এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৫364469
  • বোধিদার এই ধারণার কারণ কি, যে যারা কিশোর বয়সে কিশোর সাহিত্য পড়েছে, তারা কিশোর সাহিত্য ছাড়া আর কিছুই পড়ে নি ? :-o
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৫364470
  • ইশান, অসম্ভব এটা কি করে মানুষ লিখতে পারে, ও ছাপাতে পারে, আমি সত্যি ই চুপ করলাম।

    ফাইনাল রিমার্ক হল ঃ আনলাইক হুতোম, রামতনু ও অনিরুদ্ধ লাহিড়ী, সৌরীন ভট্টাচার্য্য বা হনু দাশগুপ্ত, এরা নিজেরা ফুটনোট ও না, কিন্তু 'এবং বঙ্গ সমাজ' এর রিডিং হ্যাবিট এর তো একটা রেকর্ডিং দরকার ;-) এসব রেখে দিয়ো, আমার ভাটের অবিচুয়ারি তে লাগবে ;-)
  • রোবু | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩১364467
  • "নাদিন গর্ডিমার এর একটা কথা আছে, নিজের সবচেয়ে যা প্রিয়ো তাকেও মাঝে মাঝে চ্যালেঞ্জ করতে বা অস্বীকার করতে হতে পারে" - হানুদার লেখা থেকে এই পয়েন্টটা ভালো লাগলো। বাকি লেখা কখনো কখনো কনটেক্সটবিহীন হলেও কী বলতে চাইছে সেটা বোঝা যাচ্ছে। আলোচনাটা চলুক। হানুদা এটা নিয়ে একটু দীর্ঘ লেখার কথা ভাবতেও পারে।
    অনেক ক্ষেত্রেই একমত হচ্ছি, সারপ্রাইজিংলি।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩১364468
  • কারেকট প্রচার কিছুটা কাজ করে দেখা যাছে, লোকে আমার উপরে খচে গিয়েও যদি ধুর বাল ও কি পড়েছে, আমি তো এত্তো পড়েছি বলে নিজের স্মৃতি নিজেই জাগায় তাইলে এই প্রচার একেবারে ব্যর্থ নয়। পুজো সত্ত্বেও।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৮364466
  • কেশি এগ্রিড/পারফেক্ট, তোমার অ্যান্ড্রয়েড অবতার কে ঘন্টা খানেকের জন্য ক্ষমা করা হল। ঐ জন্যেই তাকে গোটা দশকের পরেই তাড়া তাড়ি ক্লাসিক্স এ যাওয়া হয়েছে, তবে আমি ফাউন্ডেশনাল মিথ ছোটোবেলাতেই পড়ার পক্ষে, অত বড় মাল পরে পড়ার টাইম হয় না।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৭364464
  • এর পরে রবাহুত। ব্যক্তিগত পাঠাভ্যাস ইত্যাদি নিয়ে কিছু বলার নেই। শৈলেন ঘোষ মন্দের ভালো। কিন্তু ইম্প্রেস করার জন্য বলছি না, তোমাকে কিসুই পড়তে দেওয়া বাবা মায়ের উচিত হয় নি। প্রথমেই উচিত ছিল তোমাকে দিয়েই গল্প উপন্যাস কবিতা লেখানো এবং সেটা বই হিসেবে ছাপানো। এটা হয় নি, এটা একটা ক্রাইম। পুজোর আগে ত্রিপুরার বাচ্চারা অন্তত তাহলে শীর্ষেন্দু ও আনন্দমেলা থেকে মুক্তি পেত, হয়তো বোঝাও যেত বাঙালী আর পাহাড়ি বাচ্চারা আলাদা বাড়ি থেকে এলেও, তাদের বাবা মা রা তাদের মধ্যে ঝগড়া লাগালেও, হয়তো একটা শেয়ার্ড ছোটোবেলা হলেও হতে পারতো, রেকর্ডেড হতে পারতো ঃ-)
  • de | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৭364465
  • আনন্দমেলা নিয়ে এতো হা-হুতাশ এই আশির দশকে যাদের ছোটবেলা তারাই করে - সেই সময় কিশোর জ্ঞান-বিজ্ঞান ছাড়া ছোটদের ভালো পত্রিকা খুবই কম ছিলো -

    চাঁদমামা, শুকতারা এগুলো বড্ড বেশী চাইল্ডিশ - তখনই লাগতো -

    চিল্ড্রেন্স ডিটেকটিভ বলে একটা বই বেরতো - সেগুলো তবু পদের ছিলো -
  • kc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬364462
  • আমার আবার এই কিশোর সাহিত্য ট্যাগটাই গোলমেলে লাগে। ভালো জিনিসপত্র ওই বয়সেই ঢোকাতে হয়। মনে আছে এমন ছেলেবেলায় পড়তাম নালক, সুকুমার রায়, ছেলেদের মহাভারত। তারপরেই সোজ্জা ইস্পাত, শাশা আর গীতবিতান। আর প্রচুর কবিতার বই। এগুলো রীতিমত হাতে গোঁজা হয়েছিল। তারপরে বলে দেওয়া হল এবার খুঁটে খাও। আমিও মনের সুখে দুর্বোধ্য আঁতেল হয়ে গেলাম। শীর্ষেন্দু মোটামুটি সবই পড়েছি, তা সেসব বুড়ো বয়েসে, পিডিএফ জমানায়। চিন্তাবিহীন লেখা পড়ার দরকার আছে, কিন্তা তা মালের সঙ্গে চাখনার মতন। থাগলে ভাল, না থাগলে আরও ভালো।
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬364463
  • কার লেখায় পড়েছিলুম মনে নেই - সমরেশ না গৌরকিশোর ঘোষ - দুই নব্য যুবক সিপিএম এক বয়স্ক নেতার বাড়ি গেছে, সেখানে লাইব্রেরী রুমে ট্রটস্কির বইয়ের কালেকশন। একজন দেখেই খচে গেলো - আপনি তবে শোধনবাদী? আমার এই লেবেলিং এ আপত্তি আছে। কেউ শীর্ষেন্দু বা আনন্দমেলা পড়ে মানেই সে অন্য বইয়ের তাক সম্পর্কে অনাগ্রহী বা তার অস্তিত্ব অস্বীকার করে - এইটা ঠিক নয়। কেউ শুধুই শীর্ষেন্দু/আনন্দমেলা পড়ে - এক্ষেত্রেও এটা প্রুভড নয় যে সে অনাগ্রহী। তাকে অন্য তাক দেখালেই হয়তো সে পড়ে ফেলবে।
  • de | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৪364461
  • আজকালকার আনন্দমেলাগুলো তাকেই থাকে - আর থাকবে না ই বা ক্যানো?
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৩364460
  • স্যান, হ্যাঁ কিন্তু সে ছায়া শীর্ষেন্দুর ও আনন্দমেলার ;-)
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২364459
  • লম্বা লেখা লিখছি কেন টা লম্বা প্রশ্ন? ফ্রী মেনলি তাই ঃ-)))

    রোবু এগ্রিড, কিন্তু এই লিস্ট ভীষন ইম্প্রেসিভ হয়ে উঠছে কি আনন্দমেলা এলে? ঃ-)))) ক্লাসিকস ই তো আসল। তবে মহাভারত বা ইলিয়াড অডিসি হামজানামা র মত ফাউন্ডেশনাল মিথ পড়ার একটা অপশন থাকা উচিত তাই রাখা হয়েছে।

    এগুলো তাক মাত্র, রেকমেন্ডেড রিডিং না, আপনাদের পক্ষেও ছোটো হওয়া সম্ভব না, কিন্তু আনন্দমেলা বিহীন তাক সম্ভব সেটা অন্তত রেকর্ড করা হচ্ছে। কারণ পুজো মানেই তো সেই মেলন্কালিক অত্যাচার। এই যে আনন্দমেলা বিরোধী প্রচারের চোটে রাস্কিন বন্ড ইত্যাদি কথা এলো, এতো খুব সুন্দর ব্যাপার। পুজো সত্ত্বেও।

    হ্যাঁ এইবার একেবারে ইউরোপীয়ান ক্লাসিক্স। গাঁতিয়ে ডিকেন্স, দুমা, এইচ জি ওয়েল্স, জুল ভের্ন ইত্যাদি। এটা নিজের পসন্দ মত তাক করে নিন, এ মানে তো প্রচুর। কোনান ডয়েল, একটু পাকা হলে মোপাসাঁ পড়ুন। দেখবেন লাইট রিডিং থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
    তারপরে গাঁতিয়ে বিভূতি, শরত, বংকিম, তারাশংকর ও রবীন্দ্রনাথ ছোটো গল্প। এগুলো না পড়লে দেশকে চেনা যায় না, পড়তেই হবে, আর যা বংকিম পড়ার ছোটোবেলাতেই পড়া ভালো ;-)

    সঙ্গে এন্টায়ার সোভিয়েট এবং চীন প্রোডাকশন। এইবার এখান কথা আছে, সোভিয়েত প্রোডাকশন এর নাম তখনো যদিও সোমনাথ দাশগুপ্ত হয় নি, তবুও সহজলভ্যতা একটা কারণ। আর কি পাছি, একটা রিয়েলিটি যেটা আমাদের না, কিন্তু তাতে জন্তু দের সঙ্গে একটা বন্ধুত্ত্বের জায়গা পাছি, যেটা সাউথ ইন্ডিআন ছোটোদের গল্প চাড়া বেশি পাই নি, একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে একলা বাচ্চা কে পাছি, উনিট ফ্যামিলির বাচ্চাদের পাচ্ছি, যেটা আমাদের সাহিত্যে তখনো বড় ফর্মে পাচ্ছি না।

    তার পরে অবশ্যই বেশি দেরি না করে টলস্টয় শুরু করে দিয়ে জীবনের অধঃপতন শুরু করাই ভালো। বা বালজাক / অস্কার ওআইল্ড ইত্যাদি তে চলে গেলেন। যাওয়ার আগে শংখ ঘোষ প্রেমেন্দ্র মিত্র অন্নদশংকর সুভাষ প্রচুর পড়ে ফেল্লেন। ইত্যাদি।

    এগুলো ইম্প্রেস করার জন্য লিস্ট না, তাক মাত্র। এই নাম গুলোর একমাত্র উদ্দেশ্য পুজোর আগে, অন্তত এই পুজোর আগে যাতে আপনাদের সুদু আনন্দমেলা মনে না পড়ে। পড়লেও যেন গোপনে পড়ে।
  • রোবু | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২১364458
  • চিনুয়া আচেবে পাঠিয়ে দি, পড়ে ফেলুন বরং।
  • সৈকত | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮364456
  • সিঁফো সিমেনন (সিমেনঁ ?) পড়তেই পারে। ঠকবে না। একসময়ে ফেনোমেনন ছিলেন, প্রথমে পাল্প ফিক্শন, তারপর Inspector Maigret সিরিজ। ১০-১২ দিনে এক একটা বই লিখতেন, কোনোটাই শ` দেড়েক পাতার বেশী নয়, প্রলিফিক লেখক ছিলেন। তবে, হোমস বা পোয়ারো র মত বুদ্ধির কারসাজি আশা করলে ভুল হবে। লেখাগুলো সেরকম নয়, গোয়েন্দা গল্পের জটিলতা কম, যেটা আছে সেটা হল প্যারিস কিংবা ফ্রান্সের ছোট শহর, অথবা ইউরোপের অন্য শহর (নিউ ইয়র্কও আছে মনে হয়), রাস্তা-ঘাট, বার-রেস্তোঁরা, জল-হাওয়া আর মানুষজন নিয়ে। খুন-খারাপি আর শঠতা-রিরংসা এসবের মধ্যেই ছড়িয়ে ছিটিয়েই থাকে !
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮364457
  • বোধিদা ছায়ার সঙ্গে যুদ্ধ কচ্ছে, তবে ঐ আর কি করবে নাই বা ক্যানো ?
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৫364455
  • Alcy র শেষ দুটো পোস্টকে বড় হাতের ক।
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৩364453
  • এবং এও জানি যে সব পড়ে ফেলা সম্ভব নয়, সবার নিজের নিজের বাক্স আছে - কারো লাল, কারো হলদে ইত্যাদি।
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৩364454
  • আর লিখবে নাই বা কেন?

    আর সময় ই পাচ্ছে কোথা থেকে ? আর পাবে নাই বা কেন? ঃ))

    বোধি দা ইউনিটেক এ আছো তো।আসছি।
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১২364452
  • মানে কেউ তো কয় নাই যে শীর্ষেন্দু/আনন্দমেলা না পড়ল তুমি আনস্মার্ট। বরং চিনুয়া আচেবে পড়ার সুযোগ না পাওয়া বা মার্কেজ ছাড়া স্প্যানিশ সাহিত্য না পড়ায় আমার বরং ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়!
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১০364451
  • আচ্ছা অরি।

    থ্যাঙ্কু ঃ)
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৯364450
  • যাক বোধি দা স্বীকার করে নিয়েছে। এ যাত্রায় শীর্ষেন্দুর একটা হিল্লে হয়ে গেল।ঃ)))
  • d | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৮364448
  • বিকল্প জানতে চাওয়ায় একরাশ রূপকথা এনে হাজির করল। আরে ক্লাস ফাইভ সিক্সে দক্ষিণারঞ্জন মোট্টে ভাল্লাগে না। ভোম্বোল সর্দার দাও, বাংলার ডাকাত দাও। তারপর? পান্ডব গোয়েন্ডা। বেশ তারপর?
  • cb | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৮364449
  • হনুদা ঐ এত বড় বড় লেখা লিখছেই বা কেন, আর লিখবে নাই বা ক্যানো র মধ্যে ঘুরপাক খাচ্ছে :)
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৭364447
  • "ইওর কোর্ট" বল্লে ভুল নয়, কিন্তু ইওর কথাটা না থাকলে...
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৬364446
  • প্রশ্ন হল আনন্দমেলাবিহীন তাক অসম্ভব এই দাবীটা কে করেছে? আপত্তিটা তাক আনন্দমেলা/শীর্ষেন্দুহীন রাখতেই হবে, নইলে তুমি মেইনস্ট্রীমের হেজিমনি ইত্যাদির ধারকবাহক - এই সার্মনে।
  • d | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৪364444
  • এ তো আচ্ছা ক্যাঁচাকলে পড়া গেল!!! নিজেই লোককে প্যাঁক দিচ্ছে -- আবার উল্টে বলছে ওকে প্যাঁক দেওয়া হচ্ছে!! কেউ একে একটা কচুবন দাও না মনের সুখে ঠ্যাঙাক।
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৪364445
  • ইয়ে মানে আমি বাংলা মিডিয়াম।

    কিন্তু মাঝে মাঝে ইংরেজী বলতে ইচ্ছা হয় তো।ঃ))

    " দ্য বল ইজ ইন ইয়র কোর্ট" টা কি ভুল ইংরেজী? আমি জানি না কিন্তু ভুল করলে অবশ্যই শিখতে চাই।গুরুর যে কোন লোকের থেকে আমার শিখতে অসুবিধে নেই এক্সসেপ্ট সিকি।

    না দেজ নয়।তবে সেদিন
    দেজ র দোকানের মধ্যে ঘুরতে ঘুরতেই পেলাম। মন্ডল না কী যেন প্রকাশন। দেখে বলছি।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮364443
  • একটা আনন্দমেলা বিহীন তাক দিলাম, তাতেই লোকের ইসে বেরিয়ে গেল। তালিকা একটা না, আরো দেওয়া হবেঃ-)

    ব্রতীন - একেবারেই না, শীর্ষেন্দু অলরেডি এস্টাব্লিশড লেখক, তাঁর এসব চুলকোনি তে এসে যায় না। কিন্তু বড় দের না চুলকো লে নতুন লেখা হবে কি করে/পড়াই বা হবে কি করে, এটুকুই বলেছি।

    অরিজিত,
    আমি ঊনবিংশ শতাব্দীর লেখা পড়তে বলছিনা, সেই রিগ্রেসিভ জিনিসে ফিরতেও বলছি না, আমি শুধু বলছি, আনন্দমেলা বিহীন একটা তাক সম্ভব। আরো এরকম তাক পাবে। এবং এটাও বলছি, তুমি যে সময়্টায় আনন্দমেলা পড়ছ, সে সময়্টায় রবিন হুড বা রাজসেখর বসু থেকে সোভিয়েটের ছোটো দের গল্প তে ট্রানজিশন এর দোলাচলে তুমি মাঝে কনটেম্পোরারি অপশন হিসেবে শীর্ষেন্দু পড়ছো। [কাল্পনিক সিচুয়েশন] এখন প্রশ্নটা হল তুমি শুধুই কনটেম্পোরারি হিসেবে পড়ছো না চিন্তাহীন লাইট রিডিং এর মস্তি পাওয়ার জন্য পড়ছো। এতে ঊনবিংশ শতকের মত, বড় হয়ে গোপাল হও নাই, ডিসআয়্ডভান্টেজড সোশাল গ্রুপ এর লোকেদের, যে রাজন্কন্যে আর রাজপুত্র দের অসুবিধে করেছে, তাদের ভয়ানক শাস্তি নেই, ভয়ানক মৃত্যু নেই, কারণ কনশাসলি ভায়োলেন্স কমে্ছে সেটা ভালো দিক কিন্তু ইন্দ্র র সাহসিকতাও মিসিং। দুপুর বেলায় শুয়ে পড়া যায়, একবার রোদ একবার ছায়া ম্যাক্স। তুমি কি শুধুই কনটেম্পোরারি তোমার ভাষায় লেখা গল্প বলে পড়ছো, তা হয় তো না, সেফ রিডিং প্রোমোট করা হচ্ছে বলে পড়ছো, যে সব জগতে মুসলমান নাই, সাঁওতাল নাই, শুধুই তোমার মত (এবং আমার মত) পেন্টুঅ পড়া চুঅ আঁচড়ানো মধ্য নিম্নবিত্ত আপার কাস্ট বাচ্চা আছে, যার জন্য কলকেতে অ্যাসপিরেশন অপেক্ষা করছে। আর কি আছে? বনেদি বাড়ি আছে, বড় পরিবার আছে, অথচ সেটা হয়তো তোমার কনটেম্পোরারির দাবী মানে না, তুমি বনেদী বাড়ির লোক হলেও তো থাকো, কলোনির পাশের একমাত্র ছোটো পাকা বাড়িটিতে (কাল্পনিক), তোমার কাছে বাচ্চার দুনিয়া আবিষ্কারের মজা আছে, কিন্তু তোমার রিয়েলিটিতে উনিট ফ্যামিলি শহরের আশে পাশে যা ঘটছে, সে গুলো কতটা আছে, একটা আইডিলিক সময়ের দাগহীন সমাজ ও পারিবারিক ভ্যালুর কথা বলা হচ্ছে, কতদিন পোশাবে। তুমি আমার আত্মীয়সম ঘনিষ্ঠ বন্ধু বলে এই ভাবে তুমি করে বললাম। তোমার ফাঁসি ইত্যাদি বোকা বোকার কোন সম্ভাবনা নেই, তোমার পাঠাভ্যাস তোমার ব্যাপার, ইসু টা হল, যে জগত যোগাড় করা হচ্ছে, টিন এজ ক্যাটিগোরির একটা কালচারাল প্রোডাক্ট তৈরীর জন্য, তাতে কনটেম্পোরারিটি র দাবী চারটি বিদেশী বই থেকে ঝাড়া ধাঁধায় শেষ। উল্টে হেজেমোনিক কন্ডিশন এর জন্য (যেটা শীর্ষেন্দুর ব্যক্তিগত কোন ব্যাপার না) তুমি অন্য রিয়েলিটি যে থাকতে পারে সেটাকে অস্বীকার করতে শিখছো, কারণ কলকেতে ভালো স্কুলের সকলেই শীর্ষেন্দু ও আনন্দমেলা পড়ছে। আমি এটাকে বাঙালীর ছেলের রিডিং হ্যাবিট হিসেবে বলে জেনেরাল মান্যতা দিতে রাজি নই। এটা একটা কালচারাল প্রোডাকশন, যেটা একটা সময়ের একটা এন্টারপ্রাইজের সঙ্গে জড়িত, কিন্তু তার পরিধি সীমিত। তুমি কি কচুপোড়া জানো, বাংলাদেশের বাংআলীর ছেলে তখন ৭০স ৮০স এ কি পড়ছে? ভারতবর্ষের বাচ্চারা কি পড়ছে?
    আমরা কি জানি বাল? জগতটা র সীমা কে টানছে, আমরা এখন টানছি, এটা নীরেন চক্রবর্তী রা এমন টেনে দিলেন, এবং একটা ডিসকানেক্ট এমন হল, লোকে টিন এজ কালচারাল প্রোডাক্ট প্যাকেজিং এর সঙ্গে এমন অভ্যস্ত হল, এখন হ্যা প ইত্যাদি ফ্র্যানচাইজি প্রোডাক্ট (যদিও মান অনেক ভালো) এর ম্যাস কনজাম্পশন করছে, এটা অয়্স্পিরেশনাল হতে পারে, এর সঙ্গে স্থানীয় কন্টেম্পোরারিটির সম্পর্ক কম। হ্যাং গ্লোবালাইজেশন কে স্বীকার করতে বাধা নেই, কিন্তু সেটা ডিসকানেক্ট বাড়িয়েছে না কমিয়েছে তুমি বলো।

    আমাকে নন মেন স্ট্রীম পড়ার জন্য, বিদেশী কিছুটা অবস্কিওর বই পড়ার জন্য যতই প্যাঁক দাও, এটা অস্বীকার করতে পারবে না, লিনাক্স কপি লেফ্ট ইত্যাদি করার পরে, মেনস্ট্রীম টিন এজ কালচারাল ফ্র্যানচাইজি কে অকারণে ডিফেন্ড কোরো না। নাদিন গর্ডিমার এর একটা কথা আছে, নিজের সবচেয়ে যা প্রিয়ো তাকেও মাঝে মাঝে চ্যালেঞ্জ করতে বা অস্বীকার করতে হতে পারে, মহিলা সাদা, মহিলা ন্যাশনালিস্ট বাম্পন্থী দের সঙ্গে তর্কে হেরে, সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টির সেই টেন্ডেন্সি টায় থাকছেন, যারা এ এন সি র সঙ্গে বেশি ঘনিষ্ঠ, উত্তাল ১৯৪৮ সেগ্রেগেশন অ্যাক্ট এসছে, ট্যাম্বো/সিসুলু এগজাইলে, ম্যান্ডেলা তখনো ওকালতি করে যতটুকু পারছেন ওভারগ্রাউন্ড কাজ করচেন, তার মধ্যে গর্ডিমার কি করছেন, একটা প্রিভিলেজ্ড সাদা কমিউনিটির মধ্যে কালোদের স্বাধীনতার কথা বলছেন, নিজের প্রিয়ো সমস্ত কিছু কে খানিকটা রিজেকশন এর মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, একটা দূরত্ত্ব বাড়ছে। ইত্যাদি। তো আপার কাস্ট ন্যাশনালিজম বাড় বাড়ন্তে পাঠাভ্যাস এর পসন্দের ব্যাপার শুধু না, তুমি একটা চিন্তা হীন প্রোডাক্টএর স্মৃতি কে কম্ব্যাট করবে না, যদি করো তুমি ও শালা কেশি ঃ-))))) মানে মজা করে বাল।
  • bhagidaar | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫২364442
  • আমার গোগোল শুধু জঙ্গলমহলে গোগোল ছাড়া আর কোনোটা ভাল্লাগেনি!
  • bhagidaar | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫১364441
  • ইয়েস দমুদির বাড়িতে হানা দেয় মাঝে মাঝেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত