এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ০১ মার্চ ২০১৬ ১৬:১৪332880
  • অট্টহাস্য টইতে ব দ এর লাস্ট কমেন্টগুলো উড়ে গেলো নাকি? দেখতেই পাচ্ছিনা।
  • sinfaut | ০১ মার্চ ২০১৬ ১৬:১৩332879
  • বলো তুমি একদম সমর্থন করো। বর্ডারে লড়াই করা আর্মির কাছে এইতুকু আত্মত্যাগ ইত্যাদি। কিছুতেই বোলোনা এটা খারাপ হয়েচে।
  • Arpan | ০১ মার্চ ২০১৬ ১৫:৪১332878
  • স্যালারিড চাড্ডিদের মুখ কাল থেকে কালো হয়ে গেছে। আমি সান্ত্বনা জানিয়ে বললাম দেশভক্তদের তো নেশন বিল্ডিঙের জন্য একটু বেশি ট্যাক্স দিতেই হবে।
  • Kaju | ০১ মার্চ ২০১৬ ১৫:২৩332876
  • ১০০ বার হাঁচি !!! বলেন কী? এই জন্যে দিল্লীতে মাঝেমধ্যেই ভূমিকম্পের খপর শোনা যায়। এইবার বুঝলাম। সুকুমার রায়-ও কীসব যেন বলেছেন না? যদি হুঁহু হাঁচে খবর্দার খবর্দার বসবে না কেউ ছাদে...
  • kumu | ০১ মার্চ ২০১৬ ১৫:১৬332875
  • দমু গো,আমি দিই।বাড়ীতে কেউ না থাকলে ঘরে বসে/থাকলে ছাদে গিয়ে আমি হাতপা ছুঁড়ে আনন্দে হাঁচি।ঐ রকম করলে ১০০ মত হঁচলেই চলে।১৫০ বা তার বেশী হয় না।
    তবে এই লেখাটির অর্থ কী?সামান্যতম সাধারণজ্ঞান সম্পন্ন মানুষ এগুলো জানে তো।সে জিম না করে চারবার আপিস যাবে?না ঘরের সম কৌটোবাটা খুলবে?ল
  • d | ০১ মার্চ ২০১৬ ১৪:৪৭332874
  • অ্যাঁ!! এ ক্ষি ধরণের এয়ার্কি!!
    হাঁচি দেবর সময় হাত পা ছুঁড়ে হাঁচি দেয় কে? কোথাকার কোন আজব লোক?
    আর ল্যাপী রোজ ঘাড়ে করে আপিস গেলে কী কী হয় সে আমি জানি, যেহেতু বছর চারেক ধরে যাচ্ছি।
  • b | ০১ মার্চ ২০১৬ ১৪:৩৮332873
  • ম্মাইরি! এরা কি সিরিয়াস না খিল্লি?
    http://www.anandabazar.com/lifestyle/now-you-can-do-this-workouts-at-home-dgtl-1.321093

    নিজেকে স্লিম অ্যান্ড ফিট রাখার জন্য কত কিছুই তো করেন আপনি। নিয়ম করে জিমে যাওয়া বা বাড়িতেই হালকা ওয়ার্কআউটও করতে ভোলেন না। তবে জানেন কি ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এমন অনেক কিছুই আপনি করে থাকেন, যেগুলো জিমে যাওয়া বা হালকা ব্যায়ামের থেকে কোনও অংশে কম নয়। তাই মাঝে মাঝে ওয়ার্কআউট-এ ফাঁকি দেওয়াই যায়।

    ১) জিনসঃ অনেকেই ঢিলেঢালা জিনস্‌ পড়তে পছন্দ করেন। কিন্তু এমন অনেকেই আছেন জিনস্‌ পড়তে গেলে যাঁদের বেশ কসরত করতে হয়। স্কিন টাইট জিনস্‌ পড়া তাই এক ধরনের ওয়ার্কআউট।

    ২) ঢাকনাঃ ফ্রিজে অনেক দিন ধরে রাখা কোনও জার খুলতে গেলেও হাতের পেশীর জোর লাগে।

    ৩) চিত্কারঃ আপনি কি অত্যধিক জেদ করেন? আর জেদ পূরণ না হলে গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দেন। তা হলেই ভাবুন আপনি গলা থেকে পেটের পেশীর উপর কতটা চাপ পড়ে চিৎকারের সময়। এটাও তো এক ধরনের কসরতই হল।

    ৪) হাঁচিঃ ঠান্ডা লাগলে হাঁচিটাও কিন্তু এই ঘরানাতেই পড়ে। হাত –পা ছুড়ে জোরে হাঁচতে গেলে কষ্টও হয়।

    ৫) ভিড়ঃ অফিসে যাওয়ার জন্য যাঁদের ট্রেন, বাসই ভরসা তাঁরা এই পয়েন্টটিকে খুব ভাল বুঝতে পারবেন। অফিস যাওয়া এবং ফেরার সময় ভিড় ঠেলে রোজ তাঁদেরকেই তো গন্তব্যে পৌঁছতে হয়।

    ৬) ব্যাগঃ তেমনই রোজ কাঁধে করে ল্যাপটপের ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাওয়াটাও কম কিছু নয়।

    ৭) হাসিঃ আর সব শেষে রইল এই পয়েন্টটি। যা আমরা খুব টের পাই যখন অত্যধিক হাসি। বেশ কিছু ক্ষণ ক্রমাগত হাসলে মনে হয় দমবন্ধ হয়ে মারাই যাব এ বার। চাপ পড়ে পেটের পেশীতেও।

    তাই রোজ নিয়ম মেনে জিমে নাই বা গেলেন। সে দিন না হয় এই কাজগুলো একটু বাড়িয়ে দেবেন। কিছু না হয় এক দিন একটু বেশি হাসতে তো পারেন। ব্যস তাহলেই কেল্লাফতে।
  • potke | ০১ মার্চ ২০১৬ ১৪:৩৭332872
  • না, স্কুলের মালিক, শ্রী শ্রী ১০৮।।।।।
  • lcm | ০১ মার্চ ২০১৬ ১৪:২৮332871
  • ওপর মহল - ইয়ানি কে স্কুল বোর্ড জ্যায়সা কুছ
  • potke | ০১ মার্চ ২০১৬ ১৪:২১332870
  • সরি, আপডেট দেয়া হয়নি। সোমবারে ছেলেকে পাঠাই নি স্কুলে, আমি নিজে গেছিলাম। ঠিক করেই গেছিলাম যে অ্যাগ্রেসিভ থাকব।

    প্রিন্সিপালের দোষ মনে হল না, ইন্স্ট্রাকসন ওপর মহল থেকে এসেছে। স্পষ্ট করে দিয়ে এসেছি যে এইরকম ডিকট্যাট সহ্য করব না, রেসিস্ট করব, তাতে যা পিউনিটিভ অ্যাকশন মনে হয় স্কুল নিতে পারে। অলমোস্ট মনোলগ চলেছে, প্রিন্সি দু এক বার আমতা আমতা ছাড়া বিশেষ কিছু বলতে পারে নি।

    ছেলে আজ স্কুলে গেছে। নিতে যাব আমি।
  • de | ০১ মার্চ ২০১৬ ১৪:১১332869
  • ঃ))
    আমি কিচ্ছু পড়ার সময় পাচ্চি না যদিও-

    টিমের লেখাটা খুব ভালো এগোচ্ছে - ওখানে তাল কাটতে চাই না -
  • Tim | ০১ মার্চ ২০১৬ ১৪:০৮332868
  • শুদু হাসি কেন, খুশি কেও বাঁচিয়ে রাখতে হবীম
  • Tim | ০১ মার্চ ২০১৬ ১৪:০৭332866
  • বাংলা বানানের যা হাল হচ্চে, ধরণীর অপূর্ব সব ব্যঞ্জন রাঁধা হবে
  • de | ০১ মার্চ ২০১৬ ১৪:০৭332867
  • সত্তি - দিদি আছে বলে বাঙালীর হাসি বেঁচে আছে -ঃ))))
  • de | ০১ মার্চ ২০১৬ ১৪:০৬332865
  • পারস্পেকটিভটা বুঝুন মশাই - নইলে সরণীর সঙ্গে কতো কিছুই তো মেলে অরণি, ঘরণী --

    দিদিকে আফনেরা বুইতেই প্পাল্লেন্না!
  • Tim | ০১ মার্চ ২০১৬ ১৪:০৫332863
  • আরেকটু ইনোভেটিভ হলে "মরেনি" বা "তরণী" করতে পারতো।
  • b | ০১ মার্চ ২০১৬ ১৪:০৫332864
  • বেলভিউ নার্সিং হোম নাকি হবে সত্যজিত রায় মরণী।
    ইংরিজি বানানে সাহেবরা কি উচ্চারণ করবে সেটা ভেবেই শিউরে উঠছি।
  • dc | ০১ মার্চ ২০১৬ ১৪:০০332862
  • তামিলনাড়ুতে কেউ মারা গেলে তার আত্মীয়স্বজন খুব আনন্দ করে। রাস্তায় প্রসেশন করে কাঁচের গাড়িতে করে নিয়ে যায়, সাথে ব্যান্ড পার্টি থাকে, পেছ্ন পেছন লোক ফুল ছেটাতে ছেটাতে যায়, আরেকদল লোক পটকা ফাটাতে ফাটাতে যায়। বাড়িতেও গানবাজনা হয়, আবার একদল মেয়ে একপাশে বসে সুর করে কাঁদতে থাকে। সন্ধেবেলা বাজি ফাটায়। দেওয়ালির সময়ে ছাড়া চেন্নাইতে যখনি পটকার আওয়াজ পাবেন বা সন্ধেবেলা হাউই দেখবেন, বুঝবেন কেউ মরে গেছে।
  • নেতাই | ০১ মার্চ ২০১৬ ১৩:৪৫332861
  • ঃ))
  • lcm | ০১ মার্চ ২০১৬ ১৩:৪৪332860
  • যাগ্গে, তবু ধরণীর ওপর দিয়ে গেছে। সরণির সঙ্গে তাল মিলিয়ে চিরুনি ও হতেই পারত।
  • lcm | ০১ মার্চ ২০১৬ ১৩:৪১332859
  • ধরণী !
  • lcm | ০১ মার্চ ২০১৬ ১৩:৩৮332858
  • হালে, আমার এক কৃষ্ণাঙ্গ সহকর্মীর মায়ের ফিউনেরালে গেছিলাম। নানারকমের গান হল, একক সংগীত, সমবেত সংগীত, দু একটি গান খুব উচ্চকন্ঠে সবাই মিলে একসঙ্গে গাইল। ভদ্রমহিলার মৃতদেহ সামনেই কফিনে রাখা ছিল, ঢাকনা খোলা যাতে সঙ্গীতধ্বনি আত্মা ছুঁয়ে যায়।
  • kc | ০১ মার্চ ২০১৬ ১২:১৯332856
  • মিশনেও হয়। বাজি ফাটেনা। চিতাকে ঘিরে সাধুরা নামসংকীর্তন করেন খোল বাজিয়ে ও নাচেন। শরীর চলে গিয়ে রামকৃষ্ণালোকে বিলীন হওয়াকে সেলিব্রেট করেন।
  • b | ০১ মার্চ ২০১৬ ১১:৪১332855
  • তামিলনাডুতেও হয়। ঐ বাজি, বাজনা ইত্যাদি।
    অপদেবতা তাড়াবার জন্যে।
  • pi | ০১ মার্চ ২০১৬ ১১:৩৬332854
  • কী অদ্ভুত জিনিস দেখলাম। শবযাত্রায় বাজনা বাজছে, বাজি ফাটছে। শুনলাম ১০০ র উপরে মারা গেলে কোন কোন গ্রামে এমনি হয় নাকি।
  • de | ০১ মার্চ ২০১৬ ১১:০১332853
  • কুমুদি, সাবধানে থেকো। শরীর ঠিক আছে এখন?
  • de | ০১ মার্চ ২০১৬ ১১:০০332852
  • আমি এবার থেকে ভবগানই বলবো ঠিক কল্লুম ঃ))

    হ্যাঁঃ! চা গরিমা দেখতে চাইলে নীতা আম্বানীরে দেখুন - তেনার এক্কাপ চায়ের দাম নাকি তিন লাখ টাকা! মাইরী, তিন বছরের জেআরেফের স্যালারী!! (আজই হিসেব কত্তে হোলো, প্রোজেক্ট স্টুডেন্টের জন্যি!) ঃ)
  • d | ০১ মার্চ ২০১৬ ১০:২৭332851
  • মাল্টা চা'ও খেতে বেশ। এমনি চায়ের মতন অখাইদ্য নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত