এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৪৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ জুলাই ২০১২ ০১:৫২552807
  • লক্ষ্য রাখতে হবে ঘুমের মধ্যে কোনো দাঁত কিড়িমিড়ি শোনা যাচ্ছে কিনা
  • d | ২১ জুলাই ২০১২ ০১:৫৩552809
  • হিসি চটানো হয়নি।।। চাটাতে বলা হয়েছিল,,,, মেয়েটি কান্নাকাতি করায় চাতানো হয়নি, আমি যতদুর জেনেছি।
  • riddhi | ২১ জুলাই ২০১২ ০১:৫৩552808
  • ট্রেনিং নিয়ে ঈশানের পোস্ট টাই আমি বারবার বলে আসছি। ঃ(
    মধু!! এ তো সোভিয়েত কে হরাতে তালিবান ডেকে আনা। কির্মির বদলে মাছি!
  • Abhyu | ২১ জুলাই ২০১২ ০১:৫৫552810
  • আরে মধু বা হলুদ না, আমি তো জানতাম নারকেল তেল। এক ব্যাটা অ্যালোপ্যাথ ডাক্তার বলেছিল।
  • pi | ২১ জুলাই ২০১২ ০১:৫৭552811
  • তবে টইটা পড়ে মজা লাগছে এক্সট্রীম এক্সট্রীম উদাঃ আনলে তক্কে জিততে সুবিধে হয়। কোথায় আবার দেখলাম চাণক্যকেও ডাইনি হত্যার সমর্থক বানিয়ে দেওয়া হয়েছে ! ঃ)
    খাওয়ানো হয়েছে না হয়নি, সেটাই যেখানে ক্লিয়ার নয় (, আগে সেটা ক্লিয়ার করে তারপর আমাদের নিদানগুলি হাঁকলে ভাল হত বলে আমার অন্তত মনে হয়।

    মামু, সন্দেহ আছে তো বটেই। পিছনের পাতাগুলো পড়ে দেখো। নানা ভার্শন এসেছে।
  • pi | ২১ জুলাই ২০১২ ০১:৫৮552813
  • অভ্যু যেটা বল্লো,যে ধরণের টোটকা নিয়ে এখন আলোচনা হচ্ছে, তার অনেক কিছুই অ্যালোপ্যাথ ডাক্তাররা দিয়ে থাকেন।
  • | ২১ জুলাই ২০১২ ০১:৫৮552812
  • বিছানায় মশারির মধ্যে মাছি! একি আফ্রিকার জঙ্গলে খাটিয়ায় শুয়ে থাকবে নাকি?
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০২:০১552817
  • বাচ্চাটি বলেছে খাওয়ানো হয়েছে। উমাদেবীও বলেছেন হয়েছে। (এই সুতো পড়ে যা বুঝলাম)।

    এরা কি দুজনেই মিথ্যা বলেছে/ন?
  • আড্ডি | ২১ জুলাই ২০১২ ০২:০১552815
  • ওহ চাটান হয় নি স্রেফ চাটতে বলা হয়েছিল? ভারি অন্যায় হল তো তাহলে। মেয়েটাও তেএঁটে যা হোক, কান্নাকাটি অবধি করেছে! কী আস্পদ্দা!

    র‍্যাগিং-এ ছাদ থেকে লাফাতে বললে দোষ নেই যতক্ষণ না লাফ দিচ্ছে, এই তো? বেশ বেশ। তাছাড়া সবে যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদেরই বা কি এমন শিক্ষাদীক্ষা। ছাদ থেকে লাফাতে বললে যে দোষ হয় সেই ট্রেনিং পেলো কই। পরের বার শাস্তি দোবো, এইবার মাফ করে দি।

    মানবিকতা এটসেট্রা নিয়ে কতো কী শেখার আছে মাইরি!
  • | ২১ জুলাই ২০১২ ০২:০১552814
  • যারা উমা পোদ্দার কে সমর্থন করছেন, তারা আবার নিজেদের অজান্তেই সম্ভবতঃ হিসি খাওয়ানোর লোকাচারটির মধ্যে সামান্য অজ্ঞতা ছাড়া কিছু দোষবহ দেখতে পাচ্ছেন নাঃ))
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:০৫552818
  • আরেকজন ছাত্রী বলেছে, উনি চাটতে বলেছিলেন, মেয়েটি জানায় করবে না। তখন উনি চলে যান।
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:০৬552819
  • "মেয়েটির কথায় ঘটনাটা এরম,
    ছাত্রীটি প্রায়শই এ কাজটা করে ফ্যালে। যখনকার ঘটনা তখন বৃষ্টি হচ্ছিল শান্তিনিকেতনে। এবারে প্রতিদিন ভিজে বিছানার কাপড় কেচে তা শুকোতে দিতে হচ্ছিল ওদের ঘরের মধ্যেই। বাইরে দেওয়া যাচ্ছিল না। বাকী ছাত্রীরা দুর্গন্ধের অভিযোগ করছিল ওনার কাছে। তখন উনি মেয়েটির মা কে ফোন করেন।

    উমাঃ আমি একটা টোটকা জানি। সেটা ওকে কি করাবো? এই তো হাল! তাতে যদি থামে।
    মাঃ উমাদি আপনি যেমন ভাল বুঝবেন তেমনই করুন। মেয়েকে তো আপনার কাছে দিয়েই এসেছি। আপনিই এখন।।।

    পরের ঘটনা উমা পোদ্দার মেয়েটিকে কাজটা করতে বলেন। মেয়েটি বলে সে এই কাজ করবে না। উমা পোদ্দার ওকে স্বল্প বকে চলে যান। মেয়েটি চলে যায় স্কুলে। বিকেলে বা সন্ধ্যায় মেয়েটির মা উমা পোদ্দারকে ফোন করেন।

    মাঃ আপনি কি ওটা করিয়েছিলেন?
    উমাঃ হ্যাঁ।
    মাঃ ও কি করেছে?
    উমাঃ হ্যাঁ।

    তখন সাংবাদিকরা হাজির মেয়েটির বাড়িতে। তারা স্পীকার ফোনে শোনে কথাটা। উমা পোদ্দারের কথায় উনি একটাই ভুল বলেছেন যে মেয়েটি ওটা করেছে। মেয়েটি ওটা করেছে কি না তা তিনি জানতেন না। "

    .. শুদ্ধদার এই পোস্টটা পড়ে মনে হয়েছে, অন্য ভার্শনও আছে।
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০২:১২552820
  • পড়লাম।

    ঘটনায় জড়িত দুজন। একজন বাচ্চা মেয়েটি। সে বলেছে তাকে হিসি খাওয়ানো হয়েছে।
    দ্বিতীয়জন উমা পোদ্দার। তিনি বাচ্চার বাপ-মাকে ফোনে বলেছেন খাওয়ানো হয়েছে।

    আর তৃতীয় একজন প্রাক্তন ছাত্রী, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তিনি বলছেন এমন হয়নি। তিনি জানিয়েছেন "আসল" ঘটনাটা কি।

    প্রথম দুটো ভার্সান মেনে না নেবার তো কোনো কারণ পাচ্ছি না। উমা পোদ্দার ঠেলায় পড়ে ভার্সান বদলাচ্ছেন -- এমনও মনে হচ্ছে। এটাও মনে হচ্ছে, যে প্রাক্তন ছাত্রীটি ঘটনাটাকে লঘু করে দেখানোর জন্য বয়ান সাজাচ্ছেন।
  • | ২১ জুলাই ২০১২ ০২:১৭552822
  • হিসি খাইয়েছেন, খাওয়াতে পারেন নি,চেষ্টা করেছিলেন- সব্গুলো ই একটা অত্যন্ত অন্যায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে।
    উমা পোদ্দার অন্যায় করেছেন - এইটা নিঃশর্তভাবে স্বীকার করতেই অসুবিধা হচ্ছে!!!
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:১৭552821
  • আরো একটা পোস্ট।

    Name: kb

    IP Address : 213.110.246.22 (*) Date:11 Jul 2012 -- 12:04 PM

    আমার বন বিশ্বভারতীর পাঠভবন এর ছাত্রী ছিল। তাকে জিজ্ঞেস করলাম।

    তার পাঠভবনে থাকাকালীন অনেকেই বিছানায় হিসি করত এবং তার মধ্যে ওই মেয়েটির থেকে বয়সে বড় মেয়েরাও ছিল। তখন উনি (উমা পোদ্দার ) এরকম কিছু করেন নি।

    কী জানি। আমার মনে হয়না, আমরা মিডিয়ার মুখের ঝাল খেয়ে সব জেনে ফেলেছি, একথা জোর দিয়ে বলার মত জায়গায় আছি।

    তদন্ত হোক। খাইয়ে থাকলে অন্য ছাত্রীরাও নিশ্চয় সাক্ষ্য দিতে পারবে।
  • Abhyu | ২১ জুলাই ২০১২ ০২:১৯552823
  • তবে নারকেল তেল/হলুদ/মধু মাখানোর টোটকার কথা বললেও সাধারণভাবে কোনো সুস্থ মস্তিষ্কের লোক হিসি চাটানোর কথা বলবে না বলেই আমার বিশ্বাস। আর অ্যালোপ্যাথ ডাক্তারদের গুণের কথা বলে শেষ করা যায় না। এই খোদ আমেরিকাতে বসে এক ব্যাটা ডাক্তার নাকি এক্সরে প্লেট দেখে একজনকে বলেছিল ওর নাকি একটা নতুন হাড় গজাচ্ছে। সে তারপর আর কথা না বাড়িয়ে অন্য ডাক্তারের কাছে যায়। আর ঐ জন্যে আমি হোমিওপ্যাথি পছন্দ করি, কিন্তু সে অন্য গপ্পো। :)
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০২:২০552825
  • বেশ তো। উমা পোদ্দার আগে হিসি খাওয়াতেন না। এখন ধরেছেন। মেনে নিলাম। :)

    তবে এটাও বুইতে পারছি, প্রচুর লোকাল সেন্টিমেন্ট আছে মহিলার পক্ষে। সে থাকতেই পারে। ও তো পাড়ার দাদাদেরও থাকে। রাত বিরেতে ডাক্তার ডেকে আনা -- এসব অনেক কিছুই করে পাড়ার দাদারা।

    তা বলে খারাপ কাজ করলে এ কথা বলা যায় নাকি, উনি তো এমনিতে খুব ভালো, তাই এটা করতেই পারেন না?
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:২০552824
  • তদন্ত হওয়া দরকার। বাদী, বিবাদী, আশেপাশে জড়িত সবার বয়ান শুনে যদি প্রমাণিত হয়, উনি জোর করে খাইয়েছিলেন, ওঁর কিছু শাস্তি প্রাপ্য। মা খাওয়াতে বলেছিলেন কিনা, সে তদন্তও হোক। সেটাও প্রমাণিত হলে, মা র ও শাস্তি হোক।
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:২২552826
  • সব কিছু না জেনে কোন কিছুই নিঃশর্ত ভাবে স্বীকার করতে অবশ্যই অসুবিধা হয়।
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:২৩552828
  • মামু, পয়েন্টটা মিস করেছ। আগে করতেন না, এখন ধরেছেন না। মা র কথায় করেছেন, এখানে এরকম একটা ভার্শন চলছে।
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০২:২৬552829
  • না। আমি মায়ের শাস্তির দাবী উঠলে তার বিরুদ্ধে। মা যা খুশি দাবী করে থাকতে পারেন। কিন্তু মায়ের উইশ ফুলফিলমেন্ট হস্টেলের ওয়ার্ডেনের কাজ নয়। ওয়ার্ডেনের কাজের নিজস্ব গন্ডী আছে, তিনি অপরাধ করলে সে দায়িত্ত্ব তাঁর। "মা বলেছিলেন" ইত্যাদি অজুহাত এখানে দেওয়া যায়না।

    আর "জোর" করে খাওয়ানোটাও পয়েন্ট নয়। জোর করুন বা না করুন, খাওয়ানোটাই অন্যায়। যারা বললেই হিসি খেয়ে নেবে এমন দুধের শিশুদের খাওয়ানো আরও বেশি অন্যায়।
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:২৭552830
  • আর আদৌ যদি খাওয়ানো না ই হয়ে থাকে !!
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০২:২৮552831
  • যদি কিছুই না হয়ে থাকে, তবে কারোরই কিছু হওয়া উচিত নয়। এ আর বলার কি আছে?
  • riddhi | ২১ জুলাই ২০১২ ০২:৩০552833
  • এগুলো তো সব ভার্শান। আমারো একটা আছে।
    তবে শুদ্ধ্হ বাবুর ভার্শন টা সবচে মজাদার। বেস্ট।
    'স্বল্প বকে চলে যান'। একটা হোস্টেল ওয়ার্দেন বাচ্ছকে একটা কাজ (কারেক্টিভ মেসার) করতে বল্ল, না করলে মৃদু অসন্তুত্ষ প্রকাশ করে চলে গেল।
    এই চিত্রনাট্য টা কে লিখেছে? রবীন্দ্রনাথ নিজে?
    'বাছা, তুমি তাহলে শান্ত হইয়া বাসিয়া প্রস্রাব চাটিয়ো, লক্ষ্মীটি, কেমন? আমি কিছু জুইফুলের মালা গাথিয়া আসি, নিরাশ করিও না, সোনা মানিক আমার'

    সুপ্রীম কোর্টের জজো এই ভার্শ্ন টা ঠিক বললে মানব না।
    আমার কেন এরককম টিচার পেলাম না, আমাদের পরম মমতা ময়ী সুলেখা দিও এতখানি ছিলেন না। মাদার তেরেসাও হয়্তো না।
  • Abhyu | ২১ জুলাই ২০১২ ০২:৩০552832
  • উনি হিসি চাটানোর পরিকল্পনা করেছিলেন, এটা কি মানা যায় (কপালদোষে সেটা না হয় হয়ে ওঠে নি)? তো, মেয়েটির মায়ের সম্মতিক্রমে এই পরিকল্পনা নিলেও সেটাও তো অন্যায়, এটা কি নিঃশর্তে স্বীকার করা যায়?

    (মা এটা করতে বললে মায়েরও শাস্তি প্রাপ্য।)
  • riddhi | ২১ জুলাই ২০১২ ০২:৩৬552834
  • কেউ যেহেতু কিছু জানে না তাই স্পেকুলেশান ই চলবে। কিন্তু মিথ্যে ভার্শান বানালে আমি রিয়াল্সিটিক বানাব। আমি শুদ্ধ বাবুকে বলছি না, উনি তো শুনেছেন আর্কেজনের থেকে। কিন্তু ঐ 'স্বল্প বকে চলে যান' এ জালির স্ট্যাম্প মারা আছে।
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:৩৮552835
  • আমার নানা ভার্শন পড়ে মনে হয়েছে অসঙ্গতি আছে। ঐ শুদ্ধদা উল্লিখিত ছাত্রীই নয়, বিশ্বভারতীর আরো অনেক ছাত্রীই বলেছেন, এর পিছনে অন্য কোন চক্রান্ত আছে,ওঁকে ফাঁসানো হচ্ছে। এবার সেগুলো ও সাজানো, শেখানো হতে পারে। কিন্তু আমার মনে হয়েছে এইগুলো পড়েই একটা কোন সিদ্ধান্তে এসে যাবার মত জায়গাতে আমরা নেই। ঠিকঠাক তদন্ত দরকার। হতেই পারে, তাতে বেরোলো উনি জোর করে খাইয়েছিলেন। হলে তার তদন্ত হোক।

    মা বাবার উইশ থাকলে তা নিয়ে শাস্তি দেওয়া না হোক, মা বাবা যখন নিজেরাই এই কাজ করে থাকেন, তখন সেই নিয়ে কী করা উচিত, তাঁদের শাস্তি পাওয়া উচিত কিনা জানার ইচ্ছা রইলো।
  • pi | ২১ জুলাই ২০১২ ০২:৪০552836
  • স্পেকুলেশনের কী দরকার। তদন্ত হলেই তো অসঙ্গতি, মিথ্যে থাকলে তা ধরা পড়ে যাবে।
  • riddhi | ২১ জুলাই ২০১২ ০২:৪৬552837
  • না, এখন এই মুহুর্তে গুরুতে স্পেকুস্লেশনের কথা বলছি।
    আর 'তদন্ত হলেই মিথ্যে ধরা পড়ে যবে?' এটা ব্যোম্কেশ বক্সী ও জোর দিয়ে আজ অবদি বলতে পারেনি।
  • Abhyu | ২১ জুলাই ২০১২ ০২:৪৮552839
  • কিন্তু তদন্তে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে হিসি চাটানো সংক্রান্ত কিছু একটা হয়েছিল ততক্ষণ কেউ অন্যায় করেছে এটা বলা যাবে না, তাই তো? (এখানে কেউ তদন্তের বিরোধী সেটাও মনে হয় না।) মেয়েটির মা কিংবা মনমোহন সিং অন্যায় করে থাকলেও থাকতে পারেন, কিন্তু উমাদেবী অন্যায় করেছেন বলা ঠিক না, রাইট?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন