এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ? | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫২332010
  • শর্মিলা বসুর বই মানে সেই বাংলাদেশের ঘটনাকে বিকৃত করে পাকিস্তানের দোষ ঢেকে লেখা বই?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫১332009
  • এই পার্টিটার জন্য ঘেন্না আরো অনেক অনেক গুণ বেড়ে গেল।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৯332008
  • এই না হলে থিয়েট্রিক্স! এই স্পিচটার সিডি বাজারে না এলেই অবাক হবো। আবার সুগত বসুর বোন শর্মিলা বসুর কি একটা বইয়ের কথাও বললেন, ঠিক বুঝলাম না।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৬332006
  • না, এটা বলেছে তো। কেন বলেছে, তাও তো লিখলাম।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৬332007
  • যাই বলুন, স্মৃতি ইরানির স্পিচটা ফাটাফাটি হচ্ছে। কি ডায়ালগ ডেলিভারি, কি নিখুঁত স্টপ, কি ব্যঙ্গ, কি সাইলেন্সের ব্যাবহার, কি মুখ টিপে হাসি! এরকম লাইভ অ্যাকটিং দেখতেও ভাল্লাগে :d
  • আইবিএন লাইভের খবর | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৩332003
  • Smriti Irani: UPA's idea of secular education is disturbing.

    জানি না, হয় তো আউট অফ কনটেক্সট কোট।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৩332004
  • আরে, আমার অসুবিধে হচ্ছে এগুলোকে অন্যায় বলাতেই !
    পাকিস্তানি কোন অথর কোন টেক্স্টবইতে লিখেছেন, সেটা ইউপিএ আমলে হয়েছে। সে হয়েছে নাহয় হল। কিন্তু এটা হওয়াটা অন্যায় বা অপরাধ কী অর্থে ? এতো পুরো বাজে লেভেলের মৌলবাদকে মন্ত্রীর পদে থেকে মান্যতা দিয়ে চলেছে ! আর ক বছর শিক্ষামন্ত্রী থাকলে যে কোন লেভেলে সর্বনাশ করে দিয়ে যাবে !!

    একে ভাল বলার মত উদারতা আমার নেই। একটাই শব্দ বেরোচ্ছে। নোংরা।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৩332005
  • বন্ধ কোরোনা। মন দিয়ে শোনো। না শুনলে ঠিকঠাক কাউন্টার করা যাবেনা। আমাকে তো শুনতেই হবে। কাল থেকেই আমার কানের কাছে এগুলো শুনতে হবে।
  • ভাষণটা অসাম | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৯332002
  • সন্দেহ নেই। যে বানিয়েছে ফাটিয়ে বানিয়েছে। কিন্তু মস্তিষ্কের ওপর চাপ পড়ছে। আমি অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি। এসব পড়ে তো সেই মনে হচ্ছে - হাসপাতালে শিশুমৃত্যু? ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সিপিয়েমের জমানায়। ধরতে হলে ওদের ধরো।

    জানি না কীভাবে এর কাউন্টর সম্ভব।

    একগাদা কাজ রয়েছে - চুপ করে বসে আছি, মাথা কাজ করছে না।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৮332001
  • দমদি কেমন প্রফেট হয়ে গেছে ঃ)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৬332000
  • ওরে বাবা রে, এবার তিস্তা শেতলবাদ। কেউ বাদ যাব্না।

    তিস্তা লিখেছিলেন, প্রাচীন ভারতকে হিন্দু ও মধ্যযুগকে ইসলামের সাথে ইক্যুয়েট করা হয়।
    সেটা লেখা নাকি খুব অন্যায় হয়েছে।
    কোথায় কোন টেক্স্টবইয়ে শিবাজীকে নিয়ে খারাপ কথা লেখা হয়েছে।
    কাশ্মীরকে কোন টেক্স্ট বইতে কাশ্মীরের ভারত রাষ্ট্রের অত্যাচার নিয়ে লেখা হয়েছে। সেগুলো ইউপিএ আমলে হয়েছে।

    কী ভয়ঙ্কর অন্যায় হয়েছে।
    মানে বলছে, ধরতে হলে এদের ধরো। এইসব পড়ে এইসকল দেশদ্রোহী বেরোচ্ছে।

    নাঃ, এবার অসুস্থ লাগছে।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৪331999
  • স্মৃতি ইরানির ভাষণটা কে বানিয়ে দিয়েছে? দারুণ সুন্দর লেখা। যদি ওনারই হয় তবে মানতেই হবে দারুণ সুন্দর গ্রুমিং।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩২331998
  • সাস বহু যাত্রাপালার নায়িকার তো গুচতেও ভক্ত ফক্ত আছে।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩১331997
  • এবার মহিষাসুর পূজার লিফলেট নিয়ে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন।

    বলছেন এসব কী জঘন্য মেন্টালিটি, এরা স্টুডেন্ট ! এই লিফলেটে যা লেখা, তাই নিয়ে রাগা কোলকাতার রাস্তায় আলোচনা করতে পারবেন কি !

    কোলকাতা কোদ্দিয়ে এল কে জানে।
  • হুঁঃ | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩০331996
  • অভিনয়ের স্কিল দেখাচ্ছেন।

    মাথা ঝাঁ ঝাঁ করছে কী রকম। বেশির ভাগ ভারতীয় এইটাকেই সাঙ্ঘাতিক পছন্দ করছে ভেবে আরও জ্বলছে।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৪331995
  • হীরকরাণীর অনেক উপর দিয়ে যান। এতটা অভ্দ্রভাবে এরকম ভংগিতেও কাউকে বলতে দেখেছি কি ? কন্টেন্ট তো ছেড়েই দিলাম। সবাইকে ভাবেন টা কি ? পুরো দাবড়ে চলেছেন ! এই মন্ত্রী হলে .. :(

    তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ফোন তোলেন নি টা তো মনে হয় ঢপ ই দিলেন, ওঁদের চেঁচামেচি থেকে যা মনে হল। তার মানে বাকিগুলোও এরকম কিছু হতে পারে।
    এই টু দি পয়েন্ট কাউণ্টার না এলে এগুলো নিয়ে ধোঁয়াশা থেকে যায়।

    আর হ্যাঁ, মনে হল, অভিনয়টাও ভালোই পারেন।
  • নাঃ | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৮331994
  • আমি বন্ধ করে দিলাম। টি, এক কথায় বলা যাবে না। রোহিতের ডেডবডি ঝোলা ছিল না টেবিলে শোয়ানো ছিল, সুইসইড নোটে কী লেখা ছিল, দত্তাত্রেয়কে কী কারণে অ্যারেস্ট করা হয়েছিল - স্মৃতিজি প্রাণপণে চোখের জল সামলে এই-ভেঙে-পড়ব মোডে থরোথরো গলায় "মাই চাইল্ড"-এর ডেডবডির আরেকবার পোস্টমর্টেম করছেন।

    সহ্য করা সম্ভব নয়।
  • এবার | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৬331993
  • লাশ নিয়ে রাজনীতি চলছে সংসদ ভবনে।

    অসম্ভব ডিপ্রেসিং, অসম্ভব!
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৪331992
  • কি বলছে, ভারতমাতা কি জ্য্যয়? শালা এদের ঐটাতেই শুরু হয় এবং ওইটাতেই শেষ হয়।
  • ওরেব্বাপ! | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১১331991
  • এ তো হীরকরানীর মতন স্পীচ দিচ্ছে। মানে - এই সব, ঐ কমিটিতে এনডিএ লোক বসায় নি, ইউপিএ বসিয়েছে। :)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০৫331990
  • বাপ্স রে ! এইভাবে কেউ কথা বলে !! এতো পুরো রণরঙ্গিনী মূর্তি !
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫৯331989
  • আর এস পি র সাংসদ সুগত বোসের স্পিচের প্রশংসায় পঞ্চমুখ। সিডিশান আক্ট রিপিল করা নিয়ে এরকম কিন্তু আর কেউ বললেন নি। শুধু এটার জন্যই টুপি খোলা যায়। টকের কোয়ালিটি বাদ দিলেও।

    এখন স্মৃতি ইরানি উঠেছেন ঃ) কী রেগে আছেন মাইরি।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫০331988
  • অনেকেই বলার চেষ্টা করছিলেন। যাদবপুরের নাম করাতে খুব চেঁচামেচি শুরু হল, কিন্তু যাঁর বক্তব্য, তার বাইরে তো কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয় না। এটা একটা বাজে ব্যাপার, যখন যে বক্তব্য রাখছেন, তার টু দি পয়েন্ট কাউণ্টার হয়্না। এটা ঠিক, সময়ের কন্স্ট্রেন্ট আছে, আর বক্তব্যের মাঝে বলতে দিলে কেওস হবে। কিন্তু পরে তো অন্ততঃ এক দু মিনিট রাখা যায়, সেই বক্তব্যে নিয়ে কোশ্চেন আন্সার সেশনের জন্য ! সেটা থাকেনা বলেই বক্তব্যের মাঝেই প্রচুর চেঁচামেচি আসতে থাকে, মানে বিভিন্ন জনের কাছ থেকে আপত্তিকর জায়গা নিয়ে বক্তব্য। তখন তো কেউ বলতেই পারেন না, এমনিতেই সময় নষ্ট হয়। তার থেকে একটু আলাদা সময় রাখেনা কেন ?

    সকালে শশী থারুর ডিজিটাল ভারত নিয়ে অনেক ভাল ভাল প্রশ্ন করেছিলেন, তো মন্ত্রীমশায় সেগুলোর ডায়রেক্ট উত্তর দেবার বদলে নিজের চোতা থেকে কী করেছেন তার লম্বা খতিয়ান দিতে শুরু করলেন। এদিকে তার নানা পয়েন্টে শশী থারুরের অনেক প্রশ্ন ছিল বলে মনে হল, বলতেও চাইছিলেন, দেওয়া হল না। শেষে দেখলাম, বসে বসে শুনছেন, আর মাথা নেড়ে নেড়ে হাসছেন। কিন্তু ঘটনা হল, এটা শুনে কিছু তো পরিষ্কার হল না, শশী থারুরের প্রশ্নগুলোর উত্তরই বা কী, বা মন্ত্রী যে এতকিছু হয়েছে বলে দাবি করছেন, সেগুলো নিয়েও প্রশ্ন আছে কিনা, সেগুলো শুনে আল্টিমেটলি কাজ হয়েছে বলে খুশি হব কিনা, তাই তো ঠিক করা গেল না !
    আগেও এই ডিবেট দেখতে দিয়ে অনেকবার এরকম মনে হয়েছে।
  • আশ্চর্য | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৬331987
  • কেউ বলছে না আপনি মিথ্যে কথা বলছেন?
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৭331986
  • ওটাকে পালটা কেউ কিছু বলছে না?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৯331985
  • যাদবপুর নিয়ে চেঁচাচ্ছেন এবার।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৩331984
  • বেঙ্কাইয়া নাইডুকে তো আর নেওয়া যাচ্ছে না !

    ইনিও দেখি খুব রেগে গেছেন। ধরে ধরে সব সাংসদদের বলছেন যে আফজল গুরু আমাদের সবাইকে ধ্বংস করতে চেয়েছিল। ঐ আক্রমণের দিন আমি ছিলাম, আমি মারা যেতে পারতাম। অন্য পার্টির লোকজন্কে দেখিয়ে দেখিয়ে বলছেন, আপনি ছিলেন, আপনি মারা যেতে পারতেন। তারপর সেদিন যাঁরা মারা গেছিলেন, তাঁদের সব বিস্তারিত বলেও হল না। এবার বলতে শুরু করলেন যেনেউ র বলেছে আফজল গুরুর অসম্পূর্ণ কাজ করবে, তার মানে আমাদের মারবে। অতএব এদের বিরুদ্ধে গর্জে উঠুন ইঃপ্রঃ।
  • Div0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২১331983
  • গুড গুড। এই প্রশ্ন তোলাগুলো, প্রকাশ্য সমর্থন, সমালোচনা - এগুলো চাড্ডিদের মুখে আরও কুলুপ আঁটবে হয়ত। ক্যান্টিন গিয়ে ওইটুকু এনডিটিভি দেখে কতটাই বা আর জানা যায়।

    আর তিনটে পোস্টারই ভালো হয়েছে। প্রথমটার ফন্ট সিলেকশন ভালো।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৭331982
  • তেলেঙ্গানার সাংসদ বললেন, রোহিতই প্রথম নয়, এর আগেও আট নটা আত্নহত্যা ঘটেছে ওখানে !
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৬331981
  • ৪২ এর আন্দোলন, কমিউনিস্ট এসব নিয়ে সুগত বোস কিছু বলছিলেন। কল্যাণ সেখানেই হাঁউমাউ করে উঠলেন। কারুর কথাই ভাল ক'রে আর শুনতে পেলাম না। শেষে স্পিকার বকা দিলেন, কল্যাণকে বললেন, উনি এত ভাল বলছেন, আপনার দলেরই তো সাংসদ। তাঁর বক্তব্যটা কেন লোককে শুনতে দিচ্ছেন না ইঃ।
    ভোটের ছুটির দৌলতে অনেকদিন বাদে লোকসভা লাইভ দেখতে বেশ লাগছে। এখানে রাজ্যসভা টিভিটা আসেনা, খুব মিস করি, এমনি আলোচনাগুলোও। বিশেষ করে অমৃতা রাইএর সঞ্চালনায় বিতর্কগুলো, সরোকার এর মত প্রোগ্রামগুলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত