এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫১331257
  • একটা বাংলা ভয়েস টু টেক্সট অ্যাপ চাই। লিখে লিখে কহাতক ঝগড়া করা যায়।
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫১331258
  • ঐটা কি লেননের গান? ঐ যে সীমান্ত টীমান্ত কিছু নেই, একটাই পৃথিবী, যে যার ইচ্ছেমতন থাকে ? কেউ গানটা দিন প্লীজ।
  • Div0 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫১331259
  • ইক্‌ক্‌! আচ্ছা। হুঃ খুঃ (আহেম)।
  • পুপে | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫১331260
  • আরে রোমকম টার্মটা তো আমাদের জেন এর অনেকেই ব্যবহার করে। এর মানে রোমান্টিক কমেডি।

    আর আমি মোটেই ঝগড়া করি নি। :( কি মুসকিল! ওটা ভুলবোঝাবুঝি হয়েছিল।
  • aka | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫০331256
  • তবে এইটা নিয়ে কোনই কনফুশন নেই থ্যাপোস
  • Div0 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৯331254
  • এমঙ্কী লেখার তাড়নায় sch পজ্জন্ত প্রতিবাদকে দুবার যথাক্রমে প্রবাদ আর প্রতিবাস বলেছেন কিচ্ছুটি বলিনি। :p
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৯331255
  • RomCom
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৮331252
  • এদিকে সত্যবাহন তো দেখি ১৮০ ডিগ্রী ঘুরে গ্যাছে! এতকাল বলতো গরীবরা সব শয়তান ও বদমাস, সব ছিঁড়ে খেল তারা, এখন দেখি বলছে বড়লোকরাই আসল শয়তান ও বদমাস, যা খুশি করছে তারা।
  • Div0 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৮331253
  • কিন্তু রোমকম কী?? পুপে ঝগড়া করতে গিয়ে নতুন নতুন টার্ম আমদানি করছে!
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৭331251
  • বিশেষ করে যাদপ্পুরে নকশালদের মধ্যে এত খেয়োখেয়ি, সেখানে আজ বৃহত্তর ঐক্যের ছবি দেখতে পেয়ে আশ্বস্ত হলাম।
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৫331250
  • সে কী রে ভায়া!!!!! এতকাল তো আমি আপোস ই জান্তাম!
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৯331248
  • আর বালাপোশ বানামটা কী দাদা?
  • aka | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৮331247
  • পাপোশ?
  • পুপে | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৭331244
  • আর পাপোশ বানান কি এটা?
  • aka | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৭331245
  • পাপোস না পাপোষ
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৭331246
  • চীনেদের সাথে কথা হয়? যারা আর দেশে ফিরতে চায় না বলে শুনি?

    আমি এক বার্মিজ ভদ্রলোককে অনেক জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারিনি। উনি শুধু বলেছিলেন পুরনো কথা আর মনে করতে চাই না।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫331243
  • তবে কী আপোষ, না কী আপস? ক্ষি গেরো
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৩331240
  • তবে সবকিছু তো অত সাদা-কালো হয় না। একই মানুষ কোন কোন ক্ষেত্রে আপোস করে, আবার অন্য কোন ইস্যুতে লড়াই করে। ব্যক্তিগত লড়াই হলে খুব কম লোকই হয়্ত জানতে পারে সে কথা
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৩331241
  • দমু স্বরণসভাও লিখেছে। ডিবেটের ফ্লো নষ্ট হয়ে যাবে বলে কিছু বলিনি।
  • পুপে | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৩331242
  • আরে হ্যাঁ কিছুতেই humour এর ভালো বাংলাটা মনে পড়ছিলো না।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩২331237
  • আরেদ্ধুর! ঃ)
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩২331238
  • তক্কো কত্তে কত্তে লোকের বাংলাটা এক্কেবারে ইয়ে হয়ে গেছে। আরেকজন সেই কখন থেকে আপোস লিখে যাচ্ছে
  • পুপে | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩২331239
  • গুড নাইট। দয়া করে কিছু মনে করবেন না। খুবই খারাপ লাগছে মজাটাকে অন্যভাবে নেয়ার জন্য।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩১331236
  • রসিকতাবোধ আবার কি, রসবোধ ঃ-))
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩০331235
  • ঃ)

    ঘুমুতে গেলাম।
  • পুপে | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৯331233
  • আচ্ছা, ভুল বোঝার জন্য দুঃখিত। :(

    সবাই সবেতেই এমন ঝগড়া করে যাচ্ছে কদিন ধরে যে মেজাজটাই কিরম তিতকুটে তেরিয়া হয়ে রয়েছে। রসিকতাবোধ ভোঁতা হয়ে গেছে। নইলে এমনিতে আমি ঝগড়ুটে নই। ভেরি সরি। :(

    নাঃ, কদিন কিছু রোমকম দেখতে হবে লাগাতার। মুড ঠিক করার জন্য।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৯331234
  • আর পুপেকে বা অন্য কাউকে উদ্দেশ্য করেও লিখিনি।

    যাউগ্গিয়া। আমারই লেখার ভুল।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৮331232
  • sch-এর পোস্টের প্রেক্ষিতে, হু যা লিখছে - একমত।

    চেষ্টা করলে হয়ত কিছু আপস না করেও বাঁচা সম্ভব। আমরা অনেক ক্ষেত্রেই চেষ্টাটুকুও করি না
  • hu | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৭331231
  • কোন কথা যদি আমি বলি বা লিখি তাহলে সেটা নিজে বিশ্বাস করেই তো লিখব। আমি বোধহয় কোন একটা টইতে লিখেছিলাম এই বিষয়ে। ক্লাস নাইন বা টেনে "বিজ্ঞান ও কুসংস্কার" বিষয়ে একটা রচনা প্রতিযোগিতায় প্রাইজ পাওয়ার পর বাড়িতে সবাই খুব খুশি হল। কিন্তু মাধ্যমিক এগিয়ে আসছে বলে কিসব পাথর-টাথর পরানোর জন্যও ঝুলোঝুলি করল। তো নিজের বিশ্বাসের প্রতি দায়বদ্ধ থাকতে আমার তখন যা করা উচিত ছিল করেছি। পাথর ছুঁড়ে ফেলে দিয়েছি। বাড়িতে তুলকালাম হয়েছে। তারপরে আপোস করতে বাধ্য হয়েছি মায়ের স্বাস্থ্যের কারনে। এটা যে আমার হেরে যাওয়া সেটা আমি নিজে জানবো না? আপোস করার পর যতদিন পর্যন্ত না সেটা আবার ছুঁড়ে ফেলার মনের জোর পেয়েছি ততদিন এই বিষয়ে কিছু লিখতে, বক্তৃতা দিতে আমার লজ্জা হয়েছে। সেই লজ্জার ভার মনের ওপর চেপে বসেছিল বলেই তার থেকে বেরোতে পেরেছি। সবাই তো আপোস করে ভাবলে পারতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত