এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১১364800
  • বলতে ভুলেছি, নীরেন চক্কোত্তি-র সাথেও ২০০৫-এ একবার কথা হয়েছিল, ওনার লেখালেখি, টিনটিনের অনুবাদ, আমেলা-র সম্পাদকের কাজ ইঃ নিয়ে - তখন বলেছিলেন লেখকদের ওপর, কী ধরণের লেখা লিখবেন, কোন এজেন্ডার পক্ষে বা বিপক্ষে লিখতে হবে - এমন কোন চাপ কখনো ই ছিল না। অবশ্যই, উনি নিজেই যদি আবাপ গোষ্ঠীর কিশোর-দের মস্তিস্ক প্রক্ষালনের ষড়যন্ত্রের একজন চক্রী হয়ে থাকেন, তা হলে সত্যি কথা বলবেন না।

    তবে, ঐ আর কী, কনস্পিরেসি থিয়োরি প্রমাণের দায়িত্ব তার প্রবক্তা-দেরই নিতে হবে
  • aka | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৭364799
  • পড়া লেখা আর শিখবে না। তবে বলতে পারে, বুঝতে পারে, এই যা। মিডল স্কুলে উঠে ইস্তক এত চাপ। কারা জানি বলে এখানে চাপ নাই। বাপরে বাপ। আমার কেলাস সিক্সে এত চাপ ছিল না।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪২364798
  • বাই দ্য ওয়ে, মেয়ে এইবার গরমের ছুটিতে গিয়ে বাংলা পড়তে শিখে গেছে। যুক্তাক্ষরেরও ৮০% বিনা বাধায় পড়ে ফেলে।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১364797
  • মামী, পুত্র কি চাঁদের পাহাড় পড়েছে? ইংরেজি অনুবাদ পাওয়া যায়।
  • aka | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৪364796
  • চার্লি আর চকোলেট ফ্যাক্টরি পড়তে পড়তে মনে হয় তাও বোধহয় একটা আশা কোথাও আছে। পথের পাঁচালীতে দূর্গার মৃত্যুর পরে মনে হয় সব শেষ। আমার সয় না। অত কষ্ট মোটেও ভালো লাগে না।
  • aka | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৭364795
  • পথের পাঁচালী আরও দুঃখের।

    তবে O আমার ছবিও দেখসে?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:১১364794
  • যার চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি ভাল্লাগে তার পথের পাঁচালিও ভালো লাগতে পারে বলে মনে হয়।
    আরণ্যক আমার প্রিয়তম বই। কে করবে তার অনুবাদ?
  • Du | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:০২364792
  • একক, ভালো লাগলো।

    মিঠু, পথের পাঁচালী হয়তো অনুবাদের হবে না। কিন্তু আরণ্যক হবে হয়তো। বিভুতিভুষণের লেখাতে ইংরিজি লেখার মতন একটা ব্যাপার পাই।
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:০২364793
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:০০364791
  • আরেকজনকে ও দিব্যি লাগে। রাজা অদীক্ষিত ললাট। তিনি জাদু করে নিজেই ঘোড়া হয়ে যান, এদিকে কামড়ান ওদিকে কামড়ান, পথ করার জন্য, ততক্ষণে ভাসিলিসা ইভান পগার্পার।
    ঃ-)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৮364790
  • অমন কবিতা লেখা মোটেই সহজ না হে ব্রতীন, একেবারেই না। ভদ্রলোককে কেউ চিনলো না। ঃ-)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৫364789
  • বাবা য়াগা কে আমারো দিব্যি লাগে। কেমন চলন্ত বাড়ি নিয়ে চমৎকার স্বাধীন! ঃ-)
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৪364788
  • ছি ছি অমন বলতে নেই তোমাকে ২১ মাস জেল এ ভরে রাখলে তুমি ও অমন "কালজয়ী" কবিতা কত লিখতে☺☺
  • একক | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫২364787
  • ইয়াগা কে ঠিক পয়েন্টলেস বলা যাবেনা সর্বর্ত্র। তবে একটা ওভারঅল তিক্ততা আছে সেটা ভারী মনোরম।
  • একক | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫০364786
  • রিসেন্টলি এক ধারসে বাবা ইয়াগা পড়ছি আবার। এইরকম চরিত্র আমার ভারী ভাল্লাগে। নেগেটিভ নারী চরিত্র বলে শুধু নয়, সেত লেডি ম্যাকবেথ ও আছেন, কিন্তু একজন নারীর মধ্যে আমি যেটা খুঁজি, যে কারনহীন নেগেটিভিটি, লেম্যার মত স্ট্রাকচারাল নয়, এই কারণহীন তিক্ততা ও নেগেটিভিটি বাবা ইয়াগাতে খানিকটা হলেও আছে দেখছি। কারন যত কারন তত সে পুরুষতন্ত্র এস আ স্ট্রাকচারের দ্বারা ব্যাখ্যাত সে ভালো হোক বা মন্দ, কিন্তু কারণহীন ধংসাত্মক, পয়েন্টলেস ঈর্শা এই গুনগুলো আমাকে বেশ টানে, এগুলো বাই ডিফল্ট স্ট্রাকচারের এগেনস্টে, কাজেই অনেক ক্ষমতা রাখে। আরও গুছিয়ে পড়ে নি তাপ্পর কখনো লিখবো।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৬364785
  • দু,আমার ছেলে বিষাদ খারাপ বাসে না। মনে হয় বিভূতিভূষণ পড়তে হয়তো খুব ভালোবাসতো,যদি ঠিকঠাক রিলেট করতে পারতো। ভালো অনুবাদ হলেও কাজটা সহজ হত। ভালো অনুবাদ পড়লে আসল বাংলা বইটা পড়তে হয়তো উৎসাহ হতো।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪২364784
  • আর লেখা! সব উড়ে উড়িষ্যা চলে গ্যাছে। ঃ-)
    এইমাত্র দেখ্লাম তোমাদের মদন দা কবি হয়ে গ্যাছেন, বলছেন, "মাটিতে ছিলাম, পাহাড়ে উঠেছিলাম, এখন সমুদ্রের পাড়ে একা একা হাঁটছি"। ওয়াহ ওয়াহ ওয়াহ। ঃ-)
    মহামতি নিউটনও শুনেছি এর অর্ধেকমাত্র বলেছিলেন।
  • একক | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৯364783
  • ওরকম কোনো সংগঠিত ক্যাপিটাল প্রচেষ্টার ফলাফল কিনা নিশ্চিত নই, তবে বাচ্চাদের থেকে গপ্প শুনতে চাই মাঝে মাঝে, আলাপ হলে। ইন জেনেরাল বাচ্চারা হ্যাপী এন্ডিং পছন্দ করে | এখন দক্ষিণারঞ্জন থেকে বাবা ইয়াগা বা গ্রিম ব্রাদার্সে যে ডার্ক এট্মস্ফিয়ার এটা বড়দের তৈরী বাচ্চাদের জগৎ। কারন রূপকথার জন্ম হয়েছিল বাইরের কর্কশ জগতকে ল্যাব কালচার্ড ভাইরাসের মত প্যাকেজ করে শিশুমনকে ইমিউন করার জন্যে। কোনো সাহিত্যিক মহৎ উদ্দেশ্য নিয়ে নয়। আমার ধারণা অবশ্য। কিছু কারন আছে ধারণার, ভেতরে যাচ্ছিনা। তো সেই সময়টা আর নেই। মেলানকলি গুঁজে দেওয়ার যে তাবৎ নীতি সেটা প্রয়োজন হারিয়েছে। হারিয়েছে কারন মাস প্রডাকশনে দেখা যাচ্ছে একটা বড় স্যাম্পলকে ম্যাসিভ আশা -আকাঙ্খা -উইশফুল ফ্যান্টাসি এবং অবস্যই এম্পাওয়ার্দ ফ্যান্টাসি, মানে জাদুকরে জাদু দেখায় আর চলবেনা, যাদুকাঠি ও যাদুস্কুল থাকলে তুমিও দেখাও, অর্থাত ওগুলো এচিভ করো, এচিভেব্ল এই ভাবে মাস কে এগিয়ে দিলে তার মধ্যে থেকে ঝড়ে-পরে গিয়ে একটা অপটিমাম সাকসেসফুল পার্ট বেড়িয়ে আসে। মানে এগুলো কানেকটেড যে কেন আমি ইউনিয়ন এর দাদার চেয়ে ম্যানেজমেন্ট গুরুর শিক্ষাকে শ্রেয় মনে করছি। মাস প্রডাকশনে এটা বেশি ফলপ্রদ। তো আমি নিজেও এগুলো সমর্থন করি। আচ্ছা বোলো -আচ্ছা হয়েগা। শুভ শুভ বোলো। তাই বলে এগুলো কোনো এক সেন্ট্রাল হাওয়াকল দিগন্তে দাঁড়িয়ে করছে এমন কিছু নয়।
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৬364782
  • বিশেষ কাজকর্ম নেই হে।গুছিয়ে গল্পের বই পড়ছি ক দিন।

    এবারে কোথায় লিখলে?
  • Suggestion | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৩364781
  • সোভিয়েত বই পড়িয়ে দেখ। ইবুক। নিজে আগে বেছে নিয়ে।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৯364780
  • ব্রতীন হে, খবর কিবা? ঃ-)
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৮364779
  • আরে আটোজ যে? কী খবর হে?
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৭364778
  • এবারে বইমেলায় কি দেখা হবে?
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৬364777
  • কী ?
  • T | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৩364776
  • কি সেই কারণ।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২১364775
  • অরণ্যদা, গড়গড়িয়ে বলার অভ্যাসটা থাকবে। পড়াটা-লেখাটা আর কতদূর এগোবে সেটা সময়ই বলবে। এতকিছু করে এখন,যে সময়ও কমে গেছে।বেশ একটু নাড়া দেবে এরকম কিছু বাংলাবই পেলে ভালো হত।আমাদের ভালোগুলো হাতড়াচ্ছি, দেখি কিছু পাওয়া যায় কিনাঃ)
  • একক | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২০364774
  • হ্যা আছে।
  • Du | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:১১364773
  • শুধু গ্রাম বা শুধু বাংলাই কি। আমার ছেলেকে বড় অলিভার টুইস্ট পড়াতে পারিনি (অ্যাব্রিজড ভার্শন একটা তার আগেই স্কুলে পড়ে নিয়েছিল)। খুব ছোটবেলায় যখন আসল রূপকথাগুলো যেগুলো অনেকক্ষেত্রেই দুঃখের ছিল (হ্যান্স বা গ্রীমস) শুনে কেঁদে ফেলত আর পড়লেও খুব একটা ফিরে পড়তে চাইত না। ডিজনী এফেক্ট কি? পড়ার চয়েসে থ্রীল বা একটা সলিউশনের চাহিদা দেখতে পাই। বাংলাতেও 'হারুন সালেমের মাসি' ওর ভালো লেগেছে কিন্তু 'কাঙালী' বা 'গরীব' নয়। 'সমুদ্রের স্বাদ' পড়তে গিয়ে লিটেরালি ক্ষেপে যেত, কিছুতেই শেষ অব্দি পড়া তো দুরের কথা শুনতেও চাইতো না। এটা অবশ্য হতেই পারে আমার ছেলেরই প্রবলেম। কিন্তু তাও হানুর লেখা পড়ে কেবলই মনে হচ্ছিল এটারও কোন কারন নেই তো?
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:০২364772
  • আচ্ছা।

    এটা অবশ্য শুধু টেরাকোটা।
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৮364771
  • পশ্চিমবঙ্গের মন্দির ? শম্ভু ভটচাযের বই পড়ো। আর নয়তো স্টেলা ক্র্যামরিশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত