এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৩331680
  • নন্দ মুন্সী 'কনফেশনস অফ অ্যান ইকনমিক হিটম্যান বা মিডল ইস্ট নিয়ে অ্যানালিটিক্যাল লেখা'-র উল্লেখ করেছেন।

    পাকিস্তানে টেররিস্ট অ্যাটাক একটা বড় সমস্যা, ভারতে অতটা না হলেও সমস্যা নিঃসব্দেহে।

    তো ভারত আর পাকিস্তানে এই টেররিজম-এর বাড় বাড়ন্তের পিছনে মাল্টিন্যাশনাল কম্পানি এবং আমেরিকান সাম্রাজ্যবাদের ভূমিকা কতটা? সিরিয়াসলি জানতে চাই
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৬331679
  • aranya | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৫331677
  • উমর-এর স্পিচ আমারও খুব আন্তরিক মনে হয়েছে। দু-এক জায়গায় অতি সরলীকরণ লাগলেও।

    ভারত-কে বরবাদি আর টুকরো টুকরো করার শ্লোগান কে দিয়েছে জানি না। এই ছেলেটি দিয়ে থাকলে এর সাথে ডায়ালগে যাওয়া উচিত।

    ভারত-এর মানুষ-কে, নদী, পাহাড়, অরণ্য - প্রকৃতি-কেও আমি অসম্ভব ভালবাসি। কেন ভালবাসি - সে কৈফিয়ত দিচ্ছি না, ধরা যাক অহৈতুকী ভালবাসা :-)

    ভারতের বরবাদি কেউ চাইলে বা তাকে টুকরো টুকরো করতে চাইলে খুবই খারাপ লাগে। ভারতীয় আর্মি-র বরবাদি চাইলে বা ভারত সরকারের বরবাদি চাইলে খারাপ লাগত না।

    কাশ্মীর, মনিপুর বা নাগাল্যান্ডে গণভোট হোক, তাতে যদি বেশির ভাগ লোক ভারত থেকে আজাদি চায়, তো তাই হোক। এই সব অঞ্চলের মানুষের আশা আকাঙ্খা-র প্রতি পূর্ণ সহানুভূতি আছে। কিন্তু নিজেদের দাবি আদায়ের জন্য ভারতের ধ্বংস চাওয়ার কোন কারণ দেখি না।

    ভারতের সব রাজ্য-ই যদি আজাদি চায়, তবে ভারত অব্শ্যই টুকরো টুকরো হবে, কিন্তু জাস্ট 'ভারত টুকরো টুকরো হোক' -এই অ্যাজেন্ডা কারও থাকলে তকে আমি ভারতের শত্রু বলেই মনে করব।

    ইন্ডিয়া ইজ নট ইকুয়াল টু ইন্ডিয়ান আর্মি অর ইন্ডিয়ান গভর্মেন্ট, এটা শ্লোগান দেওয়া ছাত্র-রা বুঝলে ভাল হয়।

    আমার আশা, উমর-এর মত ছাত্ররা এটা বুঝবে।
  • সুদীপ্ত | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৪331676
  • এককের ভুটানে বেড়ানোর প্ল্যান টা [কোনো একটা টইতে ছিল] আর ফোন্নং পেলে ভালো হয়, কে হেল্পাতে পারে অথবা একক কি দেখছে?
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৫331675
  • এটা এখানে এল কী করে :-/
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৩331674
  • উমর খালেদ'এর স্পীচটা শুনছিলাম। কাঁটা দিল গায়ে। আর এই ছেলেটার প্রতি, এদের দলীয় সংগঠনের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। চাড্ডিরা জানুক, দেশকে ভালোবাসার মানে কী। কেমন করে এক হতে হয়।

    অবশ্য থোড়াই জানবে। এদের মগজ এখনও হনুমানের অন্ডকোষের মধ্যে পুষ্টি পাচ্ছে।
  • Abhyu | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৯331673
  • এসেমের গল্পটা টইতে তুলে রাখার মতো। আমারও ভূতের গল্প আছে, তবে কিনা এখন ঢের কাজ। আর কুমুদি কই?
  • ?? | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৮331671
  • পুরো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতের গল্প মনে হল।
  • ?? | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৮331672
  • পুরো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতের গল্প মনে হল।
  • Blank | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৪331670
  • বিবিসি প্ল্যানেট আর্থ ২ বার করছে। ভয়েসে অ্যাটেনবরো ফের।
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৯331668
  • ওটা গোভূত ছিল।
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪০331667
  • একটা ভুতের গপ্প বলি শুনুন।
    উড়িষ্যায় একটা হোস্টেলে এ থাকি। প্রায় ৫০-৬০ জন বোর্ডার থাকে।১০ জন মত বাঙালী। বাকিরা সব উড়ে। রান্নার লোকটি বাঙালি; মেদিনীপুরী। উইক এন্ডে উড়িয়ারা দল বেঁধে বাড়ি চলে যায়।
    হোস্টেল টি, একটি ফাঁকা মাঠের ওপর; যেখানে দু চারটি বড় গাছ, ইতস্তত দাঁড়িয়ে আছে।
    সেবার পুজোর ছুটি; তায় উইক এন্ড। বাঙালিরা ও সব বাড়ি চলে গেছে। পড়ে আছি খালি আমি আর মেসের রান্না করার লোক।
    রাত্রি নটার সময়, সে বেটা ভালো করে মুরগির ঝোল ভাত রান্না করে আমার ঘরে দিয়ে গেল।
    বলল বাবু; ভালো করে খান; আমি নাইট শোতে "বগার হাতে পগা (মানে কাস্তে)" না কি একটা উড়িয়া বই এসেছে সেটা দেখতে চললুম।
    বুঝলাম, মক্কেল সিনেমা দেখে ; গাঁজা ফাঁজা খেয়ে কোথাও পড়ে থাকবে; সকালের আগে আর এমুখো হবে না।
    যাই হোক, ভালো করে মাংস ভাত,সাঁটিয়ে, জল টল খেয়ে; পড়ার বই খুলে বসলাম। ঘন্টা দুই চেষ্টা করে; মন বসাতে না পেরে; ভুতের গপ্পের বই পড়তে শুরু করলাম।
    ঘন্টা দেড়েক পড়ে; কখন ঘুমিয়ে পড়েছি কে জানে-
    হটাত একটা কেমন অপার্থিব শব্দ শুনে ঘুম ভেঙ্গে যাবার উপক্রম হলো।
    দেখি একটা খচর মচর করে আওআজ হয়ে চলেছে। তীব্রতা কখনো বেশি, কখনো কম। কখনো সেটা কাছে আসছে আর কখনো দুরে চলে যাছে। কিছুক্ষণের জন্য আবার বন্ধ হয়ে যাছে।
    কেমন একটা যেন ভয় ভয় করতে লাগলো। চড়াম করে মনে পড়ে গেল; এত বড় হোস্টেলে আমি একদম একা!

    ক্যাম্পাসের মাইল খানেকের মধ্যে জন বসতি নেই।কি করব ভাবছি; আর ঘামছি।
    ভাবলাম একবার আলো জ্বেলে, বাইরেটা ঘুরে আসি। আলো জ্বালাতে গিয়ে দেখি, লোড শেডিং।ঘরে টর্চ নেই। আই বাপ!
    কি করি; গরমে বিছানার চাদর টা মাথার ওপর কষে চেপে ধরলাম। পন করলাম, যে ডাকে ডাকুক, যা খুশি আওয়াজ হোক, আমি চাদরের মুখ সরাচ্ছি না।
    এমনি করে বেজায় ভয় পেতে পেতে; কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে।
    উঠে দেখি সকাল হয়ে গেছে। এবার বাইরে এসে দেখি একটা গরু মাঠের মধ্যে বসে ঝিমুচ্ছে। বুঝলুম এই ব্যাটাই সারা রাত চড়ে বেরিয়েছে; আর জানলার ধরে ঘরের পাশে যত রাজ্যের প্ল্যাস্টিক, বিস্কুটের খোল পড়ে ছিল তার ওপর দিয়ে হেঁটে বেড়ানোর জন্য ওই খচর মচর আওয়াজ হয়েছে।
    কি করে ঢুকলো? চেয়ে দেখি বাবলু ; দাঁত কেলিয়ে ফিরছেন। আমাকে দেখেই দন্ত বিকশিত করে বলল; দেখছেন বাবু, কান্ডটা!গেটের দরজা খুলে চলে গেছি আর ওই ব্যাটা গরু ঢুকে পড়েছে।
    যাই হোক বাবু, কালকের সিনিমা টা খুব ভালো। আজকে নাইট শো টা মেরে দিন।
  • আচ্ছা, | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০৪331666
  • অপরাধ তো কিছুই সাব্যস্ত হয় নি, তাও জামিনের আবেদন করতে হয়? এমনি এমনি ছাড়া যায় না?
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫২331665
  • ও আচ্ছা। ধন্যবাদ ডিভো।
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫০331664
  • কাল হিয়ারিং।
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৬331663
  • কানহাইয়া জামিনের আবেদন করেছে? আজকে শুনানি হওয়ার কথা ছিল না!
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১৪331662
  • ভূতাষী
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫২331661
  • ছি ছি ছি ছি...ভূত অবধি খেয়ে নিচ্ছে।
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫১331660
  • অম্বল হলে গলার কাছে ওরকম মনে হয়।
  • Blank | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪০331659
  • কিন্তু ঘুমের ঘোরে কয়েকটা ভুত চিবিয়েছি কিনা বুঝতে হবে। মাঝে মঝে ঘুম থেকে জেগে উঠে মনে হয় অনেক খাবার দাবার ছিল মুখে।
  • sinfaut | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৫331658
  • ব্ল্যাঙ্কি প্লিজ যাসনা। অন্তত এই একটা জিনিস এখনও তোর খাদ্য হয়নি। তোকে নিয়ে গেলে হয়তো ভূতেদের মোমো হয় কিনা এইসব কৌতুহল প্রকাশ করবি। খুবই খারাপ হবে সেটা। ওয়াঁদের ওয়াঁর মত থাকতে দাও।
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৪331657
  • সেগুলো একেবারেই না খেতে পেয়ে বুক-পিঠ এক হয়ে যাওয়াগুলো। অপুষ্টিতে ভুগে গলা দিয়ে চিঁ-চিঁ শব্দও বেরোয় না। তাই ওরম ঝুলে থাকে। বেশ ট্যাংরার ঝোল আর দুটি আলোচালের ভাত পেলে একটু উড়ে বেড়ায়...
  • Blank | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩২331656
  • এই ভুতোয়াকে কারা যায়? আমি যেতে চাই
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩১331655
  • নাঃ - এখন আর তেমন ভয় পাই কোথায়? এইত্তো কানের কাছে একজন ফোঁস করে শ্বাস ফেলে গেলো, চেঁচাই নি তো!
  • sinfaut | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৯331654
  • ভূতেরা শাড়ির মাঝে হ্যাংগার থেকে ঝুলতেও পছন্দ করে।
  • ইয়ে | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৭331652
  • হুগলীঘাট স্টেশনের সিঁড়ি তো এখন পাল্টে গেছে। হুগলীঘাট স্টেশনটাই সবশুদ্ধু এক কিলোমিটার পিছিয়ে এসেছে পাঙ্খাটুলির মোড়ে। নতুন সিঁড়িতেও ভূত আছে?
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৭331653
  • লিকলিকে হয় যেগুলো ওরা আবার লম্বা টুলে চড়ে বসে পা-দোলাতে ভালোবাসে কিনা, তাই টুলগুলো থেকে থেকে সরে সরে যায়। তবে ওরা ল্যাবারুদের কাজ দেখতেও ভালোবাসে, ডিস্টাপ করে না একদম। খামোখা ভয় পাও কেন ওদের!
  • sinfaut | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৫331651
  • দেরাজের মধ্যে থাকা ভূতেদের গায়ে হলদে ছোপ ছোপ হয়ে যায়। আর্দ্রতায়। আমার বইগুলোতেও হয়েচে। ডিহিউমিডিফায়ার লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত