এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ০৩ মার্চ ২০১৬ ০০:১৫333181
  • "Sometimes students who misinterpret freedom of speech need to be cured. Whenever some infection is spread in a limb, effort is made to cure it by giving antibiotics orally... if the infection results in infecting the limb to the extent that it becomes gangrene, amputation is the only treatment. During the period spent by the petitioner in judicial custody, he might have introspected about the events that had taken place. To enable him to remain in the mainstream, at present I am inclined to opt for the conservative method of treatment"

    রায়ের এই অংশটা এতক্ষণে পড়লাম। দাউ দাউ করে জ্বলে গেল। :-X :-@
  • Atoz | ০৩ মার্চ ২০১৬ ০০:১৩333179
  • ফেসবুকে কাল বেশ কিছু ছবি দেখ্লাম মেয়েটির, অনেকে কঙ্গ্রা দিচ্ছিলেন। কেউ কেউ খবরের লিংক তুলে দিচ্ছিলেন। টাইম্স অব ইন্ডিয়ার একটা খবরেও ছবিশুদ্ধ লেখা, সেও তুলে দিয়েছিলেন কেউ।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ০০:০৮333178
  • মেয়েটার থেকে পয়সাকড়ি কিছু নিয়েছে বলে লিখেছে কোথাও?
  • Atoz | ০৩ মার্চ ২০১৬ ০০:০৭333177
  • চারিদিকে এসব কী চলছে??????
  • sosen | ০২ মার্চ ২০১৬ ২৩:৫৫333174
  • অলরেডি লোকে রিডিকিউল করছে। একটা বাচ্চা, মিসগাইডেড, কি করে যে বড়ো বড়ো প্রতিষ্ঠিত লোকজন হেল্প করার বদলে খিল্লি করে!
  • Blank | ০২ মার্চ ২০১৬ ২৩:৫৫333175
  • আরো খারাপ কিছু না হয়ে যায়। পাড়ায়, পরিবারের মধ্যে, কলেজে চারদিকে খিল্লী চলবে। অত খিল্লী নেওয়ার ক্ষমতা বাচ্চাটার থাকলে হয়।
  • b | ০২ মার্চ ২০১৬ ২৩:৪৭333173
  • খিল্লি করতে পারতাম, কিন্তু ভালো লাগছে না। বড় হোক্সের শিকার। এরপরে আনন্দবাজার ফের মেয়েটাকে ও ওর বাবাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। ওর বাবা আবার কামদুনি আন্দোলনের একটা ফেস ছিলেন।

    ধুসসস।
  • sosen | ০২ মার্চ ২০১৬ ২৩:৪২333172
  • S | ০২ মার্চ ২০১৬ ২৩:৪১333171
  • মুখ্যমন্ত্রী থাকার সময় পুলিশ দিয়েও রায়ট সামলাতে না পারলেও চলে, কিন্তু ছাত্র রাজনীতি করতে গেলে ক্যাম্পাসের সক্কলের ব্যবহার কন্ট্রোল করার ক্যাপা রাখতে হবে।
  • sosen | ০২ মার্চ ২০১৬ ২৩:৩২333169
  • আহারে! আমিও ভাবছিলাম-Goddard তো শুধু সিটিজেনদের জন্য। তারপর ভাবলাম এখন খুলেছে।
  • S | ০২ মার্চ ২০১৬ ২৩:৩২333170
  • এতো যে পলিটিশিয়ানদের বিরুদ্ধে কেস, বেইল পেয়ে আবার ভোটে লড়ে। ছোটোবেলায় শুনতাম এমনই শক্তিশালী নাকি আমাদের গণতন্ত্র যে জেল থেকেও নাকি ভোটে লড়া যায়। কালে কালে আর কি কি দেখবো।
  • aka | ০২ মার্চ ২০১৬ ২৩:৩১333168
  • এই মেয়েটার জন্য খারাপ লাগছে। প্রচণ্ড একটা স্ক্যামের মধ্যে পড়েছে। প্রথমে পড়েই মনে হয়েছিল - অক্সফোর্ডে ইংলিশ, অ্যাস্ট্রোবায়োলজি, শেষে নাসায় ব্ল্যাকহোল। এনিওয়ে হোপফুল্লি এরা এই ধাক্কা কাটিয়ে উঠবে। এরপরে শুরু হবে ঠাট্টা ইয়ার্কি।
  • Abhyu | ০২ মার্চ ২০১৬ ২৩:৩০333167
  • পোটকেদা কি জেগে আছে?
  • pi | ০২ মার্চ ২০১৬ ২৩:১৭333166
  • সিকি, গুগল করে নিও। পেয়ে যাবে। তেহেল্কা কি হিন্দুস্তান টাইম্স।

    এখন আর দিতে ভাল লাগছেনা।
  • dc | ০২ মার্চ ২০১৬ ২৩:১১333165
  • যিনি কুদানকুলামের সেডিশন কেসের অথেন্টিসিটি চাইলেন, তাঁকে বলতে পারি যে কতগুলো কেস দেওয়া হয়েছিল মনে নেই তবে উদয়কুমারের বিরুদ্ধে বেশ কয়েকটা দেওয়া হয়েছিল এটা স্পষ্ট মনে আছে।
  • j | ০২ মার্চ ২০১৬ ২৩:০৮333164
  • অন্ততঃ আমার চেনাশোনা যাদের হয়েছিল কারুরই ঠিক হয় নি, ট্রান্সপ্লান্ট বা লং টার্ম ডায়ালিসিস করতে বলেছিলেন ডাক্তাররা
  • | ০২ মার্চ ২০১৬ ২৩:০৭333163
  • এইটে দেখো

    :Neither Nirbhaya nor her boyfriend had specifically mentioned or indicated anything special about the juvenile – that he was the most brutal, or that he was the one who wielded the rod. It was Ram Singh, the driver and the juvenile’s exploitative employer, who mentioned the juvenile

    The main evidence presented by the police against the juvenile was a blood-stained shirt, but the shirt was suspected to have been Ram Singh’s, and planted on the juvenile to produce some evidence. Otherwise, there was very little evidence. The Delhi Police did not take his teeth bite sample to check if they matched any of the various teeth bites on Nirbhaya’s body. There was no matching of his semen from the semen found on Nirbhaya’s clothes or body. By contrast, the DNA samples of fluids found on driver Ram Singh’s and his friend Vinay Sharma’s clothes matched the fluids found on Nirbhaya’s body and clothes. As for the juvenile, even his fingerprint marks were not taken."

    http://www.huffingtonpost.in/2015/12/19/why-the-juvenile-in-the-n_n_8842954.html
  • pi | ০২ মার্চ ২০১৬ ২৩:০৫333161
  • কিডনি ড্যামেজ একবার শুরু হলে আর ঠিক হয় ?
  • না | ০২ মার্চ ২০১৬ ২৩:০২333160
  • নির্ভয়া ডেথ বেডে স্টেটমেন্ট যা দিয়েছিল, সেই অনুযায়ী, সবচেয়ে নৃশংস কাজগুলো ঐ নাবালকটাই করেছিল। নাবালকটি সে কথা পরে স্বীকারও করেছিল, যদ্দূর মনে পড়ছে।
  • | ০২ মার্চ ২০১৬ ২২:৫৮333159
  • সুজেট জর্ডনের কেসেও তো সর্বাণীদেবী পাবলিকের ইচ্ছা উপেক্ষা করে সকলকে সমান শাস্তি দেন নি। সেটা ভালই করেছেন বলে মনে করি।

    নির্ভয়াকান্ডে যেটা প্রচন্ড ডিস্টার্বিং, নাবালকটা নাকি ঐ অপকর্মগুলো আদৌ নাও করে থাকতে পারে। ওর কোনও ডাক্তারী পরীক্ষা হয় নি। ওকে এমনিতেই বেশীদিন আটকানো যাবে না জেনেই কি তাহলে পুলিশ সবচেয়ে কঠোর ভয়ংকর কাজগুলো ওর ঘাড়ে চাপিয়েছিল?
    ভাবতেও অসুস্থ লাগে।
  • sosen | ০২ মার্চ ২০১৬ ২২:৫৫333158
  • বাচ্চাটাকে জেলে রাখার জন্য সেভাবে আন্দোলন কি হয়েছিল?
  • একদম | ০২ মার্চ ২০১৬ ২২:৫৪333157
  • এই জাজমেন্টটার লাইন বাই লাইন ধরে একটা লেখা আসা দরকার। ঈশান লিখলে লেখো।

    অ্যান্টিসিপেট করছি - উল্লাসের বন্যা বইবে এই জাজমেন্ট নিয়ে কাল।
  • sosen | ০২ মার্চ ২০১৬ ২২:৫৩333155
  • পাইয়ের বক্তব্যের রেসপন্সে ওটা বলিনি।
    বি, জুডিশিয়ারি পার্ফেক্ট মেশিনারি তো হবেই না। সবসময়েই সেখানে একটা পার্সোনাল ইনক্লাইনেশন থাকবে, এবং কোর্ট রায়ে সেটা প্রতিফলিত হবেও, কারণ আলটিমেটলি তো কয়েকটা মানুষের উপরেই ডিপেন্ড করা হচ্ছে। নির্ভয়ার কথাই লিখতে গিয়ে লিখলামনা, সেই ক্ষেত্রে আমার নিজেরও সফ্ট স্পট রয়েছে, কিন্তু সেই আন্দোলনে কোর্ট কালেক্টিভ কনসেন্সকে কনসিডারেশনে নেওয়া শুধু নয়, সম্পূর্ণ সাপোর্ট করেছিল, সেটা যেহেতু মেজরিটির চাওয়া ছিল, কোনো অসুবিধা সেভাবে নেই। পরবর্তীকালে পুলিশের বিভিন্ন ফেইলিওরের কথা উহ্য রাখলাম। ঠিক সেভাবেই কোর্ট এখানেও পাবলিক ইমোশনকে সবিশেষ গুরুত্ব দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। এ কেবলমাত্র জনমত কনসিডারেশনে নেওয়া নয়, জনমতের দ্বারা প্রভাবিত হওয়া। কখনো সেটা সুফল দেবে, কখনো দেবে না, ঐ কাটাকুটির জন্য তৈরি থাকতে হবে।
    প্লাস, ফ্রিঞ্জ এলিমেন্টের আন্দোলন কখনো ই সম্পূর্ণ জনসমর্থন পাবে না, তখনো যদি কোর্ট জনমতের উপর নির্ভর করে, তাহলে যা হবার তাই হচ্ছে, ক্রমাগত।
  • b | ০২ মার্চ ২০১৬ ২২:৫৩333156
  • Date:02 Mar 2016 -- 10:45 PM

    ভাগ্যিস দেয় নি। খুব খারাপ প্রিসিডেন্স হত।

    কোর্ট বলে একটা মনোলিথিক কাকতাড়ুয়া খাড়া করে তাকে সময়ে সময়ে প্রহার ও সময়ে সময়ে আদর করার মানে হয় না। আল্টিমেটলি যে রায় দেয়, সে রক্ত মাংসের মানুষ এবং তার নিজস্ব বায়াস, দোষ-গুণ সব আছে এটা মেনে নিয়েই এগোতে হবে।
  • পাই-কে | ০২ মার্চ ২০১৬ ২২:৫২333154
  • কুডানকুলামে ৮০০০ সিডিশন কেস ঠোকা হয়েছিল - এটার অথেন্টিসিটি আছে? কারণ আমি দুদিন আগেই ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা লিংক পড়ছিলাম, সেখানে লেখা হয়েছে গত পাঁচ বছরে নাকি সিডিশন কেস রেজিস্ট্রেশনে কেরালা প্রথম - সাড়ে সাতশোর ওপর।
  • cm | ০২ মার্চ ২০১৬ ২২:৫১333153
  • নিস্পৃহ হয়ে দুনিয়ার তামাশা দেখুন।
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ২২:৪৯333152
  • পৃথিবীতে আগুন লেগে গেছে মনে হয়। একদিন ডোনাল্ড ট্রাম্প তো পরের দিন দিল্লি হাইকোর্ট। কোথাও কোনো শান্তি নাই কেন?
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ২২:৪৮333151
  • রয়টা পড়ে শেষ করলাম। মারাত্মক। কিন্তু এটার অথেন্টিসিটি নিয়ে কি কোনো সন্দেহ আছে? না থাকলে মারাত্মক জায়গা গুলো তুলে দেব আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত