এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩364710
  • তা কেন? দুদুটো টই চলছে তো!
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:১২364709
  • ক্যানো? উইকেন্ডে কি আর কারুর কোনও কাজ করার নেই আমাকে চাটা ছাড়া?
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৭364708
  • দৃশ্যম দেখলাম - এত টানটান হিন্দি সিনেমা বেশ রেয়ার
    সত্য ঘটনা অবলম্বনে, লিখেছে
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:০১364707
  • রোবু হাইটের ব্যাপার টা বাংলা চেপে গেল ঃ)))
  • bhagidaar | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৪364706
  • যা অভ্যু--- ওটা তো বেশ সিনেমা!
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪১364705
  • পোটকেবাবুর প্রশ্নটার নিষ্পত্তি হয়নি কিন্তুঃ "সিকি কি হেড দিতে পারেনা?"
  • 4z | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৬364704
  • তার আগে সিকিকে জিগ্গেস করা হোক ও ডিউস বল না কর্কেট বলে হেড করত?
  • Robu | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৭364703
  • সিকিতো পুরো হিগুইতা! গোলকিপিঙ্গ এর জন্য হেড, ব্যাকভলি এসব শিখেছিল!
  • cb | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৮364702
  • লাকি লুকের লিং উদ্ধার করেছি :)
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১২364701
  • মাথার দিকে বল ছুঁড়ে দিলে দিব্যি হেড দিতে পারি। আমি বছর দুয়েক গোলকিপিং শিখেছিলাম, বললে হব্যা?

    আর আমার হাইট নিয়ে কেন খোঁটা? না হয় অজ্জিতের মতন উঁচু নই, তাই বলে বেঁটেও তো নই। :/
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১১364700
  • সিবির শুঁড় নেই। :-))))
  • Alcyoneus | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৫364698
  • ও সরি সরি। শুঁড় নেই খ্যাল করিনি। তাও সন্দ হচ্ছিলো, একেবারে নন-ডিপ সাবজেক্ট!
  • cb | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৫364699
  • আরে লাকি লুকের লিংগুলি হাইরে গেল। আবার যদি দেন
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫২364697
  • পিটি দা লিখেছে " কন্যাশ্রী যদি রাজ্য এনারী পাচার বন্ধ করতে না পারে তবে এ কীসের কন্যাশ্রী।

    এই প্রশ্নের "সদুত্তর" আমার জানা নেই। কারুর জানা থাকলে হী রা টই তে দিয়ে আসবেন
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৬364695
  • পারে কি সিকি?
  • potke | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৪364694
  • কেন, সিকি কি হেড দিতে পারেনা?
  • bhagidaar | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪১364693
  • অভ্যু কোন চায়নাটাউন বাজেন্সিনেমা বলছে?
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০364692
  • সিকি?? মানে হেড-এর প্রসঙ্গে সিকি আসে কোদ্দিয়ে। আমি তো সিবি'র কথা বললাম।
  • Alcyoneus | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৭364691
  • সিকি বড় হয়ে গেছে? আমি য্খন লাস্ট দেখেছিলুম তখন আমার কাঁধের কাছে পড়তো!
  • potke | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৫364690
  • সিবি, বাসু বেটার প্লেয়ার।
  • Robu | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২২364689
  • আমি তো সেটপিস গুলো নিই, হেড আর করবো কি করে ঃ-)
    ভালো হেড করতেও পারি না, ডিফেন্সে হেড দিয়ে ক্লিয়ার করতে পারি।
  • π | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১০364687
  • ইন্দ্রনীল বসু নামে একজন লিখেছেন দেখলাম, ( ডিঃ আমি এর সাথে সহমত টত কিছুই না। এনিয়ে কোন মতামত নাই)

    'ব্যাঙ্গালোরে আজ ব্যপক বনধ হয়েছে শুনলাম। কেউ অফিস যেতে পারেনি, এমনকি যে বাবুরা ব্যাঙ্গালোরে নিজের গাড়ি ছাড়া এক পাও চলতে পারেন না, তারাও বেরোতে পারেননি। সবচেয়ে ভয়ঙ্কর কোনো কোনো কোম্পানীর অফিসে (তাদের মধ্যে এম এন সি আছে) আক্রমন হয়েছে। আমি প্রায় ১১ বছর ব্যাঙ্গালোরে আছি। লোকাল লোকজনের কিরকম মানসিকতা, আমি অনেকের থেকে ভালো জানি। বাঙ্গালীদের আমরা ল্যাদ বলি, কাজ করতে চায় না, ২ দিনের কাজটা ১০ দিন লাগায়, এরকম বলে বাঙ্গালী কুখ্যাত। যারা এগুলো বলে, আমি তাদের অনুরোধ করব, ব্যাঙ্গালোরে এসে কিছুদিন থেকে যেতে। কপালে তিলক কেটে, কথায় কথায় বালাজীর নাম নিয়ে কথা কম বলে কত বিচিত্র প্রকারে শয়তানি করা যায়, সুযোগ পেলেই অন্যের, বিশেষ করে অদক্ষিন ভারতের মানুষদের জ্বালিয়ে মারা যায়, যে কোনো ছুতোয় টাকা বেশি নেওয়া যায়, সেটা এখানে না থাকলে বোঝা যায় না। আমি যেদিন কলকাতা এসেছিলাম, সেদিনও ভারত বনধ ছিল, দেশের বেশির ভাগ অংশের থেকে ব্যাঙ্গালোরে জোরদার স্ট্রাইক ছিল আর সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছিল সাধারন মানুষের (আমাকে ২৫০০ টাকা দিয়ে ওলা লাক্সারি চেপে এয়ারপোর্টে যেতে হয়)। অথচ সেদিন ওলা, উবের সবই ছিল। ড্রাইভারগুলো বদমাইশি করছিল, একদম নিজের অভিজ্ঞতা।
    এরকম আগেও দেখেছি। ব্যাঙ্গালোরে বনধ হলে সেটা সাঙ্ঘাতিক অবস্থায় চলে যায়। মানতেই হবে মমতা এব্যাপারে পশ্চিমবঙ্গকে একদম বদলে দিয়েছেন। যেটা ভেবে দেখার, এত outsider unfriendly একটা রাজ্যে এত বহুজাতিক বিনিয়োগ আর পশ্চিমবঙ্গে কিছু আসে না কেন। এখানেই ভাবমূর্তির প্রশ্ন আর এই ব্যাপারেই তৃনমূল শাসিত বঙ্গ একদম শেষের দিকে। এর চেয়েও বড় একটা বিষয় আছে। ব্যাঙ্গালোরে প্রযুক্তি নির্ভর কোম্পানীর জন্য ঠিকঠাক ট্যালেন্ট পাওয়া যায় আর কোলকাতা সেই স্কেলে একদম শুন্য। কিন্তু কেন এরকম? ব্যাঙ্গালোরের থেকে শহর হিসেবে কোলকাতা অনেক এগিয়ে। কোনো রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে দায়িত্ব শুধু রাজ্য সরকারের, এরকম নয়। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তামিলরা চেন্নাই চলে যেতে চায়, তেলুগুরা অন্ধ্রে, মাল্লুরা দুঃখ করে কেরলে এত বেশি বিনিয়োগ নেই বলে, কেউ কেউ চলেও যায়। আলাদা শুধু বাঙ্গালীরা, ব্যাঙ্গালোর আলো করে বসে আছে। আই বি এম, টি সি এস, কগনিজ্যান্টের ভালো ভালো প্রোজেক্ট সব ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, তার কারন দক্ষিনীরা সফলভাবে নিজেদের রাজ্যকে বেটার সিটি হিসেবে দেখাতে পেরেছে, সুযোগ পেলেই উচ্চপদস্থ দক্ষিনীরা উত্তর আমেরিকা, ইউরোপ থেকে প্রোজেক্ট নিয়ে যায় ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাইতে। আর সেখানে উচ্চপদস্থ বাঙ্গালীরা কি করে, সেটা দেখতে হবে।
    অন্য রাজ্যের মানুষের থেকে বাঙ্গালীরাই কোলকাতার নিন্দা করে সবচেয়ে বেশি। এরা ব্যাঙ্গালোরে দুরগাপুজো মাতিয়ে তোলে, সেখানে ১০০ টাকা দিয়ে ২টো শুকনো লুচি, আলুর দম খেয়ে আত্মপ্রসাদ লাভ করে; নিজের শিশুপুত্র, কন্যার সাথে বাংলা ছাড়া যে ভাষায় পারে কথা বলে; নিজের বাঙ্গালীত্ব বোঝায় ব্যান্ডের গান শুনে; কিন্তু ভুলেও ভাবে না নিজের রাজ্যকে কিকরে ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রোজেক্ট করা যায়; বরং চেষ্টা করে কোলকাতাকে কালচারাল ক্যাপিটাল হিসেবে তুলে ধরতে, কিন্তু বানিজ্য! কদাপি নয়। নিজের টীমের কোন বাঙালী ছেলে, মেয়ে যদি কোলকাতায় রিলোকেট করতে চায়, তাকে সবচেয়ে আগে আটকায় এই উচ্চপদস্থ বাঙ্গালীরাই। কথায় কথায় বলবে, "কি করবে কোলকাতায় গিয়ে, ওখানে কিসসু নেই"। আমি অনেককে বলেছি, জব নেই, কারন কোম্পানী কম, আর কি নেই কেউ বলতে পারবেন। কেউ বলেছে, ওলা, উবের পাওয়া যায় না (এখন সেটা বলা যায় না আর কেউ স্বীকার করে না কোলকাতার হলুদ ট্যাক্সি ওভার অল অনেক সস্তা); কেউ বলেছে international schools নেই (ওই আবর্জনা না থাকাই ভালো সেটা মূর্খরা বোঝে না); কেউ বলে রাস্তাঘাট খারাপ (ব্যাঙ্গালোরে অনেক বেশি খারাপ, সেটা দেখবে না); কেউ বলে হেলথকেয়ার ভালো নয় (এটা কিছুটা সত্যি); কেউ বলে পলিটিক্স বেশি (ব্যাঙ্গালোরের অফিসে পলিটিক্স নেই?) ইত্যাদি। আর সুবিধাগুলো কেউ দেখে না। একটু ভেবে দেখলেই বোঝা যাবে, মূল কারন এদের বেশির ভাগ ব্যাঙ্গালোরিয়ান হতে ভালোবাসে, অন্যের সবকিছু নিজের মধ্যে নেওয়ার থেকে নিজেকে অন্যের মধ্যে মিশিয়ে দেওয়াতেই বাঙ্গালীর আনন্দ। এমন গর্ব ভরে পরের নকল করে আমরা ছাড়া আর দেখা যাবে না। ব্যাঙ্গালোর শহরকে হোলি কাউ হিসেবে বাঙ্গালীদের মত কেউ দেখে না। বছর দুয়েক আগে আমার এক বান্ধবীকে বলেছিলাম, কোলকাতায় পটল ২০-২৫ টাকা কেজি, এখানে ৬০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। তার জবাব, এটুকু তফাৎ তো কলকাতার সাথে হবেই। তার মানে কোলকাতার দ্বিগুনের বেশি দাম দিয়ে ব্যাঙ্গালোরে থাকা স্বাভাবিক? সব মিলিয়ে সবজির দাম ব্যাঙ্গালোরে কোলকাতার আড়াই গুন আর মাছ ধরলে ৩ গুন হবে। কাজের লোকের টাকা তো ৩ গুন হবেই। এগুলো কোনো বাঙ্গালীকে বলতে শোনা যাবে না। মাঝে মাঝে মনে হয়, কোলকাতা এত নেগেটিভ পাবলিসিটির শিকার যে এখানে থাকা মানেই একটা আউট অফ ফ্যাশন ব্যাপার। কে জানে প্রোগ্রেসিভ বাঙ্গালী বোধহয় বাবা, মা, ছোটোবেলার প্রিয় মানুষদের থেকে দূরে থাকা "ইন থিং" বলে মনে করে।
    কোলকাতায় যেটা নেই, সেটা ভালো চাকরি, এটাই একমাত্র অভাব। যত নতুন কোম্পানী কোলকাতায় হয়েছে, বলতে বাধ্য হচ্ছি, ব্যাঙ্গালোরের সাপেক্ষে বেতন কিছুই দিতে পারে না। স্বাস্থ্য যা আছে, দরকার হলে অন্য রাজ্যে যাওয়াই যায়। তার জন্য ব্যাঙ্গালোরে চিরকালের জন্য চলে যেতে হবে কেন? সুতরাং বহুজাতিক কোম্পানী, বিশেষ করে আই টি, ব্যাঙ্কিং এসব সেক্টর কোলকাতায় বেশি করে আসতে শুরু করলেই ছবি পালটে যাবে। কিন্তু সেটা হবে কিকরে? শুধু মমতাকে গালাগালি দিয়ে বাঙ্গালী সপ্তাহান্তে মদ খাবে, কিন্তু যেসব কোম্পানীর কোলকাতায় অফিস আছে (খুব কম সংখ্যা নয়), তারা ভাববে না কিকরে প্রোজেক্টের বা বানিজ্যের কিছুটা কোলকাতায় নিয়ে যাওয়া যায়। অক্টোবর আসছে, ব্যাঙ্গালোরের বাঙ্গালীরা যদি কিছুমাত্র শুভবুদ্ধি থাকে, দুরগাপুজো একটু কম করে কোলকাতায় কিছু কিছু কাজ ও প্রযুক্তি কর্মী ধীরে ধীরে যাতে শিফট করা যায়, সেটা ভেবে দেখতে পারেন। ব্যাঙ্গালোরে আপনার যা পাওয়ার আছে, তার থেকে অনেক বেশি আপনাকে কোলকাতা দিতে পারে।
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১০364688
  • ইয়েস অভ্যু টা দিন দিন ভারি বদ হচ্ছে

    আর হবে নাই বা কেন?
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৮364686
  • রোবু লম্বা?

    কী জানি। আমি অবশ্য সামনা সামনি দেখি নি।

    ওহে তোমার হাইট কতো??
  • | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৪364685
  • সিবি আর রোবু দুজনেই তো পেল্লায় লম্বা। উঁচু হেড করারই তো কথা।
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৬364683
  • আচ্ছা, মিনিময় কি সেশ হয়ে গেছে? আর আলুর গুদোম পুড়বে না?
  • Robu | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৬364684
  • কোথায় তুষার রক্ষিত ঃ-)
    আমি এখন প্রতি বিষ্যুত বা শুক্রবারে নিজের রোলটা খুজে বেড়াই, কোথায় খেললে আমার লিমিটেশন্স নিয়ে সবচেয়ে বেশি কনট্রিবিয়ুট করতে পারব। ডিফেন্সে অনেকটাই কাজ করি, কিন্তু তাতে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়না, আর বাচ্চাগুলো স্ট্রিক্টলি সেটপিস ছাড়া ওপরে উঠতে বারণ করে দেয়। কাল ৪-০ জেতা অবস্থায় বলে কয়ে মিডফিল্ডে গেলাম। ডিফেন্স থেকে না উঠে গোলের চান্স বানানো যায়না, তবে এই ছেলেগুলো বল বাড়ালেই সুন্দর খেলা তৈরী করে নেয়। আরেকটু দম বাড়াতে পারলেই আর ডিফেন্সে খেলব না, এদের বকা দিয়ে ঃ-)
    ৭ জনের খেলা তো, সব রোল গুলো ওয়েল ডিফাইন্ড হয় না, যেমন ডিফেন্সিভ মিড বা হোল্ডিঙ্গ মিড হয় না, ওটাই সমস্যা, টু ম্যান্স মিডফিল্ডে খেলতে হলে প্রচুর ছুটোছুটি।
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৪364682
  • না বাজার করে আসি

    আজকে সন্ধ্যে বেলায় আবার স্কুলের বন্ধু র ফ্যামিলি গেটগেদার উত্তরপাড়ায়।

    "এমনি করেই যায় যদি দিন যাক না"
  • cb | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৪364681
  • ফুটপাথ মাঠ সবেতেই খেলা হত বাঁদিক ঘেঁষে। এই করে লেগসাইড টা চিরদিনের মত কান্নিক হয়ে গেল। লেগস্টাম্পের বাইরের বলটাও কভারের উপর দিয়ে মারাটা অভ্যেস হয়ে গেল। :-(

    এদিকে আমি জন্মে তুষার রক্ষিতের খেলা দেখিনি। অথচ না দেখেই খুব ই উঁচুতে হেল্ড করি। বাসুর লেভেলের প্লেয়ার ছিল শুনেছি কিন্তু বাসুর খেলা যত ভিভিডলি মনে আচে তুষারের খেলা একেবারেই নেই। পুরো ধারণাই আবাপর ম্যাচ রিপোর্তিং পড়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত