এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৮330660
  • আর রাহুল গান্ধী কাঁপিয়ে দিয়েছে। বলেছে জে এন ইউ-র ছেলেপুলে আমায় কালো পতাকা দেখালে আমি গর্বিত যে এই রাষ্ট্র এবং তার সংবিধান তাদের কালো পতাকা দেখানোর অধিকার দিয়েছে
  • শাক্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৬330658
  • গুরুদাস কি বলেছে জানি না। সিপিএম তো খুব স্পষ্ট ভাষায় প্রেস রিলিজ করে নিজের স্ট্যান্ড বলে দিয়েছে। ইয়েচুরী এছাড়াও বলেছে যে ওই দেশবিরোধী স্লোগান সমর্থনযোগ্য নয় কিন্তু সেই কার্বনে জেলে পোরাটা ভয়ংকর ব্যাপার। এটাও বলেছে যে গুটিকয় ছাত্রের বিচ্ছিন্নতাবাদী স্লোগানে রাষ্ট্রের কোনো ক্ষতি হত না কিন্তু এই পুলিশী অভিযানে রাষ্ট্রের মুখ পুড়েছে।

    এখন ইয়েচুরী বা সিপিএম কেন অখণ্ডতার পক্ষে সেসব নিয়ে তর্ক হতে পারে। কিন্তু পার্টির স্ট্যান্ড খুব পরিষ্কার। স্লোগান সমর্থন করে না কিন্তু সেটাকে মাস্ক হিসেবে ব্যবহার করে যেভাবে পুলিশ ঢোকানো হয়েছে তা দ্বিধাহীনভাবে কনডেম করছে, ছেলেটার মুক্তির দাবী করছে এবং এই পুরো ঘাপলার নিরপেক্ষ তদন্ত দাবী করছে।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৬330659
  • হ্যাঁ ভলতেয়ার। কিন্তু ২০১৫ সালে কারা যেন বলেছে ওটা নাকি ভলতেয়ারের নয়, অন্য কারো।
    “I don’t agree with what you say but I will defend to the death your right to say it.”
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১330655
  • এটা তো টোকা। ভলতেয়ার বোধহয়।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১330656
  • *যাগ্গে
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫১330657
  • এদিকে শুদ্ধস্বর e-বই প্রকাশ্করবে বলে জানিয়েছে। শুরুতে বেশ কিছু বই ফ্রী তে উন্মুক্ত করেছে। আমি দুই একটা দেখলাম পিডিএফ দেখে পছন্দ হল না।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫০330654
  • এটা সত্যি ?
    "ভারতের অখন্ডতা বিরোধী" যে-কোনো "স্লোগান" কে "বামফ্রন্ট" সমর্থন করে'নি, করে'না আর ভবিষ্যতে'ও করবে না…
    "যাদবপুরে'র_মশাল-মিছিল" প্রসঙ্গে কমরেড গুরুদাস দাশগুপ্ত(সিপিআই)…'

    যাগী, এই দেশবিরোধী স্লোগান সমর্থন না করা আর স্লোগান দেবার অধিকারকে সমর্থন করার ডিস্টিংশনটা খুব জরুরি।

    সেদিন ফেবু গ্রুপে বামদলের দেশপ্রেম ও দেশদ্রোহিতা সংক্রান্ত অফিশিয়াল স্ট্যান্ড নিয়ে ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল। শাক্য অনেক কিছু ভাল ক্ল্যারিফাই করেছিল। বামদম কেন অফিসিয়ালি দেশবিরোধী স্ট্যাণ্ড নিতে পারে না ইঃ।
  • cm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৯330652
  • চমৎকার টাইমিং
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৯330653
  • রাহুল এর কোট কমন পড়েচে এদ্দিনে :))) এনিওয়ে এটা নিঃসন্দেহে একটা খবর যে পরিবেশ পরিস্থিতি এমন হয়েছেঃ যে কংগ্রেস এর মুখ থেকে এটা বলা হয়েছে।
  • cm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৮330651
  • বাঃ, এই তো দেখছি পবয় বামফ্রন্ট আর কংগ্রেসের মতৈক্যের ভিত্তিটি বেশ পরিষ্কার ধরেছেন।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৬330650
  • "আমি তোমার মত সমর্থন করিনা, কিন্তু তোমার মত প্রকাশের অধিকারকে সমর্থন করি" --
    এ কথা রাহুল গন্ধী বলেছে? কাঁপিয়ে দিয়েছে তো।
  • নন্দকিশোর মুন্সী | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৪330648
  • আগে লেখা না আগে জলাঞ্জলি? শেষেরটা হলে সামান্য গোলমাল দেখা দিতে পারে:-p
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৪330649
  • ভাল কথা এই চক্করে যেটা নজর এড়িয়ে গেছে অনেকের সেটা হল ঢাকায় একুশে বইমেলায় ব-দ্বীপ প্রকাশনের দোকান বাংলা আকাদেমি প্রথমে বন্ধ করে দেয়। পরে প্রকাশককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। অন্য দুজন বন্ধু বোধহয় জিডি করতে গেছিলেন তাঁদেরও গ্রেপ্তার করেছে।

    আর এই পুরোটাই হয়েছে সামাজিক মাধ্যমে কিছু লোকের অনুভুতিতে আঘাত লাগার খবর পেয়ে।
  • ঈশান | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪২330647
  • বলাবাহুল্য বাম বা কংগ্রেসের ওই স্ট্যান্ড আমার নিজের অবস্থান নয়। আমি নিজে ১২৪এ ধারা সহ গোটা আইপিসিকেই জলাঞ্জলি দিয়ে নতুন করে লেখার পক্ষে।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪১330646
  • রাহুল আজকাল মাঝেমাঝেই বেশ ভাল কথা বলছে। কালকে আসামের বক্তৃতা দেখাচ্ছিল।
    "উন্নততর রাহুল'
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৭330645
  • মুন্সীবাবু বোধ হয় ওগুলো পড়বেন না, তবে পড়া ধরবেন।
  • নন্দকিশোর মুন্সী | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৬330644
  • আর্ধুর, নিজে পড়বো কে বল্ল! গিফট করবো। তবে না কাজে দেবে!

    বাই দ্য ওয়ে - আমের আচার দিয়ে ডার্ক চকোলেট খেতে বেশ ভালো।
  • ঈশান | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৪330643
  • কী যে বলে। বিজেপি আর আজকের বাম বা কংগ্রেসের অবথানের মধ্যে একটা সুস্পষ্ট তফাত আছে। "আমি তোমার মত সমর্থন করিনা, কিন্তু তোমার মত প্রকাশের অধিকারকে সমর্থন করি" এটা রাহুল মনে হয় স্পষ্ট করেই বলেছেন, এই ইস্যু তে। বামরাও মোটামুটি তাই। এই অবস্থানটার যথেষ্ট মূল্য আছে। পরশুদিন কংগ্রেস ক্ষমতায় এলে খেলা সম্পূর্ণ উল্টো হতে পারে, কিন্তু অবস্থানটা থেকে যাবে। "আমি দেশবিরোধী স্লোগান সমর্থন করিন, কিন্তু সেটা দেবার অধিকারকে সমর্থন করি" -- এটা ডেফিনিটলি কোনো একটা দিকে একধাপ এগোনো। এবং সেটা যথেষ্ট। "আমি দেশকে বরবাদি সমর্থন করি" এটা সকলকে কেনই বা বলতে হবে? নানারকম চিন্তাভাবনা আছে, থাকবে, বাম বা মধ্যপন্থী সকলেই এই স্ট্যান্ডে, অর্থাত "বরাদি চাই"তে এসে উপস্থিত হবে এটা এক ধরণের টোটালিটারিয়ান প্রত্যাশা। সেটা একেবারেই কাম্যও না।
  • kiki | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩২330642
  • এইরে অজ্জিত পরকীয়াটাও পড়াশুনা করে করবে। পরকীয়া বেচারী ঘাসে গলায় দড়ি দেবে এবার।:D
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩১330640
  • আগের জ্ঞানাবলী দিভো কে :))
  • kiki | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩১330641
  • একক যদি একটু বাংলায় লেখে তো আরাম করে পড়া যায়। এত ইচ্ছে করে, কিন্তু কিছুক্ষন পরেই খেই হারিয়ে যায়।
  • নন্দকিশোর মুন্সী | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭330638
  • ওহে ডিভো - গ্রে ৫০ শেড নিয়ে খোরাক কোরো না। আমি অবিশ্যি পড়িনি, রিভিউ ছাড়া। তুলে রেখেছি - পরকীয়ার সময় কাজে আসব বলে :-p
  • kiki | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭330639
  • আরে না একশো ছাব্বিশ, আমিও খানিক খেরে গেসলাম।

    আমার ভাই মাধ্যমিক পাস করে পরীক্ষা দিয়েছিলো। এয়ারফোর্সের টেকনিকাল ট্রেডের জন্য। করপোরাল বা এই রকম হিসাবে জয়েন করে। পরে গ্রাজুয়েট হয়ে যায়, কিন্তু সেটা চাকরিতে গন্য হয় না, যে পাশে ঢোকে সেই হিসাবেই তাকে থাকতে হয় চাকরি শেষ পর্যন্ত্য, কাজেই গেজেটেড র‌্যাঙ্কে যাওয়া যায় না।তবে পরীক্ষাটা আঠারো বছরের কম বয়সে দিতে হয়, ঐসময় টেন বোর্ডটাই হয়, সেই অনুযায়ী পরীক্ষা বেশ কঠিন ই হয়। অঙ্ক, জেনারেল নলেজ এরকম কিছু। আর ভাইদের সারাদিন ধরে পরীক্ষা হয়েছিলো। প্রতি পরীক্ষায়, কিছু ছেঁটে বাদ যাচ্ছিলো, এরকম কিছু। আর পলিটেকনিকের মতন পড়াশুনা করতে হয়, তাই টেকনিকাল ডিপ্লোমা দিয়ে দেওয়া হয় চাকরি শেষে।

    যে সুবিধা গুলো বলা হচ্ছে, লোকে কি কখন ও গিয়ে দেখেছে সেটা কতটা সুবিধা। একটা নির্দিষ্ট রেশন থাকে প্রত্যেকের জন্য, যা খুশি ক্যান্টিন থেকে অঢেল কেনা যায় না। এবং তার চেয়েও বড় কথা, ঐ মারুতি অবধিটা কথার কথা, প্রয়োজনে ক্যান্টিনে মজুত থাকেনা, সাধারণ ডিফেন্সের লোকেদের জন্য অন্তত।এমনকি মাসের রেশনটাও সব সময় পুরো পাওয়া যায় না, কি করে সেটা শেষ হয়ে যায়, এটাও রহস্য।

    যে ফ্যামিলি কোয়াটার দেওয়া হয়, তার জন্য অপেক্ষা করতে হয়, কাশ্মীর বা এরকম পোষ্টিং ছাড়া গিয়েই পেয়ে যাবে এমন নাও হতে পারে। সেক্ষেত্রে যে বাড়ী ভাড়া দেওয়া হয়, তাতে খুব ভালো জায়গায় থাকাটা চাপের।

    পড়াশুনার সুবিধা সেন্ট্রাল স্কুলে পড়লেই, সে তো আমার বাবা যখন বি এস এন এলে ছিলেন, তখন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বলে, বাবাও সেই সুবিধা পেতেন।

    কম্যান্ড হাসপাতালে যে সুবিধা গুলো দেওয়া থাকে সেগুলো সব পাওয়া যায়? ওখানে কিন্তু খুব আরামের জায়গা হয় না। খাবার দাবার ভালো হয়, পরিস্কার হয়, কিন্তু দারুণ ফেসিলিটি সবার জন্য? মনে হয় না।

    অফিসার রা যে সুবিধা পান, যেকোন সরকারি কর্মচারী সেগুলো পায়, কোন এক্সট্রা কিছু নয়। অথচ কাজের রিস্ক অনেক বেশি।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৬330637
  • কিন্তু এদ্দিন তো হিউম্যান রাইট, লাইভস, ডিগনিটি ডোন্ট ম্যাটার, উল্টে সেটা নিয়ে বললে নানা ফর্মে গাল দেওয়া, সেটাই এখানেও ফ্যাশন হয়ে গেছিল। ঃ)
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৫330636
  • লম্বাআআ তিন প্যারাগ্রাফ লিকেহ্চিলুম তাপ্পর ভাবলুম তুমি বন্ধু লোক উত্পীড়ন কব্ব না :))

    সংক্ষেপে বলি। পুরনো নকিয়া মোবাইল এ একটা গেম থাকত, সেই সাপ যে নিজের ন্যাজ খেয়ে নিলেই খেলা শেষ। মনে আছেঃ নিশ্চই। ওটা অর্বরাস। প্লেটোর লেখায় অর্বরাস আসছে, আসছে মন্দির এর গায়ে। একটা টিপিকাল স্ট্রাকচার যা উইসডম কে ডিফাইন করে। উহাই স্টেট। উইস্দম হলো আলটিমেট সলিউশন, গ্রেটার দ্যান এনি "নলেজ" এসব লেখা থাকত ছোটব্যালার ইনজিরি বই তে। ওটাই স্টেটইসম। ওখানেই মৃত্যু। সাপ টাকে ল্যাজ খেতে দেওয়া যাবেনা। এরকম নয় যে আমি বলছি সলিউশন না খুঁজে ছাগলের মত কারবার করো :) যেটা বলছি তা হলো তোমার সমস্ত সলিউশন এর মধ্যে কন্শাশ্লি একটা চূড়ান্ত অসাম্য রেখে দাও যা ভবিষ্যত বিপর্যয় ডেকে আনে। সাপ টাকে খাবার দিয়ে যাও। এইটুকুই দাবি দাওয়া :)) রেমেডি খুঁজবেনা ক্যানো, অবস্যই খুঁজবে, কিন্তু তার সেন্টার এ গোলমাল কে রাখবে। লড়াই টা যেন চলতেই থাকে। কারণ তোমার লাভ ক্ষতির অঙ্কে এইটুকুই যোগ হবে যে গেম টা কেমন খেললে। তুমি সাপের ও নয়, খাবারের ও নয়। কোনো ভাব ই তোমার ভাব নয়। তুমি তো গেমার :)
  • () | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২১330635
  • সোশ্যাল ডারউইনিজম ইন লিবার্টারিয়ান ফর্ম। নাথিং ম্যাটারস, হিউম্যান রাইটস ডাজনট ম্যাটার, হিউম্যান ডিগনিটি ডাজনট ম্যাটার, হিউম্যান লাইভস ডাজনট ম্যাটার...এবং উহাই খেলা
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৭330634
  • ও আর আপনি টা কমপ্লিট কাটিয়ে দাও।
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৫330633
  • একক,

    "পরিস্কার বলুক যে তারা মনে করে "ভারত কি বরবাদী" বলা কোনো অপরাধ নয়। তার জায়গায় তারা আমরা বলিনি এবিভিপি বলে ঠিক কি প্রমান হচ্ছে বলুন তো ? মানে না না আমরা ওই "খারাপ কাজ " টা করি নি ? পাতায় পাতায় দেখছি এরা লিখছে "জীনইউ ইস মোর ন্যাসসনালিস্ট দ্যান ডট ডট ডট ", গোল ওয়াল্কর এর উদৃতি দিয়ে বলছে ওদের কাছে দেশপ্রেম শিখব না !! আপনি বলুন এগুলো দেখে হাসি পাবেনা তো কি পাবে ? তরা কি ঢোঁক গিলে ইটা বলতে এসেছিস যে ঠিকঠাক একটা দেশপ্রেমিক পেলে তার কচ্ছে দেশপ্রেম শিখবি ?? নেশন এর ধারনায় বিশ্বাস করে না এরা, আই হ্যাভ এবসলিউটলি নো প্রবলেম, সেটা বলছেনা ক্যানো ? "

    এই কথাগুলোয় ১০০% সহমত আমি। ঐ ভদ্রমহিলার ভাষণে এই দেশপ্রেমের কথা শুনে আমারও ঠিক এই রিয়াক্শন হয়েছিল।

    আমার অবস্থান খুব পরিষ্কার। বাম রা অ্যাডমিনিস্ট্রেশন এ যাবে এই দেশে সেই আশা করিনা। কিন্তু ডিসেন্টে এই এই কথাগুলো তুলে আনবে এই রোলে বামেদের(সব স্পেক্ট্রামের) থেকে আর কাউকে বেটার দেখিনা। ডিসেন্টের কোয়ালিটি ভালো না সে অন্য কথা। কিন্তু এই কনফ্লিক্ট গুলো তো উঠে আসছে। তাতে তো তোমার ঐ ফাইট টাইট ই হচ্ছে নাকি?

    একটা কথা মনে হয়, এই পলিটিকাল ফাইট, নতুন ডিসক্রিমিনেশন দিয়ে পুরোনো ডিসক্রিমিনেশন উড়িয়ে দেওয়া এইসব ভাবতে বোধহয় তারাই পারে যারা ইকনমিক, জেন্ডার ও রিলিজিয়াস মেজরিটি। বাকি কোন একটা অ্যাক্সিসে মাইনরিটি হলেই এগুলো বিপজ্জনক খোয়াব মাত্র।
  • Div0 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৮330632
  • আচ্ছা খার না খেয়ে ডাইল্যুটেড সল্যুশনটাই বলো না হয় :-(
    মানে তোমার আগেও কোনও লেখায় এই ভাববাদটা দেখেছিলাম। কোনওরকম রেমেডির স্কোপ না রেখে অ্যানুয়্যাল পার্জিং ইভেন্টের সুযোগ করে দেওয়া। ওই এক্সট্রীম জায়গাটার পর কী? নেক্সট লেভেল। নাকি ওটাই গেম ওভার?
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৬330631
  • *আস
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত