এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratib | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৪364770
  • টি।

    ঠিক।

    কিন্তু ওরা বিচিত্র বিষয়ের ওপর বই করে। ২০১৬ বইমেলায় বেড়িয়েছে একটি বই বাংলার সব টেরাকোটা র মন্দির
    নিয়ে।

    প্রচুর ছবি। আর প্রচুর খেটে খুটে লেখা। সংগ্রহে রাখার মতো বই।
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৪364769
  • ম, তোমরা তো তাও টিনটিন-কে বাংলা শিখিয়েছ -হ্যাটস অফ। মেয়ের ১৩-১৪ বছর বয়স অব্দি আমার ছোটবেলার অনেক প্রিয় গল্প - চাঁদের পাহাড় ইঃ পড়ে শুনিয়েছি বা ছোট করে নিজের ভাষায় বলেছি - তার পর ক্ষান্ত দিই।

    'আনন্দমেলার পুজোসংখ্যার লেখা সেই সময় (সাতের শেষ থেকে আটের মাঝামাঝি) অন্যদের চেয়ে নিঃসন্দেহে ভালো ছিলো।ভালো শব্দটা আপেক্ষিক, মনে দাগ কাটতোঃ)'

    - এটাই আমারও মনে হয়। একদিকে ধর সুনীল, শীর্ষেন্দু, মতি নন্দী, বিমল কর, বু গু, অন্যদিকের পত্রিকাগুলোয় লিখছেন শক্তিপদ রাজগুরু, প্রফুল্ল রায় ইঃ - প্রথম সেট-এর লেখক-দের গল্প, উপন্যাস, তাদের ট্যালেন্টের জন্যই মনে বেশি দাগ কাটবে
  • O | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৯364768
  • তাই বলুন, আপনার ছবি দেখে ৫'৬'' এর কম মনে হয় না, ওজন বোধ্হয় ৭৫ হবে?
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২২364767
  • ও, আচ্ছা।

    সিগনেট প্রেস তো আবাপ বোধহয় কিনে নিয়েছে।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৫364766
  • হুঁ।টের পাওয়া যাচ্ছে।তার ওপর আবার ফার্মার্স অ্যালামন্যাকও নাকি তাই কয়েছে।এখানে আবার লোকে পঞ্জিকা স্টাইলে সেটি মেনে চলে মনে হয়!
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১364765
  • এবারে আম্রিগার শীত হার্স হবে।
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০364764
  • আঃ O খানিক জল দুইদিকেই আছে সেটা হল ড্রামাটাইজেশনের জন্য। আমার সমস্ত ওজন ভুড়িতে আর গালে।
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৭364763
  • সিগনেট থেকে বেরোনো " সব ভুতুড়ে" জাস্ট টু গুড প্রতিটি টা গল্পের সাথে পাতা জোড়া একাধিক পেনসিল স্কেচ
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩364762
  • ভালো আছি ব্রতীন,আরেকটা শীতের অপেক্ষায়ঃ)
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২364760
  • দেজ থেকে বেরোনো লীম র কটা ছোট্গল্পের সংকলন। বইটার নাম গুপের গুপ্তধন।
  • যত্তসব | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২364761
  • এবার পাগলা দাশুর রাজনৈতিক ভাষ্য এলেই ষোলকলা পূর্ণ হয়। রাজনীতির তুলসীপাতা না থাকলে সে লেখা লেখাই নয়।
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০১364759
  • মিঠু, কেমন আছো?

    স্কুলের বন্ধু দের সাথে দারুন একটা
    সন্ধ্যে কাটলো

    আহা। "এমনি করেই " ঃ))
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯364758
  • গুপের গুপ্তধন টা কি? আমি গুপির গুপ্তখাতা পড়েছি।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩364756
  • অরণ্যদা,আজকালকার বাচ্চারা আর সত্যিই আনন্দমেলা পড়ে কিনা জানিনা। আমাদের মত যারা তিরিশ বছর আগে কোলকাতার উপকন্ঠে(মফঃস্বলে ) বড় হয়েছে, তাদের হাতে (বাপমার হাতেও) খুব বেশি উপায় ছিলো না। আমেলা, শুকতারা, কিশোরভারতী, চাঁদমামা ইত্যাদি ''ছোটদের'' ম্যাগাজিন খবরের কাগজের হকারকে বল্লেই দিয়ে যেত। লাইব্রেরিতে গিয়ে বই আনার হাজার হ্যাপা ছিলো( লাইব্রেরিয়ান "বয়স" বুঝিয়া নিজের খুশিমত বই বেছে দিতেন)
    জন্মদিনে,পুজোতে বই কিনে দেওয়া হত।আমাদের শহরে দুটো বইয়ের দোকানে যা বই মিলতো,( রূপকথা, খুব জনপ্রিয় ইংরেজি সাহিত্যের অনুবাদ, চাঁদের পাহাড়, আম আঁটির ভেঁপু জাতীয় কটা বই আর সত্যজিতের বই পরে অনুরোধ করলে এনে দিত) রাশিয়ান সাহিত্যের বই সিপিয়েমের স্টলে মিলতো, মালাকাইটের ঝাঁপি, জয়াশুরা, দুই ইয়ারের জাতীয় বইগুলো ওখান থেকেই কেনা)। পুজোর আগে হাপিত্যেশ করে পুজোসংখ্যার জন্যে বসে থাকতাম। পুজো আর পুজোসংখ্যা ছিলো সমার্থক। বন্ধুদের সঙ্গে পাল্টাপাল্টি করে বই পড়ার আনন্দ,কাড়াকাড়ি, অপেক্ষা।আনন্দমেলার পুজোসংখ্যার লেখা সেই সময় (সাতের শেষ থেকে আটের মাঝামাঝি) অন্যদের চেয়ে নিঃসন্দেহে ভালো ছিলো।ভালো শব্দটা আপেক্ষিক, মনে দাগ কাটতোঃ)

    আজই টিনটিনকে সকালে বাংলা পড়াতে গিয়ে গুপের গুপ্তধন পড়তে দিলাম। প্রত্যেক পদে প্রশ্ন, বাঁশঝাড় কেমন দেখতে, যক্ষ কাকে বলে, বাবুর্চি কেন হিন্দি বলবে, একই গল্পের মধ্যে বাংলা, ইংরেজি(ক্লাশের লাস্ট বেঞ্চ) হিন্দি কেন থাকবে। সে গল্প পড়া শেষ হতে আমার ঘাম দিয়ে জ্বর ছাড়লো! আইডেন্টিফাই করতে না পারলে জোর করে ভালো লাগানো মুশকিল।
    আমাদের ছোটবেলার রহস্য,আবছা আলোছায়া ঘেরা জগত এখনকার শিশুদের নেই। ওদের কল্পনার জগতের সঙ্গে এই বইগুলো মেলে না। আর বোধহয় ছেলেকে বেশিদিন আমার প্রিয় বাংলাবই পড়ার জন্যে জোর করবো না।
    ভাবছিলাম, একটা শহরের ছোঁয়া না লাগা গ্রামে( নেই বোধ্হয়)গিয়ে কিছুদিন বাস করলে হয়তো খানিকটা বুঝতে পারতো। পড়তে উৎসাহ পেতঃ(
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৪364755
  • আকা এত দৌড়য়, হাই ক্যালরি খাবার-ও অ্যাভয়েড করে লিখেছিল আগে, তাহলে ওজন কমছে না কেন?
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১364754
  • এত লেখার পর, বেসিক কোশ্ন বা আব্দার এই কটিঃ

    ১। শুকতারা, কিশোরভারতী, সন্দেশ, রামধনু, রং মশাল (শেষের দুটি আমি পড়ি নি) - আমেলা-পূর্ব এই পত্রিকাগুলি-তে প্রকাশিত কিছু লেখার উদাহরণ দিন যাতে চিন্তাশীলতা রয়েছে, রাজনীতি রয়েছে, যে দুটি বস্তু আমেলা-র লেখাপত্তরে অনুপস্থিত

    ২। শীর্ষেন্দু বা অন্য কারও রচনার সমালোচনা করতে হলে দয়া করে কোন গোষ্ঠীর পত্রিকায় বেরিয়েছে, কে পাবালিশার এগুলো ভুলে যান, সম্ভব হলে লেখকের নামটাও :-)। জাস্ট লেখাটা যেমন ধরুন 'পাগলা সাহেবের কবর' -
    পড়ুন এবং যদি মনে হয় বাজে লেখা বা বোকা লেখা, কেন তা মনে হচ্ছে সেটও একটু লিখুন।

    ঈশান লিখেছিল (ঈশান জাস্ট প্লেসহোল্ডার, নিশান বা বিষাণ যে কেউই লিখতে পারত) -
    'এটুকু ছাড়া শীর্ষেন্দু জাস্ট খুঁতহীন। ফিকশন কিভাবে পাকিয়ে তুলতে হয়, পেকে উঠছে সেটা টের পেতে না দিয়ে, কলাকৌশলগুলো একদম রেখে ঢেকে পায়ের কাছে বসে শেখার মতো'

    এত বড় সার্টিফিকেট শীর্ষেন্দু-কে আমি দিচ্ছি না। কিন্তু সাহিত্য সমালোচনা=র নামে যদি জাস্ট উনি বড় বাজে লেখেন, না লিখলে বাংলা সাহিত্যের কোন ক্ষতি হত না - এই সব আসে, তাহলে তো ঘোড়াও হাসবে

    ৩। মৌলিক বাংলা কিশোর উপন্যাস - ধরা যাক ১৯৬০ থেকে ২০১৬ পর্যন্ত (১৯৬০ জাস্ট এইজন্য যাতে বহু আগের লেখা না আসে) - এর একটা লিস্টি হোক, যাতে সত্যিই তুলনা করা যায় এই শীর্ষেন্দু, মতি নন্দী ইঃ বুর্জোয়া লেখকদের রচনা-র সমতুল্য লেখা বাংলায় কী কী আছে
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩364753
  • মামী যদি হিংসায় আরেকটু মরতে চাও তা হলে আমার ওজনটা জেনে নিও।
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩০364752
  • অর্ণবের এখন নতুন প্রেম হয়েছে। তারেক ফতাহ। পারস্পরিক প্রেম। প্রায়ই তারেকবাবু এখন অর্ণবের শো-তে আসেন টাসেন। আর পোস্ট করেন নমো নমো হুঙ্কার সমেত।
  • Alcyoneus | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৮364751
  • জেএনইউ রেজাল্ট নিয় অর্ণব এখনো কোনো দাবীদাওয়া করেছে?
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮364750
  • মহাশ্বেতা-র অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা ইঃ আমি গোগ্রাসে পড়তে শুরু করি ক্লাস নাইন থেকে। এই লেখিকার বহু বই আমার কাছে আছে এবং এখনও পর্যন্ত বই গুলো খুবই ভাল বন্ধু।
    তো মহাশ্বেতা আমেলা-য় লেখেন নি। জিম করবেট-এর অনুবাদ টাইপের লেখাগুলো ছোটদের জন্য উপাদেয়, কিন্তু আদিবাসী, প্রান্তিক মানুষ-দের নিয়ে, নকশাল রাজনীতি নিয়ে, দারিদ্র্য, প্যাটিয়ার্কি, রাষ্ট্র সন্ত্রাস ইঃ নিয়ে অতি মূল্যবান সব লেখা ঠিক কোন বয়স থেকে পাঠক ভালবেসে পড়তে পারবে, তা বিতর্কের বিষয়।
    ৭০ থেকে ৭৫ এবং তার পরেও বেশ কিছু বছর আমি শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ এই তিনটি পত্রিকা নিয়মিত পড়েছি - মহাশ্বেতার রাজনৈতিক লেখা এই পত্রিকাগুলোতেও দেখেছি বলে স্মরণ হচ্ছে না

    পরিশেষে, সরকার ব্রাদার্স-দের নিজস্ব রাজনৈতিক অ্যাজেন্ডা ছিল - এটা মানতে আপত্তি নেই। অ্যামবুশ মার্কেটিং-এর প্রমাণ যেহেতু আছে, হনু-র ভাষ্য অনুযায়ী, তাও মেনে নিচ্ছি। আগেই বলেছি, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান মার্কেট ধরার জন্য, বিবিধ পাপ করে থাকে।

    লেখক-দের ওপর কোন বিধিনিষেধ কিন্তু তা বলে চাপিয়ে দেওয়া হয় নি, তারা কী লিখতে পারেন, কী পারেন না - এমন কোন গাইডলাইন কখনো ই ছিল না। এটা আমায় মতি নন্দী এবং বু গু বলেছেন। সুনীল-এর লেখাতেও দেখেছি। অবশ্য এরা মিথ্যা বলে থাকতে পারেন। কিন্তু কোনরকম কনস্পিরেসি থিয়োরি আনলে তা প্রমাণ করার দায় সেই থিয়োরির প্রবক্তার। প্রমাণাভাবে, আমি ধরে নেব যে এদের কথা সত্য এবং স্বাধীন ভাবেই লেখালেখি করেছেন
  • O | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৩364749
  • কিন্তু ৫'২" তে ১১০কেজি তো বেশ বেশি। ওটা কি পাউন্ড
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৫364748
  • ৭০ এবং আশির দ্শকের আমেলার লেখা পত্তরে যা পাচ্ছি - শীর্ষেন্দু-র লেখায় মানুষের প্রতি ভালবাসা, মায়া রয়েছে অনেক, খেলা যে উপন্যাসের বিষয় হতে পরে এবং কোন খেলোয়াড়ের লড়াই শুধু খেলা-তেই সীমাবদ্ধ নয় - মতি নন্দীর আগে এমন ভাবে কেউ দেখান নি, বু গু-র লেখা পড়ে বেশ কিছু কিশোর অরণ্য, প্রকৃতি-কে ভালবেসেছে এবং পরবর্তী কলে ফরেস্ট সার্ভিসে জয়েন করেছে, জঙ্গল, বন্যপ্রাণী বাঁচানোর জন্য সংগঠন গড়েছে - এ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, সুনীলের ভয়ঙ্কর সুন্দর-এ যে অ্যাডভেঞ্চারের স্পিরিট - এগুলো কোন না ভাবে তো পাঠককে ভাবাচ্ছে, ক্ল্পনাশক্তি-র বিকাশ ঘটাতে সাহায্য করছে - রাজনীতি-র অভাবে এদের চিন্তাহীন বলে দাগিয়ে দেওয়া যায় কি?
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬364747
  • সবেরই সুবিধা আছে, যেমন আমি দৌড়ই না গড়াই অনেক্টা পান্ডাদের মতন।
  • Du | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯364746
  • মিঠু, আমিও ঃ))
  • Robu | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৭364745
  • অনাগদা, ফোন্নঙ্গ দিয়েছিলাম। আবার দিচ্ছি। নয় আট সাত চার তিন এক শুন্য এক শুন্য এক।
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৬364744
  • হনু-র সাথে আর একটু এনগেজ করি -

    'প্রথমতঃ আমি জঘন্য ন্যক্কারজনক এলিটিস্ট তো বুঝলাম' - কারও একটি মন্তব্য-কে স্টুপিড, বা এলিটিস্ট বলা মানে শুধু সেই কমেন্ট-টির চরিত্র নিয়ে কথা বলা, বক্তার চরিত্র নিয়ে নয়।

    'আমি যা পড়তে কৈশোর পর্যন্ত পড়তে সময় নিয়েছি, সেটা অরন্য সিশুকালেই পড়ে ফেলেছে'

    - রূপকথা লোকে টিপিকালি সিশুকালেই পড়ে তো। একটা লিস্টির ৯০% রূপকথা, যা আমি শৈশবে পড়েছি, এতে ব্যান্টারিং কোথায়? তবে কেউ চাইলে কৈশোরে পড়তে পরে, আরও বড় বয়সেও পড়তে পরে - পসন্দ আপনা আপনা

    'এক আনন্দ বাজার গোষ্ঠী তীব্র ছাত্র যুব আন্দোলনের তীব্র বিরোধিতার পরে, রাজনীইতিহীন বই পত্তর কিশোর বা ধরে নেওয়া যাক উজ্জ্বল শিশু দের মনে প্রভাব ফেলার জন্য কেন একটা আলাদা প্রকাশনা শুরু করছে'

    - এই কনস্পিরেসি থিয়োরিটি তখনই অর্থবহ হয়, যদি দেখা যায় আমেলা শুরু হওয়ার আগের জমানার পত্রিকাগুলো - শুকতারা, কিশোরভারতী, সন্দেশ ইঃ যাদের ও টার্গেট অডিয়েন্স শিশু বা কিশোর পাঠক, সেই পত্রিকাগুলোতে অনেক রাজনীতি-সমৃদ্ধ লেখাপত্তর পাওয়া যাচ্ছে। তা কিন্তু পাই নি।

    চিন্তাহীনতার অভিযোগ দেখলাম, সেক্ষেত্রেও একই প্রশ্ন - অন্যান্য পত্রিকায় কি এমন লেখা থাকত যা সো কলড চিন্তাশীলতা-কে প্রমোট করে এবং আমেলা-য় অনুপস্থিত?
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৪364743
  • আমি আবার প্রথমে আজ্জোর ওজন দেখে হিংসায় জ্বলেপুড়ে গেলাম!!
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৫364742
  • হ্যা দৌড়ই তো, এই তো দুই হপ্তা আগে আর একটা ৫কে দৌড়লাম তাও মাঝরাতে, ৪৬ মিনিট লাগল। কিন্তু সায়াটিক জ্বালাচ্ছে কদিন হল।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৩364741
  • বিশ্ববাংলার হজমিগুলি( আমলাক্যান্ডি) খেয়ে আমি চমৎকৃত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত