এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯332221
  • আচ্ছা রৌহিন মানে কি গো?
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৮332219
  • কি দিনকাল পড়ল। লোকে ভাবছে আমিও বেনামী লোকেদের পাত্তা দেব :(
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০১332218
  • প্রবাসে নিজের চয়েসে, জীবতারা যদি খসে - এটাই তো হতে চলেছে!
  • 4z | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৫332217
  • ঠিক আছে।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৪332216
  • ব্যাকড্রপ, সিনারিও
  • প্রেক্ষাপট | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৩332215
  • ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট বলতে পারো।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫২332214
  • আমরা যখন কলেজে পড়তাম, তখন বলতাম আরে পেছনের ব্যাকগ্রাউন্ড্টা দ্যাখ।
  • 4z | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫১332213
  • প্রেক্ষাপট এর একটা ভালো ইংরাজী প্রতিশব্দ কি হতে পারে?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫০332211
  • আজকে লীলা মজুমদারের জন্মদিন।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫০332212
  • আবার স্মৃতি ইরাণীকে তোল্লাই দেওয়াও হয়েছে।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৯332210
  • ভুল(ও-কার দিয়ে), গুণ ধরো নয়?
    হ্যাঁ নিত্য। কোন ছোটকালে পড়িচি। আমাদের বাড়ির মাইকেল রচনাবলীর দাম হল এক টাকা চার আনা।
  • না | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৮332209
  • তবে যদি দয়া করো
    ভুল দোষ, গুণ ধর

    উচ্চারণ হবে "ভুলো দোষ, গুণ ধরো"।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৬332208
  • ভুলে দোষ, গুণ ধরো ... নয়?

    মনের মন্দিরে সদা, নিত্য সেবে সর্ব্বজন!

    কবিতাটার শেষ লাইনগুলোয় একটা চাপা বিষণ্নতা আছে।
  • এঃ | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৫332207
  • এই কবিতাটা আমারও মুখস্ত। বোধ হয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের গলায় আবৃত্তিটাও আছে আমার কাছে।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪১332206
  • সবচেয়ে কেলেঙ্কারি হল এটা। মধুকবি, সলিল আর দ্বিজেনের কম্বিতে কি খাজা একটা জিনিস হয়েছে
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৬332205
  • ভুল দোষ, গুণ ধর। ইশশ কত্ত টাইপো
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৫332204
  • "হেন অমরতা"
    তামরস মানে পদ্ম?
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩০332203
  • আমারো মনে আছে, HHB

    রেখো মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
    সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ,
    মধুহীন কোরো না গো, তব মনঃকোকনদে।
    প্রবাসে দৈবের বশে, জীবতারা যদি খসে
    এ দেহ আকাশ হতে, নাহি খেদ তাহে।
    জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে,
    চিরস্থির কবে নীর, হায় রে, জীবন নদে?
    কিন্তু যদি রাখ মনে, নাহি,মা, ডরি শমনে,
    মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে।
    সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে
    মনের মন্দিরে সদা, সেবে সর্ব্বজন!
    কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে,
    হের অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদে?
    তবে যদি দয়া কর, ভুল,দোষ, গুণ ধর,
    অমর করিয়া বর, দেহ দাসে,সুবরদে।
    ফুটি যেন স্মৃতি-জলে, মানসে মা, যথা ফলে
    মধুময় তামরস, কি বসন্ত, কি শরদে।
  • ইন ফ্যাক্ট | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৫332202
  • ছবিটা দেখে আমার খিল্লিই মনে হয়েছে। লোকে কি সত্যিই এটা সিরিয়াসলি নিয়েছে?
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৬332200
  • তা আমার তো বাপু ছবিটা দেখে মজাই লাগল। সেই সঙ্গে মাইতি ভট্টাচার্জের কেমিস্ট্রি বইটাও নিষিদ্ধ করে দিলে পারে। একই রকম কঠিন।
  • ওটা | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৬332201
  • অজ্জিত্বাউর পাতোক্কিত্তো। সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে প্রথমে পর পর টুইটার থেকে রিটুইট করেন, তারপরে দাঁত মাজেন।

    যেমন ইন্দোদাদা সাঁঝের ব্যালায় একটু ফুরসৎ পেলে পরপর লজিকাল ইন্ডিয়ান, আর কার কার যেন পোস্ট শেয়ার করে নেন, একসাথে পাঁচটা ছটা, তাপ্পরে চা খেতে যান। :)
  • চার আনাকে | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৪332198
  • থ্যন্কু।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৪332199
  • এই-এই-রাম সীতা তুলে এয়ার্কি নয়। হুঁ।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১২332196
  • ওগো, অজ্জিত্বাউকে কেউ টুইটার থেকে ডেকে নিয়াসো।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১২332197
  • কেসিবাউ সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাবা! এই নিয়ে আগে মনোজ্ঞ আলোচনা হয়ে গেছে এই ভাটেই। উড়ের দোকান হল কলেজ স্ট্রীটে। বালুচরী দোকানের পাশে। মামী তিনটে শাড়ি কিনে ওখানে খেতে যাবে।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১০332193
  • দেখুন কেমন জানি!

    সম্মুখ সমরে পড়ি, বীর চূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি! কোন বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুণঃ, রক্ষঃকুলনিধি রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, অজেয় জগতে, ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?

    বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভূজে ভারতি! যেমতি, মাতঃ, বসিলা আসিয়া বাল্মীকির রসনায় (পদ্মাসনে যেন) তেমতি দাসেরে আসি, দয়া কর, সতি।
    গাইব মা, বীররসে ভাসি মহাগীত। উরি দাসে দেহ পদছায়া। তুমিও আইস দেবি, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধু
    লয়ে রচ মধুচক্র, গৌড়জন যাহে আনন্দে করিবে পান, সুধা নিরবধি।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১০332194
  • এইটাই তো সেই ছাগলটা যেটা সোনি সোরি করে দেব বলে হুমকি দিচ্ছিল।
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১০332195
  • আরে উড়ের দোকানটা কোথায়? বেশ লোভনীয় ছবি যে!! :-((
  • এইভাবে | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৯332192
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৩332191
  • কেসিবাউ, কোথায় তোলা মানে? উড়ের দোকানে, আবার কোথায়??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত