এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১331108
  • আছেন?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১331109
  • আহা বৌদির রান্না সেই বিরিয়ানি। সেই কব্বে খেয়েছিলাম। ও রঞ্জনদা, এপ্রিলে আছে কলকেতা?
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১331110
  • :) দাঁড়াও, এখন সবে সাড়ে বারোটা...চারটে বাজুক তারপর...
  • গানটা | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫০331107
  • অজ্জিত, আমি শুনে টুকে দেব পরে।
  • ranjan roy | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৭331106
  • প্রকল্প,
    কোন কথা হবে না।ঃ)))
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৬331105
  • T কি ঘুমিয়ে গেলে? ওয়র্ডরোব থেকে নাক-মুখ নেই এরকম কিছু বেরোয়নি এখনও?
  • ranjan roy | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৫331104
  • মনটা ভালো হয়ে গেল।
    একটু আগে বিলাসপুর থেকে আমার প্রাক্তন সহকর্মী (কট্টর আর এস এস পরিবারের ছেলে, ছোটবেলায় শাখায় যেত) ফোন করে বলল-- দাদা, দুদিন ধরে ডিস্টার্বড, ঘুমোতে পারছি না। কার সঙ্গে কথা বলব, তাই আপনাকে জিগাই--যা হচ্ছে এটা কি কংগ্রেসের গেম প্ল্যান, নাকি বিজেপিরই?
    দেখুন, যদি কালকে বাসা কুমারের বেইলের বিরোধিতা না করবে তবে অ্যারেস্ট করল কেন? আর রাজনাথ সিং টুইটারের ফেক অ্যাকাউন্টের ভিত্তিতে অমন প্রেস কনফারেন্স করল কেন? আর ইরানী ম্যাডাম ২০৭ ইঞ্চি পতাকা দিয়ে দেশপ্রেম মাপতে চায় কেন?
    আমি ওকে বোম্বাগড়ের রাজা পুরো শুনিয়ে দিলাম।
    বলল-- অনেক কংগ্রেসি ও শহুরে বামও মোদিকে ভোট দিয়েছিল। আচ্ছে দিনের স্বপ্ন কিনে। ছ'মাসে সেই স্বপ্ন ফুরুৎ। পাঠানকোটের ঘটনা দেখিয়ে দিল যে ওদের হাতে দেশও সেফ নয়। প্রাইস রাইজও ঠেকাতে পারেনি।
    আর রাজনাথ ও ইরানী নিজেদের ওজনের চেয়ে বেশি ইজ্জত পেয়ে গেছে। একেবারে যা তা রকম ছড়াচ্ছে।
    ইউনি/কলেজে ওরকম উগ্র শ্লোগান অনেকেই দেয়।পোলাপানের কাম। একে কগনিজেন্স দেওয়ার মত মূর্খতা ভাবা যায় না!
    আমি বললাম কোলকাতায় আসলেই আমার বাড়িতে ঘরে রান্না বিরিয়ানি খেতে আসবি।ঃ))
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৮331103
  • ভৈরব বা ভৈঁরো - সেটা কনফার্মড। আটকেছি অন্য এক জায়গায় -

    "তিমির বিদার করি এসো হে জ্যোতির্ময়
    দূর করো মূঢ়...."

    এই প্যারাটা পুরোটা বোঝা যাচ্ছে না, অনেকবার শুনলাম, তাও...
  • Prakalpa Bhattacharya | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৭331102
  • (পুরোনো লেখা, কিন্তু প্রাসঙ্গিক মনে হোলঃ)

    কোনো এক সময়ে পাশাপাশি তিন দেশে তিন রাজা রাজত্ব করত। এক রাজা ছিল বিক্রমাদিত্য। তার ছিল ইয়া পেল্লায় গোঁফ। তার রাজ্যে সব পুরুষ কে গোঁফ রাখতে হত। দাড়ি নয়, চুল নয়, ভুরু নয়, শুধু গোঁফ। তাই দিয়ে চেনা যেত সেই রাজ্যবাসীদের।
    পাশের রাজ্যের রাজা ছিল প্রতাপাদিত্য। তার ছিল দাড়ি। সেইমতো সারা রাজ্যের সব পুরুষদের দাড়ি রাখতে হতো। হ্যাঁ শুধুই দাড়ি।
    তিন নম্বর রাজ্যের রাজা ছিল বাকিসবকিছুদিত্য। গোঁফ আর দাড়ি বাদে চুল, ভুরু, সব রাখত সে, আর তার রাজ্যের লোকেরা। এইভাবে বেশ চলছিল। হঠাত একদিন হাজির হল জটাজুটধারী এক সাধুবাবা। বিক্রমাদিত্যের রাজ্যে ঢুকে সে ত্রিশুল, কমণ্ডলু নাচিয়ে বলল, 'মঙ্গল হোক!'
    লোকেরা তো হাঁ! 'মঙ্গল না হয় হবে, কিন্তু মুখে, মাথায় ওসব কী!'
    -কেন, আমার জটা!'
    -এই রাজ্যে ওসব চলবেনা! চলো, কামাও!'
    ব্যাস, যেই না বলা, কয়েকটা পালোয়ান তাকে চেপে ধরে দিল মাথা, গাল কামিয়ে। সিংহের মতো সাধু কে দেখতে লাগল নেংটি ইঁদুরের মতো। শুধু গোঁফটুকু আর প্রাণ টুকু নিয়ে সে পালালো পাশের রাজ্যে।
    নেড়া মাথা, গোঁফওয়ালা চিঁচিঁ স্বরে বলল, 'মঙ্গল হোক!'
    প্রতাপাদিত্যের লোকেরা পাকড়ালো তাকে। 'ছি ছি, ছ্যা ছ্যা, দাড়ি নেই, গোঁফ আছে!' তাকে ধরে বেঁধে গোঁফ তো কামালোই, যতদিন না দাড়ি গজায়, বন্দী করে রাখলো কারাগারে। সাধুবাবার তো আক্কেল গুড়ুম!
    যেই না গালে একটুখানি কুটকুটে দাড়ি গজিয়েছে, ওমনি সে ছাড়া পেয়ে এক দৌড়ে পাশে রাজ্যে।
    বাকীসবকিছুদিত্য রাজ্যের লোকেদের তো বেজায় আমোদ হল তাকে দেখে! ছোটরা গান বাঁধল, 'নেড়া নেড়া নে-ড়া! সাধুবাবা ট্যারা!' সাধুতখন মনের দুঃখে ভাবল আর কোনোদিন অন্যের মঙ্গল চাইবে না।
    কিন্তু না, গল্পটা ট্রাজেডি নয়, এখানেই এল টুইস্ট!
    একটা লোক সাধুকে সবসময় ফলো করছিল, তার নাম মিদ্যা। নিজেকে সে মিডিয়া বলে পরিচয় দিত। সে এসে সাধুকে বলল, 'ভেক ধরো ভায়া, ভেক! তারপর মঙ্গলায়নের বখরা আধাআধি!'
    ব্যাস, তার বুদ্ধিতে সাধু বাবা এক সেট পরচুলা, একসেট পরগোঁফ আর একসেট পরদাড়ি নিয়ে ঝুলিতে ভরলো। যে রাজ্যেই যায়, সেখানকার নিয়মমতো গোঁফ দাড়ি বা চুল পরে নিয়ে 'মঙ্গল হোক' বলে দাঁড়ায়, আর লোকেরা তাকে ভেট-টেট দেয়। মিদ্যা পায় তার বখরা।
    গল্প শেষ। এই গল্পের কিন্তু তিনটে কথা শেখবার আছে! এক, যদি শান্তি চাও, নিজের রাজ্যে নিজের মতো থাকো, অন্যদের জোর কোরো না। দুই, ভেকধারী হইতে সাবধান! তিন, লোকজনদের ঠকিয়ে বেড়াতে মিডিয়ার জুড়ি নেই।
  • ranjan roy | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৯331101
  • অজ্জিতকে,
    রাগটা মনে হয় ভৈঁরো; ভুল হতে পারে।ঃ)))

    schকে,
    ঠিক যে কারণে স্কুল-কলেজ জীবনে ভালো প্লেয়ার, ভালো গায়ক, ভালো কবি বা অভিনেতারা অধিকাংশই পেটের ধান্দায় আগের প্যাশন থেকে সরে আসেন। কেউ কেউ ব্যতিক্রম।
    তা বলে প্রথম জীবনের সেই প্যাশন সেই সময়ের জন্যে কিছু কম সত্যি নয়।
    আজকে আর একজন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি মানে কি প্রথম প্রেমের রোমাঞ্চ ফালতু? দাড়িদাদু উল্টোটাই বলেন।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৬331100
  • নাঃ, ওটা স্পুফ ছিল মনে হয়। লোকে সব নাম ফাম বাদ দিয়ে নিজেদের মত ব্যবহার করে চলেছে !
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০১331099
  • "একটু -আধটু রেপ" কি করে হবে। ইণদিয়ান পেনাল কোডে রেপকে কি কোয়ালিটেটিভ ওয়েতে ডিফাইন করা আছে?
  • Tino | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৪331098
  • সেই পুর ভোটের পর গা ঢাকা দিতে হয়েছিল কদিন, তখন ফোন কাজ করেনি? ;-)
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫২331097
  • যাদবপুর ইউনির নাম পাল্টে "শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায় বিদ্যায়তন" রাখা হোক।
  • cm | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫০331096
  • ও প্রশ্ন অনেকের মনেই আছে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৬331095
  • এটা লিখে গেছিল একজন। এর বিরুদ্ধেও ব্যব্স্থা নেওয়া যাবে না ?

    'আজ মিছিল যেন না থামে। যাদবপুরে ঢুকে খুঁজে খুঁজে দেশদ্রোহীদের বার করে মারতে হবে। পোস্টার ছিঁড়তে হবে। টেবিল চেয়ার ভাংচুর করতে হবে। দেশদ্রোহীদের মধ্যে মেয়ে থাকলে তাদের একটু আধটু রেপ-ও করতে হবে। মোট কথা, যে ঘর থেকে আফজল বেরবে সেই ঘরের ভেতর ঢুকে মেরে আসতে হবে।
    ভারতমাতার সম্মান বাঁচানো আজ সকলের পবিত্র কর্তব্য। ঘেরাও হোক যাদবপুর !'
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৩331094
  • হ্যাঁ, ওটারই বাংলা - ভৈরব, সেটা আমিও কনফার্ম করলাম।

    এবার একটা কথায় কনফিউজন হচ্ছেঃ

    "তিমির বিদার করে, এসো হে জ্যোতির্ময়
    দূর করো মূঢ় প্রাণে/গ্লানি (?), করো দূর সংশয়
    **** করো সংক্রান্তি...

    কোশ্চেন মার্ক আর **** গুলো কী?
  • Byaang | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩১331093
  • আচ্ছা আমি বোধহয় ছড়িয়েছি। জাগো মোহন প্যায়ারের সাথে গুলিয়েছি।
  • Byaang | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৭331092
  • কিড়িমিড়ি, ভৈরব যদ্দূব্র মনে পড়ে।
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৪331091
  • আমার শুধু একটা প্রশ্ন মনে আসছে - করলে লোকে গালি দেবে - তাও করলাম
    যাদবপুর বা JNU এর এই আগুনখেকো বিপ্লবীরা কলেজ থেকে বের হবার পর কেন তাদের বিপ্লবী সত্তা মুছে ফেলেন - কেন টিসি এসের সব যদুপুরীরা কানহাইয়ার সমর্থনে সেকট্র ফাইভে পথে নামেন না - বা কগনির লোকজন। অন্য রাজ্যে না হয় তারা সংখ্যা লঘু ধরেই নিলাম
  • অভি | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৮331090
  • এসব মদের ধর্মই ওই। বারবার দেখা গেছে তো। স্বাধীনতা যুগ, বাম ডান দ্বন্দ্ব, নকশাল। তবে বেশিদিন টেকে না। এই বারেরটায় তো বস্তু এত কম, ভেন্ট আউট হওয়ার অপেক্ষা।
  • 0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১২331089
  • এক আত্মীয়া, সাত বছরের ছোট এক বোন, আজ পরিষ্কার জানিয়ে দিল - এই ব্যাপারে না বুঝে যেন বেশী উল্টোপাল্টা না বকি, নইলে বয়সে বড়, সম্পর্ক, এসব কিছুই মানবে না, বেশী রেগে গেলে হাত উঠে যেতে পারে, ইত্যাদি।
    খানিকক্ষণ চুপ থেকে বললাম, একটু শান্ত হ। আলোচনায় তো কোনো দোষ নেই। এতো দিনের ভালোবাসা, আত্মীয়তা, এসবের কি কোনো দাম নেই?
    ঝাঁঝানো উত্তর এলো - দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ওই ঠুনকো আত্মীয়তার চে' ঢের বড়ো ব্যাপার, আমার বোঝার সাধ্যির বাইরে।
  • তাল | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৬331088
  • তাল তো কাহারবা। রাগ জানি না।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৮331087
  • আচ্ছা কেউ "জাগো মোহন প্রীতম" এর তাল, কোনো রাগের ওপর কিনা - এগুলো বলে দেবে?
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৬331086
  • জেএনিউ, ডেমোক্রেসি তো বুঝলাম। কিন্তু কালিদা নতুন কোম্পানি জয়েন করেছি পরশু, আর আজ এই। ভালো মন্দ পরে, আপাতত এই সারপ্রাইজ, আনসার্টেনিটি দাদা পোষায় না।

    http://www.forbes.com/sites/brucejapsen/2016/02/18/ibm-watson-to-buy-truven-health-for-2-6-billion-bolsters-cloud-data/#5495d570d19a

    সরি বিপ্লবের মাঝে পার্সোনাল ভেন্ট আউট।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫১331085
  • পার্সোনাল টাইমলাইনেও এমপ্লয়ার লাইন বিরোধী কিছু লিখলে কেস খাওয়ার সম্ভাবনা আছে - মানে ইদানিং। লাকিলি, সব এমপ্লয়ার এই নিয়ে মাথা ঘামায় না, কেউ কেউ নিশ্চয় ঘামায়। আর ডিটেইলস বল্লাম না। কোক-পেপসির উদাহরণটা খুব রেলিভ্যান্ট।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৭331084
  • সেতো শো এ। সেখানে তো তাও কুছুটা ব্যালেন্স আছে। এতো নিজের দেওয়াল লিখন। শয়ে শয়ে শেয়ার চলছে।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৬331083
  • ও বুঝেছি।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪২331081
  • আরে বাবা ওকে জি নিউজের অফিশিয়াল লাইনে চলতেই হবে, আফটার অল চাকরি।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪২331082
  • ইনি কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত