এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৯ মার্চ ২০১৬ ১০:২৪338010
  • হাতির শিং | ২৯ মার্চ ২০১৬ ১০:২০338009
  • হায় হায়, কী দুরবস্থা! দেবো মেটা-কে বলে?
  • পুপে | ২৯ মার্চ ২০১৬ ১০:০৫338008
  • আর ইয়ে ঐ ইঁদুরের ল্যাজ বানানোর রেসিপিটা দিও তো। :P
  • হাতির শিং | ২৯ মার্চ ২০১৬ ১০:০৪338007
  • আঃ, তোমরা সিরুসেরি এফেক্টটা বাদ দিচ্ছ। বল্লুম যে - ওটা একটা জেলখানা।
  • পুপে | ২৯ মার্চ ২০১৬ ১০:০৩338006
  • দ-দি, ঃ))))))))

    তবে সিরুসেরি ক্যাম্পাসটা তো দেখতে বেশ ভালই, বেশ একটা ভিলেন স্পেসশিপ স্পেসশিপ ভাব। :P
  • d | ২৯ মার্চ ২০১৬ ০৯:৫৯338005
  • অজ্জিত বড় ঘ্যানঘ্যান করে। পিটিয়ে এই হাতির শিংকে ঈঁদুরের ল্যাজ বানিয়ে দিতে হয়।
    ভারী তো চারদিন তায় ঘটি ঘটি কেঁদে ভাসাচ্ছে। আম্মো অমন গ্যাঞ্জামওয়ালা জায়গায় থাকতে পারি না, কোনও জন্মেও থাকি নি। তাই বলে ব্যাঙালোর গিয়ে মসের পর মাস হাইওয়ের ওপরে আইবিস বা কী'স হোটেলে থাকতে অমন কেঁদেছি নাকি।
  • হাতির শিং | ২৯ মার্চ ২০১৬ ০৯:৪৯338004
  • আসলে আমাদের বাড়িটা বাসরাস্তা থেকে অনেক দূর। ফলে ভিড়ভাট্টা গ্যাঞ্জাম পোঁ পোঁ কিছুই নাই। তায় ছোটবেলায় আশেপাশে ছিলো আর দুইখান বাড়ি, খানকয়েক পুকুর আর শেয়ালওয়ালা বাঁশবাগান। অন্য লোকজন এসে থাকতে পারতো না। সেই একবার দিদিমণির রাতে কী ভয় - দেওয়ালে একটা খাঁড়া ঝুলতো, সেইটা রাতে অন্ধকারের মধ্যে টুং টাং করেছে...আর এই অভ্যেসের কারণে আমি এখনো অন্য কোন গ্যাঞ্জামওয়ালা জায়গায় গিয়ে থাকতে পারিনা। কয়েক বছর আগে অবধি আমার বউ ঘ্যানঘ্যান করতো যে বারাসাতে আমি গিয়ে থাকিনা (তার অবিশ্যি দুটো কারণ, একটা গ্যাঞ্জাম, আরেকটা...যাউগ্গা) - তো ইদানিং সে নিজেও গিয়ে থাকতে পারে না। তাও তো এখন আশেপাশে অত বাড়ি, শেয়াল নেই (কুকুর আছে), মাসে একবার লোকনাথের চিৎকারে কানে তালা লাগে...

    এই যেমন চটকপুর দিব্য লাগলো, তবে শেষমেষ ল্যাদ খেতেও ল্যাদ লাগতে পারে। আর অবশ্যই রোজ রোজ ওই ভয়ানক রাস্তায় ঘন্টাখানেক কী আরো বেশি হেঁটে সোনাদা যেতে আসতে ফেটে যাবে (আবার হয়তো অভ্যেসও হয়ে যেতে পারে) - কিন্তু সেও দাজ্জিলিংএর গ্যাঞ্জামের চেয়ে ভালো - ওই ভিড়/গ্যাঞ্জাম এই এত বছরেও অভ্যেস হয়নি।

    আর ওই যে বল্লাম - সিরুসেরি একটা সফি জেলখানা। আমার ওই ক্যাম্পাসটা দেখলেই কেমন সাইফাই সিনিমায় যে হাইফাই জেল দেখায়, সেরকম মনে হয়।
  • lcm | ২৯ মার্চ ২০১৬ ০৯:৪৮338003
  • দ-র কোশ্চেন আমারও
  • d | ২৯ মার্চ ২০১৬ ০৯:৪৬338002
  • হুঁ সিকির হাতে প্রচুউউর সময়।
    ক্কিন্তু সঙ্গীতা বন্দ্যো বলেছেনটা কী? সেটা কোথায় পাওয়া যাবে?
  • pi | ২৯ মার্চ ২০১৬ ০৯:৪৩338001
  • কালিকট।

    শেইলা রশিদের পোস্ট।

    'While the friends in HCU have been released, 15 of the arrested students in Calicut are still in jail and 2 are in hospital. We should ask for their release just as strongly as anyone else's. Yesterday, with the JNUSU delegation to NHRC, we raised this issue, as these students had been very brutally beaten up. While the SIO activists in Calicut were shouting slogans to the effect of "Hindutva down down", the FIR recorded it as "Hindustan down down"!!! Since when is Hindutva equal to Hindustan?? Only to ensure jail time for these students, the Kerala police has acted in connivance with the RSS. The exams of the students are coming up and they are in jail for no reason. They had applied for bail yesterday, but their bail application was not heard because the public prosecutor was on leave! We think that this is a deliberate attempt to keep them in jail for a few days. Friends and comrades, when we march on the 30th to Rashtrapati Bhawan, let's remember to raise the demand for the release of these students as well.'
  • Arpan | ২৯ মার্চ ২০১৬ ০৯:১০337999
  • সিকির হাতে কত্ত সময়। ঃ(
  • হুঃ | ২৯ মার্চ ২০১৬ ০৯:০৬337998
  • নয়ডায় মাঠে যাবো না, আপিস যাবো আজ, অনেএকদিন পর।
  • sosen | ২৯ মার্চ ২০১৬ ০৯:০৫337997
  • সিকি এরকম পাড়ায় পাড়ায় ঘুরে অভিমান করে বেড়াচ্ছে কেন? কখনো যমনাকি তট পর, কখনো নয়ডাকি মাঠ পর
  • anag | ২৯ মার্চ ২০১৬ ০৯:০৪337996
  • সদা কি ট্রান্সফার নিচ্ছে পালো অল্টোতে? রেকি করতে গেছে?
  • Abhyu | ২৯ মার্চ ২০১৬ ০৯:০৩337995
  • আমি প্রথম ৯১১ কল করেছিলাম ভুল করে। তখন ২০০১ সাল, ডিরেক্ট লাইন। ৯১-৩৩ করতে গিয়ে ৯১১ করে ফেলেছিলাম। তারপরে কেটে দিয়েছি ওমা ওরাই আবার কল ব্যাক করে বলে কোই প্রবলেম? বলতে হল না বাবা ভুল করে।

    তার পরের কল ইন্টেনশ্যানাল। হাতে ছুরি চালিয়ে। (তখনো স্টুডেন্ট।) অ্যামবুলেন্স এলো। ফার্স্ট এড দিয়ে বলে হাসপাতালে যাও। আমি বললাম অ্যামবুলেন্সে চড়ে যাবো। ওরা বলে কিন্তু পাঁচশ টাকা লাগবে। আমি বললাম কেন? আমার বুঝি ইন্সিওরেন্স নেই? ওরা বলে না তবু তোমার যা অবস্থা তাতে তুমি দিব্যি একা একা বা বন্ধুর সাথে হাসপাতালে যেতে পারবে। এমতাবস্থায় অ্যাম্বুলেন্স নিলে পাঁচশ। আমি বললাম আচ্ছা এখন পর্যন্ত যা যা করেছ তার জন্যে কত পড়বে? ওরা বলে কিছু না সব ফ্রি। আমি বললাম বাবা এবার এসো তাহলে।
  • এই দেখুন না | ২৯ মার্চ ২০১৬ ০৯:০১337994
  • আমিও আজ নয়ডায় যাবো। কেউ আমার খোঁজ নিয়েছে? ক্ষেউ না।
  • Bhagidaar | ২৯ মার্চ ২০১৬ ০৮:৫৫337993
  • আমি জীবনে একবার ৯১১ কল করেছি, তাও নিজের জন্যে নয়। তখন আমরা একটা আরশোলা অধ্যুষিত বাড়িতে চারজনে থাকতাম। একদিন ঘুমোচ্ছি, রাত্তির দুটো ফুটো নাগাদ দরজায় ধাক্কাধাক্কি। কি, না আমার রুমমেট একজায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে। তার নাকি কানে আরশোলা ঢুকে গ্যাছে। ছোটোবেলায় কানে জল ঢুকেছে বললে মা যেদিকে জল ঢুকেছে সেদিক করে শুইয়ে রাখতো। তো আমি ব্যাটাকে বললাম তুই ওরম করে কাত হয়ে শুয়ে থাক, আমি ৯১১ কল করছি। অপারেটরকে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করতে করতে অবশ্য আরশোলা বেরিয়ে চলে গেলো। আমরাও যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম।
  • kumu | ২৯ মার্চ ২০১৬ ০৮:৪৪337992
  • এক অভ্যু কুমুদির খোঁজ ন্যায়।
    যদ্যপি কুমুদি শুধু নয়ডায় যায়-
  • Abhyu | ২৯ মার্চ ২০১৬ ০৮:৩৮337991
  • তবে এখানে কখনো শব্দের জন্যে ডাকি নি। একবার অনেক রাতে কেউ দরজা ধাক্কিয়েছিল বলে ডেকেছিলাম।
  • Abhyu | ২৯ মার্চ ২০১৬ ০৮:৩৬337990
  • আরে একবার এক গাদা মস্ত মস্ত আন্ডারগ্র্যাডদের বলেছিলাম যে তোমাদের পার্টির শব্দে আমার অসুবিধে হচ্ছে। তারা হেসেই উড়িয়ে দিল। আমিও পুলিশ ডাকলাম। আধঘন্টায় সব চুপচাপ।
  • aranya | ২৯ মার্চ ২০১৬ ০৮:৩১337989
  • রাস্তায় চেয়ার থাকলে অ্যাকসিডেন্ট ঘটতে পারে তো
  • aranya | ২৯ মার্চ ২০১৬ ০৮:৩০337987
  • পশ্চিম উপকূলে
    চলে এল তাজা ছেলে
    ঝকঝকে ক্যাম্পাস
    দেখে মন বিন্দাস

    - সদার উদ্দেশে
  • S | ২৯ মার্চ ২০১৬ ০৮:৩০337988
  • চেয়ারের জন্য ৯১১?
  • aranya | ২৯ মার্চ ২০১৬ ০৮:২৭337986
  • আমি অভ্যুর পিতিবেশি হতে চাই। পাশে একজন দার্ঢ্য-বান বন্ধু থাগলে মাঝ রাতে শব্দাসুরের আক্রমণ মোকাবিলা করা সহজ হয়
  • Abhyu | ২৯ মার্চ ২০১৬ ০৮:২৪337985
  • আমি অবশ্য মাঝে মাঝেই ৯১১ কল করে থাকি। একবার রাস্তায় চেয়ার পড়ে রয়েছিল বলে কল করেছিলাম। সে কি কনফিউশন। বানান করে সি ফর চার্লি ইত্যাদি বলার পরে ভদ্রমহিলা খুব অবাক হয়ে বললেন চেয়ার? ফ্রিওয়েতে চেয়ার কি করছে? আমি বললাম ম্যাডাম আমিও তো তাই জানতে চাইছি!
  • Abhyu | ২৯ মার্চ ২০১৬ ০৮:২২337984
  • ইয়েস স্যার, করেছি। এ বড় কঠিন ঠাঁই :)
  • Atoz | ২৯ মার্চ ২০১৬ ০৮:১০337983
  • আচ্ছা এই ভাবাবেগ শব্দটা কার কয়েনেজ? কোনো কাগজে প্রথম বেরিয়েছিলো বা বক্তৃতায় প্রথম কেউ বলেছিল? এত শুনি এখন, আগে সেভাবে শুনিনি।
  • | ২৯ মার্চ ২০১৬ ০৮:০৩337981
  • কারিপাতা দিয়ে ডিমের ঝোল! ইক্‌।
  • aranya | ২৯ মার্চ ২০১৬ ০৮:০৩337982
  • 'আমেরিকায় থাকলে রাতে শব্দ করলে আমি ৯১১ কল করি' - সত্যি কখনো করেছ নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত