এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৩331170
  • আসল প্রশ্নটা অন্য জায়গায় - একটা মতে বা আদর্শে সাবস্ক্রাইব করলে সেটা নিজের জীবনে ফলো করে যাওয়ার একটা যায় থাকে বলে মনে হয়। যখনই এই আনদোলনের দোলাচলগুলো বেড়ে যায় - সেই ফাঁকগুলো চোখে পড়ে। সেটাই আরেকটু ভালো করে বুঝে নিতে চেয়েছিলাম - নিয়েছি।

    Tim সবার জন্য শিক্ষা সবার জন্য স্বাস্থ্য কন্সেপ্টে অসুবিধে নেই একদম। কিন্তু পৃথিবী যখন সম্পদ সমান ভাবে ছড়িয়ে রাখেনি - তখন এই সীমা হীন দেশের কন্সেপ্টটা প্র্যাকটিকাল তো ? দুটো ঠিক এক না কিন্তু। সবার জন্য অনেকগুলো হসপিটাল তোইরী করে দিন না - কোনো সমস্যা নেই।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩২331168
  • দেশে থেকেও দেশের বিরুদ্ধে বলা যাবে না।

    বিদেশে থেকেও বলা যাবে না।

    অন্যগ্রহ বা উপগ্রহ হলে চলবে?
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩২331169
  • কোথায় থাকবো তাহলে?????
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৯331167
  • সচ, বেশ কিছুদিন আগে চে গুয়েভেরার জীবনী পত্তে চেয়েছিলে। তা সেই বইটা কি পড়েছ? পল্লে কিন্তু 11:22 এর কোচ্চেনটা আসার কথা না। এরকম ঘাঁটছ কেন? কেসটা কী?
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৮331165
  • স্ট্যান্ডার্ড ঠিক রাখতে হলে কি করতে হবে? পাসপোর্ট ফেরৎ? না শুধু দেশের বাইরে না গেলেই চলবে? নাকি দেশে থাকাই চলবে না? মানে কোথাও তো একটা থাকতে হবেই, আর এই পৃথিবী যে দেশে দেশে ভরা।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৮331166
  • যাত্তারি ডবল না ট্রিপল স্ট্যান্ডার্ড।

    একদিকে ভারতবর্ষে ফ্যাসিজমের বিরুদ্ধে বলবে

    ওদিকে আবার ডলার কামাবে

    আবার আমেরিকার গুনগান গাইবে

    বরম বলুন তিনটে ডাইমেন্শন। আর এর সাথে টাইম জুড়ে দিন পুরো স্পেস-টাইম মানে রিলেটিভিটি।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৬331164
  • ব্যাঙদি আছ? ওঁর কি খবর। টিনটকে তো কিছু আপডেট পাচ্ছি না।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৩331163
  • #অসহিষ্ণুতা
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২331160
  • আর (আহেম), আমি এককালে ফার্নস অ্যান্ড পেটালস মারফত পাঠিয়েছিলাম কিন্তু চকোলেট ঠিক থাকলেও অভিযোগ শুনেছিলাম গোলাপের পাপড়ি প্রায় মূর্চ্ছা যাওয়ার অবস্থায় ছিল, অতএব একেবারেই রেকোমেন্ডেড নয়।
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২331161
  • সংবিধানে বিশ্বাস রাখার কথা বলা হয় নি - একজন দেশের নাগরিক হলে সংবিধান মানতে হয় - ক্রিকেট মাঠে নেমে যেমন আম্পায়ারের সিদ্ধান্ত শেষ কথা। rule of t he game সংবিধানে কিছু পছন্দ না হুলে প্রতিবাদ করতে হবে - বদলাতে হবে - ঠিক। তার জন্য লেজিটেমিট পথে যেতে হবে।
    আফজল গুরু আইনের বিচার পান নি - ঠিক আছে - ডিবেট হোক - পিটিশান হোক এসবে তো কোনো সমস্যা নেই - আন্দোলনও হতে পারে। কিন্তু তার সাথে দেস কন্সেপ্টটা নেই, একটা ধোঁয়া ধোঁয়া আইডিয়া - বলাটা কি খুব কানেক্টেড?

    বিজেপি ভুলভাল কাজ করেছে - তার জন্য প্রতিবাদ করতে হবে - কোনো সন্দেহ নেই - কিন্তু এই ইন্টেন্সিটির প্রতিবাদ উন্য ইস্যুতে হবে না কেন? এম পি দের মাইনে বাড়লো কেন তাই নিইয়ে কেন নয়? আদানীদের বে আইনি অধিকার দেওয়া নিয়ে কেন নয় - আম্বানির পেছনে তেল মালিস করা নিয়ে কেন নয় ? বলবেন যার যেটা ইচ্ছে করবে প্রতিবাস - আপনার কথা শুনে করবে? ওই ইচ্ছেটাই বোঝার চেষ্টা আর কি

    আর সোসেন দি এক্সাম্পল বুঝতে কি অসুবিধা হল - দেশে থাকে নাগরিক সুবিধা নেব - H1B তে আই টি বিশেষজ্ঞ হিসেবে বাইরে গিইয়ে ডলার কামাম্বো - তারপর বলব দেশ আবার কি? এটা একদম পরিষ্কার ডাবল স্টান্ডার্ড। ওই যে এক্সাম্পল দিয়েছি তার মতো
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২331162
  • ঃ)
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২০331159
  • সময় সুযোগমত সোসেন্কে ক্যালাব।

    এখুন আবার ঘুমিয়ে পড়ি।
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৯331158
  • এত আরাম লাগছে পোস্টারগুলো পড়তে -

    "বোল, কে লব আজাদ হ্যায় তেরে
    বোল, জান অব তক তেরি হ্যায়
    বোল, ইয়ে থোড়া ওয়ক্ত হ্যায় বহোত
    বোল, কে সচ জিন্দা হ্যায় অব তক"

    সৌজন্যঃ সিকির ফোটো
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৮331157
  • দ্যাখেন, দুঃখী মানুষের ভয় নিয়ে আপনারা ঠাট্টা করেন।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৭331156
  • হ্যাঁ ভল্ল বর্শা সব নিয়ে। আজকাল সব মারব কাটব ঝুলিয়ে দেবোর যুগ। সশস্ত্র ভূত হলেই বা কে আটকাচ্ছে।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৬331154
  • কিন্তু পোটকেদা শিওর আমায় ঠ্যাঙ্গাবে। :)
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৬331155
  • না না আজকে বিছানায় লুকিয়ে আছে রে টি। তুই ওখানটা ভল্ল করে দেখে নে।।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৫331153
  • অরিজিতদা, :)
    আলমারীর কাবার্ডের ভেতর যারা আছে তাদের কমিটমেন্ট নিয়ে আমার কোনো প্রশ্নই নেই। চান্স পেলেই খাবে। :)
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১১331151
  • আমি অনেকক্ষণ বলেছি কান দেয়নি। আয়নার সামনে গিয়ে একবার ঘাড়ের দিকটাও দেখার পরামর্শ দিলাম। মাঝে মাঝে ওখানে চড়েও বসে থাকে। ও T...
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১১331152
  • একজন একটা প্রস্তাব রাখবেন, একাধিক মানুষ সেটা নিয়ে আলোচনা চালাবেন। উপযুক্ত মনে হলে সেটি ইমপ্লিমেন্টেড হবে। এইভাবেই তো ইতিহাস বয়ে এসেছে। দেশের কনসেপ্ট প্রেজেন্ট সিচ্যুয়েশনে ভ্যালিড মনে হলেও কে বলতে পারে ভবিষ্যতে ইনভ্যালিড হবে না। মানুষকে চিন্তা বন্ধ করার নিদান হাঁকছেন নাকি!
    এই সহজ সাধারণ ব্যাপারটা বুঝুন। এটি জটিল উত্তমাশা অন্তরীপ নয়। আর 'অবান্তর বালবাজি' ধরেই নিলে 'কেন এরা সৎ নয়', 'কোথায় কমিটমেন্ট' এইসব নিয়ে হাহুতাশ খুব ট্রিভিয়াল দাঁড়ায় সেক্ষেত্রে হঠাত অনুসন্ধিৎসা দেখা গেলে সেটার পেছনে কারণটা অন্য কিছুই বলে ধরতে হবে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১০331150
  • কোন ভাল অনলাইন সাইট আছে, যেখানে ফুলের বোকে অর্ডার করলে কোলকাতায় কোনো ঠিকানায় ডেলিভারি দেবে ? মানে, যেরকম ছবিতে দেখাবে, তার কোন জুনিয়র ভার্শন পাঠাবে না, মোটামুটি সেই সাইজ, কোয়ালিটিরই পাঠাবে ?
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৯331149
  • হায় কিতনে মাসুম লগ্‌ রহে হো তুম
    ইনকো জালিম কহে, উও ঝুটা হ্যায়...

    বাছা টি, আলমারি কাবার্ডগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নাও তো :-p
  • ঈশান | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৭331148
  • sch এর যুক্তিগুলো তো আলাদা কিছু না। নানা ক্ষেত্রে, লেটেস্ট মনে পড়ছে হোক্কলরবের ক্ষেত্রে এইরকমই গোত্রবিচার উঠে এসেছে। যাদাবপুর একটি এলিটিস্ট প্রতিষ্ঠান, আন্দোলনটি সুবিধেবাদী, ইত্যাদি প্রভৃতি। জে এন ইউ বস্তুত যাদবপুরের চেয়ে এলিটিজমের বিচারে এক কাঠি উপরে। এবং এখানেও সেই র‌্যাডিকাল অংশটিই নেতৃত্বে (মৌপিয়া, বলতে নেই, এই ব্যাপারটা ঠিকই দেখেছে :-)) ফলে এই যুক্তিগুলো এসেছে এবং আসবে। দেশপ্রেম, উন্নয়ন, দেশের মুখ উজ্বল করা, শাইনিং মোদি একদিকে এবং অন্যদিকে বিদগ্ধ ব্যাগড়াবাবুগণ, যাঁদের ইন্টিগ্রিটি সতত প্রশ্নের মুখে। মোদিবাবু কিন্তু এইটা কিন্তু কৌশলে খাইয়েছেন, খাওয়াচ্ছেন এবং খাওয়াবেন। যাদবপুর বা হোক্কলরবের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, জে এন ইউ এ আলাদা হবে, এরকম হবার সম্ভাবনা কম।
  • সংবিধান নিয়ে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৫331147
  • যে বইটা পুরোটা পড়িই নি, খামোকা তাতে "বিশ্বাস" করতে যাবো কেন? ভরসা মোটামুটি আছে, যদিও জানি সংবিধানে আমার প্রটেকশন নেই, তবুও, নয় নয় করে সত্তর বছর সংবিধানে ভর করেই টিকে গেল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, তাই ভরসা আছে।

    আর ভরসা আছে, কারণ সংবিধানে অ্যামেন্ডমেন্ট হয়। কোরানের মত অপরিবর্তনীয় নয়। একদিন না একদিন আমার সুরক্ষার কথা লেখা হবেই সংবিধানে - এ আশা রাখি। হয় তো সেদিন আমি বেঁচে থাকব না।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৪331146
  • হ্যাঁ বঙ্গো আমার তবলা আমার গাঁট্টা আমার ইত্যাদি
  • dhyaat | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৩331145
  • সিকির মুণ্ডু বাজছে। মিছিলে হেঁটে কানে নাড়া ধরে গেছে। ঃ)
  • তবলা নয় | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০২331144
  • ওটা সম্ভবত বঙ্গো বাজছে।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০১331142
  • কথা হল আমি দেশের মধ্যে থেকে ছোট ছোট দেশ চাইব, তারজন্য রক্তগরম করা স্লোগান দেব, আন্দোলন করব সেগুলো রাষ্ট্র কিছু করবে না এমন হয় না। ধর পাকড় হবে, মারধোরও হবে। এসবের জন্য প্রস্তুত না থাকলে - "ছিনকে লেঙ্গে আজাদী" শুধুই স্লোগান।

    এসবের জন্য উন্নত দেশে মেমোরেণ্ডাম হয়।

    যাইহোক কবেই বলেছিলাম কাশ্মীরকে ফ্রি ট্রেড জোন ডিক্লেয়ার করা হোক, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার দিয়ে। যখন হবে আমারে একটা নোবেল দিয়ে দেবেন নে।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০১331143
  • "কেউ দেশপ্রেমিক হবেন না হবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার - ঠিক যেমন অনেকে বিয়ে করা বঊ থাকা সত্তেও অন্যদের সাথে শুতে প্রেফার করেন সেইরকম"

    এটা ভীষণ আপত্তিকর আর বোকা বোকা মনে হোলো। যাগ্গে, নন-ইস্যু
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৯331140
  • দুবাই লন্ডন ইত্যাদি করতে হচ্ছে কেন? সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি স্লোগান দিয়ে একটা প্রাইভেট স্কুলে বা হাসপাতালে বিনা পয়সায় ভত্তি করতে গেলে গাঁট্টা মেরে বের করে দেবে। তাহলে কি বলতে হবে সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য এইগুলোর আন্দোলন স্ববিরোধীতা? পয়সার জোগাড়পাতি করে ইস্কুলে পড়ানো বা অসুখ হলে পয়সা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া আপস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত