার্গার বানালো তো তাকে ম্যাকডোনাল্ড্স বানিয়ে ফেলতে হবে, কেউ যদি কোথাও খদ্দেরদের কম দামে জিনিস বেচলো তো তাকে ওয়ালমার্ট বানিয়ে ফেলতে হবে। কাজেই যতো পারো এক্সপ্যান্ড করো। এনিওয়ে হনুদা অ্যামেরিকান, য়ুরোপিয়ান বা জাপানী ম্যানেজমেন্ট কালচারের বেসিক ক্যারেকটারিসটিকগুলো তো জানোই কাজেই আর লিখলাম না।
  • কুমড়োপটাশ | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৫365000
  • আমার মে ইংলন্ডে গেলেই এসমস্ত কিনে আনে।
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১২364999
  • হানুদার ওই পয়েন্টের সুত্র ধরে,
    রাঘব ব্যানার্জির গল্প সংগ্রহ বেরিয়েছে চর্যাপদ থেকে। বইটাতে বেশ বড় একটা ভূমিকা আছে, খুব সম্ভবত রণবীর লাহিড়ী লিখেছেন। রেকো থাকল ওই লেখাটার।
  • dc | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১০364998
  • হনুদা, মার্চেনডাইজিং, ফ্র্যান্চাইজি, বা ক্রস সেলিং প্রসেসটা আমার জঘন্য লাগে। লোককে মুর্গি বানানোর একটা বড়ো কৌশল মনে হয়। ডঃ হু সিরিজ দেখতে ভালো লাগে তাই ডঃ হু ছবি দেওয়া কাপ কেনো - এর থেকে বড়ো মুর্গি করা আর কি আছে কে জানে। সৌভাগ্য এই যে আমার ভলো লাগা কয়েকটা সিরিজ বা অথর এর অতো বেশী মার্চেনডাইজিং হয়নি - যেমন ডগলাস অ্যাডামস বা টোলকিয়েন। বা জন ক্লিস, বা সেই ইয়েস মিনিস্টার সিরিজ। এদের বোধায় কোনভাবেই খোপে ফেলে পপুলেশান সেগমেন্টেশান করা যায় নি। আর অন্য দিকে দুঃখের কথা ডঃ হু র বা এশার এর ব্যাপক কমোডিটাইজেশান ঃ(

    যদিও দুয়েক সময়ে ক্যাপশান দেওয়া টিশার্ট পড়তেও ভালো লাগে :p আমার একটা টি শার্ট আছে যেটায় শুদ্ধু লেখা দ্য ডুড অ্যাবইডস, আর একটা ছোট্ট বোলিং পিন এর ছবি আছে। সেটা পরে বেরোলে কেউ কখনো কিছু বোঝেনি, কিন্তু একবার একটা লোক আমার দিকে হেসে বলেছিল, এল ডুডেরিনো? তো আমরা দুজনেই মোমেন্টটা এনজয় করেছিলাম। এটুকুই।
  • কুমড়োপটাশ | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৯364997
  • ট্রাম্পও লাগাবে যুদ্ধ। ও পাকা ব্যবসায়ী লোক। যুদ্ধের মত লাভজনক ব্যবসায়ে লগ্নি করবেই।
    কিন্তু আরো অনেক সমস্যা বেড়ে উঠবে দেশের ভেতরটায়। আরো বাড়বে বর্ণবৈষম্য, জেন্ডার ইনইকুয়ালিটি, ইত্যাদি। মিলিয়ে নেওয়াটুকু সময়ের অপেক্ষা। জেলগুলো আরো বেশি বেশি করে ভরে উঠবে কয়েদিশ্রমিক বাড়ানোর জন্য। বৈদেশিক ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে তেমন তারতম্য হবে বলে মনে হয় না। প্রচুর জিনিস চাইলেও পাশ করাতে পারবে না ট্রাম্প কংগ্রেসে, যেমন মেক্সিকোর বর্ডারে দেয়াল তোলা। ওগুলো বাতেলা। ঘৃণা বাড়িয়ে তুলে ভোট পাবার পন্থা। প্রচুর হিডেন সাপোর্টার আছে ট্রাম্পের। এরা লুকিং টোকিও গোইং লণ্ডন টাইপস। মুখে এক ব্যালট পেপারে আরেক। তাদের ভোটই ট্রাম্পকে জেতাতে পারে। নভেম্বর অবধি ধৈর্য ধরে দেখতে হবে ব্যাপারটা। উচ্চ মধ্যবিত্তরাও একাংশ ভোট দেবে। ট্রাম্প যদি ইনকাম ট্যাক্স একটু কমিয়ে দেয় সেই আশায়। বাকি যেসব শিল্প ও কাজকর্ম বিদেশে আউটসোর্সড হয়ে গিয়েছে সেসব ফিরছে না। ট্রাম্পের নিজের কোম্পানীর জিনিসপত্র কতটা অ্যামেরিকার ভেতরে বানানো হয়? গাড়ির কারখানাগুলো যেমন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে টেক্সটাইল মিলগুলো, সেগুলো অদূর ভবিষ্যতে অ্যামেরিকার ভেতরে আর তৈরী হবে না। ট্রাম্পের শাসনকালেও হবে না। যদিও ট্রাম্প এইগোছের আশা দেখাচ্ছে।
  • T | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:০২364996
  • হনুদার এই পয়েন্টটা মনে ধরল।
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৯364995
  • হনু
    হ্যাঁ মেইনস্ট্রীম বাংলা সাহিত্য শিশুই হোক বা কিশোর বা সাবালক, পুরোটাতেই প্রচন্ড বৈচিত্র্যের অভাব। এটা ঘটনা। তো এতে তো লেখকের দায় অনেকটাই। ধর তুমি যেইটা বললা এইটা ঘটনা, কিন্তু সেইটা নিয়ে তুমি বা অন্য কেউ যদি না লেখো তাহলে আমরা জানবই বা কী করে!
  • cb | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৬364994
  • হিলারি জালি ক্যান্ডিডেট কিন্তু ট্রাম্প মালটা তো পুরো তারকাটা মিথ্যেবাদী
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৩364993
  • হিলারি এলেই আবার যুদ্ধ লাগবে এইটাই সবচেয়ে বেশী কনসার্নের।
  • cb | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫১364992
  • ট্রাম্প আর হিলারি কে লোকে/ইন্টারভিউয়াররা মাপছে ২ টো ডিফারেন্ট মাপকাঠিতে। Matt Lauer এর ইন্টারভিউটা দেখলেই বুঝবে কম্যান্ডার ইন চিফ সেশনে।
  • কুমড়ো | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৯364991
  • হিলারি কম বিপজ্জনক। আর তো বড়ো ক্যান্ডিডেট নেই লেসার ইভল কে বেছে নেওয়াই কাম্য। ট্রাম্প তো জঘন্য পাজি। হিলারি অতটা পাজি নয়।
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৬364989
  • কুমড়ো কি হিলারিকে ট্রাম্পের থেকে একটু বেটার মনে করেন? আমার কিরকম দুটোকেই সমান বিপজ্জনক লাগে।
  • Rit | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৬364990
  • বাহ। বেশ তো।
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৪364988
  • সকালে একটা কাজে আমায় বাঘা যতীন যেতে হয়েছিল, একটা অ্যাবান্ডন্ড ছোটো মসজিদ দেখে একটা কথা মনে হল।

    এপার বাংলায় শহরের জেন্ট্রিফিকেশন যে বড় করে একটা হয়েছে, এবং পাশাপাশি ঘেটো তৈরী হয়েছে, এটা মোটামুটি প্রমাণিত। কয়েকটা ইন্ডিকেটর দিচ্ছি। আমরা জানি যে বিজয় গড়/নেতাজিনগর অঞ্চলে বিরাট কলোনী তৈরী হচ্ছে পার্টিশনের পরে, এবং সেটা ইউ এন সম্ভবত স্বীকার করছে সবচেয়ে বড় উদ্বাস্তু বসতি হিসেবে ৭০ এর দশকে। তো আমরা রাজনইতিক দিকটা জানি, এগুলি বামেদের গড় বিশেষ ছিল, এখন টি এম সির হয়েছে। তো এই অঞ্চল টা র প্রথমে বামেদের বিরাট জায়গা হয়ে ওঠা ইত্যাদি নিয়ে আর বলছি না, ওয়েল ডকুমেন্টেড। মনোরঞ্জন ব্যাপারী দের নালিশ, যে কলকাতায় জায়গা পাচ্ছে উচ্চবর্ণ রা, নিম্ন বর্গ দের জেলায় চলে যেতে হচ্ছে, এটাও ডকুমেন্টেদ, যেটা খুব ই কম ডকুমেন্টেড, সেটা হল লায়েলকা/প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, আনোয়ার শার পীর দরগা বাঘা যতীন এই অঞ্চল থেকে রিফিউজি দের চাপে প্রুহ্র মুসলমান উৎখাত হচ্ছেন, এদের অনেকেই কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান যান নি। শহরের মধ্যেই রিলোকেট করেন পার্ক সার্কাস, খিদির পুর, এন্টালি, রাজার হাটে। এটা নিয়ে অল্প স্বল্প রেকর্ড সহ প্রবন্ধ কিছু কিছু বেরোছে।

    তো পার্ক স্ট্রীট চৌরঙ্গীর সাদা শহর আর এন্টালির নেটিভ দের শহর এর যে বর্ডারলাইন সেইখানে তে গিয়ে নতুন ভাবে দেশের মধ্যেই ডিসপ্লেস্ড লোকের একটা ঘ্হেটো বৃদ্ধি কিছু হচ্ছে, আবার এন্টালির হিন্দুরা মনে করতে শুরু করছে, তাঁরা সোয়াম্প্ড হচ্ছেন, অনেকেই দক্ষিণে চলে আসছেন। তো এই যে গড়িয়াহাট/যোধপুর পার্ক বা সাউথ সাবার্বান এক্সপ্যানশন, এটা হিন্দু জেন্ট্রিফিকেশনের ইতিহাসের সঙ্গে জড়িতে এবং এটা কলকাতার অন্যত্রও নানা ভাবে হচ্ছে।

    এই প্রসেস টা কে তুমি বাংলা সাহিত্যের হোমোজিনাইজ্ড হওয়ার সঙ্গে মোটামুটি সময়ের দিক দিয়ে রিলেট করতে পারবে, ঊনবিংশ শতকের কলকাতা তো ছেড়েই দাও, বিশের দশক থেকে ৪০ এর দশক অব্দি যে নানা ধরণের লোকের একটা সামাহার কলতায় ঘটছে, সেটা ক্রমশ কমছে বা ঘেটো প্যাটার্ন বদলে যাচ্ছে, পঞ্চাশের দশক থেকে আশি র দশক অব্দি। আই নব্বই এর দশকের ঝিনচ্যাক কেসটা আপাতত স্কোপের বাইরে রাখছি। ধর অবন ঠাকুরের ঘরোয়া লেখা, এখানে দেখছি জিউইশ দর্জি আসছে, আর্মেনিয়ান চোকোলেট ওয়ালা আসছে, বাড়িতেই আসছে, একজন কিশোর, অবশ্যই তিনি অবন ঠাকুর, কিশোরের চোখ দিয়ে সে সব রেকর্ড করছেন। বা ধর ১৯৩০ স এর মেমোয়ার গুলো তে আমরা বর্ণহিন্দু নন এরকম যত লোক পাছ্হি, সেটা ক্রমশঃ হারিয়ে যাচ্ছে, বা বলা যেতে পারে নতুন বিন্যাস একটা হচ্ছে শহরের। পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু ঘটছে যেটা আমার পার্সোনাল সারমাইজ, সেটা হল, নন ফিকশনের যগতে ঊনবিংশ শতকীয় বুক অফ নলেজ এর প্রভাবে যে একট বৈচিত্রের অনুসন্ধান থাকছে, সেটা কিন্তু ফিকশনের আইডিলিক বাংলা ও বাঙালি জাতি নির্মান প্রোজেক্ট এ হারিয়ে যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য সাহিত্যের মতই কিশোর সাহিত্য। গানে বাজনায় তবু যা 'নন বেঙ্গলি' এক্সপিরিয়েন্স পাছি, এই ধরো অঞ্জন দত্ত, সেটার স্কোপ সাহিত্যে সারপ্রাইজিংঅ নয় আর, ভীষণ কমে যাচ্ছে। এটা একটু ভেবে দেখো।
  • কুমড়োপটাশ | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৩364986
  • এই নিউমোনিয়া হওয়া নিয়ে এখন ট্রাম্প তিল কে তাল করে অ্যাটাক করবে। এদিকে নির্বাচনের টাইম ক্রমশ এগিয়ে আসছে। দুটো মাসও নেই। ট্রাম্পের পপুলারিটি আবার বেড়ে গেছে।
  • Alcyoneus | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩১364984
  • কারণ পিটিকে কালেভদ্রে কিছু বলে থাকি। আমি সইত্যবাদী যুধিষ্ঠির।
  • lcm | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩১364985
  • নিউমোনিয়া এক্সপার্টরা টিভিতে চলে এসেছেন
  • lcm | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩০364983
  • হ্যাঁ, হিলারির নিউমোনিয়া - শুক্কুরবার থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন - এখন আলোচনা চলছে কি ধরনের নিউমোনিয়া - ক্লাসিক কেস অফ্‌ ওয়াকিং নিউমোনিয়া
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৫364981
  • আমি এখন একটা থামস আপের বোতলে একটা নিব ভরে একবন্ধুর সঙ্গে রিক্সায় বসে আছি। স্থান সাপুইপাড়া, শোভনের বাড়ির ঠিক সামনে।
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৫364982
  • কইয়া ফালাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত