এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৬330570
  • শামা রহমানের রবীন্দরসংগীত শোনেন। ঠকবেন্না।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৭330569
  • গণতন্ত্রে সবার সমান অধিকার বক্তব্য রাখার - মোহনদাস টু মোহন।
  • সেটাই তো | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৩330568
  • দেশপ্রেমের তো অনেক রকমের ভ্যারিয়েশন আছে। এর তো একটা ডেফিনিশন হয় না? আর সবার ওপরে ঐ একটাই কথা, ভারতবাসীকে দেশপ্রেম শেখাবে আরেসেস? যারা ব্রিটিশদের থেকে মুসলমানদের দেশের আসল শত্রু মনে করত, যারা ভারতের জাতীয় পতাকা মানে না, ভারতের ধর্মনিরপেক্ষতা মানে না - মানে প্রকারান্তরে সংবিধানকে অস্বীকার করে, ছাব্বিশে জানুয়ারি কালা দিবস মানায় - তারা শেখাবে দেশপ্রেম?

    এটা একটা দিক। অন্য দিকটা হচ্ছে, এই প্রেম ফ্রেম ব্যাপারগুলোও তো পার্সন টু পার্সন ভ্যারি করে। কবি বলতেই পারেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, তাই বলে আমাকেও বলতে হবে কেন? আমি কি দশটা দেশের মধ্যে অপশন বেছে নিয়ে এই দেশে জন্মেছিলাম? আমার নাম, আমার পদবি, আমার জাত গোত্র ন্যাশনালিটি - সব তো অন্য লোক ঠিক করে দিয়েছে, আমার তো কোনও হাতই ছিল না সে সবে, আমাকে কেন সেই সব চাপিয়ে দেওয়া পরিচয় নিয়ে ঘুরতে হবে?

    আমি কি নির্লিপ্ত থাকতে পারি না? দেশের জলহাওয়ায় বড় হয়েছি, এখানকার কালচার অ্যাডপ্ট করেছি, এই দেশের কোনও ক্ষতি আমি করব না, কিন্তু তাই বলে দেশ ভুল করলে সেটাও বলা যাবে না? বললে সেটা দেশদ্রোহী? দেশের নাগরিক হিসেবে আমি ট্যাক্স দিই, দেশের উন্নতিতে আমারও ভাগ আছে। ঐ যে শালা মোহনদাস পাই বাজার মাতাচ্ছে - আমার ট্যাক্সের টাকায় এসব চলবে না জেএনইউ-তে, - আমি বলি, ওখানে তো আমারও ট্যাক্সের টাকা আছে। মোহনদাস পাই কোন বড় হনু সব ট্যাক্সপেয়ারের বিহাফে একা কথা বলবার?
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৩330567
  • এ তো দেখানোর জিনিস নয়।

    জাপানিরা খুব প্যাট্রিয়টিক, ন্যাশনলিস্ট - কিন্তু এখন ওদের আর্মি, সামরিক শক্তি তেমন কিছু প্রায় নেই।
  • কিন্তু | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৮330566
  • কেউ কি একবারও বলেছে দেশপ্রেম, দেশভক্তি খারাপ জিনিস? কিন্তু দেশপ্রেম দেশভক্তি না দেখানো মানেই সে দেশদ্রোহী, এটা সেই বুশসাহেবের অ্যানালজি হয়ে গেল না?
  • সরি | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৭330565
  • ৭৫ আর একাত্তর গুলিয়ে গেছিল। থ্যাঙ্কস দ।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৩330564
  • ওহো, টইতে চলে গেছে ---

    কিন্তু দেশপ্রেম বা দেশভক্তি খারাপ হবে কেন, সে তো ভালো জিনিস। নিজের দেশের বা গোষ্ঠির লোকজনের কেউ যদি ভালো চায়, তাদের উন্নতি বা উপকারের জন্য কাজকর্ম করে, সে তো ভালো কথা।
    নট নেসেসারিলি এ ব্যাড থিং।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫১330563
  • ওটা ৭৫ এর সাথে ৭১ গুলিয়েছে।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৮330562
  • থেঙ্কু।
    ভালো কথা, "পূব পাকিস্তানের দেশনায়ক খুন হলেন নিজের বাড়িতে। রক্ত আরও, আরও ঝরল, অবশেষে পশ্চিম পাকিস্তান পিছু হঠল, আত্মসমর্পণ করল, পূব পাকিস্তানের ওপর থেকে নিজেদের দাবি তুলে নিল। জন্ম নিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।" এতে মনে হল সময়টা ঘেঁটে গেছে। খুন আবার কোন দেশনায়ক হয়েছিলেন?
  • অভিকে | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৬330561
  • স্বচ্ছন্দে।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৫330559
  • সিকি আবার বাংলা রচনা লিখছে। :-D
    কথা হল যতব আর এই আর্মিকে পুজো আচ্চা করার নিদান আসবে ততবার আর্মির কুকীর্তি আর ফেসিলিটিজ নিয়ে কথা হবে, হবেই।
  • এবারে | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৫330560
  • এ বারে কাশ্মীর নিয়ে দু কথা।

    ১৯৪৭ সালের পরে ভারতের পূর্বদিকের একটা অংশ পূর্ব পাকিস্তান নামে জন্ম নেয়। মূলভূমি, পশ্চিম পাকিস্তান থেকেই অ্যাডমিনিস্ট্রেশন সামলানো হত, এবং যে হেতু পশ্চিম পাকিস্তানের অনেক নীতি পূব পাকিস্তান মানত না, তাই পশ্চিম পাকিস্তান সেখানে অকহতব্য দমন-পীড়ন চালাতো। পূব পাকিস্তান বলল, আমরা নিজেদের পাকিস্তানের অংশ মানি না, আমরা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। পশ্চিম পাকিস্তানের অত্যাচার আরও বেড়ে গেল পূব পাকিস্তানের ওপর। পূব পাকিস্তানে লুকিয়ে চুরিয়ে গঠিত হল মুক্তিযোদ্ধা বাহিনি।

    অবশ্য, তার মানে এই নয় যে পূব পাকিস্তানি মাত্রেই মুক্তিযোদ্ধা, কিন্তু অনেকেই সিমপ্যাথাইজার ছিল তাদের। তেমনি কেউ কেউ রাজাকার বা খানসেনাদের সিমপ্যাথাইজারও ছিল।

    যুদ্ধ শুরু হল। দু তরফেই প্রচুর লোক মরছে, মারছে। সহজ টার্গেট হচ্ছে শিশুরা, মেয়েরা। এই সময়ে, বড়দা আমেরিকার স্ট্রং আপত্তি সত্ত্বেও একটা বিদেশী দেশ, ভারত, সাহায্যের হাত বাড়িয়ে দিল মুক্তিযোদ্ধাদের প্রতি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠালেন মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য। পূব পাকিস্তানের দেশনায়ক খুন হলেন নিজের বাড়িতে। রক্ত আরও, আরও ঝরল, অবশেষে পশ্চিম পাকিস্তান পিছু হঠল, আত্মসমর্পণ করল, পূব পাকিস্তানের ওপর থেকে নিজেদের দাবি তুলে নিল। জন্ম নিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

    ... কেমন গব্বে বুক ফুলে যায় না, পড়লে? মেরা ভারত মহান, মনে হয় না?

    এবার একই গল্পে, দেশের নামগুলো একটু পাল্টে দিই, কেমন? পূব পাকিস্তানের নাম দিলাম কাশ্মীর, পশ্চিম পাকিস্তানের নাম দিলাম ভারত, আর ভারতের নাম দিলাম পাকিস্তান। গল্পটা একই রইল, শেষের দিকটা বাদে, কারণ যুদ্ধ চলছে। শেষ হয় নি আজও।

    সেই পূব পাকিস্তানের, থুড়ি, কাশ্মীরের, কিছু চ্যাংড়া ছেলে, পশ্চিম পাকিস্তানের - আই মিন, ভারতের মূলভূমিতে এসে বলছে "ইন্ডিয়া কি বরবাদি"।

    সেটাই মুখ্য হয়ে যায়। সিডিশনের চাবুক নামে, সেই কাশ্মীরিদের ওপর নয়, অন্য কারুর ওপর। এত দশকের ভারতীয় সেনার অকথ্য অত্যাচার কাশ্মীরের মানুষের ওপর, সেগুলো ভুলে যেতে হয় দেশপ্রেমের জোয়ারে। সিয়াচেনে নশো দশ জন সেনা মারা গেছে তো কী হয়েছে, কাশ্মীরকে হাতছাড়া হতে দেওয়া যায় না। কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৮330558
  • আচ্ছা, ১২৬, আপনার এই আর্মি সংক্রান্ত লেখাগুলো একত্র করে অন্য জায়্গায় ব্যবহার করতে পারি? একটা তর্ক চলছিল।
  • কন্টিনিউড | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩০330557
  • তো, ঐ রকমই পার্ট অফ জব হিসেবে অনেক লোক হাই টেনশন ইলেকট্রিক পোলে উঠে রিপেয়ারিং জব চালান, দুর্গন্ধময় ড্রেনে বা কুয়োয় নেমে সাফাই চালান। কেউ কেউ - "জব" ভুলে যান, শুধু সেদিনের জন্য দুটি খেতে পাবার সংস্থান করতেই কোনওরকমের প্রোটেকশন ছাড়াই, পায়ে দড়ি বেঁধে হাঁইহাঁই করে নারকোল বা তালগাছে উঠে যান, ছাল ছাড়ান, ফল পেড়ে দেন। আমাদের ছোটবেলায় চল্লিশ পঞ্চাশ টাকা পেতেন গাছ ঝাড়ানোর জন্য, এখন হয় তো দুশো তিনশো পান। একদিন চলে, খুব বেশি হলে দেড়দিন। জীবনের রিস্ক এতটুকুও কম নয়।

    এখানে দেশভক্তি দেশপ্রেম কাজ করে না, কারণ, অ্যাপারেন্টলি সামনে কোনও দেশের শত্রু নেই। সামনে চীন পাকিস্তান না থাকলে আর দেশপ্রেম আসবে কোদ্দিয়ে?
  • এক্স্যাক্টলি | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৫330556
  • "হুকুম" ছিল। দেশপ্রেম ট্রেম নিয়ে কেউ সীমান্তে জেগে থাকে না। পার্ট অফ জব। ঐটার জন্যেই মাইনে পায়, স্পেশাল অ্যাকসেস পায়, আর্মির র‌্যাশন পায়। কারণ তার জব ক্লজেই লেখা আছে সে এসব পাচ্ছে তার জীবনকে বাজি রাখার জন্য।

    উঁচু লেভেলের আর্মি "অফিসার" ছাড়া এমনি যে সব হাবিলদার, ল্যান্সনায়েক ইত্যাদি পদের আর্মি ঐ আর্মির ক্যামুফ্লাজড ভ্যানে চড়ে সর্বক্ষণ দেশের বা শহরের এদিক থেকে ওদিক চলেছে ডিউটির তাড়নায়, তারা বেশির ভাগই ক্লাস এইট পাশ, গ্রামের হাট্টাকাট্টা জোয়ান, চাষে বা ঘরোয়া ব্যবসায় পয়সা বেশি নেই বলে আর্মি জয়েন করে। খুব বেশি না হলেও স্থিতু রোজগার, সাবসিডাইজড র‌্যাশন, আর্লি রিটায়ারমেন্ট আর একটা ফীল গুড ফ্যাক্টর - এই নিয়েই এরা আর্মিতে আসে, আর স্বপ্ন দ্যাখে, কবে ছুটি পেলে গাঁও যেতে পারবে। কর্মঠ, নির্দিষ্ট হাইট ওয়েট, ফিজিকালি সক্ষম - এটুকু হলেই আর্মিতে চাকরি পাওয়া যায়।

    আর্লি রিটায়ারমেন্টের পরে এরা কী করেন? স্কুলের দারোয়ান হন, এটিএমের সিকিওরিটি গার্ড হন, ব্যাঙ্কের সিকিওরিটি অফিসার হন, স্কুলের সিকিওরিটি অফিসার হন, ইত্যাদি। কেউ বেশি পয়সা জমাতে পারলে করোল বাগে কাপড়ের দোকান দেন, কেউ আরও বেশি পয়সা জমাতে পারলে "ফৌজি পেট্রল পাম্প" খোলেন।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৬330555
  • ঠিক। ছুরির দোষ আর কি, কার হাতে আছে তার ওপর নির্ভর করছে - ডাক্তার না খুনি।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৩330554
  • সেই। হাতের পাঁচ আঙ্গুল ইত্যাদি।
    শেষ অবধি, আর্মি একটা লাঠির চেয়ে বেশি কিছু না। সে যেভাবে রাখবেন। ঘরের কোনে ঠেস দিয়ে না কম্বল ধোলাই দিতে।

    সারা দেশের মানুষ যখন সুখনিদ্রা দিচ্ছিলো, তখন লাদাখের হি হি ঠান্ডা সীমান্তে কিছু বছর কুড়ির ছোকরা একলা জেগে বসেছিলো, তেমনি মণিপুরে আসাম রাইফেলসের অন্য কিছু বছর কুড়ির ছোকরা তাংজাম মনোরমাকে ধর্ষণ করেই যাচ্ছিলো।

    ওরকমই হুকুম ছিলো।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৬330553
  • বাহ! আর্মি ভালো লিখেছে।
  • আর্মি | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৩330552
  • যে আর্মি লাদাখ রিজিয়নে প্রায় পুরোপুরি সাধারণ মানুষের মধ্যে মিশে কাজ করে, সেই আর্মি ভারতের অন্যান্য জায়গায় সিভিলিয়ানদের থেকে এক বিশাল দূরত্ব মেনটেন করে চলে।

    যে আর্মি লাদাখে চলমান মোটরসাইকেল থেকে হাত নাড়লে উত্তরে হাত নাড়িয়ে বা স্যালুট করে শুভেচ্ছা জানায়, সেই আর্মিই কাশ্মীর ভ্যালিতে অন্য ব্যবহার করে। মোটরসাইকেলের হ্যান্ডেল থেকে হাত সরাতে দেখলেই হাতের বন্দুকের ট্রিগারে তার হাত চলে যায়।

    লাদাখে যে কোনও আর্মি ক্যাম্পে, বেস ক্যাম্প হোক বা ট্র্যানজিট ক্যাম্প হোক বা যা খুশি - যে কোনও সিভিলিয়ান আরামসে চলে আসতে পারে, আর্মির ক্যান্টিনে খাবার খেতে পারে, পার্কিংয়ে গাড়ি রাখতে পারে, টয়লেট পর্যন্ত ইউজ করতে পারে, একসাথে ফটো তুলতে পারে, বল্লে বল্লে নাচতে পারে। তাড়া-তাড়া চকোলেট আমন্ড কাজুর প্যাকেট গিফট হিসেবে পেতে পারে চলে আসার আগে। ভারতের অন্যান্য অঞ্চলে? কল্পনাও করা যায় না।

    লাদাখের নুব্রা ভ্যালিকে বাঁচিয়ে রেখেছে ইন্ডিয়ান আর্মি। দেশের আর্মি যে দেশের জন্য কী করতে পারে সেটা দেখতে গেলে ঐ ডিস্কিট হুন্ডার তুর্তুক যেতে হয়। যেটুকু চাষ হয়, যা উৎপন্ন হয় সেগুলো লে বা শ্রীনগরে নিয়ে এসে বিক্রি করে টাকা গ্রামবাসীর হাতে তুলে দেয় আর্মি। গ্রামের বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা করে আর্মি। গ্রামের লোকের কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে আর্মি। প্রত্যন্ত গ্রাম থেকে দূরের স্কুলে শিক্ষককে পৌঁছে দিয়ে আসার কাজ করে আর্মি। শীতকালে বাচ্চাদের জন্য স্পেশালি গরম রাখা হস্টেলের ব্যবস্থা করে আর্মি। পাকিস্তান থেকে ফিরে পাওয়া এলাকা ওটা, ওখানে আর্মির ব্যবহারই আলাদা।

    ওটাই যেমন পুরোপুরি ইন্ডিয়ান আর্মি নয়, তেমনি কামরূপ এক্সপ্রেসে বা সরাইঘাট এক্সপ্রেসে বা জম্মু তাওয়াই এক্সপ্রেসে যে আর্মির গ্রুপকে দেখা যায় - তারাও পুরোপুরি ইন্ডিয়ান আর্মি নয়।

    আর্মিতে হায়ারার্কি অত্যন্ত প্রবল, এবং তাকে বেঁধে রাখা হয় কঠোর অনুশাসনের মাধ্যমে। প্রশ্ন করা যায় না, লজিক টজিক এন্টারটেন করা হয় না। এবং উচ্চতর পোস্ট পাবার জন্য প্রায়শই লেঙ্গি মারার কালচার বা তেল মারার কালচার চলে আর্মির প্রায় সমস্ত লেভেলে। অনেক সময়েই একই ব্যাচের দুই অফিসারের মধ্যে একজন প্রমোশন পেয়ে অন্যজনের বস হয়ে যায়, তখন আরও নোংরামো চলে।

    গ্রেডেশন, ধর্মের ভিত্তিতে নেই, কিন্তু পেডিগ্রির ভিত্তিতে আছে। হিন্দু মুসলমান শিখ সব্বাই এক রান্না খায়, কিন্তু আর্মি কলেজ থেকে পাশ করা ডাক্তার সবসময়েই জেনারেল কলেজ থেকে পাশ করা, পরে আর্মিতে জয়েন করা ডাক্তারের থেকে উচ্চতর পজিশনে থাকেন।

    ইত্যাদি। প্রভৃতি।
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৬330551
  • টি, ঐ পোস্টেই নাম দিলাম তো।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৮330550
  • পাইসি। পরে যোগাযোগ কচ্ছি।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪২330549
  • পঠিয়েছি
    আমার জিমেল থেকে গ্যাছে।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪০330548
  • আরে টি সিঙ্গাপুরে, এনটিইউ। আমার একজন জুনিয়র ছিল প্রায় দশ/এগারো বছর। আমার ব্যাচের বন্ধু আছে ন্যাশনাল ইউনি-তে, ওরও প্রায় বছর দশেক হল।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯330546
  • শিক্ষা ব্যবস্থা তে তো অবস্যই চেঞ্জ আনা দরকার। প্রথমেই ওই "একই বৃন্তে দুটি কুসুম" গোত্রের লেখাগুলো বাদ দেওয়া দরকার। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ভাবে আসে। আসে তার সঙ্গে ওঠাবসা করতে করতে। ওপর থেকে চাপিয়ে দেওয়া ভায়চারা থেকে নয়। আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা একই বৃন্তে দুটি কুসুম প্রমান করতে এতটাই বদ্ধপরিকর যে চূড়ান্ত ফস্কা গেরো তৈরী হয়েছে। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর বাল যে ভাই সে ভাই, যে চুদির ভাই সে তাই। এর সঙ্গে হিন্দু-মুসলিম কথাটা আদৌ যুর্বো ক্যানো :( এগুলো তো শাসকের-শোষকের ভাষা। "মেয়া রা মায়ের জাত, ক্ষমা র আধার " - " প্রাচ্যের সভ্যতা জ্ঞানের আলো " -" আমেরিকান এবরিজিন রা প্রকৃতির সন্তান" এগুলো একদম বাল্বাজারী। শোষকের ভাষা। যাকে একচুয়ালি মনে মনে দুরে ঠেলে রেখেছি তাকে একটা আন ডিউ হাইট এ বসানো। ঢেলে পাল্টানো দরকার এই ফালতু শিক্ষা ব্যবস্থা।
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯330547
  • হে হে হে হে, ডিভোর ভিডিওটা...হু হু...
    টিমদা, খোরাক নিই তো। দেখো এমনিতে ফাইজলামো ইত্যাদি তুমুল চলে। সেসব কথাবার্তা ধরিনা। কিন্তু কিছু এমন সময় আসে যখন বোঝা যায় যে এটা মোটেও খিল্লি করছে না।
    সিঁফো, হ্যাঁ পানু দেখে তো। কোন মুভি?
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৩330545
  • টি, চাড্ডি পানু দেখে? তাহলে একটা ফিল্ম রেকো করতে পারি। পানু বলে বুঝিয়ে সুঝিয়ে চালিয়ে দিও। তারপর মজা দেখো।
    দুসান মাকাভায়েভ এর সুইট মুভি। :P
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩১330544
  • b, না চেক করলুম, পাইনি। আরেকবার পাঠাবেন? এই অ্যাড্রেসে পাঠান বরং [email protected]
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩০330543
  • আমার কেমন মনে হয় টি এই চাড্ডিকে কিস্যু শেখাবেনা, ব্যাকাপ টাইমপাস হিসেবে জমিয়ে রাখছে।
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৮330542
  • হ্যাঁ এলসিএমদা কে অনেকগুলো ক দিলাম।
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭330540
  • আমার সাথে মোটের ওপর যেসব আর্মির লোকজনের দেখাসাক্ষাৎ হয়েছে, ভালো ব্যবহারই পেয়েছি, অবশ্যই উইথ এ পিঞ্চ অফ অনুকম্পা, তা সে গায়ে না মাখলেই হলো। ওরম পুলিশও করে, ঐটে এক্কেবারে অসহ্য।

    ফেসিলিটি ইত্যাদি নিয়ে যেটা বলার, এই কর্পোরেট যুগে খুব একটা দারুন কিছু না, বড়ো অফিসার না হলে। দূর্ভাগা সে দেশ যেখানে শহীদ হওয়া একটা কেরিয়ার চয়েস।

    কিন্তু এটা নতুন কিছুও না। যে বয়সে আর্মিতে ছেলেপুলেরা যায়, সেই একই বয়সে আরো অসংখ্য একই বয়সের ছেলেপুলের সামনে অনিশ্চিত এবং প্রায়শই আশাহীন ভবিষ্যৎ হাঁ করে বসে থাকে, সুতরাং স্বপ্ন ইত্যাদি সবক্ষেত্রে প্রযোজ্য না, বরং লেসার ইভিল বলা যেতে পারে। টীনকালে একচোখ স্বপ্ন ইত্যাদি কতপার্সেন্ট অ্যাফোর্ড করতে পারে আমার সন্দেহ আছে, তবে ওভারাঅল পরিস্থিতি হয়ত আগের চেয়ে ভালো। আগে আর্মি অর নো আর্মি কত টীন ছুটি ছুটি একা একা হারিয়ে যেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত