এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৪330840
  • হ্যাঁ, হ্যাঁ, নির্ভয়া কান্ডের সময় কিছু আইনজীবির কমেন্ট শুনে চমকে গেছিলাম। কি দিনকাল।
  • কেন | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৩330839
  • পুলিশ কেন কম পড়বে? কিন্তু পুলিশ যদি গেস্টাপো হয়? কত পুলিশ দিবি দে না। তারাও তো চায় কানহাইয়াকে উদুম ক্যালাতে। নেহাত পারমিশন নেই তাই ক্যালাতে পারে নি। উকিলরা তাদের হয়ে কেলিয়েছে আর পুলিশকে বলে গেছে, আওয়ার জব ইজ ডান।
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০১330837
  • দ, টি,
    না, লোকজন অনেক সময় খুব চার্জ্‌ড্‌ হয়ে যায়, আবেগের বশবর্তী হয়ে কিছু বলে ফেলে। আর মিডিয়াও তো মানে... জেনেউ-র ঘটনা নিয়ে অর্নব গোস্বামীর এক আলো্চনার ভিডিও ইউটিউবে একটু দেখলাম, অ্যাংকর তো সাংঘাতিক বায়াস্‌ড্‌, নিজেই বিশ্রীভাবে চিৎকার করে কথা বলছে, গেস্টদের রীতিমত ধমকাচ্ছে, কাউকে কথা বলতে দিচ্ছে না, জানি না কেন লোকে এর শো-তে যায়। আমি তো কয়েক মিনিটের বেশি দেখতে পারলাম না।
  • লসাগুদাকে | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০১330838
  • নির্ভয়া কাণ্ডে আসামীদের উকিল বলেছিলেন, আমার মেয়ে বয়ফ্রেন্ডের সাথে এইভাবে ঘুরলে তাকে আমি ফার্ম হাউসে নিয়ে গিয়ে পেট্রল ঢেলে নিজে পুড়িয়ে মারতাম।

    তার লাইসেন্স আজও ক্যানসেল হয় নি।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৯330836
  • দিল্লিতে কি পুলিশ কম পড়েছে? বারবার কিভাবে হামলা করা যাচ্ছে এত সহজে? কেউ অ্যারেস্ট হচ্ছেনা কেন? হামলাকারী কি চলমান অশরীরী? বালের ল অ্যান্ড অর্ডার মাইরি!
  • তবে | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৮330834
  • সুপ্রিম কোর্ট যথাসম্ভব চেষ্টা করেছে। ক্যালানোর খবর পাওয়া মাত্র ছয় সিনিয়র উকিলকে পাঠিয়ে দিয়েছে। তাদের মধ্যে ছিলেন কপিল সিব্বল আর প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্ট থেকে পটিয়ালা হাউস কোর্ট হাঁটা দূরত্ব। তারা এসেছেন, কানহাইয়ার সাথে কথা বলে গেছেন। চলে যাবার পরে কোর্টরুমের ভেতর একজন আবার কানহাইয়াকে থাপ্পড় মেরেছে।

    একটা কোর্টের ভেতর এর বেশি দখল তো নিতে পারে না সুপ্রিম কোর্ট।
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৮330835
  • যে উকিলরা মারপিট করেছে, লাথি মেরেছে - তাদের লাইসেন্স ব্যান তো বটেই, তাদের বিরুদ্ধে তো অভিযোগ ফাইল করা উচিত।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৭330833
  • খারাপ লাগছে, চেনা পরিচিতদের সাথে হঠাৎ করে অ্যাতটা ডিফারেন্স প্রকাশ্যে এসে যাওয়ায়। কারো সাথেই কোনো আর্গুমেন্টে যাই নি। কি হবে আর। সেউ ফল থেকেই যাবে।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫২330832
  • একটু অবাক লাগার মত ব্যপার হল আমাদের অফিসে বিজেপী সাপোর্টারাও একটু দমে গেছে। উল্লাস তো নয়ই একটু এড়িয়ে যাওয়া ভঙ্গী।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১330830
  • যাদবপুরের এই ভিসির বক্তব্য বেশ ভাল লাগল। বললেন দরকারে ছাত্রদের সাথে বসবেন কিন্তু ক্যাম্পাসে পুলিশ ডাকার কথা ভাবছেন না। আর ঐ ফ্রিঞ্জ এলিমেন্টের কথাও বললেন।
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১330831
  • রাগে মাথা জ্বলে যাচ্ছে।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৯330828
  • সুপ্রীম কোর্ট দেশের কালেক্টিভ কনসায়েন্স বুঝতে পারার মতো অ্যাত বড় কাজ করতে পারে এদিকে ছেলেটার প্রোটেকশনের নিশ্চয়তা দিতে পারে না।
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৯330829
  • ফুলস্টপ,
    এই যে কনফিউশনটা এটাও প্ল্যান করে তৈরী। এখন ধর্মীয় সেন্টিমেন্টে বৃহৎ জনসমর্থন গ্যারান্টিড নয়। পেট্রিয়টিজ্‌ম্‌, ন্যাশনালিজ্‌ম্‌ স্টিল ওয়ার্ক্‌স্‌। তাই জনগণকে পোলারাইজ্‌ড করে দিলে সুবিধে হয়। স্টুডেন্টদের সাবধানে খেলতে হবে, প্রতিবাদ করতে হবে কিন্তু ফাঁদে পা না দিয়ে।
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৩330827
  • নিকুচি করেছে কাশ্মীরের!
    পুলিশ প্রোটেকশনে ল-ইয়াররা একটা বাচ্চা ছেলেকে মারবে আর সুপ্রিম কোর্ট বলবে "আমাদের কি করার আছে?"

    'It is unfortunate that lawyers have stooped to such low levels. What can we do?' the Supreme Court said.

    What Kashmir has to do with this ? এই উকিলদের লাইসেন্স কেন এখুনি কেড়ে নেওয়া হবে না? RTI করা যায়?
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৯330826
  • কোথাও একটা বড়ো ডিসকানেক্ট হচ্ছে।

    একদিকে খুব অল্প সংখ্যক ব্যক্তি যাঁরা কাশ্মীরের আজাদি, আফ্জল গুরুর নির্দোষিতা, স্লোগান দেওয়ার অধিকার এর মতো তথাকথিত বিতর্কিত বিষয় নিয়ে কথাবার্তা চালাতে চান। কাস্মীরে গনভোট করার প্রস্তাবের সাপোর্ট করেন, ফাঁসির অযৌক্তিকতা নিতে সওয়াল করেন।

    অন্যদিকে একটা বিরাট সংখ্যক জনগন আঁদের কাছে এগুলো নন-নেগোশিয়েবল। এবং এঁদের সবাই বিজেপি-আরএসএসের আউডিওলজির সাব্স্ক্রাইবারও না। আমি বহু বহু একেবারে নন-পলিটিকাল লোককে জানি যাঁরা কাশ্মীরের আজাদির প্রস্তাব শুনলেও আকাশ থেকে পড়েন। গনভোট করার সম্ভাবনাও উড়িয়ে দেন। এদের মধ্যে অনেক কংগ্রেস, বামপন্থী ইত্যাদিও দেখেছি কারন দিনের শেষে এঁরা ভারতের টুকরো করার কথা ভাবতেই পারেন না, কারন যাই হোক না কেন। তেমনি প্রচুর লোক আছে যারা আফজল গুরুকে বিনা দ্বিধায় দোষীই মনে করে, কারন এতো বড় লম্বা একটা বিচার প্রক্রিয়া হলো, এরা সেটাকেই মোটামুটি প্রুফ হিসেবে মেনে নেয়। তেমনি, ইউনি ক্যাম্পাসে বা কোথাও যদি তথাকথিত ভারতবিরোধী স্লোগান ওঠে তো বহু বহু মানুষের প্রথম প্রতিক্রিয়াই হয় সেকি, ভারতবিরোধী স্লোগান কেনো উঠছে? আর নিশ্চিতভাবেই জেনে রাখুন এরা সবাই বিজেপির সাপোর্টার না।

    এই প্রথম আর দ্বিতীয় দলের মধ্যে কন্টিনুয়াস ডায়ালগ খুব দরকার, ডায়ালগের মধ্যে দিয়েই ম্যাচুরিটি আসে, সহিষ্নুতা আসে। বিজেপির সাফল্য হয়তো এইখানে যে এই ডায়ালগের স্পেসটা ওরা কেড়ে নিয়েছে, ডায়ালগের প্রসেসটা বন্ধই করে দিয়েছে।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩১330825
  • দেশ জুড়ে প্রচার চলছে উমর খালিদের অ্যারেস্টের জন্য।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৯330824
  • তৃণমূল এখনো কিছু বলেছে?
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭330823
  • অন্য ইউনিভার্সিটি গুলোর ছাত্র সংগঠনগুলোর কি স্ট্যান্স। আই আই টি ইত্যাদি প্রিমিয়ার ইন্সটিট্যুটের র ছাত্রছাত্রীদের কি বক্তব্য? ফ্রিদম অব স্পীচের প্রশ্নে কারা পাশে আছে কারা নেই। রবীন্দ্রভারতী, কলকাতা আর যাদবপুর থেকে প্রফেসররা দিল্লী যাচ্ছেন শুনলাম।
  • আজ | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১০330822
  • আবার চন্দ্রিলের লেখার লাইন ধরে ধরে খিল্লিও ছড়িয়েছে সারাদিন ধরে ফেসবুকে। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি চন্দ্রিলের লেখার ডোজ হজম করতে পারে নি।

    একটা লেখা লিখছি। জানি না কেমন দাঁড়াবে। কিন্তু সময় ঘাড় ধরে লিখিয়ে নিচ্ছে। কারেক্টনেসের জন্য এখনই মাথা ঘামাচ্ছি না।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৪330821
  • আমার তো মনে হয় এখনো ডায়লগের জায়গা আছে। এবিভিপি এ এই ছাত্রগুলোর বক্তব্য তার প্রমাণ। পোলারাইজেশনের চেষ্টা বিজেপি আর এস এস করছে, হলে তাদের প্ল্যানই সফল হবে।
    পরিচিতদের মধ্যে দেশপ্রেম ইস্যু নিয়ে এক্স্ট্রিম বক্তব্য দেখে যেমন ঘাবড়ে যাচ্ছি, আবার কথা বলতে গেলে দেখছি, এদের অনেকেই বোঝালে কিছুটা হয়তো বুঝছেন। এমনকি শুধু জে এন উ না, আফজল গুরু হোক কি কাশ্মীর কি মণিপুর, এগুলো নিয়েও যে বক্তব্য থাকতে পারে, বুঝছেন। মূল আপত্তি গিয়ে ঠেকছে ভারতের বরবাদি টাইপ স্লোগান নিয়ে। তো, সে তেমন সমস্যা বা চিন্তার না মনে হয়। সমস্যার হবে, যদি সেটুকু ডায়লগ না চালিয়ে এদেরও একধারসে চাড্ডি বলে ঠেলে দিলে।
    কাল চন্দ্রিলের লেখার লাইনটাও যেজন্য ভাল লেগেছে খুব।
  • নন্দকিশোর মুন্সী | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৮330820
  • শালা ডিজাইন করা পাঞ্জাবী পরে স্টুডিও আলো করে বাতেলা দিলে এই হনুমানেদের একটা চুলও বেঁকা হবে না।
  • নন্দকিশোর মুন্সী | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৬330819
  • https://www.facebook.com/pradeep.narwal.12/posts/1225036510858312

    #‎SAVEJNU‬ ‪#‎SAVEDEMOCRACY‬

    Dear friends,
    We, Pradeep, Joint Secretary, ABVP JNU UNIT, Rahul Yadav, President SSS ABVP UNIT and Ankit Hans, Secretary SSS ABVP UNIT resigning from ABVP and disassociating ourselves from any further activity of ABVP as per our difference of opinion due to the following reasons:
    1. Current JNU incident.
    2. Long standing difference of opinion with party on MANUSMIRITI and Rohith Vermula incident.
    Anti-national slogans on Feb. 9 in university campus were very unfortunate and heart breaking. Whosoever responsible for that act must be punished as per the law but the way NDA government tackling the whole issue, the oppression on Professors, repeated lawyer attacks on Media and Kanhaiya kumar in court premises is unjustifiable and we think there is a difference between interrogation and crushing ideology and branding entire left as Anti-national.
    People are circulating ‪#‎SHUTDOWNJNU‬ but I think they must circulate ‪#‎SHUTDOWNZEENEWS‬ which has demeaned this world class institution, this biased ZEE news media generalize and related the act done by few people to the whole student community of JNU. JNU is considered as one of the progressive and democratic institution where we can see intermingling of people from lower to upper income strata of the society, notion of equality.
    We can’t be mouthpiece of such a govt. which has unleashed oppression on student community, legislature like O P Sharma, govt. which has legitimized the action of right wing fascist forces either in Patiala house court or in front of JNU north gate. Every day we see people assemble at front gate with Indian Flag to beat JNU student, well this is hooliganism not nationalism, you can’t do anything in the name of nation, there is a difference between nationalism and hooliganism.
    Anti-India slogans can’t be tolerated in campus or any part of country, JNUSU& some left organization are saying that nothing has happened in the campus but here we want to stress that veiled persons in the event organized by former DSU persons shouted slogans BHARAT TERE TUKADDE HONGE of which there is concrete evidence in videos, so we demand any person responsible for the slogans should be punished as per the law, and in this whole process we also condemn media trial which has culminated in Anti-JNU sentiments throughout the country. Today we all must stand together to save JNU which has given us identity, we need to come across party lines to save reputation of this institution, to save future of JNUites as more than 80% of students don’t belong to any political party so let’s unite to save this JNU culture.

    i |VANDE MATRAM |
    | JAI BHIM | | JAI BHARAT |
  • নন্দকিশোর মুন্সী | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৩330817
  • ফেবুতে পোস্ট করেছে। লিং দিচ্ছি, ল্যাপিতে ঢুকি।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৩330818
  • ওদিকে মৌপিয়ার ঐ বিদঘুটে স্ট্যাটাসে ঋতব্রতর একটা কমেন্ট নিয়ে সিপিএম এর লোকজনই নাকি রেগে গেছিল। তারপর সে কমেন্ট মডিফাই হয়েছে। কমেন্টটা বোধহয় ছিল ঐ আফজল গুরু ইঃ বলা ক্রিমিনাল অফেন্স।

    এখন বিকাশরঞ্জন ভট্টাচার্য বেশ ভাল বলছেন। অন্ততঃ জোরগলায় বললেন আফজল গুরু, কাশ্মীর, পাকিস্তান নিয়ে বললেও শুনতে হবে। আর এগুলো বলতে গেলে একটা বৌদ্ধিক জায়গায় পৌঁছতে হয়, যাদের নেই তারাই এভাবে তার বিরোধিতা করে।
    মৌপিয়া অবশ্য দেখছি বলতে দিচ্ছে না বিশেষ।
    সুজাত ভদ্রকেও বলতে দিলে হয়। ভাল বলছেন।
  • লিং কই? | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩১330816
  • লিং দাও।
  • নন্দকিশোর মুন্সী | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৩330815
  • জেএনইউ এবিভিপির লোকজন এবিভিপি আর বিজেপিকে খিস্তি দিয়ে রিজাইন করেছে।
  • Ekak | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫২330814
  • সিএম সিপুএম খে খাদম্বিনি খইলেন :|
  • Div0 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫০330813
  • খিক! হুঃ হুঃ। যাগ গে মরুগ গে।

    ক্রোমের লেটেস্ট ভার্সনটা (Version 48.0.2564.109 m) রিপীটেডলি ক্র্যাশ করে BSOD খাচ্ছে। আর কেউ?
  • cm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৫330812
  • ছিপিএম মুর্দাবাদ ই তো রয়েছে, বিচলিত হওয়ার কিছু নাই।
  • Ekak | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৩330811
  • হবাই হবাই খে মুর্দা করে দিলে হামি চাট্টি ছাই মেখে শমসান মে গাঞ্জা লিয়ে বসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত