এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৬ ২৩:৫৬333989
  • মারিয়েছে !!!
  • ক্কীআশ্চর্য | ০৪ মার্চ ২০১৬ ২৩:৫৬333990
  • আপনি গুচর লোকদের দিয়ে গুগল করান? বাঃ।
  • Atoz | ০৪ মার্চ ২০১৬ ২৩:৫৩333988
  • আহা গুগলই যদি কত্তে পারবো তবে আর গুর্চমন্দিরে আসি?
    ঃ-)
  • কেন | ০৪ মার্চ ২০১৬ ২৩:৫২333987
  • আপনি ইন্টারনেট দ্যাখেন্না? গুগল করতে পারেন্না?
  • Atoz | ০৪ মার্চ ২০১৬ ২৩:৫০333986
  • ঐ নাসার ব্যাপাট্টা শেষে কি জানা গ্যালো?
  • j | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৯333985
  • বন্ধুবান্ধব মহলে যে হাজার হাজার ড্ক্টর চাড্ডি আছেন জে এন ইউ না ঘটলে বুঝতুমই না
  • Blank | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৮333984
  • দিদির যেকোনো নাসাজানো বক্তিতা ই খোরাক। রাগার কেস জানিনা।
  • Atoz | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৬333982
  • আম্রিগাবাসী সকল ভ্রাতা ও ভগিনীদের মধ্যে তো (বিবেকানন্দের মতে) সেখানের সকলেই পড়েন। এরা সবাই বাংলায় গেলে থাকবেন কোথা, খাবেন কী? (অবশ্য বিরিঞ্চিবাবা থাকলে চিন্তা নেই, সূর্যের তেজ বাড়িয়ে চোঁ করে জল শুকিয়ে বসুন্ধরা ধনধান্যে ভরে তুলবেন)
    ঃ-)
  • byaang | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৬333983
  • দেওয়ালে কী হচ্ছে?

    দেওয়ালে সিকি একজনকে থ্রেট দিচ্ছে "ব্যাং ব্যাং ইউ আর ফিনিশড" বলে।
  • byaang | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৪333979
  • আর সুখস্বপের পুনর্নির্মাণ।
  • cb | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৪333980
  • দিদি মোদী এনারা কেউ ই প্রশ্নের স্ক্রিপ্ট আগে থেকে হাতে না পেলে ইন্টারভিউ দেন না।

    আনস্ক্রিপ্টেড ইন্টারভিউতে গেলেই ছড়ান (মোদী @ লন্ডন)
  • r2h | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৪333981
  • দেশপ্রেমের অপমৃত্যঃ)
  • S | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪৩333978
  • কোথায় সেই দেওয়াল। আমি আবাঅর ফেসবুকে নাই।
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪২333976
  • আকাদার দেওয়ালে কি হচ্ছে? রেস্ট্রিক্টেড ফর ফ্রেন্ডস তাই দেখা যাচ্ছে না
  • byaang | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪২333977
  • যোগ দিলুম মানে আকার দেওয়াল লিখনে।
  • byaang | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪১333974
  • আমি যোগ দিলুম।
  • pi | ০৪ মার্চ ২০১৬ ২৩:৪১333975
  • দিদি অবরোধ নিয়ে বলছেন। কত্ত খারাপ, কত 'দুষ্টুমি', কত 'ফন্দি', কত 'বাঁদরামি' ( ও না না, বাঁদরামি শব্দটা খারাপ বলে নিজেই উইথড্র করলেন) এসব। সামনে এটা কে বসে আছেন যে একবারও মনে করাতে পারছেন না, দিদি বিরোধী থাকার সময় কী করেছিলেন !

    ওদিকে দিদি আম্রিগাবাসী সকল ভ্রাতা ও ভগিনীদের উদ্দেশ্যে কল দিলেন, বাংলায় ফেরো। ঃ)
  • pi | ০৪ মার্চ ২০১৬ ২৩:৩৬333972
  • রাহুল অনেকই ইম্প্রুভ করেছেন। জে নে উ নিয়ে সেই স্পিচ তো বেশ ভাল লেগেছিল।
    দিদি অনেক সময়ই খোরাক দেন, কিন্তু এখুনি ২৪ ঘণ্টায় যা দেখলাম, দিব্বি। মানে তথ্যগুলোতে জল থাকতে পারে, কিন্তু যেভাবে যা বল্লেন, খুব কনফিডেন্টলি, সোজাসুজি। সত্যি অকপট কিনা জানিনা, কিন্তু সেই ইম্প্রেশনটা দিতে পারছেন। কোন ছড়াতে টরাতে দেখলাম না। অবশ্য উল্টো দিকের সাক্ষাত`কারীও সেরকম ভাবে কোন প্রশ্নই করতে পারছেন না। কতটা চাইছেন, তাও জানিনা।
    রাহুলকে খুব ম্যাদামারা বক্তৃতা দিতে দেখেছি বা দিদিকে খোরাক। কিন্তু রাহুল মানেই ম্যাদামারা কি দিদি মানেই খোরাক, এমনটাও মনে হয়না।
  • S | ০৪ মার্চ ২০১৬ ২৩:৩৬333973
  • Constitution Not A Video That Can Be Doctored
  • Blank | ০৪ মার্চ ২০১৬ ২৩:৩৫333971
  • মাওবাদি বলে হুমকিও দেয়
  • S | ০৪ মার্চ ২০১৬ ২৩:৩০333970
  • অনেক একস্পেরিয়েন্সেড লিডারকে দেখেছি চাট খেয়ে চটে গিয়ে মারামারি করে।
  • r2h | ০৪ মার্চ ২০১৬ ২৩:২৯333969
  • এইখানে পড়ে আকাদার দেয়াল দেখে এলাম একঝলক, উঃ।
  • Blank | ০৪ মার্চ ২০১৬ ২৩:২৮333968
  • পাপ্পুর একটা জিনিস ভালো, চাট খেয়েও মাথা ঠান্ডা রাখে। এ ছেলের হবে।
  • আহা | ০৪ মার্চ ২০১৬ ২৩:২৩333967
  • রাহুল বাবুর কি ইম্প্রুভ করার বয়স চলে গেছে? ইনিশিয়াল স্ট্রাগল তো তেমন কিছু ছিল না তাই একটু সময় লাগছে। মাঝখানে কি সব ধ্যান ট্যান না ক্যাম্প কি সব করে সুফল পেয়েছেন বলেও তো কেউ কেউ বলে!
  • S | ০৪ মার্চ ২০১৬ ২৩:১৯333966
  • কান্হাইয়া পবে এসে ভোটের প্রচার করবে শুনে একটু কষ্ট পেলাম। তার থেকে ওকে যদুপুর প্রেসিডেন্সি ও অন্যান্য কলেজে নিয়ে এসে স্পিচ দিতে বলা হৌক। ছাত্র রাজনীতি আরো মজবুত হবে।

    আর কানহাইয়াকে দরকার মোদিজীর বিরুদ্ধে। দিল্লিতে। ওকে ভোটের সাথে না জড়িয়ে সমাজে চাড্ডীদের প্রভাব রুখতে অনেক কাজে দেবে।

    পাইদেবীর লিন্ক দেওয়া রাহুলের ঐ স্পিচটা (রাজ্যসভায়) শুনলাম। খুব খারাপ না। তবে সিরিয়াসনেসের একটু অভাব। মনে হোলো জানে কিছুই হবেনা তবুও আমার কাজ স্পিচটা কমপ্লিট করা তাই করলাম। তবে অনেক ইম্প্রুভ করেছে মনে হোলো।
  • pi | ০৪ মার্চ ২০১৬ ২৩:১৪333965
  • রাহুল তো মেক ইন ইন্ডিয়ায় কী হচ্ছে তথ্য জানতে চেয়েছিলেন। মোদির আগের ক্লেইমগুলোর ভিত্তিও। এই জানতে চাওয়া হাস্যকর কিছু লাগেনি। কিন্তু উত্তর মোদি যেভাবে সেন্টু দিতে শুরু করলেন, যে এরা মেক ইন ইন্ডিয়া নিয়ে মজা করছে ! করতে পারলো ! কীকরে করলো ! মেক ইন ইন্ডিয়া সফল না হয়ে থাকলে কীকরে করা যায় বলুক, কিন্তু কেন এই নিয়ে এভাবে জিগালো ইঃ !!

    আরে ! সফল হয়নি তাহলে বোঝাই যাচ্ছে, কোন তথ্যও দিতে পারলেন না ঠিকঠাক, তো নিজেই বলুন না, কেন হয়নি ! তা না করে সুড়সুড়ি দেবার জন্য কাঁদুনি। তুলসীদেবীর থেকে ড্রামাবাজিতে কিস্সু কম যান না।
    এমনকি কাল কিচু মিডিয়াও আশ্চর্যভাবে রাহুল মোদিকে পাশাপাশি রেখে মোদির এই উত্তর না দিয়ে ড্রামা করাকে ভালই কটাক্ষ করলো। রাহুলের অ্যাগ্রেসিভ প্রশ্নের প্রশংসাও।
  • তবে কিনা | ০৪ মার্চ ২০১৬ ২৩:১২333964
  • রাহুল গান্ধীকে দেখলেই অনেক সময় আমার কুলকুলিয়ে হাসি পায়!
  • cm | ০৪ মার্চ ২০১৬ ২৩:০৫333963
  • ঐ পনেরোলাখি গাঁজা আইন করে নিষিদ্ধ হওয়া উচিত।
  • cm | ০৪ মার্চ ২০১৬ ২৩:০৪333962
  • মিডিয়ার তৈরি শর্টসার্কিট কেটে দিতে হবে। ও নিজেই কেটে দেবে বলে আমার বিশ্বাস। মোদি যুক্তি নির্ভর ভাষণ দেবেন কেন? উনি তো লাড্ডু বিতরণ করেন।
  • ভুজুং ভাজুং | ০৪ মার্চ ২০১৬ ২২:৫৩333961
  • খুব সুবিধা হবে বলে মনে করি না, কিন্তু তাও আসুক না। একটা মিটিঙে আজাদী স্লোগানটা দিয়ে যাক। সামনে থেকে শুনি।

    লালবাজারে ডফলি পাওয়া যায় শুনলুম - কিনতে যেতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত