এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সোসেনকে | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৪331710
  • টর্নেডো হলে সিকির চিন্তা হতে পারে, সোসেন কেন চিন্তা করছে?
  • যাত্তারা | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২331708
  • পালাবে কেন? মজা নাও না এগুলো থেকে। এত চাপ নিলে চলে নাকি?
  • sosen | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২331709
  • ইখেনে কাল টর্নেডো হবে কইসে
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১০331707
  • এবার এইটা নাম ছাড়া ছড়াতে শুরু করেছে।
  • kiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৫331705
  • কিন্তু আমি ভীষণ চাপে আছি, এখন মনে হয় এই বাজারে যে যাকে পারছে খার মিটিয়ে নিচ্ছে। আর আমার সেই তর্কের লেজুর হিসাবে এবং নিজেকে এই ব্যাপারে ওয়াকিফ হাল করার জন্য কোন একটা আই আই টিয়ানের বর্খা ডাট কে লেখা লিঠি পড়তে হবে, যেটা কিনা শুরু করেই আমি খচাৎ করে বন্ধ করে দিয়েছি। অবশ্য একটাই ভালো দিক। এবার যদি নেট থেকে পালানোর কথা ভাবতে হয়। কতবার চেষ্টা করেও নেশা কাটাতে পাল্লুম্না।
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৫331706
  • আমিও ঐ ক্যান্সার রিসার্চ ইন্স্টিউটে গিয়েছিলাম বলল - এখানে হোমিওপ্যাথিও করা হয়। পালিয়ে এসেছিলাম।
  • kiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০২331704
  • ব্যাপারটা হচ্ছে যে আমার এক ছাত্রী এবার বিদ্যাভারতী থেকে স্কুল ফাইনাল দিলো। তাদের সরকার থেকে বিনা পয়সায় টেস্ট পেপার দিয়েছে। এবিটিয়ের। এবার প্রথমত বিদ্যাভারতীতে কোন এরকম ফ্যামিলির মেয়েরা যায় না, যাদের বই কেনার পয়সা নেই। দ্বিতীয়তঃ তারা ভেবে পায়নি এটা তারা খাবে না মাথায় মাখবে। কারন স্কুলটা ইংলিশ মিডিয়াম আর টেস্ট পেপারটা ইংলিশ ছাড়া বাকি সব ই বাংলাতে।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫১331703
  • প্রথামিক স্তরে আর বিনামূল্যে সবাইকে বই দেয় না ?
  • lcm | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৭331702
  • "...একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও এবার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেবে রাজ্য সরকার৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রকল্প কার্যকর হবে৷ সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি বই ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে৷ যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণি থেকে বিনামূল্যের বই পাবে৷’ প্রাথমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে জুতো দেওয়ার প্রকল্প চালু হয়েছে৷ যা আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷ শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন, যে বইগুলি বিনামূল্যে দেওয়া হবে সেগুলি হল- সাহিত্য চর্চা (বাংলা এ), ইংলিশ র‍্যাপিড রিডার (ইংলিশ বি), মাইন্ডস্কেপ (ইংলিশ বি), হিন্দি পাঠ সঞ্চয়ন, সাঁওতালি, নেপালি (এ), উর্দু (বি)৷..."

    কিন্তু জুতো না দিয়ে বরং অন্য বইগুলো দিলে হত না।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪০331701
  • তানিয়া,

    ক্কি ভয়ানক! এরকমই খানিকটা আন্দাজ করেছিলাম। ভাল হল তোমার ব্যতিগত অভিজ্ঞতা পেয়ে। আমি জানি আমার চেনা অমুকের তমুকের সাথে এই এই হয়েছে বললে লোকের আস্থা একটু তাড়াতাড়ি অর্জন করা যায়।

    কিন্তু আশ্চর্য্য! কেউ মামলা করে না এই জোচ্চোরগুলোর নমে!!
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫০331700
  • এফ বি তে লোকের প্রোফাইল হ্যাক শুরু হয়েছে। সৌমিতের হল। প্রোফাইল থেকে অনেক কিছু উড়িয়েও দিয়েছে।
  • avi | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৬331699
  • কয়েকমাস আগের ঘটনা।
    আউটডোরে বসে আছি। এক ভদ্রলোক দেখিয়েছেন। তাঁকে একটা দুটো রক্ত পরীক্ষা করিয়ে আনতে বলায় তিনি জানালেন যে তিনি নাকি সম্প্রতি 'হোল বডি চেক আপ' করিয়েছেন, আমি যদি একবার রিপোর্ট দেখি। খুব শস্তায় নাকি ৫০০ টাকা খরচ করেই করা গেছে মেদিনীপুরের এক ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে, বাইরে করালে অন্তত ৭-১০ হাজার খরচ হত ইত্যাদি ইত্যাদি। বলে ব্যাগ থেকে একখানা রিপোর্ট বের করলেন। এ৪ কাগজের ৪-৫ পাতার রিপোর্ট। দেখে যাকে বলে চক্ষু চড়কগাছ। তিন কলাম রিপোর্ট। টেস্ট, টেস্ট ভ্যালু আর নর্মাল রেঞ্জ। এবং সেই হোল বডির মধ্যে কি নেই! নর্মাল ব্লাড কাউন্ট, সুগার, লিভার বা রেনাল ফাংশন তো ছেড়ে দিন, আছে কুড়ি রকম য়্যামিনো য়্যাসিডের 'হোল বডি' লেভেল, সাত রকম কোলাজেন, এমনকি চার নিউক্লিওটাইড ধরে ধরে তাদের নর্মাল রেঞ্জ এবং ওনার কত বেরিয়েছে। বোন ডেনসিটি ছিল, গুচ্ছ ক্যান্সারের বায়োমার্কার ছিল।
    জানতে হল, টেস্টগুলো হল কিভাবে। উনি জানালেন, একটা টেবিলের ওপর কম্পিউটার রাখা। তার সামনে বসতে হল। টেবিলের ওপর একটা টর্চ রাখা। তা থেকে একটা জোরালো নীল আলো পড়ল। মিনিট পনেরো বসে থাকার পর এই রিপোর্ট বেরিয়ে এল।
    - আপনার দেহ থেকে রক্ত নেওয়া হয় নি?
    - না না।
    - আপনি একাই পরীক্ষাটা করিয়েছেন?
    - না, প্রায় ২০০ জন। ক্লাব থেকে প্রচার করা হয়েছিল।
    ওহো, ভদ্রলোক একটি হাই স্কুলে পড়ান, ইংরেজি। তো, এই হল গপ্পো।
  • sosen | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৯331697
  • চিন্টুবাবুর লেখা
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৩331696
  • ভালো কথা। হয়তো ভাবলেন দুটো ঘোড়ায় চড়ে একটা প্রতিবাদ করে আসি। তারপর দিনকাল যা পড়েছে, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না
  • sosen | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৬331695
  • আচ্ছা।
  • কেন? | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৫331694
  • কুমুদির সাথে দুদিন আগেই কথা হল তো! দিব্যি আছেন।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০০331692
  • কি ভয়ঙ্কর অবস্থা! এসব জালি ওষুধের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি এখনও?
  • sosen | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫১331691
  • সিকি কি একটু কুমুদির খোঁজ নিয়ে এখানে জানিয়ে দেবে?
  • tania | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৬331690
  • দমদি, কাঁকুড়গাছির ঐ ক্যান্সার রিসার্চ সেন্টারটার ফার্স্ট হ্যান্ড এক্সপি আছে। একদম জালি। তবে ২০১৩ তে ওরা ক্যান্সার সারানোর ক্লেম করতনা। বলত যে কোনো স্টেজের ক্যান্সারের পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করবে, রোগটা নিয়ন্ত্রণে রাখবে, বাড়তে দেবেনা।

    তুমি যে অ্যাডটা দিলে ওরকমই কিছু একটা খবরের কাগজে দেখে আমাদের কিছু ওয়েলউইশার বাবাকে বলে একবার যোগাযোগ করতে। তখনও কেমো শুরু হয়নি। যোগাযোগ করার পর ওরা জানায় যে মাসে মাসে গিয়ে ওষুধ আনতে হবে। পেশেন্ট না গেলেও হবে। বাড়ির কেউ গিয়ে মুখে ডিটেলস বলে ওষুধ আনবে। আমার পুরো ব্যাপারটাই আনসাইন্টিফিক লাগে, কিন্তু পারিবারিক চাপে রাজি হতে হয়। এনি ওয়ে, ওষুধ বলতে সাদা গুঁড়োর পুরিয়া। ওটা খেলে গলা শুকিয়ে জিভ জড়িয়ে যেত। মজার কথা হচ্ছে, ওরা বারবার করে বলেছিল অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ না করতে। খরচ প্রায় হাজার সাত-আট মাসে।

    মাস পাঁচেক চলার পর আমি যখন কলকাতায় যাই, তখন আমি বললাম এবার ওষুধ আনতে আমি যাব। তখন দেখি সেই সব পারিবারিক ওয়েলউইশাররা বলছে, তোরা ওদেশ থেকে এসেছিস, তোদের কি আর এসবে বিশ্বাস হবে? হয়ত গিয়ে ওদের ফেসিলিটি পছন্দ হবেনা। মানে আকারে ইঙ্গিতে আমাকে যেতে ডিসকারেজ করার চেষ্টা। জেদ করেই যাই।

    গিয়ে পুরো হুব্বা! ওখানে ডাক্তাররা পেশেন্ট পার্টির সঙ্গে দেখাই করেনা। দেখা করে কন্সাল্টিং স্টাফ। কিছু জিজ্ঞেস করলে বলে আমরা ডাক্তারকে দেখিয়েছি, উনি এটাই করতে বলেছেন। সেই ডাক্তার কোথায়? উনি আজ নেই। অন্য ডাক্তার? ওরা পেশেন্ট পার্টির সঙ্গে দেখা করেননা। আপনার ফাইল রেখে যান, আমরা দেখিয়ে রাখব।

    আমার দুটো ছোট প্রশ্ন ছিল। ১। যে ডাক্তার আমার বাবাকে দেখছেন, তাঁর ব্যাকগ্রাউন্ড কি। কিসের ডিগ্রি। কি ধরনের স্পেশালাইজেশন। আর ২। এই ট্রিটমেন্ট যখন ক্লেম করছে যে কোনো স্টেজের ক্যান্সার ফার্দার বাড়া বন্ধ করবে, তাহলে অ্যালোপ্যাথি ওষুধ পাশাপাশি কেন খাওয়াবো? শুধু এই ট্রিটমেন্টেই কেনো হবেনা? এই দুটো প্রশ্ন করার পর আমায় প্র্যাকটিকালি ওরা হাঁকিয়ে দেয়। বলা বাহুল্য ঐ ওষুধ আর আমাদের বাড়িতে আসেনি।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৬331689
  • কাল, কাল ঃ)
  • r2h | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৯331688
  • মানে ব্যক্তিগত কোন অভিজ্ঞতা নেই বলেই জানি।
  • rabaahuta | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫২331687
  • কিছুই বলা যায়না, লোকে হয়তো এগুলোও খাবে। কিছু লোক তো খাবেই।

    আমার চেনা একজন কদিন আগে বলছিল, ভাগ্যিস পার্টিশনটা হয়েছিল, না হলে ওরাও এই দেশে থাকতো, কি খারাপই না হতো। অন্ধ্রপ্রদেশের গ্রামে বড় হয়েছে, কোনদিন কোন দাঙ্গা হাঙ্গামা দেশভাগগ্রস্ত লোক কিছুই দেখেনি, এমনি এমনি এত বিদ্বেষ।

    কার ছবি-টা নিয়ে আমিও খুব উৎসুক।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫১331686
  • এই তালে গলে বি যে পি মধ্যি খান থেকে জি এস টি বিল টি পাস করিয়ে নেবে। আমার মতে অবিশ্যি সেটা ভালো কাজ ই হবে।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩০331685
  • হে হে হে হে...এইগুলো আরো হোক। উজবুকগুলো যত এরকম সব কান্ড করবে তত ভালো। বিজেপি প্যাঁচে পড়বে।

    হ্যাঁ পাইদি, সেদিনকার প্রশ্নের উত্তরটা কি? কার ছবি ঝোলে প্রতি ঘরে?
  • Atoz | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৬331684
  • আমিও কুমুদির খোঁজ চাই।
  • sosen | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৫331683
  • কুমুদির কি হোলো? ভালো আছেন তো?
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫০331682
  • হাঃ হাঃ হাঃ হাঃ

    সত্যি এনারা না থাকলে .... এত নি আ কোদ্দিয়ে পেতাম !

    Accusing JNU students of indecency, BJP’s Alwar MLA has said that boys and girls students of the University dance naked after drugs.
    He also accused JNU students of being anti-national and traitors.

    The MLA Gyandev Ahuja said they also get 3000 condoms a day and do bad things with our daughter and sisters.
    According to Ahuja, JNU students use 3000 beer can and bottles.

    http://english.pradesh18.com/news/rajasthan/watch-students-dance-naked-in-jnu-use-3000-condoms-and-anti-pregnancy-injections-a-day-875054.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত