এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৪332280
  • শুধু ভৈরবী না, এটা সিন্ধু ভৈরবী। ছেলেটার তালিম দারুণ হয়েছিল। একটা শ্রী এর বাজনা আছে এর, কুমার বোসের সঙ্গে। সুপার্ব। আস্তে আস্তে সময়ের সঙ্গে পেকে গিয়ে ঘ্যাঁট হয়ে গেছে। এরকম হওয়ার কথা ছিলনা কিন্তু।

    লুরুবাসিদের জন্যি, আগামীকাল গায়ত্রি বিহার প্যালেস গ্রাউন্ডে শাহিদ পারভেজ বাজাতে আসছেন। সঙ্গে অনিন্দ্য চ্যাটার্জি। প্রবেশ অবাধ।
  • sinfaut | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৯332279
  • সিকি তোমার বন্ধু একটা ভিডিও পোস্ট করেছে। দেখা যাচ্ছে প্রচুর পুলিস একসাথে ছুটছে আর লোকজন পাথর ছুঁড়ছে। ওটায় অ্যাকচুয়ালি কী হচ্ছে জানো?
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৯332278
  • কিন্তু এরা দেশদ্রোহী বা সন্ত্রাসবাদী নয়, বাঞ্চ অফ মিসগাইডেড ইয়ুথ।
  • এক বন্ধু | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫332277
  • হরিয়ানার রোহতকের প্রায় দেড়শো খানা ছবি পোস্ট করেছে। কী ভয়ংকর দৃশ্য, দেখা যায় না খানিক বাদে। পুরো জেলাটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে।
  • sinfaut | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৪332276
  • কেমন লাগছে শুনুন তো। ভৈরবী। আমি হয়তো ওল্ড ফ্যাশনড। ইনি সুপার্বলি স্কিল্ড, জোড় ঝাল শুনেছি অন্যত্র কিন্তু এখনও পর্যন্ত রাগ বিস্তার বা আলাপ শুনলাম না যেটা বলিউডি হিন্দি গান ছাড়া আর কিছু মনে পড়ায়। রাগসঙ্গীত যদি গাছ হয় তবে ইনি এখনও গোড়ার কাছেই নানারকম ভঙ্গী করে জল দিয়ে চলেছেন আর লাফ দিয়ে ডালে হাত পাওয়ার চেষ্টা করছেন। ইনি সেতারে গিটারও বাজান কর্ড ফর্ড সমেত।

  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৩332275
  • ব্যান্ডেজ বাঁধতে তো ছোট থেকেই জানি। কত কাটাকুটি ফাটাফাটি হলো।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৫332274
  • ব্রতীন্দা উদ্বায়ী হয়ে গেল?
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৭332273
  • সাপে কামড়ানোর চিকিৎসা শুনে মনে পড়ল। নরেন্দ্রপুরের এক (প্রাক্তন) মহারাজকে সাপে কামড়েছে শুনে জয়ন্ত খুব নিরীহ গলায় প্রশ্ন করেছিল - সাপটা বেঁচে আছে?
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৫332272
  • সে আমাদেরো লিখতে হত।
    প্রাথামিক চিকিৎসা কা-আকে বালে?

    উতারঃ বা-আ-ড়িতে অথবা প-অ-থে ঘা-আ-টে হঠা-আ-ৎ কোনো দুর্ঘটনা ঘটলে চ্সট (ওরকমি উচ্চারণ) করে ডাক্তার ডাকা অনেক সময়েই z-আ-আ-য় না-আ-আ। তই বলে তো রোগীকে রাস্তাঘাটে ফেলে রাখাও z-আ-আ-য় না-আ-আ।
    ইত্যাদি।

    আর সাপে কামড়ানোর প্রাথমিক চিকিৎসা কি- এর জবাব পেছনের বেঞ্চি থেকে এসেছিলোঃ সাপকে গিয়ে কামড়ে দেওয়া।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৪332270
  • টুর্নিকেটটা আজ অব্দি কাজে লাগাতে পারিনি। ব্যান্ডেজগুলো সব কাজে লেগেছিলো।
  • পুপে | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৪332271
  • আমাদের মোজা বুনতে হত, টেবিল ক্লথ বানাতে, আর রুমাল বানাতে। সেলাই করতে আমার মোটেই ভালো লাগত না। আর ওদিকে সবচেয়ে সেরা সেলাই করিয়েকে একটা ইয়াব্বড় কাপ দিত। কোনোবারই পাইনি। ঃ(((
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২২332269
  • গোটা মাথায় টুর্নিকেট বেঁধে কি লাভ? ফাটা মাথা পেতে?
    আর ডাক্তার বাবু আমাদের বলেছিলেন ফার্স্ট এইড বক্সে বোরোলীন রাখা চলবে না।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২১332268
  • আর ঐ ব্যান্ডেজ বেঁধে লোকের মচকে যাওয়া পা সারিয়েছি এক্সকারশনে, কলেজে। খুব কাজের স্কিল।
  • পুপে | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০332266
  • পুরোটা তো কালই দেখেছি। এই মজার ভিডিওগুলো তো আজ থেকে পাওয়া যাচ্ছে।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০332267
  • আমার বলে ফার্স্ট এইডের সাট্টিও এখনো আছে। হেব্বি টুর্নিকেট বাঁধতে শিখেছিলাম।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৯332265
  • আমাদের নাইন টেনে। ব্যাণ্ডেজ বাঁধা প্র্যাকটিস করা হবে বলে ভলান্টিয়ার খোঁজা হত।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৮332263
  • ফার্স্ট এইড বক্স বানাতে হতো তো। সে অবশ্য ক্লাস সেভেন এইটে।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৮332264
  • পুপে কি পুরো বক্তিমেটা দেখেনি?
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৬332261
  • খবরের কাগজের উপর রেখেছিল। তারপর কাগজটা সাবানের অংশ হয়ে গেলো। মন্দ দেখতে হয়নি। ঐ এখনকার নিউজপ্রিন্ট জ্যাকেটের মতো ই হয়েছিল।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৬332262
  • আচ্ছা তোমাদের ফার্স্ট এইড ছিল না? আমাদের একজন ডাক্তার এসে একদিন ক্লাস নিয়ে যেতেন। ব্যাণ্ডেজ বাঁধা শেখাতেন। তিনি বললেন - আচ্ছা বলো দেখি সাপে কামড়ালে প্রথমে কি করবে?
    ইন্দ্রনীল বলল - যত তাড়াতাড়ি হয় ডাক্তারখানায় নিয়ে যাবো।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৩332260
  • আচ্ছা কালি কি করে বানায়?
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২332259
  • জ্জিও
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১১332258
  • *নানাবিধ
    ** ডানদিকে লিখতে হত। ঐ সাইডটা লাইন টানা।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৭332255
  • আমরা বানিয়েছিলাম কালি।

    তা সেই কালি বানানোর সাথে নোট-ও লিখতে হত। তো মাস্টারমশাই (এনাকে পুং বলে ডাকা হত, কারণ পুরো নাম মাধুরী মোহন বসু) ঈষৎ বাঙ্গাল টোনে বললেন 'ল্যাখো
    ১। কা-আ-লি কা-আ-কে ব-অ-অ-লে?

    আমরা স্তম্ভিত। শিওর যে, কেমিস্ট্রির নোবেল লরিয়েটরাও এই প্রশ্নের উত্তর জানবেন না।

    তারপরে সেই ভয়াবহ এস এস এস পি (সোশ্যাল সার্ভিস/ স্কুল পারফর্মেন্স)। আমাদের নালা নর্দমা ইত্যাদি সাফ করতে হত। মাঝে মাঝে নাবিধ সাধারণ `জ্ঞানের প্রশ্ন হত। সেগুলো-ও টুকে রাখতে হত ও এক পিঠ শাদা, এক পিঠ লাইনটানা খাতার বাঁ দিক গুলোতে লিখতে হত। যেমন একটা প্রশ্ন ছিলো

    ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?

    ক্লাস ভর্তি অসাধারণ ছেলে সব, তাই সক্কলে চুপ। মাস্টারমশায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে জানালেন, জাকির হোসেন। অমনি সুরজিতের দিমাগ কি বাত্তি জ্বলে গেলো। দাঁত টাত বার করে বললঃ হে হে স্যার, যে তবলা বাজায়?
    যে মারটা খেয়েছিলো, সেটা এখনো মনে আছে।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৭332256
  • যাই হোক, সেই পান্নালালের ছেলেটার মতো ক জন হয়? মাধ্যমিকের খাতার মাঝে একটা দশ টাকার নোট বেঁধে দিয়েছিল।
  • Newsprint | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৫332254
  • সাবানকে খবরের কাগজে মুড়েছিল নিশ্চয়ই।
  • cb | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০১332253
  • অ গো দাবি করেছিল কানহাইয়ার দোষ হল যে কেন ঐসব স্লোগানের সময় লোক খুঁজে খুঁজে সে তাদেরকে পুলিশে দেয় নি এটসেট্রা এটসেট্রা, জাতি জানতে চায়, হ্যান ত্যান!!!

    জাতি তো জানতে চায় হোয়াট ইজ দা রুট কস অফ দিস বালামো??
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৪332252
  • এক্সটার্নালঃ কর্মশিক্ষা মানে জানো? কোন কাজই ছোট নয় এইটা শেখা।
    আমিঃ হ্যাঁ স্যার
    এঃ কিন্তু এসব পরীক্ষা দিয়েও কি কাজের কাজ হয়? আসলে সেই তো মানুষ কাজের ছোট বড়ো করে
    আঃ ....
    এঃ তোমাকে যদি বলা হয় বাথ্রুমটা পরিষ্কার করে দাও, পারবে?
    আঃ হ্যাঁ
    এঃ (উত্তেজিত) মোটেই পারবেনা, বল্লেই হলো!
    আঃ খুব ভালো পারবোনা, কিন্তু করতে অসুবিধে নেই
    এঃ হ্যাঃ ... কই দেখি খাতা কই?
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫২332251
  • হ্যাঁ, স্লোগান উঠেছিল। কিন্তু কারা বলেছিল সেটা স্পষ্ট নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত