এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২২331650
  • দুপ্পুরবেলা একা ল্যাবে কাজ কচ্চি - কোত্থেকে ভূতেদের ডেকে আনে এরা -

    জানেন এই বিল্ডিংটা একটেরে জঙ্গলের মধ্যে বলে এখানে সিকিওরিটি অব্দি নেই? এমনকি টিকি মারতেও তাঁদের অনেক দূর থেকে ডেকে আনতে হয়!
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২০331649
  • দেরাজ আলমারির মধ্যে থাকা ভূতেরা একটু শুঁটকোপানা হয়, আর ফ্যাকাশেও। বিশেষ খায়-টায় না, রোদও গায়ে লাগে না তেমন। আহা ওদের ত্যাজ্য কোরও না, বরম হাতের নাগালে পেলে একটু ভাত আর মাছ দিও। না-রাঁধা মাছ হলেও চলবে।
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০১331648
  • আলবাত। ভূত একশোবার আছে। খালি ঐ আলমারীর মধ্যে না থাকলেই হ'ল।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০০331647
  • হাহাহা হিহিহি হোহোহো
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৩331646
  • ভুত কিন্তু সত্যি সত্যি আছে।
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫২331645
  • "আপনি কখনও ভগবানকে দেখেছেন ?
    -ভগবানকে কখনও দেখেছি কি রে ? তাঁর সঙ্গে তো ঘর করি |
    -ভগবানের সঙ্গে ঘর করেন ! কী বলছেন আপনি ! তাঁকে দেখতে পান ?
    -হ্যাঁরে | এই যেমন তোকে দেখছি‚ ঠিক তেমনিভাবে তাকেও দেখি | তবে আরও স্পষ্টভাবে |
    -ভগবানের সঙ্গে কথা বলেন ?
    -ভগবানের সঙ্গে তো ঘর করি নরেন | যার সঙ্গে ঘর করি তার সঙ্গে কথা না বলে থাকি কী করে ? "

    :-))

    হাহাহা, হোহোহো, হিহিহি, ,,
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫১331644
  • হ্যাঃ কেসির দেখা ভুতরা তো আবার স্কিপিং টিপিং করে ....
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৫331643
  • এসব ভূত দেখা যায়?
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৮331642
  • আমরা ছ্জন ব্ন্ধু মিলে এই ঘোস্ট রাইড করে থাকি, এদিক সেদিক। সল্ট লেকে জেম্স অ্যান্ড জুয়েলারি বিল্ডিংএ ভুত আছে। ভুত আছে যদুপুর মেন হোস্টেলের বি ব্লকে। শেয়ালদা স্টেশনের নাইনএ প্ল্যাটফর্মে রাত দশটার গা কেমন করা গা শিরশির করে। হুগলীঘাট স্টেশনের সিঁড়িতে ভুত থাকে সবসময়। বিশেষ করে ভোরবেলা। বহরমপুরে বিষ্টুপুর কালিবাড়িতে গরমকালে ভরদুপুর বেলায় অনেকে ভুত দেখেছে। কে এন কলেজ আর এমাইটি কলেজ ভুতের আখড়া। আমার মামাবাড়িতেও ভুত আছে।
  • Abhyu | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৮331641
  • ঘোস্ট ওয়াক/রাইডে আম্মো যেতে চাই। তোমরা ডিটেলস জোগাড় করে জানিও।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৭331640
  • :-)) নাহ স্ত্রী হয়ত অন্য কোথাও ছিলেন তখন বাপের বাড়ী টাড়ী। অনেক রাত হয়ে যাওয়ায় ব্যপারটা ওনার মাথায় আসে নি এটা হতে পরে।

    এদিকে আবার সুব্বোতো মুখার্জী নাকি জ্যোতিবাবুর ভুতকে টাইপরাইটারে কাজ করতে শুনেছেন। কথা হল এক তো জ্যোতিবাবু নিজে টাইপাতেন এইটে কেমন একটা ইসে। তাছাড়াও জ্যোতিবাবু রিটার হওয়া পজ্জন্ত্র ওনার ঘরে কম্পু ঢুকতে দেন নি নাকি!! :-O
  • cb | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৫331639
  • আচ্ছা, ঐ ভুতের ওখানে রাত ১ টা হাইকোর্টটা পড়েছেন?

    কোলকাতায় অবস্থিত স্ত্রীর (অ্যাসাম্পশন : কারণ না হলে স্ত্রী কে দেখে তো উনি চমকে উঠতেন, আর যেখানে সামান্য খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছেন) মৃত্যু টেলিগ্রাম করে জানাতে হত তখন?
  • Div0 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৮331638
  • কন্নড় ভাষায় আবার উচ্ছে মনে হিসি। প্রথমবার দোকানিকে বোঝাতে না পেরে কেস খেয়েছিলাম।

    এদিকে কুনকুশটা বেশ মিত্তিমতন। ঃ)
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৮331636
  • ঘোস্ট ওয়াকে যোগ দিতে চাইলে কাদের সাথে যোগাযোগ করতে হবে? এই ব্ল্যাঙ্কি যাবিইই?

  • kiki | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৪331635
  • আজ কেসি কি ভালো একটা কবিতা পোষ্টিয়েছে, নেহাত আবার ইংরাজিতে তক্ক করতে হবে, সেই ভয়ে শেয়ারালুম না। ভাবছি এই বাজারে গ্রামার বইটা নিয়ে একটু পড়াশুনা শুরু করলে কেমন হয়!! এইতালে যদি ভাষাটা একটু শেখা হয়ে যায়।
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০২331633
  • ওফফফ। আবাপ পড়া বাঙালির কলেকটিভ কনশেন্স কিন্তু আবাপ হেব্বি বোঝে। বাজারের হাওয়া বুঝে কিন্তু আবাপ এখন পুরো অ্যান্টি-দেশপ্রেম স্টান্স নিয়েছে।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০২331634
  • আচ্ছা এইগুলো কতটা সত্যি? কোথাও কেউ যাচাই করে? না হলে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিৎ না?

  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯331632
  • এখানে কাটতে দেয় না তো।
  • Ekak | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৩331631
  • তেতো আম্মো ভালবাসি তাই বলে যে কোনো তেতো খেতে মতেই ভাল্লাগেনা :( যথা মুরগির পিত্তি।
  • Ekak | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪২331630
  • মোচা কেনার সময় এট্টু দাঁতে কেটে দেখেননা ?
  • + | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৯331629
  • কোরিয়াতে দিব্যি করলা পাওয়া যায়, দিব্য খেতে, একদম করলার মত
  • Abhyu | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৪331628
  • এখানে ভালো উচ্ছে পাওয়া যায়। করলার একটা কোরীয়ান ভার্সান আছে, মোটামুটি একই রকম খেতে, নাম জানি না। ঝিঙেরও আছে - গা'টা নরম, খেতে বেশ একরকম।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৩331627
  • এদিকে সৌগতবাবুকে দিদিমণি খুউব বকে দিয়েছেন
  • Abhyu | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৮331625
  • হ্যাঁ নতুন গাড়িটা তো লেক্সাস এল এস। সোসেনের (সৌ)জন্যে
  • নন্দকিশোর মুন্সী | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৭331624
  • ফেবু আবার কবে থেকে গুড মর্নিং জানাতে শুরু করলো?
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২১331623
  • নাহ আমাকে বিগবাস্কেটও তেতোমোচা দিয়েছে।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২331622
  • হ্যাঁ, এখানেও যেগুলো পাওয়া যায় সেগুলো বিষতেতো। বিগবাস্কেট মোটামুটি ঠিকঠাক দেয়, তবে একটু কষা টেস্টের।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১০331621
  • দুঃখের কথা আর বলবেন না পুণেতে মোচা পাওয়া যায় বেশীরভাগই হয় কাঁচকলার মোচা নয়ত সিঙ্গাপুরী কলার। ফলে বিষতেতো হয়। যতবার এনেছি ততবারই তেতো। ব্যাটাদের কিছুতেই কাঞ্ঠালীকলার মোচ বোঝাতে পারিনা। 'কেলা কি ফুল' বলতে তারা ঐ একই বস্তু বোঝে।

    তো, আমি এতই তেতো ভালবাসি যে সেই তেতো মোচাই দিব্বি ঘন্ট বানিয়ে খেয়ে নিই। তবে সইত্যের খাতিরে বলতেই হবে তেতোমোচার ঘন্ট বেশ ইসে টাইপের খেতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত