এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৬332580
  • চিফ ইকনমিস্ট তো একজেম্পশন বাড়াতে বারণ করেছেন।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৫332579
  • দাদার মোটিভেশন যদি হয় যে আর কয়েকদিন পরে উনার অনুপস্থিতিতে পুরো সম্পত্তির উপর দখলদারি, তাইলে উনি একজন ভালো লইয়ার দেখে উনার পোর্শানটার একটা উইল করে দিতে পারেন কোনো শক্তিশালী ওর্গানাইজেশনের (যেমন আরকে মিশনের) নামে।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩০332578
  • অপপ্রচার করিস না, সব ট্যাক্সই তো সিকুলারদের পড়াশোনায় খচ্চা হয়ে যাচ্ছে।
  • Robu | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৯332577
  • ইইসি থেকে ইইটি হবে।
  • Blank | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭332576
  • জনগন ট্যাক্স না দিলে অম্বানি রা ট্যাক্স ঝাড়বে কি করে !!
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৬332575
  • খুবই ডিপ্রেসিং অবস্থা। উনি বলেছেন আজ আবার ফোন করবেন .... দুদ্দুর।

    ডিসি, পিপিএফ ট্যাক্সেবল করে দেবে বলে কাগজে খবর দেখলাম।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৮332574
  • জোকস অ্যাপার্ট, আইন আইনের স্পিডে চললে যা হয়, মানুষের শুভবুদ্ধির ওপর ভরসা করা ছাড়া গতি নাই। মানে মির‌্যাকল আর কি
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৭332573
  • এবার বাজেটে কেমন কি ছাড় দেবে কেজানে! আর কিছু না হোক অন্তত ৮০সি তে চার লাখ পর্যন্ত ছাড় দেওয়া উচিত। আর ট্যাক্স ব্র্যাকেটগুলোকেও বাড়ানো উচিত। যে হারে ইনফ্লেশান বাড়ছে সেই হারে এই স্ল্যাবগুলোকে কখনো বাড়ায় না ঃ(
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৬332572
  • দাদা জেএনইউ অ্যালামনাই, এইটা কৌশলে প্রচার করে দিলে হয়ত কাজ হতে পারে
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৪332570
  • সাধারণত লোকাল লোকজন গেলেই শক্তিশালী পক্ষেরই লাভ হয়। ওসবে বুঝে শুনে যাওয়া ভালো। হয়তো তারা দাদার পক্ষেই চলে গেল।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৪332571
  • প্রোমোটিং হলে হয়ত হতে পারে। প্রোমোটররা অনেক সময় কথা বলে ম্যানেজ করে। ঐ দাদাকে হয়ত এমন টোপ দিলো, যে রিফুজ করতে পারলো না। গডফাদারের মত ;-)
  • cb | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১২332569
  • এক্স্যাকটলি

    এইটাই হল ফল আউট যেটার জ্ন্য ঐ পলিটিকাল, লোকাল দের কথা লিখতে ভয় পাচ্ছিলাম। পুরো হারামীর হাতবাক্স এরা।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১১332566
  • মামলা করতে হবে মনে হয়। আইনত তো সবার সমান ভাগ। এবার কেস কতদিনে শেষ হবে সে এক ব্যাপার।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১১332567
  • হ্যাঁ বাকি দুজন ইচ্ছুক থাকলে পিটিশন করতে হবে। কিন্তু কিছু উকিল মুনসেফ খরচ থাকবে, তার থেকেও, বাড়ি ভাগে হলে আলাদা রেজিস্ট্রেশনের খরচ- বা কি ভাবে ভাগ হবে। বাড়ি তো ওভাবে ভাগ হওয়া মুশকিল- হয় জমি ভাগ হবে নতুবা কেউ একজন প্রপার ইভ্যালুয়েশন অনুযায়ী বাকিদের টাকা দিয়ে নিজে কিনে নেবে।এই আইন আদালতের ঝক্কি নেওয়া কি ওনার পক্ষে সম্ভব?
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১১332568
  • *বাড়ী
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১০332564
  • বাড়্জীটা ভদ্রেশ্বরের বঙ্গশ্রীপল্লিতে। ওখানে সবুজ পরিষদ নামে একটা অতীব বদ ক্লাব আছে যারা সেই ১৯৮৬ থেকে শুনে আসছি এলাকার যাবতীয় জমিবাড়ী বিক্রি কেনা কন্ট্রোল করে। এক্ষেত্রে এরা খবর পেলে ঝাঁপিয়ে পড়বে ওঁকে সাহায্য৬ করতে তো বটেই। বাড়ী ভাগও হয়ত হবে। কিন্তু তারপরে উনি আদৌ কিছু পাবেন বা ভোগ করতে পারবেন কিনা সন্দেহ আছে। এই ক্লাবের মেরে দেওয়ার ইতিহাস নাকি প্রচুর।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১০332565
  • এই ভাগাভাগির সময় সব ওয়ারিশদের সই লাগে, কোন ওয়ারিশ মারা গেলে ডেথ সার্টিফিকেট লাগে। সব মিলিয়ে দাদার সই ছাড়া কিছু হবেনা।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৭332563
  • না দাদা কিছুতেই ভাগ করতে দিচ্ছে না। মাঝে মাঝে শুধু বলছে দুই বোনকে দুই লাখ টাকা দেবে (এক এক লাখ এক একজনকে) ওরা যেন ওর নামে লিখে দেয়।

    সেক্ষেত্রে পুরোটা ভাগ করতে বাধ্য করানো যায় কী?
  • cb | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৬332561
  • এসবের জন্য পলিটিকাল পার্টি ইত্যাদি ধরতে হবে। দ দি যা বললেন আদালত ইত্যাদিতে ভদ্রমহিলার পক্ষে কন্টিনিউ করা মুশকিল
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৬332562
  • হুঁ। এবং যেহেতু উনি অবিবাহিত এবং সন্তানহীন সেক্ষেত্রে দাদা জাস্ট ওয়েট করছে কোনওভাবে এঁর জীবন সংক্ষিপ্ত করে দিতে পারলেই কেল্লাফতে।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৫332560
  • আগে বাড়ি ভাগ হতে হবে। ভাড়া দেওয়ার জন্য।
    অংশ লিখে দিলে অসুবিধে নেই কিন্তু বিক্রি করতে গেলে সম্ভবত অংশীদারদের লিখিত অনুমতি চাই।
    আইনি ভাগ হয়ে আলাদা হয়ে গেলে আর অনুমতি লাগবে না। তবে একই বাড়ি হলে হয়তো নো অবজেকশন লাগবে।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৩332559
  • আইন জানা লোকজন তো বলবেই, কিন্তু যতদূর মনে হয়, উনি কিছুই করতে পারবেন না যতদিন না দাদা কনসেন্ট দেন। এইটা একটা পুরোনো ট্যাকটিক্স সম্পত্তি নিয়ে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৯332558
  • ওদিকে কিছুদিন আগে এক বয়স্ক ভদ্রমহিলার কথা লিখেছিলাম যাঁর বাবা মা দুজনেই মারা যাবার পর বাড়ীতে খুব একা হয়ে গেছেন, নিজের খুব কিছু রোজগার নেই, নানান শারীরিক অসুবিধেয় এখন আর কোনও নির্দিষ্ট চাকরীতে ঢোকা সম্ভব নয়, বয়সও নেই। এঁর এক দাদা ও এক দিদি। বাড়ী তিনজনের নামে।

    ইনি চাইছিলেন বাড়ীর একটা অংশ ভাড়া দিতে, তাহলে কিছু রোজগারও হয় আর বাড়ীতে কিছু লোক, তাদের উপস্থিতিও কিছুটা ভরসা যোগাবে। চাইলে কখনও কিছুদিনের জন্য একটু দিদির কাছে বা অন্য কোথাও বেড়াতে যেতে পারবেন। এবারে দাদা কিছুতেই ভাড়া দিতেও দেবে না, বাড়ী বিক্রীও করতে দেবে না, ওঁর নাম আলাদা করেও করবে না। দাদা খানিকটা অংশে তালা দিয়ে চলে গেছে, বন্ধ থেকে থেকে বাড়ীর অন্য অংশে এঁর ঘরে ড্যাম্প লেগে যাচ্ছে। উনি বলছেন ওঁর আবার নতুন করে প্লাস্টার ফেলে করানোর সাধ্য নেই।

    এমতাবস্থায় উনি কী কী করতে পারেন? বাড়ীর ভাগ আলাদা না হলে কি ওঁর অংশ উনি কোনও ব্যক্তি বা সংস্থার নামে লিখে দিতে পারেন? সেটা কি আইনতঃ গ্রাহ্য হবে?

    আমার এইসব আইনকানুন সম্পর্কে প্রায় কোনও ধারণাই৯ নেই। কেউ কিছু বলতে পার?
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫332557
  • ধুত্তেরি। এইগুলান যে গল্পকথা মাত্র সেটা আর কোনোদিন লোকে বুঝবে না বোধহয়। একটা পুজোকে আরেকটা পুজো দিয়ে ডিফেন্ড করা, যত্তসব
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৮332556
  • ওদিকে প্রকল্পদা লিখলেন, 'মহাবলী ছিলেন অসুরদের রাজা। তাঁর দর্প চূর্ণ করতে বিষ্ণুর বামন অবতারের রূপ ধারণ। তিন পা মাপের জমি চেয়ে পান নি, শেষে মহাবলীর মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করিয়ে দেন বামনদেব।
    ওই রাজা মহাবলী কয়েকদিনের জন্য মর্ত্যে আসেন। তাঁর ভক্তরা (হ্যাঁ, ভক্তরা, কারণ তিনি খুব ন্যায়পরায়ণ রাজা ছিলেন) গোটা রাজ্যে ফুল দিয়ে সাজিয়ে তাঁর 'পুজো' করে। রাজ্যের নাম কেরল, উতসবের নাম 'থিরুভোনম' বা শুধু 'ওনম'।
    কই আসুন! বিষ্ণুর শত্রুকে পুজো করবার অপরাধে কেরলবাসীদের 'দেশদ্রোহী' আখ্যা দিন! কেন, কী তফাত মহিষাসুরের সঙ্গে মহাবলীর?;

    যথারীতি এই নিয়ে হিরণ্ময় নীরবতা !!

    তবে এগুলো নিয়েও বোধহয় পোস্টার করতে পারলে বেশি এফেক্টিভ হত।
  • potke | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৫332555
  • বাচ্চা, বৌ র সাথে কথা না বলে কিছু করিনি, অন্য একটা স্কুলে কথা বলে রেখেছি।

    ছেলে জানতে চেয়েছিল মোদীর সাথে আমার কি প্রবলেম, বুঝিয়ে বলেছি, আবার বোঝাব, পরে।

    ছোটখাটো ঝামেলা আগেও হয়েছে, উই নেভার বাজড।

    সারা জীবন টাই তো কমপ্লায়েন্স, ইট'স টাইম টু পিক এ ব্যাটল।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৪332554
  • 'বিভিন্ন দেবতার তেজ থেকে দুর্গার সৃষ্টি। এর মধ্যে কি জনপদবধূর গল্পই লুকিয়ে আছে? তেজ শব্দটা বীর্য অর্থেও ব্যবহার হয়।'

    তাতিন লিখেছিল। তাই নিয়েও চাড্ডিদের কী রাগ। মহায়ন শেয়ার করা হয়েছিল, সেও রিপোর্ট করে দিয়েছে। যা পারছে, রিপোর্ট করছে। গুরুর আফজল গুরু, জে নে উ নিয়ে লেখাগুলোও নিয়েও দেশদ্রোহিতার অভিযোগ। উফ্ফ !!
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৬332553
  • আছে কিন্তু সেগুলো মিশনের বাইরে বেরোয় না। আইনতঃ সেই ডকুমেন্ট পাবলিক করার দরকার নেই তো। তবে সেক্স করলে যে তাড়িয়ে দেবে সেটা তো কমন সেন্স থেকেই বোঝা যায়।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৩332552
  • মিশনের মিশন স্টেটমেন্ট?
  • cm | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০332551
  • ব্রহ্মচারীদের কোড অফ কনডাক্টের কপি হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত