এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১০332790
  • ওক্কে, থ্যান্কু সবাইকেই ঃ-)
  • sinfaut | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০২332789
  • ভবগান আর টুলেভ এই দুটো এখনও ঠিক করে দিই নি। শুনতে মজা লাগে বলে।
  • PM | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৮332788
  • robu-baabu, aamaar abhij`Ntaa aachhe loner samaysImaa niye---

    1. inTaaresT reT baarale byaank phone kore jigges kare EMI বাড়াতে চান, না সময় বাহাতে চান। সেইমোতো ওরা করে। কখনো বেটারা রেট বাড়লে নিজে নিজেই সময়্সীমা বাড়িয়ে দেয়। ব্যান্কের লাভ সময় বাড়লে। গ্রাহক-ও EMI না বাড়ায় অখুশী হয় না।

    ২। আপনি ব্যান্কে গিয়ে সময়্সীমা কমানোর জন্য আবেদন করতে পারেন ( HDFC/ICICI).
  • শ্রী সদা | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৯332787
  • সিঁফোদা ঃ)

    এদিকে ইপিএফ উইথড্র করলে ৬০% টাকা ট্যাক্সেবল হবে। আচ্ছে দিনের হদ্দমুদ্দ যাকে বলে।
  • PM | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২১332786
  • "সত্যজিত রয় ধরনী" ( টাইপো নয় ঃ) ) টা দিদি হেব্বি দিয়েছে ঃ) ঃ)
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৬332785
  • ঠিক ঠিক, গুরু নানক। উনি তো বোধ হয় ভগবানই বলতেন, না?
  • b | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৯332784
  • নাসিরুদ্দিন না। গুরু নানক।
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৭332783
  • হ্যাঁ সেই কোন দিকে আল্লা নেই বলো সেই দিকে পা করে শুবো (নাসিরুদ্দিনের গল্প)? ভালো লাগল।
  • hu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০১332782
  • আহা! দরিয়া আমার মনটা ফুরফুরে করে দিল! সিঁফো, শিশুটকে তুলে দাও প্লিজ।
  • | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৮332781
  • :-)))
    দরিয়া কি ভবগান-ই বলে?
  • sinfaut | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৯332780
  • আমাদের বাইরের ঘরের এক কোণে একটা গণেশ এর টাইল আছে। এতদিন তার উপর একটা বইয়ের র‌্যাক চাপা দেওয়া ছিল। সেটা সরানোতে গণেশ টাইল বেরিয়ে এসেছে।

    আজ সকালে দরিয়া ওটার উপর দাঁড়িয়ে খেলছিল। তখন রূপালি যে কাজ করে দেয়, সে ওকে জোরে ধমকে বলেছে ওখান থেকে নেমে আসতে। দরিয়া প্রথমে ঘাবড়ে গিয়ে নেমে এসেছে তারপর রূপালিকে প্রশ্ন করেছে তোমার ভগবান তো সব কটা টাইলস এই আছে তো দাঁড়াবো কোথায় আমি?

    এতদিন বলত ভবগান নেই এখন তারই সমতুল্য কনজেকচার যে ভবগান সব জায়গায় আছে সেটা কোত্থেকে শিখে এমন জায়গা মতন ছেড়ে দিলো কে জানে।

    রূপালি কিছুক্ষন বাদে আমার বৌ এর সাথে এই নিয়ে আধ্যাত্মিক আলোচনা করে বলেছে, অন্তত গণেশকে ছেড়ে দাও দিদি, না হলে আমার এই বিশ্বাসও আজকে ছাড়তে হবে।

    দুজনের প্রায়ই এইসব আলোচনা হয় আর রূপালি ক্রমশই বিশ্বাসী থেকে দ্বিধাদীর্ণ সত্ত্বায় পরিণত হয়ে চলেছে। :P
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৮332779
  • ঃ-)
  • cm | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৩332778
  • পেন্ডিং শূন্য মানে লোন শেষ।
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০১332777
  • এবার গিয়ে বলিস "শিগ্গিরই আপনাদের ব্যাঙ্কটা কিনে নেব" ভালো ব্যবহার গ্যারান্টিড
  • ভুজুং ভাজুং | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫১332775
  • টোটাল আর পেন্ডিং অ্যামাউন্ট দেখায়, আর রেট দেখায়। টেনিওর তো দেখায় না।
  • :) | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫১332776
  • #লোনগরিমা।
  • cm | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৮332774
  • অবশ্যই টেনিওর কমবে। লোনই মিটে যাবে। অনলাইন বাকি লোন দেখা যায়তো।
  • T | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৪332773
  • ওদিকে লী রোড 'সত্যজিত রায় ধরণী' (আজ্ঞে হ্যাঁ, সরণি নয়, ধরণী) বলিয়া খ্যাত হইবেক।
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪১332772
  • ব্যান্ক-এ গিয়ে "শিগ্গিরই আপনাদের থেকে গাড়ির লোন নেব" বললে ভাল রেসপন্ড করে, নইলে বড় ঘোরায়। এই ট্রিকও আর কদ্দিন চলবে কে জানে ঃ-(
  • ভুজুং ভাজুং | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৫332771
  • হ্যাঁ, আলাদা পেমেন্ট করলে টেনিওর কমে - কিন্তু সেটা অনলাইনে দেখা যাবে না। ওখানে খুব বেসিক ইনফো থাকে। বাকি ডিটেইলস ব্যাঙ্কে গেলে বলে দেবে। ইএম`আই বাড়ানোর ব্যাপারও।
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩১332770
  • আমার তো এসবিআই। লোন একাউন্ট লিন্ক করা আছে। ইচ্ছেমত টাকা ঢেলে দিলেই হল।
    কিন্তু প্রশ্ন অন্য। তাতে টেনিওর কমবে কি? কমে কত হল সেই হিসেব কোথায় পাব? আর ইএমাই বাড়ায় কী করে?
    আমার এতদিন ধারণা ছিল আমার ১৫ বছরের লোন, আজ আবিস্কার হল কুড়ি ঃ-(
  • cm | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৩332769
  • ইউনিফর্ম কিছু হয়কি? আমার লোন অ্যাকাউন্টে চতুর্থ বছর থেকেই বাড়তি টাকা জমা দেওয়ার অপশন ছিল, যখন যেমন হাতে আসবে সেভাবে। ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট হলেই এটা থাকে মনে হয়।
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০০332768
  • এসবিআই হোম লোন নিয়ে কিছু প্রশ্ন আছে। মূলতঃ প্রিপেমেন্ট এবঙ্গ ইএমাই বাড়িয়ে টেনিওর কমানো নিয়ে। কারুর আইডিয়া আছে? কোনো টই আছে? ভাট ভরাতে চাই না।
  • 0 | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৭332767
  • ট্যাক্সের "এফেক্টিভ" সিলিং (sec. 87A দিয়ে) বেড়েছে তো। গতবছর অব্দি ওটা দু'লাখ সত্তর ছিল, এখন বেড়ে তিন'লাখ হলো
  • pi | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৫332766
  • লোকজন তো দেখলাম/শুনলাম টাকাপয়সা পেয়ে খুশি।
  • cb | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৩332765
  • আমি একটা অত্যন্ত ক্র্যাপ অ্যাড দেখলাম কোন একটা চ্যানেলে। দুই বন্ধু গাড়িতে করে যেতে যেতে লাস্ট ৫ বছরে বাংলার উন্নয়ন নিয়ে ভয়ংকর ন্যাকা**মো করছে।

    এরা কি কোনকিছুই ভালভাবে বানাতে পারে না? খুব খারাপ কোয়ালিটির অ্যাড। বাংলার মতই অবস্থা :)
  • d | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৯332764
  • হ্যা হ্যা

  • শুধু বাংলায় নয় | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৭332763
  • সারা ভারতে আজ বিজ্ঞাপন বেরিয়েছে। ইন ফ্যাক্ট, শুধু আজ নয়, কদিন ধরেই বেরোচ্ছে।

  • hoo | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৪332762
  • d | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৯332761
  • হীরাভ আবার হাওয়া হয়ে গেছে। ওখানে এইটে দেবর ছিল।
    আমার পাপমনে কেমন সন্দেহ হচ্ছে সিপিএম আমলে এটায় বাধা দিলেও নিজেরা ক্ষমতায় এসে যে এগোতে দিয়্তেছে এর পেছনে নির্ঘাৎ কিছু টাকাকড়ি হ্যান্ডওভারের গল্প আছে, যেটা তখন পাওয়া যায় নি, কিন্তু এখন গেছে বলে প্রকল্প হতে দেওয়া হয়েছে।

    ও কেলোদাদা জানেন নাকি বনহুগলির এইটের ভেতরের কোনও গল্প?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত