এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ মার্চ ২০১৬ ১১:২২337770
  • ফ্লিপকার্ট ভালো উপায়। তবে কোলকাতায় আর মুম্বাইতে বেশ কিছু এই ধরনের দোকান দেখেছি - ডিমান্ড আছে বলেই মনে হলো। এছাড়া সেলেব কাস্টোমার ধরতে পারলে তো কথাই নেই। ভালো মার্কেটিঙ্গ হয়ে যায়।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ১১:১৭337769
  • হ্যাঁ যাঁরা অনেকটা ভিতরের দিকে থাকেন বা খুব রিমোট এরিয়ায় তাঁদের তো লেখাপড়ার সুযোগও হয়নি, বাইরের পৃথিবী বা ব্যাবসার সম্বন্ধে অভিজ্ঞতাও থাকেনা। সজন্যই বললাম কোন এন্ত্রেপ্রেনিওর যদি নিজে এগিয়ে এসে এই লিংকটা করিয়ে দিতে পারেন। তবে করতে পারলে কিন্তু সফল হওয়ার চান্স ভালো, কারন এখনো এই রিমোট এরিয়াগুলো থেকে সাপ্লাই চেন প্রায় নেইই বলতে গেলে। যাঁরা বানাচ্ছেন আর যিনি লিংক এর কাজ করছেন, সবারই প্রফিট হওয়ার কথা।
  • pi | ২৬ মার্চ ২০১৬ ১১:০২337768
  • এগুলো অন্য জায়গায় তো হয়।বেশ কিছু ওয়েবসাইটও আছে। এদ্পিকে প্রায় দেখিনি বা খুব কম তাই বললাম। ভিতরের দিকে গ্রামের লোকজনের কাছে এসব সুযোগ খুব কম আসে।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ১০:৫১337767
  • এখন মার্কেটের সাথে লিংক করার সহজতম উপায় ইন্টারনেট। এসব এথনিক জিনিসপত্রর খুব ডিম্যান্ড। এবার কোন এন্ত্রেপ্রেনিউর যদি মাঝখানের লিংকটা করিয়ে দিতে পারেন তো ভালো প্রফিট হবার কথা। নিজেদের ওয়েবসাইটও বানানোর দরকার নেই, অন্তত প্রথম দিকে। ফ্লিপকার্ট বা অ্যামাজনের সাথে যোগাযোগ করতে হবে। আর হ্যাঁ যে মেটিরিয়ালস সেল হবে সেগুলো কোন একটা শহরে নিয়ে আসতে হবে যেখান থেকে ডিস্ট্রিবিউট করা যায়।
  • S | ২৬ মার্চ ২০১৬ ১০:৩২337766
  • মার্কেটের সাথে লিন্ক না করতে পারলে মুশকিল। জানি আপনাদের অনেকেরই অপছন্দের ব্যাপার। কিন্তু যাকগে। ঐসব জিনিস নিয়ে এসে কোলকাতায় বিক্রি করা যায়্না? কোলকাতার দোকান গুলোর সাথে কথা বলা যেতেই পারে।

    আমি শুধু আইডিয়াই দিতে পারি, তাঅর বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। সেটা আগেই স্বীকার করে নিলাম।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ১০:১৯337765
  • pi আমার ছোট শালার স্ত্রী এখন এই ব্যাবসাই করে। কাপড়ের ব্যাগ, গয়না, আরো নানান এথনিক জিনিসপত্রের নাকি খুব ডিম্যান্ড আর অনেক মার্কাপ। মাঝে মাঝে মধুবনীতে যায়, ওখানে কয়েকজনের সাথে এগ্রিমেন্ট আছে, তারা সাপ্লাই দেয়। আর ব্যাঙ্গালোর আর দিল্লিতে সেল করে।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ১০:১৬337764
  • b ঠিক ধরেছেন, মোমো আর থুকপা তো টিবেটান খাবার। ভুল করেছি।
  • pi | ২৬ মার্চ ২০১৬ ১০:১৫337763
  • আচ্ছা।
  • | ২৬ মার্চ ২০১৬ ১০:১৩337762
  • ও আচ্ছা। খাবার ঐভাবে হওয়াতে গেলে ওখানে যারা থাকে তাদের উদ্যোগ নিয়ে করতে হবে।

    তবে কাপড় ইত্যাদি নিয়ে একটা আইডিয়া আছে। দাঁড়াও বাড়ী ফিরে তোমাকে মেল করছি।
  • pi | ২৬ মার্চ ২০১৬ ১০:০৯337761
  • কেন বললাম তো। খুললে ওনাদের অনেকের উপার্জন হবে। এই খাবারগুলো ও আমাদের খাবারের ভিড়ে চাপা পড়ে যাবে না। আর পুরো কার্বি জায়গায় নয়। যেখানে অসমিয়া বাঙ্গালি ও আছেন। পর্যটক ও আসতে পারেন। কিন্তু গ্রামগুলো থেকে খুব দূরে না। নইলে ওনাদের পোষাবে কেন। সেরকম কোথাও। বা নানা মেলাতে এরকম কোন স্টল যাওয়া। মানে আমি নিজেরা ব্যবসা করে প্রফিটের করার কথা বলিনি।

    হাতের কাজ নিয়েও মনে হয়। এনারা বাড়িতে কী সুন্দর সব কাপড় ব্যাগ বোনেন। গয়না বানান। কিন্তু সেগুলো থেকেও কোন আয়ের রাস্তা নেই। তুমুল গরীব লোকজন।
  • b | ২৬ মার্চ ২০১৬ ১০:০৫337760
  • মোমো থুকপা আবার থাই খাবার হবে ক্যানো? ওগুলো তো টিবেটান।
  • Abhyu | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫৭337759
  • থাই খাবার বোলে তো প্যাড থাই।
  • S | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫৬337758
  • এখানে শুনেছি মারাত্মক সেটাপ কস্ট। এক বাংলাদেশি আমাকে দেখিয়েছিলেন। তিনি খুলবে খুলবে করেও খুলতে পারলেন না। ঐ রকম খরচ রিকভার করা চাপের।

    দেশে রেস্তোরাঅর সবথেকে বেশি খরচ হলো রিয়েল এস্টেটের। আপ্নি যে বিলটা ভড়েন তার ৩০-৩৫% হলো ঐ জায়্গাটার ভাড়া।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫৪337757
  • চেন্নাইতে থাই খাবারের খুব ডিম্যান্ড, যেমন মোমো, থুকপা ইত্যাদি। ছোট করে একটা রিস্টো খুলে ফেলতে পারলে হুলিয়ে চলবে, তারপর তো বড়ো করাই যায়। কিন্তু শুরু আর করা হচ্ছে না।
  • Abhyu | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫৩337756
  • ফেল করতই, সুযোগের অপেক্ষায় ছিল
  • aranya | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫২337755
  • ডিমান্ড আছে, সাপ্লাই নেই, তাও কেন ফেল করল কে জানে
  • Abhyu | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫১337753
  • চিকেন আর কিচেন ঠিক থাকলেই হবে। কিন্তু আমি যে একজনকে সিঙ্গিপানা বললাম সেটা কেউ খেয়াল করল না?
  • aranya | ২৬ মার্চ ২০১৬ ০৯:৫১337754
  • কমপ্লেক্স হতে পারে। আমার এক পরিচিতা বাঙালী খাদ্যের রেস্তোরা খুলে ফেল করল। অথচ এখানে বাঙালী কুইজিনের জাস্ট কোন দোকানই নেই, সেই জ্যাকসন হাইটে বাংলাদেশী রেস্তোরায় যেতে হয়
  • S | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪৮337751
  • কিন্তু রেস্তোরা ব্যবসার যা কস্ট স্ট্রাকচার তাতে ফুডের কন্ট্রিবিউশান তো বেশ কম (৩০% এর আশে পাশে হবে)। কয়েকদিন চালালেই ডিমান্ডের একটা ট্রেন্ড বোঝা যাবে। আর সাপ্লাই লাইনটা (যিনি পালং আর মুরগী দেবেন) একটু ফ্লেক্সিবল রাখলেই চলে।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪৮337752
  • রিস্টোরান্টের ক্রিটিকাল দিক কিন্তু মুর্গি আর পালং না। আসল হলো কিচেন স্টাফ।
  • aka | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪৫337750
  • রেস্টোরেন্টের ব্যব্সায় প্রফিট কম আর কম্প্লেক্স অপারেশন। দিনে ক কিলো মুর্গী আর ক কিলো পাল্ন্গ কিনবেন এক্টু হিসেব করে বোঝান তারপরে আসেন।
  • dc | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪২337749
  • আমিও অনেকদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসায়ে নামব ভাবছি, কিন্তু নানা কারনে হয়ে উঠছে না। এদিকে আমার ছোট শালা আর তার স্ত্রী কয়েক বছর ব্যাঙ্গালোরে হুলিয়ে হোম ডেলিভারির ব্যবসা করল, মোটা প্রফিটও কামালো, এখন সে ব্যাবসা গুটিয়ে এথনিক গয়নার ব্যাবসা শুরু করে দিয়েছে কারন তাতে নাকি আরো বেশী প্রফিট। অবশ্য ব্যাবসাটা করে ছোট শালার স্ত্রী, শালা ওকে সাপোর্ট দেয়।
  • Abhyu | ২৬ মার্চ ২০১৬ ০৯:৩৬337748
  • তোমার মতো সিঙ্গিপানা লোকের রেস্টুরেন্ট চলবে না।
  • | ২৬ মার্চ ২০১৬ ০৯:১৫337747
  • পাই কার্বি আংলঙে রেস্টুরেন্ট খুলতে চাইছ কেন?

    আমাকে আর ফোজ্জিকে কোনও সহৃদয় ইনভেস্টার পয়সাকড়ি দিলে আমরা দুজনে মিলে গোটা ভারতে রেস্টুর‌্যান্টের চেন খুলে দেব গ্যারান্টি।
  • cb | ২৬ মার্চ ২০১৬ ০৮:৪৪337746
  • ডিডিদা, আপনি সুস্থ ও নীরোগ থাকুন ও রসময়ের রসিকতা করে যান :-)
  • aranya | ২৬ মার্চ ২০১৬ ০৮:১৭337745
  • শুভ জম্মোদিন, চির তরুণ ডিডি-দা :-)
  • Du | ২৬ মার্চ ২০১৬ ০৭:৪৯337744
  • ডিডিদাকে হ্যাবাড্ডি।
  • Atoz | ২৬ মার্চ ২০১৬ ০৩:২২337743
  • ঐ বিরাট জুলপিয়ালা ভদ্রলোকের রোবোটিক্সের তিনটি সূত্র তো ইন্সার্ট করতেই হবে, নাহলে ওসব রোবট কারা ইউজ করবে? সবাই দৌড়ে পালাবে। রোবোট কোম্পানিতে লালবাত্তি, গণেশ উল্টোরথে।
    ঃ-)
  • TB | ২৬ মার্চ ২০১৬ ০২:৫৫337742
  • আপনাদিগের খালি উড়ু উড়ু মন! বলে কিনা টাইম ট্র্যাভেল করে গিয়ে পিকনিক করবে! আরে যাবেন তো সেই গাদিয়াড়া চরেই, সে আজই যান, কি আড়াই হাজার বচ্ছোড় আগে!
    না না! ওসব উড়নচন্ডি ব্যাপার স্যাপার মাথা থেকে বের করুন এখ্ন। আগে বুদ্ধদেবের টই পরে মাইন্ডফুলনেস প্র্যাকটিস কর্তে হবে, তাপ্প্র দেখা যাবে কোথায় পিকনিক করবেন - কুবলাই খানের সাথে না ডাইনসরের সাথে!

    ইদিকে "টাইম ট্রাভেলের একটা সমস্যা হল আপনি যখন ফিরে আসবেন তখন আর এখনকার কাউকে পাবেন না, কারণ এই জেনারেশনের কেউই থাকবে না। একগাদা এ আই ওয়ালা রোবট।" এইখানে তো দুটো সমস্যা।

    a) ধরেই নেওয়া হচ্ছে ফিরে আসার ব্যাপারে টেকনিকাল বাগ ফিক্স করা হয় নি। কিন্তু সে বাগ ফিক্স না করে বুদ্ধদেব বা কাউকে আন্তে যাচ্ছি না (আসোলে ঐটি ফিক্স না হলে পিকনিকের কোনো সিন নেই, তার্পর আপনাদের কাছে আড়ং ধোলাই খাই আর কি!)

    b) এটাও ধরে নেওয়া হচ্ছে আমাদের ভবিষ্যতের অতি ফুটুর ডুম, রোবটে সবাইকে তাড়াবে। এইরকম বক্তব্য বিল গেটস এবং আরো কিছু কিছু নন-টেকনিকাল লোকে রাখছে দেখছি।
    এটার একটা সমাধান বের করে ফেলেছি (নিশ্চয়ই আরো অনেকে এটা ভেবেছেন, যেহেতু আমি সেসব দেখতে পাই নি, তাই প্যাটেন্টের দাবি রাখলুম)। রোবটদের মধ্যে নানাবিধ ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে অনেকটা করে ভয়ের অনুভুতি প্রোগ্রাম করে রাখতে হবে - যেমন ধরুন মালিকের থেকে ভয় ইত্যাদি। তো, আপনারা নিউক্লিয়ার প্ল্যান্ট বানালে নানারকম প্রোটেকশান নেন, এটাও সেরকম আর কি!
    বুঝতেই পাচ্ছেন - এই ভয় থিয়োরির জন্য একটা অ্যাকনলেজমেন্ট এককের প্রাপ্য।
    সবার আগে এই টেইম ট্রাভেলের বাগটা ফিক্স করতে হবে!
  • i | ২৬ মার্চ ২০১৬ ০২:০৫337741
  • পাই এর ছবিগুলো দেখলাম।
    আমার যেমন জীবনযাপন, তাতে পাই এর মত কাউকে কোনদিন দেখব ভাবি নি। অনেক কথা বলতে ইচ্ছে করছে। খোলা পাতায় এতখানি আবেগ নাই বা দেখালাম।

    আসি।
    ছোটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত