এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sahana | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮364651
  • আজ শুক্র বার। ডিডি দা আর ক্যনো কবিতা লেখেন না?
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩364649
  • পেঁপেসেদ্ধ খেলেই ডিসপেপসিয়া সেরে যায়। তবে ডিস্টোপিয়া সারে কী করে সেটা জানা যায় না।
    ঃ-)
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৭364648
  • ভালা মাইয়া ইশতারি।
    বাঙাল, প্রচ্ছন্ন বাঙাল। ঃ-)
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০364647
  • ঠাকুর কইলেন, ডিস্টোপিয়ায় বড়ো কষ্টো পাচ্ছি রে পোদো।

    পোদো অবাক হয়ে জিগাইলো "এইসব সাহেবী অসুক তোমার হয়েছে? "
    ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে কইলেন, প্রাতঃকালে বোমি বোমি ভাবে, প্যাটে ব্যাদনা। চোঁয়া ঢেকুর"।
    পোদো রেগে কইলো" অ্যাতো বাসী জিলিবি খাও আর আজে বাজে লেখা পড়ো। অম্লশূল তো হবেই, আর ওটাকে ডিস্টোপিয়া বলে না। ডিস্পেপসিয়া বলে। হেঃ"।
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯364646
  • পলিটিকাল ডিস্টোপিয়া লেখা খুব কঠিন। নবারুণ কিছু লিখেছেন। হ্যা নবারুণ। যাঁর ডিস্টোপিয়া কে ইউটোপিয়া ভেবে চ্যালারা স্টাটাস মেসেজে ফ্যাতারুগিরি করে তৃপ্তি পায়। মূর্খের উদ্যানে বসে ডিস্টোপিয়া লিখলে এই রিস্ক টা থেকে যায় এবং নবারুণের ক্ষেত্রে একদম খাপে খাপে ফলে গ্যাছে। ডিস্টোপিয়া নিয়ে কথা হচ্ছিলো কপাতা আগে তাই দেখে মনে হলো।
  • b | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৭364645
  • কিং সোলোমন'স রিং (কনরাড লোরেঞ্জ)ঃ অবইশ্য পাইঠ্য।
  • Rit | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৩364644
  • আমি একদিকটাই বললাম। বাকিরা তো বহিরাগত। ঃ)
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬364643
  • জানি, ওটা কিউতে ঢুকিয়ে নিয়েছি ঃ)
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৩364642
  • রিঙ অফ সলোমনটাও পড়ে নিতে পারেন। ট্রিলজির বাইরে।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫২364641
  • বার্টিমেয়াস ভালো লেগেছে, তিনটেই পড়ে ফেলেছি। একেবারে বলতে ভুলে গেছিলাম, সরি। আর বিলেটেড ধন্যবাদ।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫১364640
  • টোলকিয়েনের প্রচুর হায়ারার্কি আছে।

    প্রথমে ভালা, মাইয়া আর ইশতারি। তারপর এলফ, ম্যান, হবিট, ডোয়ার্ফ। তারপর মেলকর আর ডার্ক লর্ড (এরা একেকজন একটা ক্যাটেগোরি), বালরোগ, ড্রাগন, অর্ক।
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫০364639
  • ডিসির বার্টিমেয়াস শেষ অবধি কেমন লাগলো?
  • cm | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬364638
  • এতো কোয়ালিশনের একদিক। অবশ্য এদিকেও হায়ারার্কির ব্যাখ্যায় কোন খামতি নাই।
  • Rit | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮364637
  • টোলকিয়েন তো চার টে গ্রুপ ই দেখিয়েছেন। পুরো সনাতন ধর্মের মডেল। এলফ, ম্যান, হবিট, ডোয়ার্ফ। ডোয়ার্ফ দের সিভিলাইজেশন ও কিন্তু দেখার মত।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৪364636
  • এ ভাটসমুদ্রে আর কিছুই আমি পড়ে দেখতে পারলাম না।
    "মনমাঝি তোর বৈঠা নে এ এ এ এ রে, আমি আর তো বাইতে পারলাম না।" গাইতে গাইতে লাঞ্চাতে চল্লাম। ঃ-)
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৪364635
  • btw, রামধনু, রং মশাল এই পত্রিকাদুটো ছোটবেলায় হাতে আসে নি। কারা লিখতেন এবং কোন এজ গ্রুপের জন্য, লেখার মান কেমন ছিল - এসব কেউ জানেন?

    রং মশালের সম্পাদনা কি হেমেন্দ্রকুমার করতেন এক কালে?
  • Abhyu | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:২২364632
  • একা অভ্যু। আরো চারজন হলে পাঁচফোড়ন হত।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:২২364633
  • ফরসাইখ সব আর গ্রাহাম গ্রীন মোটামুটি পড়া দেখছি।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:২২364634
  • শীর্ষেন্দু-র লেখার তিনটি খুবই মূল্যবান 'সাহিত্য সমালোচনা' এ যাবৎ চোখে পড়েছে -
    ১। উনি আবাপ গোষ্ঠীর লেখক
    ২। ওনার লেখায় কাস্টিজম আছে (বড়দের লেখায় অবশ্যই আছে, কিশোর উপন্যাস, যার জন্য এককালে ওনার তুমুল জনপ্রিয়তা ছিল, সেগুলোতে নেই - সে কথা কে কাকে বোঝাবে)
    ৩। উনি খুব বোকা-বোকা লেখেন

    এই অমূল্য সমালোচনা-গুলি ছাড়াও একক-এর একটি সাধারণ পোস্ট, যাতে শীর্ষেন্দু-র একটা উপন্যাসের কিছু লাইন অন্য ভাবে লেখার চেষ্টা করেছে - সেটা বেশ ভাল লেগেছে। একক-এর ঐ পোস্ট-টা, তার সাথে ঈশানের রেসপন্স ইঃ কোন টই-তে তোলা থাকলে ভাল হয়
  • cm | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৭364631
  • টোলকিয়েন ঘনঘোর রেসিস্ট মনে হয়েছে।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৬364630
  • আর অভ্যু অসহ্যরকমের ফোড়নমাস্টার হচ্ছেন।
  • Abhyu | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৫364629
  • তার মানে উনি ক্রমশঃ বুদ্ধিমান হচ্ছেন।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৯364628
  • রঞ্জনদা, আপনি একটা হাঁদা হচ্ছেন। অনেকদিন আগে আপনার জন্মদিনে শুধু লে কার কেনো, এর উপরের উপরের ফোল্ডার মানে, লে কার, তার উপরে লিটারেচার, তার উপরে পুরো বুক্স ফোল্ডারটা আপনাকে আমি ফেবুতে মেসেজ করেছিলাম। তার প্রাপ্তি সংবাদ পাইনি। এখন মনে হচ্ছে শুধু অ্যাডর্নো ছাড়া কিছুই নামাননি। বাকিগুলো দেখেনইনি। :((
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৪364626
  • সবাইকে ধন্যযোগ!
    এই বিতর্কে আমার নগদ লাভ সিঁফোঁর ড্রপবক্স থেকে লে কারে'র বইগুলো ঝেড়ে দেওয়া। বেশ ধড়াধড় নামল!
    আগে শুধু টিং টে সো স্পা পড়েছিলাম। আর স্পাই ফ্রম--ঃ)))
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৪364627
  • *ডাইভারজেন্ট*
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৩364625
  • 'যা ইচ্ছে করবে পড়বো, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই থটস। সেখানে কে পাবলিশার তাই নিয়ে মাথা ব্যথা নেই'

    - দামী কথা
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৭364624
  • বাই দ্য ওয়ে, আজ সকালে আধ ঘন্টাটাকের জন্যে ডাইভারজেন্স সিরিজের প্রথমটা দেখে ইন্টারেস্টিং লাগলো। পুরোটা দেখে ফেলবো ভাবছি।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫২364623
  • নানানা, উইদাউট এনি ডিসরেসপেক্ট টু স্চ, ওনার লেখাগুলো ডিসটোপিয়ান নিয়ার ফিউচার জেনার এর না। ওনার লেখা পড়তে তো ভালোই লাগে, যথেস্ট অ্যাংস্ট ও আছে, কিন্তু ডিসটোপিয়া অন্য জিনিস।
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৪364622
  • নলেজ শুড বি ফ্রী আর গপ্পোগুলোর নাম ডিসজয়েন্ট। ট্যাক্সিতে বসে এর চেয়ে বেশি লেখা যায় না। আর স্টলম্যানের নামটা শুধু নলেজ শুড বি ফ্রী এর জন্যে - যা ইচ্ছে করবে পড়বো, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই থটস। সেখানে কে পাবলিশার তাই নিয়ে মাথা ব্যথা নেই।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৩364621
  • দূর ঈশানই কাজের কাজ করেছে, লোকজনকে বিশেষত হনুকে ঠেলে লেখার টেবিলে পাঠানোর চেষ্টা করেছে।

    কিন্তু হনু একটা কথা বল দিকিনি, আনন্দবেসড শিশু সাহিত্যে মুসলমান নেই বিশেষ, আন্ডার প্রিভিলেজডের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে ঠিক কথা। কিন্তু তার কারণ কি খানিকটা আমাদের কলকাতাকেন্দ্রিক সমাজেও আশেপাশের চৌহদ্দির মধ্যে ঐগুলো মিসিং সেইজন্য না? মানে লেখকরা তো আশেপাশের নিজের পরিচিত জগৎ নিয়েই মূলত লেখেন। কজন আর চাঁদের পাহাড় লিখতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত