এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ০৪ মার্চ ২০১৬ ০৮:৫৯333780
  • আবাপ। হেহেহেহে। ঃ)
  • Abhyu | ০৪ মার্চ ২০১৬ ০৮:৫৭333779
  • আমি বাপু আবাপ পড়ে বলেছিলাম - ওরা তো দুটোই লিখেছিল - কি ভুলভাল কাগজ মাইরি
    http://www.anandabazar.com/national/delhi-high-court-gives-conditional-interim-bail-to-kanhaiya-kumar-1.323390#
    আজ সন্ধে সাতটা নাগাদ সংক্ষিপ্ত সওয়াল-জবাবের পরে রায় ঘোষণা হয়। আদালতের শর্ত, এই সময়ে কানহাইয়া বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও কোনও সভায় অংশ নিতে পারবেন না। দেশবিরোধী কোনও কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত থাকতে পারবেন না।
  • + | ০৪ মার্চ ২০১৬ ০৮:৫৪333778
  • রিততা, কন্গ্র্যাঃ)

    আমি মনে হয় চিনি ওকে। ভালো লাগলো শুনে।
  • না | ০৪ মার্চ ২০১৬ ০৮:৫২333777
  • শর্ত হচ্ছে, অ্যান্টিন্যাশনাল কার্যক্রমে অংশ নিতে পারবে না।

    এটা হয়েছে জেএনইউয়ের মধ্যেই, অ্যাডমিন ব্লকের পাশের ওপেন স্পেসে।
  • Rit | ০৪ মার্চ ২০১৬ ০৮:৪৮333776
  • অভ্যু,
    ঃ) চিনি চিনি। ঃ)
  • Abhyu | ০৪ মার্চ ২০১৬ ০৮:৪৬333775
  • আচ্ছা কানহাইয়ার জামিনের শর্ত ছিল না যে উনি বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও কোনও সভায় অংশ নিতে পারবেন না? এই বক্তৃতাটা কোথায় হয়েছে?
  • Abhyu | ০৪ মার্চ ২০১৬ ০৮:৪৩333773
  • কনগ্র্যা ঋত। আপনার জন্যে, আপনার ছাত্রদের জন্যে। গুরুতে আরো একজন বিখ্যাত খড়্গপুর আছেন :)
  • ঠিক | ০৪ মার্চ ২০১৬ ০৮:৪৩333774
  • আমি স্পীচটা লাইভ শুনেছি, আর একবারই শুনেছি। কোনও ইউটিউব রেকর্ডিং দেখি নি এখনও, তবু বেশ কিছু কথা মুখস্ত হয়ে গেছে।

    "লোকে বলে একটা ঝুট-কে যদি একশোবার বলা হয়, তা হলে নাকি সেটা সাচ হয়ে যায়। মোদীজি, এটা শুধু ঝুটের ক্ষেত্রেই হয়। সাচকে একশোবার ঝুট বললেও সেটা ঝুট হয় না। ওই যে আকাশে সূর্য, ওটাকে দেখিয়ে হাজারবার চাঁদ-চাঁদ বললেও কি ওটা চাঁদ হবে? হবে না। ঝুটকেই একশোটা ঝুট দিয়ে সাচ বানাতে হয়। "

    "এবিভিপি, সঙ্ঘীদের আমরা শত্রু মনে করি না, আমাদের বিপক্ষ মনে করি।"

    "আমরা এখানে কথা বলি, লোকে বুঝতে পারে না, আমরা হাই ক্লাস পলিটিকাল টার্মিনোলজি ব্যবহার করি। আমি বলছি আজ থেকে আমাদের এমন ভাষায় কথা বলতে হবে যাতে সক্কলে আমাদের কথা বুঝতে পারে (নইলে আমাদের ভুল বোঝার চান্স থেকেই যাবে)"
  • Rit | ০৪ মার্চ ২০১৬ ০৮:৩৬333772
  • S, Tim,
    থেংকু থেংকু। আমার খড়গপুর।

    বক্তৃতাটা সত্যি গায়ে কাঁটা দেওয়া। ছেলেটার মাথা খুব ঠাণ্ডা।
  • Div0 | ০৪ মার্চ ২০১৬ ০৮:৩৪333771
  • হুম। তার মানে হ্যান্ডলটা ফিল্টার করার আগের ট্যুইট উনি কিছু হলেও পড়েছেন এবং তাতে প্রভূত জ্বলেছে। ম্যাডাম ইরাণী, ইরাণী বালিকা, যা ইচ্ছে তাই দিয়েই আপাতত চালিয়ে যাও।
  • pi | ০৪ মার্চ ২০১৬ ০৮:৩৩333770
  • সবচে ভাল ব্যাপার হল, শুধু বাক স্বাধীনতার ইস্যু নয়, শুধু করাপশনের ইস্যু নয়, ও সমস্ত দরকারি কথাগুলো বলেছে, তুলেছে। যে কথাগুলো বলা একরকম ক'রে ব্রাত্য হয়ে যাচ্ছিল, রাজনীতি, সে তো একটা নোংরা মত ব্যাপার, হয় খিস্তি যোগ্য, নয় খিল্লি খোরাক যোগ্য, কেউ আন্দোলন করলে বিপ্লবের লাল টুকটুকে সূর্য পেড়ে আনবে বলে খিল্লি, জয়তো এরা সবেতে ব্যাগড়া দেয় বলে খিস্তি, ছাত্র রাজনীতি নৈব নৈব চ, থাকলেও ছাত্রদের ইস্যুর বাইরে কোন কথা ? কভি নহি, এইসব সংখ্যাগুরু ভাবনাচিন্তাকে, না সপাটে বা নরম করে চড় মেরেছেও বলব না, হয়তো এদের সাথেও কোনোভাবে ডায়লগের জায়গা তৈরি করেছে ওর কথাবার্তা, বলার ভঙ্গি। আবারো সাইনাথ মনে পড়ে যাচ্ছে। বলেছিলেন, জে এন উ তে তোমাদের পাশে এসেছি, কারণ তোমরা নিজেদের বাদ দিয়েও অন্যদের, অন্যদের জন্য কথা বলছো।
    কেজরির জনপ্রিয়তা ছিল, কিন্তু ভ্রষ্টাচার বাদ দিয়ে অন্য কোন ইস্যুতে সারা দেশে অন্ততঃ সেভাবে সাড়া জাগাতে পারেন নি, কথাগুলো ছড়াতে পারেননি, এ কিন্তু পারলো। ওর এক একটা বাক্য ভাইরাল হচ্ছে, হবে। তার মধ্যে কিন্তু শিক্ষার বেসরকারিকরণ, দেশকে বেচে দেওয়া, বর্ণবাদের মত একেবারে ঘোরতর রাজনৈতিক ইস্যুপত্তর আছে যেগুলো বামদলগুলো বলে আসতো এবং কল্কে পেত না। বাম রাজনীতি এ ইন থিং করে দিয়ে গেল।

    তবে সবচে ভাল লেগেছে, সিপাহীর সাথে ওর কথোপকথন। ডায়লগ। ডায়লগে যাওয়া।
  • ভুজুং ভাজুং | ০৪ মার্চ ২০১৬ ০৮:২৮333769
  • টুইটার হ্যান্ডলটা ট্যাগ করলেই আসছে না। টুইটারে থাকছে, কিন্তু ফেবুতে ঢুকছে না। ট্যাগ না করে ম্যাডাম ইরাণী লিখলে চলে আসছে।
  • Div0 | ০৪ মার্চ ২০১৬ ০৮:২৬333768
  • নামে স্পেশাল ক্যারেক্টার দিলেও আসছে না? :)
  • ভুজুং ভাজুং | ০৪ মার্চ ২০১৬ ০৮:২৩333767
  • কনফার্মড। ইরাণীর নামটা ট্যাগ না করলেই ফেবুতে আসছে।

    ফেবু র এই পাওয়ার্স দ্যাট বি-এর সাথে নাক ঘষাঘষিটা অসহ্য।
  • হে হে | ০৪ মার্চ ২০১৬ ০৮:২১333766
  • লোকে বলছে ইরানীম্যামের গ্লিসারিনগুলো সব জলে গেল। সব ফুটেজ খেয়ে নিল এই ছেলেটা, হাসতে হাসতে।
  • ভুজুং ভাজুং | ০৪ মার্চ ২০১৬ ০৮:১২333765
  • ইদিকে ইরাণীম্যামকে ট্যাগ করা টুইটগুলো ফেবুতে আসছে না। বাকি সব আসছে। মনে হয় ফেবু র সাথে ব্যবস্থা আছে।
  • Abhyu | ০৪ মার্চ ২০১৬ ০৮:০৭333764
  • সত্যি কি স্পীচ!
  • Div0 | ০৪ মার্চ ২০১৬ ০৭:৪৪333763
  • জাস্ট অসাধারণ একটা স্পীচ। প্রতিটা বাক্যে বক্তব্যের ওজন এবং অরিজিন্যালিটি কী অসম্ভবরকমের সুস্পষ্ট। উমর, কানহাইয়া, শেহলা এরকম আরও আরও নতুন ছেলেমেয়ে উঠে আসুক অনেক। হ্যাট্‌স অফ্‌!

    স্পীচের এই স্নিপেটটা রইল -
  • S | ০৪ মার্চ ২০১৬ ০৭:৪০333762
  • আমার উমরের কথাও খুব ভালো লেগেছিলো। দুজনেরই ক্যারিশ্মা আছে। আমি ডিনার করতে করতে রোজ কোনো সিনেমা সিরিয়াল চালিয়ে দেখি, আজ এইটা দেখলাম। আর ঐ মন কি বাত তো বোলতে তো হ্যাঁয়, লেকিন শুনতে নেহি হ্যাঁয় টা যাস্ট যাতা - এরপরে টুইটার বাবাজির লেকচার দেওয়া বন্ধ করে দেওয়া উচিত।
  • S | ০৪ মার্চ ২০১৬ ০৭:৩৩333761
  • জ্জিও। এতো সহজ ভাষায় মেঠো হিন্দিতে কোনো এলিটিজম না নিয়ে (ফালতু রাশিয়া চীন ভিয়েতনাম থেকে কোটেশন ধার করেনি) সাধারণ লোকেদের সাধারণ প্রবলেমকে অ্যাড্রেস করে এমন অসাধারণ বক্তিতা অনেক দিন পরে শুনলাম। এর সঙ্গে আরো দুজন এমন কথা বলতে পারে ছেলে চাই - একজন ইংরাজিতে বলবে, আরেকজন তামিলে। বিগত কায়েকদিনে সারা ভারতে একটা মিথ্যাচার করা হয়েছে। এই লেক্চার টার সব ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়া উচিৎ। তাইলে কাজে দেবে।

    লোকসভাতে দাড়িয়ে মন্ত্রীনি মহায়্শয়ার এতো আবেগঘন বক্তিতা তো জলে গেলো। পরেরবার আরেকটু বেশি গ্লিসারিন লাগবে।
  • হুঁ | ০৪ মার্চ ২০১৬ ০৬:৪৮333760
  • বৈজয়ন্তও তাই লিখেছে। কংগ্রেস জন্ম দিয়েছিল কেজরিওয়ালের আর বিজেপি জন্ম দিল এই তারকার। The nation wants to 'bow'।
  • Tim | ০৪ মার্চ ২০১৬ ০৬:৪৬333759
  • কথা বলার স্টাইল তো বিহারের ভালো ওরেটররা যেভাবে কথা বলে সেরকমি। আমার দু চারজন ঝাড়খন্ডী বিহারী বন্ধু আছে। অন্তত দুজনের সাথে কথা বললে মনে হতো যেন লাইনগুলো লিখে মুখস্থ করে বলছে, এমন স্মুদ।
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০৬:৩৯333758
  • আমি বার দুই দেখলাম। ঐ আবার, সিনেমা দেখছি মনে হোলো।
  • ভুজুং ভাজুং | ০৪ মার্চ ২০১৬ ০৬:৩৩333757
  • ইরাণী ম্যামকে থেঙ্কু দেওয়া উচিত - উনি না ছড়ালে এই ছেলেটা এইভাবে ফ্রন্টলাইনে আসতো না, হয়তো পরে আসতো।

    আর আপনারা কখনো ভেবেছেন কি - আরএসএস/এবিভিপির অন্যতম প্রিয় স্লোগান কী?

    হাতি ঘোড়া পাল্কি
    জয় কানহাইয়ালাল কি

    ঃ-)
  • কারেকশন | ০৪ মার্চ ২০১৬ ০৬:২৯333756
  • মোদীজি কা স্যুট*
  • এমন স্পীচ | ০৪ মার্চ ২০১৬ ০৬:২৮333755
  • আর এমন বডি ল্যাঙ্গোয়েজ কখনো দেখেছি বলে মনে পড়ছে না। অ্যাদ্দিন শেহলার স্পীচ শুনে ভালো লাগছিল, কিন্তু কানহাইয়া জাস্ট অন্য লেভেল।

    টিভি বন্ধ করার পরেও প্রায় আড়াই তিন ঘন্টা কাল ঘুমোতে পারি নি ... কী রকম একটা লাগছিল। মনে হল ইতিহাস তৈরি করল ছেলেটা আর আমি সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। এ ছেলে অনেক বড় হোক।

    হম ইন্ডিয়া সে আজাদী নেহি মাঙ্গে থে, হম তো ইন্ডিয়া মে আজাদি মাঙ্গ রহে থে। - অলরেডি ভাইরাল হয়ে গেছে আর এই স্পীচ সোশাল মিডিয়াতে পাকা জায়গা করে নিল।

    মোদীজি আজ পার্লিয়ামেন্টমে ভষণ দে রহে থে। উনহোনে কহানি সুনাই, ইস্টালিন, ক্রুশ্চেভ কি কহানি। ম্যায় টিভি দেখ রহা থা। মুঝে লগা কি ম্যায় টিভি কে অন্দর ঘুষ জাউঁ, অওর মোদীজি ক স্যুত পাকড় কর বোলুঁ, মোদীজি, মোদীজি, থোড়ি হিটলার কি ভি কহানি সুনাইয়ে না।

    এ জিনিস এর আগে এইভাবে কেউ বলেছে কিনা জানি না। অসাধারণ ওরেটর। যে জায়গাটায় দাঁড়িয়ে বলছিল, ঠিক সেই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম গত রোববার। কানহাইয়া ছিল না সেদিন।

    কেমন স্বপ্ন লাগছে।
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০৬:২৫333754
  • শেষের দিকটা দেখুন।
  • Atoz | ০৪ মার্চ ২০১৬ ০৫:৩১333753
  • খুব চমৎকার। শুনলাম খানিকটা।
  • Tim | ০৪ মার্চ ২০১৬ ০৪:৫৫333752
  • বাহ রিতের খবরটা পেয়ে ভালো লাগলো। কন্গ্র্যা ঃ-)
  • Tim | ০৪ মার্চ ২০১৬ ০৪:৫৩333751
  • হ্যাঁ, ফাটাফাটি বললো, যেমন ভাষা তেমন বডি ল্যাঙ্গোয়েজ। শেহলা রশিদ বা উমরের বলাও শুনেছি, কিন্তু এ একেবারে অন্য লেভেল। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত