এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০১ মার্চ ২০১৬ ০৭:০৩332820
  • ভ্যু নামটা নরেন্দ্রপুরে চলত। মাধ্যমিক পর্যন্ত দিব্যি পুরো নাম চল, নরেন্দ্রপুরে এসেই অভ্যু, সেখান থেকে ভ্যু। এই বোজোই ডাকত - দূর থেকে ভ্যুউউউউউউ :)
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০৬:৪৩332819
  • পাশ এসে গেলেই তারপরে সুবলের পাশা।
    ঃ-)
  • | ০১ মার্চ ২০১৬ ০৬:২৩332818
  • না না, এগুলো রাস্তার নাম। একটা সত্যজিত ধরণী,পাশেরটা পাতাল প্রবেশ তারপরে সীতার অগ্নিপাশ( পরীক্ষা অনেক দিয়েছেন) এই রকম..
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০৬:১৯332817
  • কাছের মেট্রোরেলের স্টেশন। ঃ-)
  • | ০১ মার্চ ২০১৬ ০৬:১৮332816
  • ধরণী র পাশের রাস্তার নাম 'পাতাল প্রবেশ' দিলে আরো ভাবগম্ভীর হবে। দ্বিধা হও টা কেমন বেদনা নিয়ে আসবে বলে বাদ দিলামঃ)
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০৬:১১332815
  • ভ্যু অতীব সুন্দর লাগছে।
    বেশ একটা জম্পেশ ব্যাপার!
    "ভ্যু কে কোর্তে হোবীম।"
    ওহ, ঃ-) ঃ-) ঃ-)
  • | ০১ মার্চ ২০১৬ ০৬:০৮332814
  • ধুত্তেরি! অভ্যু হবে।

    কিন্তু কিন্তু ভ্যু টা শুনতে বেশি ভাল্লাগছে না?
  • | ০১ মার্চ ২০১৬ ০৬:০৬332813
  • অরণ্যদা একমনে ভ্যুর কাছ থেকে বর চেয়ে নাও বরংঃ)
  • Abhyu | ০১ মার্চ ২০১৬ ০৬:০৩332812
  • অরণ্যদা পুরো শান্তি মিসের স্টাইলে বলল, শুধু কাজের জায়গায় কথা হত!
  • aranya | ০১ মার্চ ২০১৬ ০৪:৪৩332811
  • ওঃফ, কী কাজ, কেন যে এত্ত কাজ :-((
  • | ০১ মার্চ ২০১৬ ০৪:১০332810
  • http://www.cnn.com/2016/02/28/politics/donald-trump-white-supremacists/
    এইটা নিয়ে এখন মিডিয়ায় খুব উত্তেজনা,তারপরেও ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান ক্যান্ডিডেট হিসেবে দিব্যি এগিয়ে আছে বলে প্রোজেক্ট করা হচ্ছে...
  • 0 | ০১ মার্চ ২০১৬ ০৪:০৮332809
  • ফেবুকে মোদীয়তাবাদীদের বড়ই দাপট :-(
  • Tim | ০১ মার্চ ২০১৬ ০৪:০১332808
  • মামীর লিংক পড়লাম। এইরকম আলফাল কমেন্ট কিন্তু অনেকদিন ধরেই লোকে করে আসছে। নিউজলিংক বা ফোরামে কমেন্ট হিসেবে এসব খুব আসে
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০৪:০০332807
  • ফেবুতে দেখ্লাম নতুন করে দিচ্ছে আফগানি বৈদিক প্লেন ঃ-)
  • Tim | ০১ মার্চ ২০১৬ ০৩:২৯332804
  • ২০০৫ এর মোনোলগটাও ভালো ছিলো, স্পেশালি বুশের পার্টটা
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০২:৪৭332802
  • ভবগান কিঈ ভালো লাগলো! ঃ-)
    এই দরিয়া এক আশ্চর্য মেয়ে! অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা ওকে।
    সেদিন ঐ "হোঁ বাবা" আর আজ এই "ভবগান"।
    অপূর্ব!!!!
  • S | ০১ মার্চ ২০১৬ ০২:৩৫332801
  • আমার ক্রিস রকের মোনোলগটা বেশ ভালো লাগলো। হাসি ঠাট্টার মধ্যে বেশ কতকগুলো ইম্পর্ট্যান্ট কথা বলে দিলো।
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০২:৩৪332800
  • ওরে ওরে ওরে, বৈদিক এরোপ্লেনের নাকি হদিশ পেয়েছে!!!!! আফগানি গুহায়!!!!!
    ঃ-)
  • Tim | ০১ মার্চ ২০১৬ ০২:২২332799
  • লিওর অস্কার স্পিচটা বেশ ভালো লাগলো।
  • Rit | ০১ মার্চ ২০১৬ ০২:১৮332798
  • লিও অস্কার পেলেন, আর সত্যজিত গ্লোব।
  • pi | ০১ মার্চ ২০১৬ ০১:০৩332797
  • অরিজিতের একটা পোস্ট রইলো।

    '
    আবার। জয়নগরে। মনীষার পরে আবার একটা মেয়ের ওপর প্রকাশ্যে আক্রমণের ঘটনা। হ্যাঁ, মেয়ে বলেই। শম্পা হালদার। ৩ নম্বর ওয়ার্ডে, মাঠের নতুন জলট্যাঙ্কের পেছনে বাড়ি। বারাসাতে সেকেন্ড ইয়ারে পড়ে, ইংলিশ নিয়ে। রোজ সকালে চাঁপাতলার রাস্তা দিয়ে বিদ্যের শ্মশানের পেছনের রাস্তা দিয়ে নতুন আলমারি ফ্যাক্টারির পাশ দিয়ে পড়াতে যায় দোসরা ভগবানপুরের মুখে। রাস্তাটা এমনিতেই নির্জন, ইতিউতি বিক্ষিপ্ত বসতি আছে মাঝে মধ্যে। ওখানে ওর মাসির বাড়ি। আজও যাচ্ছিল। দুটো ছেলে পেছন থেকে গলাটা চেপে ধরে, বলে চ্যাচালে জানে মেরে দেবে। টানতে টানতে নিয়ে যায় ঝোপের দিকে। তাও মেয়েটা চ্যাঁচ্যাঁয়। যে গলা চেপে ধরেছিল তার হাতে কামড়েও নেয়। বেগতিক দেখে মেয়েটার গলার নিচে আর কানের ওপরে ছুরি চালিয়ে দেয়। ততক্ষনে আশপাশের দু একটা বাচ্চা ছেলে সেদিকে এসে পড়ায় পালিয়ে যায় ছেলে দুটো। বেহুঁশ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার প্রসেস শুরু হয়। সন্ধ্যায় বাঙ্গুরে কুমারেন্দ্র দার(শম্পার বাবা)সাথে কথা বলে ফিরলাম। খানিক সুস্থ সে। অরিন্দম, দেবু, মৃণ্ময়, উত্তিয়রা জয়নগরের এখনো থানায় িপোর্ট করানর জন্যে পরিবারের লোকেদের সাথে বসে।
    দুঃখ হচ্ছে, রাগও হচ্ছে। আবার মনে হচ্ছে এ ঘটনা জয়নগরে নতুন নয়, আগেও হতে শুনেছি বহু, কেউ মুখ খোলে না্, আন্দোলন হয় না, আইনি পদক্ষেপ নেয় না। আর কথা তুল্লেই লোকে বলে মেয়েটার চরিত্র নিশ্চই খারাপ ছিল। না হলে এত মেয়ে থাকতে ওর সাথেই বা হল কেন, এক হাতে তালি বাজে না, ইত্যাদি, ইত্যাদি। এবারেও নিশ্চয়ই অনেকেই, বলা ভালো বেশীরভাগ একই কথা বলবে মনীষার বেলায় না জেনে যে-যে যা-যা বলেছিল। হয়ত বা বলবে রেপ তো আর হয়নি, মানে যা বলে থাকেন আমাদের জ্যেঠুরা। আমরা অবশ্য তার তোয়াক্কা করছিনা। কাল আবার পথে নামছি শম্পার জন্যে, মনীষার জন্যে। অতীতের দুর্গানগর বা কাকদ্বীপের ঘটনার জন্যে যেমন নেমেছিলাম তেমনভাবেই।'
  • Atoz | ০১ মার্চ ২০১৬ ০০:৩৬332796
  • সরণীর বদলে ধরণী ????? এটা কি সত্যিই হয়েছে? নাকি লোকে ইয়ার্কি করছে?
  • S | ০১ মার্চ ২০১৬ ০০:২৮332795
  • হাই ইন্টারেস্ট রেট রেজিমে ইএমাই না কমানো ভালো। প্রি পেমেন্ট করে যত তাড়াতাড়ি পারেন বড় লোনের বোঝা ঘাড় থেকে নামালে আপনি বেটার থাকবেন।
  • Arpan | ০১ মার্চ ২০১৬ ০০:১৫332794
  • রোবু, হেইচডিএফসিতে এইসব ডিটেল অনলাইন দেখা যায়।

    এনিওয়ে, প্রিপেমেন্টের চেক নিয়ে ফার্স্ট টাইম ব্যাংকে গিয়ে জমা দে। জেনে যাবি কী করবে। বাই ডিফল্ট ইএমাই কমে। কিন্তু লং রানে দেখলে টেনিওর কমালে গ্রাহকের লাভ।

    এইখানে বোঝানো আছে।

    http://www.mydailylifetips.com/planning-a-home-loan-part-payment-but-dont-know-whether-to-reduce-tenure-or-emi/
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৪332793
  • বাপ্রে, এক বাক্যে কতগুলো আর!!
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৩332792
  • আমার এক ভাগ্নি দুজন-কে যুজন বলত, য প্রায় সন্সক্রিতের য এর মত করে। আমরা দীর্ঘদিন ঠিক করে দিইনি। স্কুলে ভর্তি হতেই শিখে গেল।
    ছোটবেলায় আমার ধারণা ছিল ভগবান টাকমাথা, পরিস্কার কামানো মুখ, টেরিকটের প্যান্ট আর ফুলহাতা শার্ট ইন না করে পরা একটা লম্বা মত লোক। তিনি বাবার কলিগ ভগবান মন্ডল। মাঝে মাঝে তার পুজো হয়।
    আবার বাবা এ শিফ্টে ডিউটি থেকে আড়াইটের সময় ফিরে গুড়জল খেয়ে ঘুমিয়ে বিকেলে উঠে শ্রমিক কল্যাণ কেন্দ্রে যেত আর আমি জিগ্যেস করলে বলত মন্দিরে যাচ্ছে, আর আমি তো কোয়ার্টারের তিন তলার জানালা দিয়ে দেখতে পেতাম বাবা কোথায় যাচ্ছে - তাই মন্দির বলতে বুঝতাম বাবা আর কাকুরা যেখানে একসাথে চা মুড়ি তেলেভাজা সিগারেট খায় আর লাল পতাকা লাগায়।
  • aranya | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১১332791
  • আমার মেয়ে সেই ছোট্টকাল থেকে এইরম একটা প্রার্থনা করে আসছে, রাতে ঘুমোতে যাওয়ার আগে -

    ভগোমাআআআন, প্লিজ গিভ নো ব্যাড ড্রিমস, ওনলি গুড ড্রিমস অর নো ড্রিম। অ্যান্ড সেম ফর এভরিওয়ান, ইনক্লুডিং মি। আআআআআমেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত