এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ১৮:৪১333660
  • ভুজুংদা আমাকে ভুজুং দিয়েছিল যে শতপর্ণার কেসটা লিখে দেবে। তা যাক আমি মোটামুটি বুঝে গেছি। আর আম্মো লেটেকে সিভি বানাই টেমপ্লেট লাগলে বলবেন। টুকলম কম্যাণ্ড দিলেই দুটো কলাম হয়ে যায়। থ্রীকলম দিলে তিনটে, তবে মাল্টিকলম দিলে ঘেঁটে যাবে
  • hu | ০৩ মার্চ ২০১৬ ১৮:৩৮333659
  • আমি লেটেক শিখেছিলাম সেই বাল্যকালে মাস্টার্স করার সময়। তখন ওয়ার্ড সত্যিই খুব জঘন্য ছিল।তবে লেটেক করতেও কালঘাম ছুটতো। এখন আবার বুড়ো বয়েসে এসে লেটেক করছি। এখন জিনিসগুলো অনেক সহজ হয়েছে। তবে সেটা দুই ক্ষেত্রেই। আর অ্যাকাডেমিক কমিউনিটির একটা বড় অংশ লেটেক করলেও, লেটেক না করা লোকের সংখ্যাও কম না। অঙ্ক, ফিজিক্স, স্ট্যাট এসবের ক্ষেত্রেই বলছি। যাঁরা লেটেক করেন তাঁদের মধ্যে একটা নট সো সূক্ষ্ম লেটেকগরিমা দেখি সেটা সব সময় ভালো লাগেনা। তবে নিজে একটা লেটেক করে ফেলার পর নিজের মধ্যেও দেখি সেই গরিমা থাকে কিছুক্ষণ। আপাতত আমি চাই একটা মেশিনগরিমা যাতে ঘেঁচিপেচি করে যাহোক কিছু লিখে দিলেই অনবদ্য জার্নাল ফর্ম্যাট বেরিয়ে আসবে।
  • পুপে | ০৩ মার্চ ২০১৬ ১৮:৩৫333658
  • মুরগীর আলোচনা শুনতে শুনতে খিদে পেয়ে গেল। ঃ(
  • ইয়েস | ০৩ মার্চ ২০১৬ ১৮:৩১333657
  • রিয়ারিং দা চিকেন। এইটাই মনে পড়ছিল না।

    পুপে, না, পেট মানে ঠিক এই লেভেলে পোষা নয়। ডোমেস্টিক অ্যানিম্যাল পোষা হল পেট। কুকুর গরু এইসব। মুরগি ঠিক সেই অর্থে পোষা হয় না।
  • cm | ০৩ মার্চ ২০১৬ ১৮:৩০333656
  • ভুজুং কি tikz ব্যাভার করেন?
  • পুপে | ০৩ মার্চ ২০১৬ ১৮:২৬333655
  • হ্যাচিং মানে তো ডিম ফুটে ছানা বেরনো?
    আচ্ছা এটা কেমন - pet the hen to slay it later
  • কক কক | ০৩ মার্চ ২০১৬ ১৮:২৪333654
  • রিয়ারিং চিকস অ্যান্ড স্লটারেম
  • :( | ০৩ মার্চ ২০১৬ ১৮:২৩333653
  • বড় লেভেলে মুরগি ফার্মিং নয়, একটা দুটো মুরগি পোষা বলতে প্রোভার্বের তুলনাটা দিয়েছিলাম।

    হ্যাচিং চিকেন কি সঠিক ইংরেজি? নাকি ভুল?
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৮:১৭333652
  • যাব্বাবা। একবার বলে অমুক কনটেক্ষটে কী হবে, আরেকবার বলে প্রোভার্ব অনুবাদ করবে না - মানে কনটেক্ষট নাই!!!

    লেটেক সততই চাপের। প্রচন্ড স্টীপ লার্নিং কার্ভ। বিনা দরকারে চাপ নেবে কেন লোকে? তবে শিখে গেলে ওখেনেই আটকে যায় সবাই।
  • Kaju | ০৩ মার্চ ২০১৬ ১৮:১৫333651
  • পুষিং দ্য চিকেন (ফর Pushing টুওয়ার্ডস জবাই)

    এর চে ভালো আর কিছু হয়?
  • না না | ০৩ মার্চ ২০১৬ ১৮:০৮333650
  • প্রোভার্ব অনুবাদ করছি না। জাস্ট মুরগি পোষাকে ইংরেজিতে কী লিখব জানতে চাইছি।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৮:০৩333649
  • প্রোভার্বের অনুবাদ হয় না। আর এইটার ইংরিজী ইকুইভ্যালেন্ট আছে বলে জানা নেই।
  • cm | ০৩ মার্চ ২০১৬ ১৭:৫৫333648
  • দু নম্বর সিভি http://37days.net/cv-templates.html লেটেকে বানানো চাপ আছে। মানে যারা tikz এ ঝানু নয় তাদের জন্য।
  • পুপে | ০৩ মার্চ ২০১৬ ১৭:৪৯333647
  • ইয়ে, ওটা অমুক লোকের ভালোবাসা নয়, কথা টা হল "পুরুষমানুষের ভালবাসা মুসলমানের মুরগী পোষা"
  • মেড ইজি | ০৩ মার্চ ২০১৬ ১৭:৪৮333646
  • ডিডি বা অন্যান্য টেকনলজিকালি চ্যালেঞ্জড লোকেদের জন্য DLI.gov.in থেকে ডাউনলোড করার পদ্ধাতি।

    https://docs.google.com/document/d/11vvkEKwKyEJgfJh3yhAXhiFLqEdlLSm6rUcCRL02Y1g/edit

    প্রথমটাই ফলো করবেন।
  • Kaju | ০৩ মার্চ ২০১৬ ১৭:৪৬333645
  • পুষিং দ্য চিকেন সব থেকে কারেক্ট।
    মানে Pushing টুওয়ার্ডস জবাই।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ১৭:৩৯333644
  • আমি নিজে যদিও লেটেক করি তাও এটা স্বীকার করতেই হবে এখন ওয়ার্ড অনেক ভালো হয়ে গেছে। একই কোয়ালিটির আউট্পুট ওয়ার্ডেও সম্ভব। বিশ্বজুড়ে বহু সায়েন্টিস্টই ওয়ার্ডে পেপার লেখেন। ওয়ার্ডে টেকনিকাল কাজ হয় না এটাও একটা মিথ। তবে লেটেক করার শেষে নিজের ওপর একটা ভক্তিশ্রদ্ধা হয়। সেটা ওয়ার্ডে আসে না। আর কোঅথররা কি ফরম্যাটে কাজ করছেন তা দিয়েও অনেক সময় নির্ধারিত হয় কে কি ব্যবহার করবে।
  • ঠিক তাই | ০৩ মার্চ ২০১৬ ১৭:৩৫333643
  • টিপিকাল যে প্রোভার্ব - অমুক লোকের ভালোবাসা মুসলমানের মুরগি পোষা - সেই মুরগি পোষার ইংরেজি চাইছি। ফার্মিং বা পোলট্রি লেভেলের পোষা নয়।
  • পুপে | ০৩ মার্চ ২০১৬ ১৭:১৯333642
  • আরে আমার মনে হয় সেই একটা কথায় আছে না মুরগী পোষে পরে জবাই করবে বলে। সেরকম কিছু। কোনো proverb হবে।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৭:১৩333641
  • পোলট্রি ফার্মিং? বা চিকেন ফার্মিং?

    ওদিকে কলকাতার ১৪ নং ওয়ার্ডের পৌরমাতার সৌজন্যে ক্ষুদিরাম, নেতাজীদের এফিডেভিট হয়ে গেছে। ক্ষুদিরামকে এখন ভগৎ সিং আর নেতাজীকে চিত্তরঞ্জন বলে ডাকতে হবে।
  • | ০৩ মার্চ ২০১৬ ১৭:১১333640
  • চিকেন (মুরগী) ড্রামা (পালা)!! ঃ)
  • হেল্প চাই | ০৩ মার্চ ২০১৬ ১৭:০৮333639
  • মুরগি পোষা বা মুরগি পালা - এর সঠিক ইংরেজি কী হতে পারে? পোলট্রি বলছি না কিন্তু।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৬:৪৩333638
  • লিং দাও। এমন জিনিস তো শুনিনি। আর দুটো ফোন এক খাপে রাখলে সে তো একটা মোটাসোটা বস্তু হবে!
  • d | ০৩ মার্চ ২০১৬ ১৬:৪০333637
  • * সেটা এই ফোংটা পারে
  • d | ০৩ মার্চ ২০১৬ ১৬:৩৮333635
  • আরে এর মধ্যে এই ক্যামছাড়া ফোন নিয়ে একটা হেব্বি কান্ড হয়েছে। আমি মোটামুটি সবাইকে ব্যস্ত করেছি ক্যামছাড়া ড্রয়েড ফোনের জন্য। তো জনৈক গ্যাজেটপ্রেমী খুঁজে টুজে জানাল যে নাঃ অমনি কোনও ফোন ভারতে নাই। আমি বললাল্ম বেশ তাহলে হয় নোকিয়া নয় স্যামসাং গুরু কিনতে হবে। বেশ সস্তায় পুষ্টিকর।

    তো, তখন এই গ্যাজেটপ্রেমী পরামর্শ দিল মিনিফোন কিনতে। মিনিফোন কী? না সে কি এক অকাজেরমিনি না এমনি কি একটা নাম। দাম হল গিয়ে ৪৫০০/-। (এই টাকায় ঐ নোকিয়া বা গুরু র তিনটে ফোন হয়ে যায়)। দেখতে খুবই মজার আর বেশ রংবেরঙের। কিন্তু স্পেঅক্স খুবই বেসিক। তো এত দাম কেন? ওব্বাওয়া ঘেঁটে দেখি এই মিনিফোনটি সাথে একটি কভার দেয় যাতে নাকি আইফোং ব্যাক টু ব্যাক করে একসাথে ভরে নেওয়া যায়। আর আইফোঙের সাথে সিঙ্কিয়ে রাখা যায়।

    এ আবার কি আজব! খামোখা দুটো ফোংকে ব্যাক টু ব্যাক একই কভারের মধ্যে এরকম সেদিন দুজনে দুলেছিনু বনে স্টাইলে ভরে দেব কেন রে বাবা??!! আরেকটু পড়ে দেখি আইফোং যেসব বেসিক কাজকর্ম করতে পরে না সেটা এই ফোংটা পরে। লোকে যাদের ড্যুয়াল সিম ফোন দরকার তারা এই সিস্টেমে আইফোঙকে মিনিফোনের কোলে ভরে নিয়ে সিঙ্ক করিয়ে মিনি ফোন দিয়ে আইফোঙের কল রিসিভ করে কাজকম্ম করে, অন্য আরেকটা সিম নিয়ে নেবার ফলে ড্যুয়াল সিমের কাজও চলে যায়। আইফোং এক্ষেত্রে একটি ডাব্বা হিসেবে মিনির পিঠে ঝুলে থাকে।

    অর্থাৎ কিন আইফোঙের গ্যাপ অ্যানালিসি করে খামতিগুলো নিয়ে এই মিনিফোন বানানো। এবং সেই গ্যাজেটপ্রেমী শীগ্রই একটি মিনিফোন কিনবে বলেও জানিয়েছে।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৬:৩৮333636
  • তবে সইত্যের খাতিরে এও বলবো - একই জেন্টিয়াম ফন্ট দিয়ে সিএফপি বানিয়েছি - লেটেক এবং ওয়ার্ডে - ওই সিভির টেমপ্লেটটা মডিফাই করেই। ফন্ট রেন্ডারিং লেটেকে বেটার হয়। সেটা ডকুমেন্টেড সইত্য - কী সব টেকি টার্ম আছে - সব বুঝি না। বিশ্বাস না করলে অধম নাচার।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৬:২৮333634
  • কেন? ১ঃ৫৩ ছিলো তো - যে যায়।
  • d | ০৩ মার্চ ২০১৬ ১৬:২৭333633
  • লোকে আসলে গরিমা দেখাতে ভালবাসে তো .....
  • Arpan | ০৩ মার্চ ২০১৬ ১৬:২৬333632
  • সে আমিও উচ্চবর্গের ইকোয়েশন, রেন্ডারিং ইঃ নিয়ে কিসু কই নাই।

    কিন্তু যে সিভির টেম্প্লেট দেখিয়েছিলে তা ওয়ার্ড দিয়ে দশ মিনিটেই নামে আর একই আউটপুট হয়।

    গরিমা দেখানোর জন্য অন্য কিছু বানিয়ে দেখাও না কেন রে বাবা?
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৬:২০333631
  • ৩ঃ৫০ এও তো তাই বলা, এবং তার আগেও আছে - ৩ঃ২০।

    কিন্তু এবিভিপিরা শুধু জী নিউজ দ্যাখে:-p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত