এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৩ মার্চ ২০১৬ ১০:০৬333388
  • ওটা বিশাল অ্যাডভান্টেজ। ফ্যামিলি সার্কলে অ্যাডভাইসর/ মেন্টর পেয়ে যাওয়া।
  • Bratin | ০৩ মার্চ ২০১৬ ১০:০৬333390
  • ওহো ; ঃ(((
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১০:০৫333384
  • হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ ছিলো - বাড়িতে আমার আগে একজন বিক্কলেজ/যাদপ্পুরে পড়ে ফেলেছিলো বলে সেদিক থেকে অনেক ফান্ডা পেয়ে যেতুম - যেগুলো সাহায্য করতো।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:০৫333385
  • ওহো! জর্জ টেলিগ্রাফ - তোতন দু বছর খেলেছিল ওদের হয়ে, সেই সে যুগে, লোকাল লোকজনের কাছে প্রায় হিরো...
  • S | ০৩ মার্চ ২০১৬ ১০:০৫333386
  • এক এক করে বলি। অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে পারে। অ্যাকাউন্টেন্সির পিএইচডিদের চাক্রির অবস্থা এই মুহুর্তে আমেরিকার সমস্ত পিএইচডির থেকে ভালো। কিন্তু অতদিন পড়া চালিয়ে যেতে হবে। তার আগে ছেড়ে দিলে দেশে ফেরার একটা অপশান থাকছে। সিএ, সিএফ্পি অছে। অ্যাকাউন্টেন্সি সহজ সাব্জেক্ট, কিন্তু কিছু স্পেসিফিক সফ্ট স্কিল লাগে যেমন ডিলিজেন্স। সেইটা না থাকলে মুশকিল।

    দুইটা ডিস্ক্লেমারঃ ১) আমি এখানে আমেরিকা আর ইন্ডিয়া এই দুটো জিওগ্র্যাফি ধরছি। ২) আমেরিকাতে আন্ডার্গ্র্যাড পড়ার খরচ মারাত্মক। তাই অনেকেই ৪ বছর পড়ে তবে মাস্টার্স করতে আমেরিকায় আসে। দিল্লির শ্রীরাম কলেজ কমার্সের জন্যে খুব বিখ্যাত। এছাড়াও দেশে আরো কিছু ভালো কমার্স কলেজ আছে।
  • Bratin | ০৩ মার্চ ২০১৬ ১০:০৫333387
  • অরি, তোমার মনে আছে কিনা জানি না আমরা যখন বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়তুম তখন প্রথম আইস স্কেটিং রিঙ্ক এ ক্যারিয়ার ফেয়ার শুরু হয়। সে টা তে গিয়েছিলুম মনে আছে
  • T | ০৩ মার্চ ২০১৬ ১০:০২333382
  • ভুজুংদা কে ক।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১০:০২333383
  • কাউন্সেলিং হতো, তবে খুব খুব কম। আর পয়সা নিত সুতরাং যাবার কথা ভাবিই নি ঃ-)
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ১০:০১333381
  • কিডনির সমস্যার কি সিম্প্টম আছে, না শুধু ক্রিয়েটিনিন ইউরিয়া বেড়েছে? ইউ এস জি হয়েছে?
  • d | ০৩ মার্চ ২০১৬ ১০:০০333377
  • 'ভুজুংদা' নামটা আমার বেশ পছন্দ হয়েছে। এবার থেকে অজ্জিতকে ভুজুংদা বলে ডাকবো।

    এইবেলা যখন খাওয়াদাওয়ার কথা হচ্ছে তখন সেই ছোলারডালের পায়েসের কথা বলে যাই। সে ঈষৎ গরম দুধে ইতঃস্তত বিক্ষিপ্ত কিছু পথভোলা ছোলার ডালের দানা, খেয়াল করে দেখলে ঐ দুধের মধ্যেই পাতলা ফিনফিনে কিছু পেঁয়াজের অস্তিত্বও টের পাওয়া যায় ---- আর কিছু পুদিনাপাতার টুকরো, স্বাদ ঈষৎ মিষ্টি।
    উফ্‌ লাইফটাইম এক্ষপিরিয়েন্স ওটা খাওয়া। ঐ জিনিষ মুখে দেবার পর বোধহয় বিউলির ডালও ভাল লাগবে।

    মুগের বরফি শুধু কেন, মুগের নাড়ু, মুগ্গের তক্তি মুগের হালুয়া, মুগ্গের লাড্ডুও হয় তো। আর সেসব ভালই খেতে।

    তবে পুণেতে আমি আরেকটা ইউনিক জিনিষ খেয়েছি, মেথির নাড়ু। সেও নেহাৎ খারাপ নয় খেতে।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:০০333378
  • কিন্তু অন্য জায়গা থেকে অ্যাকচুয়ারি সায়েন্স পড়ে এলে দ্যাশে চাগ্রি হবে না ক্যান। আমার বন্ধু শ্যামল, যার লিং দিলাম, ও কিন্তু ইন্ডিয়ানা পার্দু থেকে পিএইচডি করে দ্যাশে গিয়া আইসিআইসিআই ব্যাংকে কিছুদিন অ্যাকচুয়ারি সংক্রান্ত চাকরি করসিলো।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১০:০০333379
  • চরে চরেই শেখা তো - আমারও, ওই একই সময় - কলকাতায়। তখন এইসব কাউন্সেলিং এর রমরমা ছিলো বলে মনে পড়ছে না - কাগজে বড়জোর সত্যদার কোচিং-এর অ্যাড বেরোত। এসব রাইস, রর্জ টেলিগ্রাফ তো ছিলোই না। জর্জ টেলিগ্রাফ জানতাম ফুটবল ক্লাব। মা তো এসবের কথা সেরকম জানতোই না, বাবা হিন্দুস্তান ফার্টিলাইজারের বাইরে বিশেষ কিছু নিয়ে ভাবিত ছিলো না। কিকি-র এখন যা এক্সপোজার, তার এক দশমাংশও তখন ছিলো না।

    সেই চরে চরেই শেখার কথা বলছি, শুধু চরে বেড়ানোটা একটু ভেবেচিন্তে।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১০:০০333380
  • সিএম, "বিদ্বান" ইত্যাদি শুনতে খুবই ভালো লাগে ইন ফ্যাক্ট এই ফান্ডামেন্টাল সায়েন্সের খুড়োর কলেই টেনে রেখেছে অ্যাদ্দিন ধরে কিন্তু "বিদ্বানদের" ব্যথাও প্রচুর ঃ-)
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৯333375
  • পাই, রন্জন সরকার।
  • pi | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৯333376
  • সোসেন, থ্যাংকু।

    হোমিওপ্যাথের খপ্পর থেকে আগে কীকরে বের করব জানিনা। কিডনির সমস্যায় হোমিওপ্যাথি আছে তাই তো জানতাম না।
  • Arpan | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৮333373
  • লিম্ফোমা। ব্লাড ক্যান্সার। @বোতিন
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৮333374
  • সসের চেয়ে কিনে সেদ্ধ করলে আরো ভালো। সাত টুকরো করলে বেস্ট এফেক্ট হয়। আর লেবু খবদ্দার না, সে ল্যাদোশদা যাই বলুক
  • S | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৭333372
  • আচ্ছা এইখানে আমি বলেনি আমরা যদি বিদেশ বলতে আমেরিকা বুঝি তাঅইলে এক ব্যাপার। অন্য দেশ হলে অন্য অপশান হবে। কারণ এই মুহুর্তে আমেরিকায় স্টেম নিয়ে না পড়লে বিদেশীদের থেকে যাওয়ার ক্ষে্ত্রে চাপ আছে। আসল ব্যাপার হোলো আজ থেকে ১০ বছর পরে নিজেকে কোথায় দেখতে চায় - কিরকম লাইফ লীড করতে চায়। এইখানে একরকম ডিসক্লেমার দেওয়া দরকার - অনেক সময় অনেকে ফিনান্স গুরু হবে এইরকম ভেবে এম্বিএ করতে গিয়ে মার্কেটিঙ্গ মেজর নিয়ে পড়ে বেরিয়েছে। মানে আজকে ভাব্ছি মানেই যে কয়েক বছর পরে সেইটাই ভালো লাগতেই হবে এমন কোনো মানে নেই। আমার মনে হয় লাইফে সেইটুকু ফ্রিডম না থাকলে মুশকিল।
  • cm | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৬333370
  • স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। ফান্ডামেন্টাল সাবজেক্ট চেপে পড়ার বিকল্প নাই। অঙ্ক ভাল লাগলে আইএস আই/সিএম আই যাক পড়ায় পড়া মাস গেলে হাত খরচ।
  • Bratin | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৬333371
  • না না কিকি কে বকা দিও না। আমাদের পরকীয়া শেখাবে তো!! ঃ))
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৫333369
  • ভুজুং দা, ১৯৯৪ সালের কথাই বলি। অনেক বাড়িতেই এরকম অবস্থা ছিলো। ইন্টারনেট বাদ দাও, মাস্টার্স করতে হলে কোথায় ক্যাম্পাস, কোথায় কেলাস করতে হয়, করে চাক্রি হয় কিনা, এসব কিস্যু জানতাম না। বিদেশে গেছে এরকম একজনের কথাই শুনেছিলাম, বাবার অফিসের বোর্ড অফ ডিরেক্টরের ছেলে। যার কাছে ফিজিক্স পড়তাম, সেই দাদা খানিকটা বলেছিলো, বাকি চরে চরে শেখা, এই কলকাতাতে থেকেই এই অবস্থা। বাড়িতেও কেউ ভালো জানতোনা। এরকম বাড়ি হয়ত এখন কমে আসছে, অপরচুনিটি বেড়েছে বলে লোকে পড়াশুনো করার, ভালো চাক্রি করার সুযোগ পায়, অনেক বেশি এক্সপোজড। কিন্তু এর বাইরে জগৎ আছে।
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৪333367
  • মার্টিনের তো ক্যানসার ছিল।

    অভ্যুদা, আপেল সস খাচ্ছি।
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৪333368
  • তার থেকেও বড় কথা লোকটা তো আমাদের বুঝেছিলোই যে অত নলেজ নেই, সেখানে একবারো সাবধান করার কথা মনে হলো না যে অ্যাকচুয়ারী আমেরিকায় করলে ঐ ডিগ্রীর দেশে কোন ভ্যালু থাকবে না।

    আমার যদি পয়সার সমস্যা না থাকতো, আমি তো নিশ্চিন্তে পাঠানোর বন্ধোবস্ত করতাম।
  • Bratin | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৩333365
  • উফফ, প্রকাশ ঃ)
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫৩333366
  • প্যাটে ব্যাদ্‌না হইলে তখন হেইসব আপেল-লেবুর কথা মনে পড়ে
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫২333363
  • পাই, ভাগীর বাবাকে যিনি দেখতেন উনি আমরি সল্টলেকে বসতেন। নামটা ভুলে গিয়েছি, জেনে বলে দিচ্ছি। দুটো খারাপ কিডনি, সপ্তাহে তিনবার ডায়ালিসিস নিয়ে বাবা বহুদিন লড়ে গেছেন। ভালো ডাক্তার।
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫২333364
  • আর সোসেন আপাতত আপেল সেদ্ধ খাও। লাল আপেল কিনে এনে আট টুকরো করে কেটে অল্প জলে সেদ্ধ করো, তারপর সব সুদ্ধ খেয়ে নাও। অল্প অল্প করে সারাদিন।
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫১333361
  • কিন্তু অনির্বান আর উমর কে ছাড়লো না? কাগজে ক্রমশ ছবর ছোট হয়ে যাচ্ছে আর ফোকাস অন্য দিকে সরে যাচ্ছে। আজ টেলিগ্রাফে কেবল কানহাইয়াকে নিয়েই একটু খবর দেখলাম।

    ছেলেগুলোকে শেষ করে দেবে। এত সহজ রাষ্ট্রের সাথে পাঙ্গা নেবে? এইরকম ব্যাপার হয়ে গেলো।ঃ(
  • S | ০৩ মার্চ ২০১৬ ০৯:৫১333362
  • আই আই এম আর বিদেশি ডিগ্রি নিয়ে ভুজুং দিয়ে আধ ঘন্টায় ৪০০০ টাকা। বাপরে। আমাকে একদিন ভালো করে লান্চ খাওয়ালে আমি বিনি পয়সায় কথা বলে দেবো। এইসব অ্যাডভাইসার তাদের জন্যেই উপযুক্ত যাদের বাবা-মাদের সময় নেই/ সম্য দেওয়ার ইচ্ছে নাই বা যারা মনে করেন এনি প্রবলেম ক্যান বি সল্ভড বাই থ্রোয়িঙ্গ সাম মানি।

    আর আজকের দিনে এইসব কেরিয়ার কাউন্সেলিঙ্গের কোনো মাথা মুন্ডু নেই। আজ যে কেরিয়ার খুব ভালো চলছে, দুই চার বছর পরে যখন পাশ করে বেড়োলো সেই বছর খুব খারাপ চলতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত